আমার প্রিয় পোস্ট
- পড়তে চাইলে পড়তে পারেন নাফিস ইফতেখারের ড্রাফটে নেয়া পোস্টসমূহ

+ একটি ঐতিহাসিক পোস্ট - অণুজীব
- এই লাল্টু মার্কা নব্য বুদ্ধিজীবি টা কেডা? প্রাইভেট টিভি চ্যানেলের টকশোতে মাঝে মাঝে দেখা যায় উনাকে। - পাকাচুল
- কাঙাল মামার শোকেসে যেসব পোস্ট ছিলো - কাঙাল মামা
- অনুবীক্ষন যন্ত্রের মাধ্যমে তোলা আমাদের দেহের ভিতরের কলকব্জার অসাধারন সব ছবি - সারওয়ার ইবনে কায়সার
- রাগিবনামা - যেমন ইচ্ছে লেখার আমার ব্লগের খাতা - রাগিব
- জগজিত সিং এর অমর কীর্তি - ৭৬ টি এ্যালবাম একসাথে (আমার আপলোড করা) - কবির চৌধুরী
- আধুনিক শকুন্তলা উপাখ্যান ( পূর্ণবয়স্কদের জন্য ) - ইশতিয়াক আহমেদ চয়ন
- আমার প্রিয়তে রাখা,ভালো লাগা পোষ্ট সমগ্র (সংস্কার চলছে) - ২ - জিসান শা ইকরাম
- আট বছর ধরে পৃথিবী ঘুরে বেড়িয়ে যে উনত্রিশটি শিক্ষা আমি পেয়েছি - বিলাশ বিডি
- তেল-গ্যাস : এইসব কমিশনখোরের অতীত ভালো নয়, শুনুন আলোচিত সেইসব অডিও টেপ - ফিউশন ফাইভ
- লিনাক্স :: একটি বিশ্বস্ত, শক্তিশালী এবং স্বপ্নের অপারেটিং সিস্টেম (ইতিহাস, ইন্সটল, ব্যবহার) - পাপী
- আগামীবার যখন উইন্ডোজ নতুন করে সেটআপ দেবেন....... - নাফিস ইফতেখার
- সিফিলিসের জীবানু কার কাছ থেকে আসলো - মুজিব রহমান
- জানা অজানা যত গুগল সার্ভিস: গুগল সার্ভিস গাইড পর্ব ১ - ইন্ঞ্জিনিয়ার
- অসাধারণ কিছু জিমেইল ফিচার: জিমেইল গাইড- পর্ব:১ - ইন্ঞ্জিনিয়ার
- ২৬ বছর বয়সেই মিলিয়নিয়ার হওয়া Adam Khoo তার সৌভাগ্যকে বিশ্লেষণ করেছেন। চলুন দেখি কিভাবে... - মুভি পাগল
- GRE ফ্রি ডাউনলোড এর কারখানা !!!যাবতীয় মালমশলা ফ্রি ডাউনলোড : পর্ব -৩ ( আপডেট এপ্রিল ৫ ২০১০) - পরিবেশবাদী ঈগলপাখি
- গ্রামীন মডেম দিয়ে ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য একটি দারুন প্লাগইনস - হা...হা...হা...
