somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কাগুজে অর্থনীতি সৃস্ট মন্দা, বাচাঁর উপায় আসল অর্থনীতির বিকাশ

২৩ শে মার্চ, ২০০৯ বিকাল ৫:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মর্টগেজ মার্কেট নিয়ে জানতে চেয়েছিলেন একজন। মর্টগেজ মানে বন্ধক। আগে সোনা বন্ধক রাইখা মানুষ বাইন্যা (স্বর্নকার) থেকে টাকা ধার নিত কড়া সুদে। চরম দরিদ্র বাংলার ইতিহাসে ঘটি, বাটি বন্ধকেরও নজির আছে। গ্রামে জমিজমা বন্ধক এখনও নিত্যদিনের কারবার। ব্যাংকগুলোর বন্ধকী ঋন বিশ্বজোড়া। গ্রাহক যাতে টাকা মেরে ভেগে না যায় সে জন্যে এ ব্যবস্থা। কিন্তু প্রশ্ন হল ভ্যালুয়েশনের। লোনের পরিমানটা সাধারনত জমির/ বাড়ী/স্থাপনার বাজার দামের সাথে সামন্জ্যস্যপূর্ন হয়।
সূদী কারবারের জমজমাট ইউ.এস. ইকোনোমীতে তা হয়নি। Over valuation হয়েছে ব্যাপক। শুধু তা না Hedging, Sub prime নামক নানান বাহারী নামে প্রায় অনিয়ন্ত্রিত 'লোনে'র বেচাকেনার মার্কেট গড়ে উঠে। একজন গ্রাহকের সব কটি লোনের দায়ভার নিয়ে নেয় আরেক জন, সেটা সহ তৃতীয়জন। গোড়ার ভিত্তি কিন্তু ঐ 'মর্গেট্জ'টা! দিন কে দিন উহার ভ্যালু বেড়েছে। কোন কারন ছাড়া! বেলুনকে ফুলাতে চাইলে আপনি পারবেন। কিন্তু কতটা? সুতরাং এখন ফুটোশ!!!!!!!!!!
এই 'ফুটুশ' কারবার বাংলাদেশেও যে শুরু হয়নি তা না। লক্ষ্য করলে দেখবেন মশা, মাছি বা তেলাপোকার মত গজিয়েছে ব্যাংক, বীমা, লিজিং, ক্ষুদ্র ঋন, কো-অপারেটিভ, মার্চেন্ট ব্যাংক, শেয়ার ব্রোকারেজ, মিউচুয়াল, এসেট ম্যানেজার, ফ্যক্টরিং ইত্যাকার হরেক রকম 'আর্থিক' কারবার। ব্যাংক থেকে লোন নিয়ে ক্ষুদ্র ঋনের হাঁট বসিয়েছে ব্র্যাক, আশা রা। ব্যাংক থেকে লোন নিয়ে IDLCর মত নামকরা ফার্ম লোন দিচ্ছে। IDCOL, IPDC, IIDFC র মত 'শিল্প মুখী'রাও 'Consumer Loan' দেবার জন্য উঠে পড়ে লেগেছে। BRAC, SCB, EBL, DBL, HSBC র সুরেলা কন্ঠি (না জানি চেহারা কেমন!) বা 'সশরীরে ধাওয়াকারী'দের Credit card, Car loan, Grocery Loan ইত্যাদি ক্রয়ের প্রতিনিয়ত আহবানে সাড়া না দিয়ে থাকা অনেকের জন্যই দুশ্কর।বিনিয়োগ করার mutual fund নিজেই 'নিরাপদ বিনিয়োগ স্থল হিসেবে' শেয়ার বাজারে সুনাম কুড়িয়েছে! নতুন কোন উৎপাদনশীল উদ্যগীকে ঘেউ ঘেউ করে তাড়িয়ে দিলেও দোকানদারদের ভালো কদর ব্যাংকারদের কাছে। প্রয়োজন না থাকলেও কিছু ওয়ার্কিং ক্যাপিটাল দিবেনই। এগুলোর অনিবার্য ফল 'অমেরুদন্ডী ধাচেঁর দোকানদারী অর্থনীতির' বিকাশ। যার মূল শুধুমাত্র 'ভিনদেশে শ্রমবিক্রি ও নিজদেশে কাপড় সেলাই' বাবদ প্রাপ্ত মাইনে! দুটিই এখন মুখ ফিরাতে শুরু করল বোধ হয় (আল্লাহ রক্ষা করুন আমাদের)। তবুও সুদের হার এখনো কমেনি!

