আমার প্রিয় পোস্ট
- পড়তে চাইলে পড়তে পারেন নাফিস ইফতেখারের ড্রাফটে নেয়া পোস্টসমূহ

+ একটি ঐতিহাসিক পোস্ট - অণুজীব
- এই লাল্টু মার্কা নব্য বুদ্ধিজীবি টা কেডা? প্রাইভেট টিভি চ্যানেলের টকশোতে মাঝে মাঝে দেখা যায় উনাকে। - পাকাচুল
- কাঙাল মামার শোকেসে যেসব পোস্ট ছিলো - কাঙাল মামা
- অনুবীক্ষন যন্ত্রের মাধ্যমে তোলা আমাদের দেহের ভিতরের কলকব্জার অসাধারন সব ছবি - সারওয়ার ইবনে কায়সার
- রাগিবনামা - যেমন ইচ্ছে লেখার আমার ব্লগের খাতা - রাগিব
- জগজিত সিং এর অমর কীর্তি - ৭৬ টি এ্যালবাম একসাথে (আমার আপলোড করা) - কবির চৌধুরী
- আধুনিক শকুন্তলা উপাখ্যান ( পূর্ণবয়স্কদের জন্য ) - ইশতিয়াক আহমেদ চয়ন
- আমার প্রিয়তে রাখা,ভালো লাগা পোষ্ট সমগ্র (সংস্কার চলছে) - ২ - জিসান শা ইকরাম
- আট বছর ধরে পৃথিবী ঘুরে বেড়িয়ে যে উনত্রিশটি শিক্ষা আমি পেয়েছি - বিলাশ বিডি
- তেল-গ্যাস : এইসব কমিশনখোরের অতীত ভালো নয়, শুনুন আলোচিত সেইসব অডিও টেপ - ফিউশন ফাইভ
- লিনাক্স :: একটি বিশ্বস্ত, শক্তিশালী এবং স্বপ্নের অপারেটিং সিস্টেম (ইতিহাস, ইন্সটল, ব্যবহার) - পাপী
- আগামীবার যখন উইন্ডোজ নতুন করে সেটআপ দেবেন....... - নাফিস ইফতেখার
- সিফিলিসের জীবানু কার কাছ থেকে আসলো - মুজিব রহমান
- জানা অজানা যত গুগল সার্ভিস: গুগল সার্ভিস গাইড পর্ব ১ - ইন্ঞ্জিনিয়ার
- অসাধারণ কিছু জিমেইল ফিচার: জিমেইল গাইড- পর্ব:১ - ইন্ঞ্জিনিয়ার
- ২৬ বছর বয়সেই মিলিয়নিয়ার হওয়া Adam Khoo তার সৌভাগ্যকে বিশ্লেষণ করেছেন। চলুন দেখি কিভাবে... - মুভি পাগল
- GRE ফ্রি ডাউনলোড এর কারখানা !!!যাবতীয় মালমশলা ফ্রি ডাউনলোড : পর্ব -৩ ( আপডেট এপ্রিল ৫ ২০১০) - পরিবেশবাদী ঈগলপাখি
- গ্রামীন মডেম দিয়ে ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য একটি দারুন প্লাগইনস - হা...হা...হা...