- ফ্রিওয়্যার সফটয়্যার ডাউনলোডের জন্য কিছু সফটয়্যারের ওয়েবলিঙ্ক (Freeware Software List) সংগ্রহে রাখুন - মুস্তাফিজুর রহমান (মুন্না)
- ইয়োগা: সুদেহী মনের খোঁজে |১৬| আসন: ধনুরাসন। - রণদীপম বসু
- হুমায়ুন আজাদের কিছু নির্বাচিত প্রবচন - জানজাবিদ
- স্বাধীনতার ঘোষণা সম্পর্কে বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের লেখা ও স্মৃতিচারণ - চিন্তিত দার্শনিক
- বাংলাদেশের প্রায় সকল পর্যটন স্হানের ছবি ব্লগের সংকলন (শত তম পোষ্ট ) - শ।মসীর
- ইনকা সভ্যতা, পাথর নগর, স্প্যানিশ বর্বরতা ও মাচু পিকচুর সেই সূর্যদেবতার থান ... - ইমন জুবায়ের
- শাস্ত্রীয় মৌলবাদী এবং সেক্যুলার মৌলবাদী—উভয়েই পরিত্যাজ্য! - ম্যাভেরিক
- আমার প্রিয় লেখাগুলি নিয়ে ই-বুক - নাজিল আযামী
- 'সামহয়ারে'র মত আরো কিছু ওয়েব সাইট - জানজাবিদ
- একে একে বন্ধ হয়ে যাচ্ছে গার্মেন্টস ফ্যাক্টরী > সব দোষ চাপানো হচ্ছে শ্রমিক অসন্তোষ আর চাঁদাবাজদের উপর > আসল কাহিনী কী ? - মনজুরুল হক
- অনিঃশেষ দেশভাগের কথকতা : সুধা কি সাদিয়ার কথা শুনছে - ফারুক ওয়াসিফ
- ব্লগীয় চিপাবুদ্ধি
- নাফিস ইফতেখার
- সামহোয়ারইনের যত্তসব অপশনের ব্যাবচ্ছেদ - কাঙাল মামা
- ভালোবাসা: ছেলেরা যেমন চায়, মেয়েরা যেমন হয়.... (শ্যাষ) - মাহবুবা আখতার
- গাছভুদাই না হইলে কেউ জঙ্গী হয় না - লেখাজোকা শামীম
- কর্পোরেট ইকো ক্যাম্পেইনের রকমসকম - জ্বিনের বাদশা
- ইমরান ব্লগ স্রষ্ট া - দেবরা
- সামহোয়ারে আপনার পড়া সেরা তিনটি লেখা কি কি? (উৎসর্গ, নাস্তিকের ধর্মকথা, বিবর্তনবাদী) - জ্বিনের বাদশা
- গণতন্ত্রের বেশী বেশী চর্চা নাকি আগে ধর্ষণকারীদের লিঙ্গ কেটে ফেলা কোনটা আগে করতে হবে? (একটি ১৮ +
) - ইউনুস খান
- জিমেইলের সেরা কিছু ফিচার যার জন্য জি-মেইল ব্যবহার করবেন (আর.এস.এস পড়ুন মেইল বক্স থেকে) - ১ - পাপী
সমাজ ও সময় নিয়ে চাছাঁছোলা লেখনী। স্বার্থান্বেষী বিশেষ করে ক্ষমতাসীন মহল ও নূন-নেমক খাওয়া হরিদাশ পালদের গাত্রদাহ হতে পারে।

বিএনপি - একটি সার্বজনীন মামুর ডেকচি!
০৬ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৫:৫১
তত্ত্বাবধানে আছেন একজন ষাটোর্ধ রূপসী মহিলা। বলা যেতে পারে মরহুম জিয়ার কবর ঘিরে বিরাট একটা মাজার। নানা জাতের নানা মতের নানা ধান্ধার লোক এখানে ভীড় করছে। ডেকচির রান্না হতে সমানে দু'বেলা খিচুড়ি বিলানো হইতেছে। হাতের দু' তালু লেপ্টে চেটেপুটে খাচ্ছে আগত জনতা। শহুরে ভাষায় এটাকে বড় সড় একটা ক্লাব বলা যায়।
ইদানীং আওয়াজ উঠেছে- তৃনমূল বিএনপিকে...জোড়দার করা..। কিছু তৃন পাওয়া যেতে পারে- কিন্তু তাতে মূল কি পাবেন বেগম জিয়া?