বাচার উপায়:
বাচতে হলে জানতে হবে। এবং সেটা সরকারকে প্রথমে। এবং আমল করতে হবে। সেটাও সরকারকে প্রথমে। তবে-
১। প্রথম কাজই হল- সাবালক মন্ত্রীদের নাবালক কথাবার্তা বন্ধ করা। 'জঙ্গীতে ছেয়ে গেছে দেশটা' বলে কার পায়ে কুড়াল মারছেন? বি.এন.পি জামাতের না দুবাইয়ে চাকরি নিয়ে আতংকিত যুবকটির? না কি এক্সপোর্ট অর্ডার নি্যে চিন্তিত ব্যবসায়ীর? উপজেলা চেয়ারম্যানের পাজেরো গাড়ী না প্রতি উপজেলায় একটি গরুর খামার? কোনটি এমুহুর্তে আর্জেন্ট?
২। ফালতু জিনিসের আমদানী বন্ধ করে দেয়া। এবং সে সমস্ত বস্তু যাতে ৬ মাসের মধ্যে এদেশে উৎপাদন শুরু হয় তার ব্যবস্থা করা।টুথব্রাশ বা বলপেনের মত শিল্প আমদানীর চোটে ধ্বংস হয়েছে।
৩। দুতাবাসগুলোকে Manpower and Goods/Service Export এর স্পেসিফিক টার্গেট দেয়া এবং পুরন করতে পারলে পুরস্কার না পারলে তিরস্কার এর বিধান। শুয়ে বসে, প্রটোকল খাওয়ার দিন শেষ।

আসি লং টার্মে কি করা। বলা বাহুল্য- উৎপাদন, সেবা, মূল্যসংযোজন, বৈচিত্র হয় এমন আসল মেরুদন্ডী অর্থনীতির বিকাশ সাধন ছাড়া বিকল্প নেই। যাতে ঝড়ঝাপটা কম গায়ে লাগে। টাকা দিয়ে শুয়ে বসে টাকা বানানো কে বড্ড কঠিন করে ফেলতে হবে। টাকা বানতে হলে হাটেঁ, মাঠেঁ, ঘাটেঁ যেতে হবে। চায়না থেকে তিন নম্বরি ইলেকট্রনিক্স ১০% আমদানী ও ৯০% চোরাচালনী করে রাতারাতি কোটিপতি বনে যাবার 'ঈষর্নীয়' রাস্তাটা ডাইভার্ট করতে হবে। Unilever, Nestle র মত নামকরা কোম্পানি প্রচুর মাল বিদেশে বানিয়ে এখানে শুধু বিপনন করে। আকামটা পুরোপুরি বন্ধ করা দরকার। এভাবে চরমতর উৎপাদনমুখি আসল অর্থনিতির পথে ঘাড় ধরে গোটা জাতিকে নিয়ে যেতে হবে। নাহলে প্রায় সবারই খবর আছে। এই ব্লগারকুলেরও! (শেষ)
১০টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

লিখেছেন নতুন নকিব, ১১ ই জুন, ২০২৬ সকাল ৯:০৩

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

ফিফা বিশ্বকাপ ২০২৬

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ১১ ই জুন, ২০২৬ রাত ৮:২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬

[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]

আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ শরৎ বন্দনা

লিখেছেন ইসিয়াক, ১১ ই জুন, ২০২৬ রাত ১১:৫৯


শরৎ এলেই আকাশ জুড়ে সাদা মেঘের ভেলা
দিনমণি আর মেঘমালার লুকোচুরি খেলা।

রুম ঝুমঝুম নূপুর পায়ে ছুটছে নদীর ঢেউ
ভাটিয়ালি গাইছে গান অচিন সুরে কেউ।

বিলে ঝিলে শাপলা পদ্ম... ...বাকিটুকু পড়ুন

×