- ফ্রিওয়্যার সফটয়্যার ডাউনলোডের জন্য কিছু সফটয়্যারের ওয়েবলিঙ্ক (Freeware Software List) সংগ্রহে রাখুন - মুস্তাফিজুর রহমান (মুন্না)
- ইয়োগা: সুদেহী মনের খোঁজে |১৬| আসন: ধনুরাসন। - রণদীপম বসু
- হুমায়ুন আজাদের কিছু নির্বাচিত প্রবচন - জানজাবিদ
- স্বাধীনতার ঘোষণা সম্পর্কে বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের লেখা ও স্মৃতিচারণ - চিন্তিত দার্শনিক
- বাংলাদেশের প্রায় সকল পর্যটন স্হানের ছবি ব্লগের সংকলন (শত তম পোষ্ট ) - শ।মসীর
- ইনকা সভ্যতা, পাথর নগর, স্প্যানিশ বর্বরতা ও মাচু পিকচুর সেই সূর্যদেবতার থান ... - ইমন জুবায়ের
- শাস্ত্রীয় মৌলবাদী এবং সেক্যুলার মৌলবাদী—উভয়েই পরিত্যাজ্য! - ম্যাভেরিক
- আমার প্রিয় লেখাগুলি নিয়ে ই-বুক - নাজিল আযামী
- 'সামহয়ারে'র মত আরো কিছু ওয়েব সাইট - জানজাবিদ
- একে একে বন্ধ হয়ে যাচ্ছে গার্মেন্টস ফ্যাক্টরী > সব দোষ চাপানো হচ্ছে শ্রমিক অসন্তোষ আর চাঁদাবাজদের উপর > আসল কাহিনী কী ? - মনজুরুল হক
- অনিঃশেষ দেশভাগের কথকতা : সুধা কি সাদিয়ার কথা শুনছে - ফারুক ওয়াসিফ
- ব্লগীয় চিপাবুদ্ধি
- নাফিস ইফতেখার
- সামহোয়ারইনের যত্তসব অপশনের ব্যাবচ্ছেদ - কাঙাল মামা
- ভালোবাসা: ছেলেরা যেমন চায়, মেয়েরা যেমন হয়.... (শ্যাষ) - মাহবুবা আখতার
- গাছভুদাই না হইলে কেউ জঙ্গী হয় না - লেখাজোকা শামীম
- কর্পোরেট ইকো ক্যাম্পেইনের রকমসকম - জ্বিনের বাদশা
- ইমরান ব্লগ স্রষ্ট া - দেবরা
- সামহোয়ারে আপনার পড়া সেরা তিনটি লেখা কি কি? (উৎসর্গ, নাস্তিকের ধর্মকথা, বিবর্তনবাদী) - জ্বিনের বাদশা
- গণতন্ত্রের বেশী বেশী চর্চা নাকি আগে ধর্ষণকারীদের লিঙ্গ কেটে ফেলা কোনটা আগে করতে হবে? (একটি ১৮ +
) - ইউনুস খান
- জিমেইলের সেরা কিছু ফিচার যার জন্য জি-মেইল ব্যবহার করবেন (আর.এস.এস পড়ুন মেইল বক্স থেকে) - ১ - পাপী
সমাজ ও সময় নিয়ে চাছাঁছোলা লেখনী। স্বার্থান্বেষী বিশেষ করে ক্ষমতাসীন মহল ও নূন-নেমক খাওয়া হরিদাশ পালদের গাত্রদাহ হতে পারে।

দেশটার পশ্চাৎদেশে বেশ কটি বাঁশ দিয়ে মা মরা, বাপ হারা ছিন্নমূল বিলুপ্তপ্রায় বাম
১৩ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৫:১৪
বামপন্থীরা কই? আছে হয়তো। কিন্তু আপাতত শাসনটা যেহেতু আওয়ামীলিগের, এবং যেহেতু শ্রেনীব্যবধান বিলোপ হয়ে সাম্যবাদের জোয়ার বইছে, এবং যেহেতু পরিমানমত হালুয়া রুটি পাওয়া যাচ্ছে, সেহেতু সমাজতন্ত্রের বিপ্লব আপাতত: জিরোতে পারে! পেটি-বুর্জোয়াদের ধাওয়া করতে করতে জনযোদ্ধারা ক্লান্ত! ঘোরতর পুঁজিবাদী পাউরুটি, জেলী চিবোতে চিবোতে, ব্হুজাতিক টয়োটা বা নিশান হাঁকিয়ে, বাচ্চাকে এংলো-ইন্ডিয়ান পাঠশালায় ঠেলে, মধ্যাহ্নে মার্কিনী স্যান্ডউইচ ও কোক চালান করতে আপাতত: বাম পুরোহিতদের লজ্জা লাগছেনা। জীবনভর এন্তার বক্তৃতা দিয়ে যেখানে জামানতটাই বাচানো যায়নি, সেখানে দুখানা এমপিত্ব, একখানা মন্ত্রীত্ব ! দুনিয়ার মজদুর-আমেরিকা চল!