শোষক গোস্টির নিপীড়নের বিরূদ্ধে সংগ্রাম করতে করতে সাধারনত রাজনৈতিক দলের ইভ্যুলুশন হয়। ফলে অন্তত: প্রাথমিক পর্যায়ে মতলববাজ লোকজনের জন্য জায়গাটা অত রসালো নয়। কিন্তু ক্ষমতারোহনের পর তাতে 'জনতার' সিল মারতে গিয়ে রাজনৈতিক দলের জন্ম হলে পিপড়াঁ, তেলাপোকা প্রথমেই ভীড়ভাট্টা করে ফেলে। বিএনপির ক্ষেত্রে তার ব্যতিক্রম কিছু হয়নি।
খেয়াল করে দেখুন তো ২০০০ সাল পর্যন্ত হারিছ, ফালু, গিয়াস নামে কাউকে বিএনপি নামক দলটার প্রথম কাতার দুরের কথা সমাবেশের দু'চার মাইলের মধ্যে দেখা যায় কিনা? যেই ২০০১ ইলেকশানে বিএনপি উইন করল ডেকচির গোড়ায় তারা হাজির। হারিছ তো রীতিমত রাজনৈতিক সচিব বনে গেলে। কি রাজনৈতিক জ্ঞানের জাহাজ।
আসি আরেক মতলববাজদের কথায়। রিটায়ার্ড মিলিটারী ও আমলা। গাছেরটা আজীবন খাওয়ার পর তলারটা কুড়ানোর জন্য নেমে পড়েন। জামায়াতে যোগ দিলে আশু লাভের কোন চান্স নেই এবং শালারা আরেক পেইন, সমর্থক ফরম ধরিয়ে বলে-কাজ করতে থাকেন..! আওয়ামীলিগ বাঘা যতীনে ভরা একটি দল। ব্যাপক কুটনৈতিক দক্ষতা না থাকলে...। সুতরাং অল্প আয়েসে তলারটা কুড়াতে চাইলে বিএনপিই ভরসা। ইনাম চৌধুরি, মোফাজ্জল ভাই ও বেরাদরেরা জয়েন করেই তো যথাক্রমে প্রাইভেটাইজেশনের চেয়ারম্যান ও উপদেস্টা বনে গেলেন! তখনও অবশ্য সংস্কার যুগের আভির্ভাব হয়নি। রাতারাতি টাকার স্তুপকে পাহাড় বানানো ও বুড়ো বয়সের শখ পুরন হিসেবে ব্যবসায়ী গোস্টির বিএনপিতে আগমন নিত্যনৈমিত্তিক। আসছেন ভিসি, প্রক্টর, প্রভোস্ট প্রত্যাশী শিক্ষাবিদের দল। মজার একটি কথা বলি- ভিসি যারা হন তারা মোটামুটি ৫০ পেরুনো। ছাত্রজীবনে আর যাই হোক ছাত্রদল করার টেকনিক্যাল সুযোগ নেই! কিন্তু বেগম জিয়ার 'বিএনপি' মনা ভিসি চাই ই। তো কি করা। চতুর শিক্ষক প্রজাতি 'ইনকিলাব (থু
' জাতীয় পত্রিকায় 'জাতীয়তাবাদি ইসলামি' চেতনার পক্ষে কলাম লিখতে থাকে। এগুলো কাটিং করে বায়োডাটার সাথে এটাচমেন্ট। মুখোশধারী বামপন্থি, আওয়ামীলিগ, জামায়াত বা নিছক অ-রাজনৈতিক চতুর শিক্ষকরা বনে যায় বিএনপি। ছাত্রদলের কথা কি আর বলিব! ভোল পাল্টানো ছাত্রলীগ, ছ্দ্মবেশী শিবির, চাদাঁবাজ, ডাইলবাজ, ভীরু স্বভাবের আর কিছু তারুন্য মিলে বিরাট এক ছাত্রদল। নেত্রী বলেই ফেলেন, 'বিরোধী দল শায়েস্তা করার জন্য ইহারাই যথেস্ট।' বলাবাহুল্য, গত ৯ম সংসদ নির্বাচনে ইহাদেরকে ভোটকেন্দ্রের চৌহদ্দিতে খুঁজিয়া পাওয়া যায়নি।
জেলা, উপজেলা পর্যায়ে অন্য সময় লোক পাওয়া না গেলেও সরকারী আমলে বালু মহাল, নালা নর্দমা নির্মান, খালবিল ভরাট সহ হেন কাজ নেই যাহা পাওয়ার জন্য শত শত জাতীয়তাবাদি পচুঁ-ঘেচুঁর দল স্থানীয় বিএনপি অফিস, এলজিইডি অফিসে ভীড় করে।
এভাবে সাবেক মুসলীমলিগ, পক্ষাঘাতগ্রস্ত বামপন্থী, খেদানো জামায়াত, ফ্রিডম পার্টি, এনডিপি, জামায়াত না পছন্দ মৌ লভি, সুবিধা করতে না পারা মনে মনে আওয়ামীলিগ- নানা তন্ত্র মন্ত্রের লোক জটলা পাকিয়ে অদ্যকার বিএনপি। অনেকটা একগাদা সাপকে বস্তায় ভরে মুখ পেচিঁয়ে চলমান খালেদা জিয়া। উহারা অনবরত ফোসঁফাসঁ, ঢুশঢাশঁ করছেই, করবেই। বনাবনি না হলে বস্তার ফুটো দিয়ে বেরিয়ে পড়ে অলি, বদু, আবদুল, কোরেশী, মান্নান ভাইরা। ঐখানে গনতন্ত্র নেই ইত্যাদি ইত্যাদি বলে ছেলে, পেলে, বউমা মিলে আরেকটা গনতান্ত্রিক (!) দল গঠন করে ...। তারপর কোথায় যেন হারিয়ে যান!