প্রিয় পাঠকবৃন্দ, আপনারা কি জানেন৩৮ বছর বয়সি এই বাংলাদেশটার পশ্চাৎদেশে সবচেয়ে বড় বাঁশটি কে দিয়েছে? যার আঘাতে অনিবার্য রক্তক্ষরন হচ্ছে এখনো। আপনার আমার পকেট থেকে দেয়া ট্যাক্সের টাকাটা পানিতে যাচ্ছে। হ্যাঁ এ অপকর্মটি করেছে বামরা।
বিশ্বাসপ্রবন, উদারমনা শেখমুজিবকে ফুঁসলিয়ে লাভজনক স্টিলমিল, পাটকল, টেক্সটাইল গুলোকে ঢালাও সরকারী করে পথে বসিয়েছে জাতীয় অর্থনীতি। শেষতক এগুলো বন্ধ, হাজারো শ্রমিক বেকার, কম্পাউন্ডে চড়ছে গরু-ছাগল। বেসরকারীকরনের আরেকদফা লুটপাট এখন।
আপনারা কি জানেন, দেশটার পশ্চাৎদেশে ২য় বৃহত্তম বাশঁটি কে দিয়েছে? বামরা। দক্ষিন-পশ্চিমান্চলে তথাকতিত সর্বহারা নামক বস্তুটির অত্যাচারে সেখানকার মানুষ কতটা ভয়াবহতা কাটিয়েছে তা প্রকৃত ভুক্তভোগী ছাড়া কেউ বুঝবেনা। আমার বন্ধুর চার ভাইকে একসাথে বাড়ির উঠানে ব্রাশফায়ার করেছে লাল্টু বাহিনী চাহিদামত চাদাঁ না পেয়ে। শ্রেনীশত্রু খতমের শ্লোগান দিতে দিতে তারা চলে যায়!
এদেশে কতটি বামদল আছে তা খোদ বদরুদ্দিন উমরও বলতে পারেননি। একুশে টিভি একদিন জিজ্ঞেস করেছিল। এমনকি ঘোরতর আওয়ামীলিগ তথা মহাজোটের মহা একলোককে জিজ্ঞেস করেছিলেম উক্ত জোটের সবগুলি দলের নাম বলতে। বেচারা!
তবে এটুকু বলা যায়, পিকিং, মস্কো, হাভানা, কলকাতা, কুস্টিয়া, পিয়ং ইয়ং সব কেবলা মিলেও কোন নির্বাচনে ১% বাম ভোট হয়নি। তবু হতোদ্যম নয় তারা। ব্র্যাভো! মঞ্চ ঠেঁসাঠেঁসি করে ২০/২৫ জন অনলবর্ষি বক্তা মাইকওয়ালা, বাদামওয়ালাসমেত সাড়ে ৫জন শ্রোতার বিশাল সমাবেশে(!) ঢাকার মুক্তাঙ্গন বা চট্টলার শহীদ মিনারে তুবড়ি ছোটান। ছাত্র ইউনিয়ন, ছাত্রমৈত্রী, ছাত্রফ্রন্ট, ছাত্রধারা.....র দেয়ালিকা, লিফলেট, পোস্টারের হাকঁডাকেঁ প্রথম বর্ষের সদ্যজাত ছাত্রটির বিস্ময়ে বিস্মিত হয় ক্যাম্পাস। তারপর দেখাযায় আসল দৃশ্য। সুরসুর করে পেটিবুর্জোয়া লীগের বগলে ঢুকে পড়ে কাস্তে গুলো। ছাত্রলীগের সন্ত্রাসীরা 'ভূলে' দুচারটা বামকে হত্যা করলেও গগনবিদারী আওয়াজ উঠে "শিবিরের খুনীরা, হুশিয়ার সাবধান"! এভাবে শিবিরের প্রকৃত খুন গুলোও ঢাকা পড়ে সন্দেহের চাদরে।
পুরোপুরি বাতিল হওয়া ফালতু কিছু তন্ত্র-মন্ত্র, দফায় দফায় জনগন কর্তৃক প্রত্যাখ্যাত নানাবিদ ফেরকার সমাজতন্ত্র এদেশের সমাজে তেমন কোন সামাজিক কল্যান বয়ে আনেনি। এনেছে কিছু অর্থনৈতিক বিপর্যয়, সামাজিক সন্ত্রাস, জন্ম দিয়েছে অপ্রয়োজনীয় ইসলাম বিদ্বেষের।
তবে ব্যক্তিগত ভাবে বামাদর্শি লোকগুলো সৎ, পরিশ্রমী, দলের প্রতি ত্যাগী ও নিস্ঠাবান। খেয়ে না খেয়ে কাজ করেন। হয়তো তারা সপ্ন দেখেন সেই প্রেমিকের মত-
৯ম শ্রেনীর সহপাঠিনি প্রেমিকা সাড়া দেয়নি। ভাবল এসএসসির গন্ডি পেরুক। কলেজের জোড় প্রচেস্টাও বিফল। ভাবল এইচএসসির পর তো সে ভাল সাবালক হবে। তখন হয়ত..। দিন গড়িয়ে অনার্স প্রথম বর্ষ। না কোন সাড়া নেই। তবু নাছোড়বান্দা প্রেমিক। ২য় বর্ষে হঠাৎ জনৈক ব্যবসায়ীর সাথে বিয়ে। আহ্। তবুও হাল ছাড়ল না। 'এই বিয়ে টিকবেনা!' তখন আমি!! এই করে ২ বাচ্চার জননী প্রেয়সী। তবু প্রেমিক মন পিছু ছাড়েনা। এই ব্যাটা বুড়া আলু ব্যাপারী নিশ্চয়ই মরবে একদিন। তখন আমি! হয়তো সেদিন বামদের সাথে বাংলার মানুষের মিলন হইবে।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): বাম ;
সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৫:৫১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
মোহাম্মদ আরজু বলেছেন:
বাম'রা দেশের কি ক্ষতি করছে? ভোট না পাওয়া কি দোষ হইলো?
লেখক বলেছেন: তা নিবন্ধেই আছে।
না দোষ না। তবে কূপমন্ডুকতা দোষের।
নির্বাসন বলেছেন:
শেষটুকু জটিল হইছে
লেখক বলেছেন: অথচ আতি সোজা কথা।
সালাহ্ উদ্দিন শুভ্র বলেছেন:
বাইর হইয়া গেছিলাম...টানে আইসা পড়লাম। খালি সমালোচনায় কি হয়। আলোচনাওতো দরকার।
সেই অপেক্ষায় আবারো বাইরে যাইতাছি। ফিরে আসার জন্যেই।
লেখক বলেছেন: আইসেন ভাইসাব!
দুরের পাখি বলেছেন:
শেষেরটুক জটিল হৈছে ।
লেখক বলেছেন: +
যুগান্তকারী বলেছেন:
কথা অতিশয় সত্য।প্লাসাইলাম।
লেখক বলেছেন: নেন আপনেও একটা +
দাদুভাই বলেছেন:
বামদের নিয়ে দেখছি আপনি গবেষনা করলেন, অনেক তর্থ দিলেন একটা + দিলাম
লেখক বলেছেন: ধন্যবাদ
লেখক বলেছেন: সর্যি। বানান ভুল। হবে সরকারী। এখন ঠিক করা হল।
আপনাকে অনেক ধন্যবাদ
মোহাম্মদ আরজু বলেছেন:
''আপনারা কি জানেন, দেশটার পশ্চাৎদেশে ২য় বৃহত্তম বাশঁটি কে দিয়েছে? বামরা। দক্ষিন-পশ্চিমান্চলে তথাকতিত সর্বহারা নামক বস্তুটির অত্যাচারে সেখানকার মানুষ কতটা ভয়াবহতা কাটিয়েছে তা প্রকৃত ভুক্তভোগী ছাড়া কেউ বুঝবেনা। আমার বন্ধুর চার ভাইকে একসাথে বাড়ির উঠানে ব্রাশফায়ার করেছে লাল্টু বাহিনী চাহিদামত চাদাঁ না পেয়ে। শ্রেনীশত্রু খতমের শ্লোগান দিতে দিতে তারা চলে যায়! ''বাম'রা (যেই বাম গনতন্ত্রী দলগুলোকে আপনি বাম বলতে বোঝাচ্ছেন) কিন্তু 'সর্বহারা'দের রিকগনাইজ করে না।
------------
আপনার বন্ধুর ভাইরা শ্রেনী পেশায় কি ছিলো যদি একটু বলতেন!