মামুর ডেকচি হতে অপাত্রে হালুয়া বিতরনের দু:খজনক ঘটনাটা ঘটে আমলা ও মিলিটারী যন্ত্রে। কঠিন হস্তে মেধা ও যোগ্যতার সোজা পথে না গিয়ে তিনিও আওয়ামী সুরে বাশিঁ বাজাতে থাকেন। সে কি মোহনীয় মায়াবী সুর। ভাবতে থাকেন, রাজ্যের খাটিঁ বিএনপি সচিব ও জেনারেলরা ক্রলিং করতে করতে ওনার পদতলে হাজির হবেন। হনও বটে প্রচুর! একপাল হয় বাকশালী নয় জামায়াতী। এমন বাশিরঁ সুরে অনেক সময় অবসরপ্রাপ্ত জওয়ান বা গোমস্তারা এসেও হাজির হন কবরস্থান থেকে। এভাবেই সত্যসত্য তেমন কোন মতবাদ ছাড়া চলছে বিএনপি। যার সম্বল তিনটি- ১। ব্যক্তি জিয়ার সততা, জনপ্রিয়তা ও দেশপ্রেম ২। আওয়ামীলিগের ঐতিহাসিক চিরাচরিত সংঘবদ্ধ রক্তচক্ষুর প্রতি সাধারন মানুষের ঘৃনা ও ৩। বেগম জিয়ার অদ্ভুত অব্যাখ্যাত জনপ্রিয়তা।
তেমন কোন আদর্শ না থাকাই দলটি সব ধরনের মানুষের আশ্রয়স্থল। কোন রকমে কোমর সোজা করে দাড়াতে পারলেই আরো বহুবার মানুষ এটিকে ঠেলেঠুলে নিজ গরজে পার্লামেন্টে পাঠাবে। অন্তত: আওয়ামী তান্ডব থেকে নিজের বিষয় সম্পত্তি, মান, হাত পা রক্ষা করার জন্য।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): বিএনপি ;
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
শেখ শরীফ বলেছেন:
বাহ্ তুমি তো ভালই লেখ...
লেখক বলেছেন: ধন্যবাদ।
শুভ৭৭ বলেছেন:
অনেক বিষয়ে একমত না হলেও মুক্তকন্ঠে আপনার লেখার দক্ষতার প্রসংশা করছি। কলমের দারুন শক্তি আপনার। লিখতে থাকুন আরও বেশি বেশি। + দিলাম।
লেখক বলেছেন: অশেষ ধন্যবাদ
আবদুর রহমান (রোমাস) বলেছেন:
ভালই লিখেছেন....@তেমন কোন আদর্শ না থাকাই বিএনপি নামক দলটি সব ধরনের মানুষের আশ্রয়স্থল। কোন রকমে কোমর সোজা করে দাড়াতে পারলেই আরো বহুবার মানুষ এটিকে ঠেলেঠুলে নিজ গরজে পার্লামেন্টে পাঠাবে।
+++++
লেখক বলেছেন: অশেষ ধন্যবাদ
অনিগিরি বলেছেন:
আমার মনের কথাগুলাই বলছেন!!!!!!!!!!!!!!!
জানজাবিদ বলেছেন:
"বিএনপির সম্বল তিনটি- ১। ব্যক্তি জিয়ার সততা, জনপ্রিয়তা ও দেশপ্রেম ২। আওয়ামীলিগের ঐতিহাসিক চিরাচরিত সংঘবদ্ধ রক্তচক্ষুর প্রতি সাধারন মানুষের ঘৃনা ও ৩। বেগম জিয়ার অদ্ভুত অব্যাখ্যাত জনপ্রিয়তা" অসাধারণ অবজার্ভেশন!!! প্রতিটির সাথে একমত।
অলস ছেলে বলেছেন:
এবং এটাও.."অনেকটা একগাদা সাপকে বস্তায় ভরে মুখ পেচিঁয়ে চলমান খালেদা জিয়া। উহারা অনবরত ফোসঁফাসঁ, ঢুশঢাশঁ করছেই, করবেই। বনাবনি না হলে বস্তার ফুটো দিয়ে বেরিয়ে পড়ে অলি, বদু, আবদুল, কোরেশী, মান্নান ভাইরা। ঐখানে গনতন্ত্র নেই ইত্যাদি ইত্যাদি বলে ছেলে, পেলে, বউমা মিলে আরেকটা গনতান্ত্রিক (!) দল গঠন করে ...। তারপর কোথায় যেন হারিয়ে যান!"