লেখক বলেছেন: সশস্ত্র পন্থায় বৈজ্ঞানিক (!!) সমাজ কায়েমের অস্ত্রটা ডাকাতির কাজে ব্যবহার হলে- 'রিকগনাইজ করিনা' বলে কি লাভ! সমান পাপী।
তাহারা শ্রেনী-পেশায় কৃষক, চাকুরে, ব্যবসায়ী ইত্যাদি ছিল। যেমন আপনি। আমি।
আশায় থাকন বালা
লেখক বলেছেন: শুধু আশায় থাকলে আমগো ক্ষতি নাই।
কিন্তু আকাম করে ক্যান?
কাকচক্ষু বলেছেন:
হেঃহে, বাম পন্থীরা কি বাম হাত দিয়ে ছোচে না, নাকি ডান হাত দিয়ে.....?এ সমাজে এদের ভং দেখে কাকরা অতিষ্ট।
লেখক বলেছেন: আমারও প্রশ্ন
ইবনে সালাম বলেছেন:
বামদের কাজ কারবার পছন্দ না, তবে বামদের নিয়ে আপনার লেখাটা পছন্দের। আরো তথ্যবহুল ও বিশ্লেষণমূলক হলে ভাল হতো।
লেখক বলেছেন: অন্য কাম আছে। এমনিই বহুৎ কস্ট হইছে।
সরকার সেলিম বলেছেন:
আপনারা কি টের পেয়েছেন কিভাবে বামপন্হিরা আওয়ামলীগরে গিলে ফেলেছে? জানেন কতজন মন্ত্রী বামপন্হি ব্লক থেকে আসা? আর কতজন আসল আওয়ামলীগ বা ছাত্রলীগ থেকে আসা।একটু খেয়াল করে দেখবেন, প্লিজ। মন্ত্রীসভা গঠনের পর আমাদের সময় এই সংবাদ টি করেছিল।আইনমন্ত্রী, মতিয়া, টি এইচ ইমাম,গাফফার আরো অনেক আছে যারা হাসিনার চারপাশ আছে। এই মতিয়াই ৭৩ ইলেকশনের পর বংগবন্ধুর চামড়া দিয়ে ডুগডুগি বাজাতে চেয়াছিল।আর এখন ওরাই হাসিনার চারপাশে। খেয়াল করেছেন কিভাবে মুল আওয়ামিগের শীর্ষ নেতৃবিন্দকে আইসুলেট করা হচ্ছে আর হাসিনাকে মিসগাইড করা হচ্ছে।
বংগবন্ধু অবশ্য সবসময় এই বামপন্হিদের কাছ থেকে দুরে থাকতন। উনাকে একবার জিগগাস করা হয়েছিল যে আপনার শত্রু কে উত্তরে বলেছিলেন বামপন্হিরা আবার জিগগাস করা হয়েছিল যে আপনার বন্ধুকে বলেছিলেন বামপন্হিরা।
তাদের কাছ থেকে আপনি কি আর বেশি কিছু আসা করেন। ছাত্রলীগকে এই ভাবে সন্ত্রাসে জড়িয়ে ফেলে আওমলীগের শীর্ষ নেতৃত্ব দখল করার কনো ফন্দি আটা হলো কিনা এই টা এখন ভাবার বিষয়!!
লেখক বলেছেন: ফন্দি টন্দি কিছু না। মাগনা লোক সরবরাহের জন্য খালেদার দরকার জামায়াত, আর গান-বাজনা, কলাম, নাটক, সিনেমা করে মাগনা আওয়ামী ঢোল বাজানোর জন্য হাসিনার দরকার বাম।
বিনিময়ে হালুয়া রুটির ভাগ যে যা পায়!