হাসতে হাসতে শেষ। চমৎকার।
"কোন রকমে কোমর সোজা করে দাড়াতে পারলেই আরো বহুবার মানুষ এটিকে ঠেলেঠুলে নিজ গরজে পার্লামেন্টে পাঠাবে। অন্তত: আওয়ামী তান্ডব থেকে নিজের বিষয় সম্পত্তি, মান, হাত পা রক্ষা করার জন্য।"
সত্য কথা।
লেখক বলেছেন: অশেষ ধন্যবাদ
রিফাত হাসান বলেছেন:
তেমন কোন আদর্শ না থাকাই দলটি সব ধরনের মানুষের আশ্রয়স্থল। কোন রকমে কোমর সোজা করে দাড়াতে পারলেই আরো বহুবার মানুষ এটিকে ঠেলেঠুলে নিজ গরজে পার্লামেন্টে পাঠাবে। অন্তত: আওয়ামী তান্ডব থেকে নিজের বিষয় সম্পত্তি, মান, হাত পা রক্ষা করার জন্য।অত্যন্ত সহমত। আপনার অবজার্বেশন খুব ভাল লাগল।
লেখক বলেছেন: অশেষ ধন্যবাদ
দ্বিতীয় পরিচয় বলেছেন:
++++++++++
রুবেল শাহ বলেছেন:
এই নোংরা দলটার জন্ম যেমন অবৈধ তেমনি হেগো নেত্রীর জন্ম তারিখের ঠিক থাকে কেমনে সেটা আমার না সবাই কথা ...........
জানজাবিদ বলেছেন:
একটি সিরিজ আকারে লিখুন। সামুর অন্যতম ক্লাসিক সিরিজ হতে পারে আপনার এই লেখা।
ন্যায় পথিক বলেছেন:
চমৎকার লেখার বুননের জন্য +। আর হক কথা বলার মানুষের সংখ্যাও আজকাল খুঁজে পাওয়া দুস্কর। শুভেচ্ছা ও শুভ কামনা।
ইবনে সালাম বলেছেন:
বামপন্থীদের নিয়েও লিখুন।
প্রগতিশীল বলেছেন:
বিএনপি বিষয়ক একটি ভালো বিশ্লেষণ।
পোস্টটি বিএনপি'র সকল পর্যায়ের নেতাকর্মীদের
অবশ্য পাঠ্য হওয়া উচিত।
মাসুদ রানা* বলেছেন:
বিএনপিকে নিয়ে লেখাটা ভালোই হয়েছে। আপনার লেখার হাত খুব ভালো বলেই মনে হচ্ছে। সুতরাং আপনার কাছে আওয়ামীলীগ, জাতীয় পার্টি আর জামায়াত কে নিয়ে লেখা আশা করছি।
অসময়ের আমি বলেছেন:
Dakka............
কাজিম কামাল বলেছেন:
পোস্ট পড়ি নাই , শিরোনামে পিলাচ
সাইলেন্ট ম্যান বলেছেন:
জটিল হইছে । "তেমন কোন আদর্শ না থাকাই দলটি সব ধরনের মানুষের আশ্রয়স্থল। কোন রকমে কোমর সোজা করে দাড়াতে পারলেই আরো বহুবার মানুষ এটিকে ঠেলেঠুলে নিজ গরজে পার্লামেন্টে পাঠাবে। অন্তত: আওয়ামী তান্ডব থেকে নিজের বিষয় সম্পত্তি, মান, হাত পা রক্ষা করার জন্য। "
ক সত্য কথা
সাইলেন্ট ম্যান বলেছেন:
জটিল হইছে ।"তেমন কোন আদর্শ না থাকাই দলটি সব ধরনের মানুষের আশ্রয়স্থল। কোন রকমে কোমর সোজা করে দাড়াতে পারলেই আরো বহুবার মানুষ এটিকে ঠেলেঠুলে নিজ গরজে পার্লামেন্টে পাঠাবে। অন্তত: আওয়ামী তান্ডব থেকে নিজের বিষয় সম্পত্তি, মান, হাত পা রক্ষা করার জন্য। "
kattin - সত্য কথা
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