অনেকটা এসো মিলে মিশে লুটপাট করি।
অলস ছেলে বলেছেন:
কথা তো ভালো, কিন্তু এত উত্তেজিত হৈয়া আছেন দেখে ভয়ে + দিলাম না।
লেখক বলেছেন: Ok, Arektu pare den
হাসান বায়েজীদ বলেছেন:
একমত হতে পার্লামনা...হতে পারে বাম রাজনীতি মাকাল ফল বিশেষ, নেতারাও সুবিধাবাদী, কিন্তু দেশের কোনো কাজে না আসলেও দেশের পশ্চাদ্দেশে বংশ দেয়নি বাম'রা, সেটা দিয়েছেন ক্ষমতায় পালাবদল করে আসা দলগুলি
লেখক বলেছেন: বঙ্গবন্ধুর জাতীয়করন, দক্ষিনাঞ্চলের নরক, জাতীয় ভাবে খামাকা ইসলাম বিরোধি প্রচার, তুচ্ছ ইস্যুতে ক্যাম্পাসে নানাবিধ আন্দোলন, কিছু মেধাবি ছাত্রকে নাস্তিক বানানো, ফালতু একটি তন্ত্র মগজে ঢুকিয়ে যুবসমাজকে শেষতক হতাশার পথে ঠেলে দেয়া বামদের প্রদান কৃত উল্লেখযোগ্য বাঁশ।
অন্যদের কাম নিয়া তো ম্যালা কথা হৈছে।
নেক্সাস বলেছেন:
ইতিহাস বলে আমাদের জনৈক বাম নেতাকে সু-মেকার বলা হত।আর কেন বলা হত তা ইতিহাস সচেতন ব্যক্তিমাত্র অবগত আছেন।বাঙ্গালীর মহান নেতা বঙ্গবন্ধু কে এই বাম নেতারাই সবচেয়ে বেশী অপমান আর বিতর্কিত করেছে।
আবার কালের বিবর্তনে এই বামরাই আওয়ামী মন্ত্রী সভায় ঠাঁয় নেয় আর বঙ্গবন্ধুর জন্য মায়া কান্না করে।
লেখক বলেছেন: সংসদকে শুয়োরের খোয়াড় বলে পরে ঐখানেই....
রক্তে রঞ্জিত হয়েছে কাগজ-কলম।
এতটা নির্মম হওয়া উচিত হয় নি।
তবে, ঘটনা গুলো বাস্তব!
লেখক বলেছেন: আরো অনেক কথা কৈলামনা।
জানজাবিদ বলেছেন:
সবাইকে অনুরোধ করব লেখকের অন্য লেখাগুলো পড়ার জন্য, কাউকেই ছাড় দেননি তিনি। ব্লগের অন্যতম সেরা রাজনৈতিক বিশ্লেষণ!
লেখক বলেছেন: Welcome. Thanx for refering
হাসান বায়েজীদ বলেছেন:
অন্যদের কাম নিয়া তো ম্যালা কথা হৈছে.....হতেই থাকবে কারন, অন্যরাই এখানে মূখ্য, বামরা কখনোই মূখ্য নয়, যেহেতু শাসন ক্ষমতায় এককভাবে কখনো আসেনি...১.তুচ্ছ ইস্যুতে ক্যাম্পাসে নানাবিধ আন্দোলন...তুচ্ছ ইস্যূতে আন্দলন করে ছাত্রদল-ছাত্রলীগ,বামরা কাজের কথাই বলে, যাউগ্যা যদিও তাদের সেসব কাজের কথা কয়া গলা ফাটানি কুনু কামেই আসেনা,
২.কিছু মেধাবি ছাত্রকে নাস্তিক বানানো! নাস্তিক কেও কাওকে বানায় কিভাবে বুঝলাম না, কেও যদি নিজের জ্ঞানবুদ্ধি দিয়ে না চলে সেই দায় অন্যের ঘারে চাপানোর কিছু দেখিনা। ধরেন, আপনে নাস্তিক হৈবেন কি হৈবেন না এইটা আপনেই ভালো জানেন।
লেখক বলেছেন: ক্ষমতায় পুরোপুরি না এসেও যে কটি বাশঁ দিয়েছে তাতে ঘা এখনো শুকোয়নি। পুরা আসলে কি হৈত, আল্লাহ মালুম।
১। মাগনা পড়াইতে হবে জাতীয় আন্দোলন- কোন কাজের কথা না।
২। কূ-পরামর্শ দিয়ে চোর, মলমপার্টির সদস্য বানানো অপরাধ। ডাইল, পুরিয়া, নানির বাড়ি নিয়া যাওয়া অপরাধ।
সুতরাং, ভালো ছেলেকে খামাকা নাস্তিক বানানো অপরাধ। বামরা অল্প সংখ্যক মানুষের হলেও আকামটা করেছে।
লেখক বলেছেন: ক্যান ভাই? খুইলা কনতো দেহি
সুফিয়ান ডট কম বলেছেন:
মাইনাস দিয়ে প্রিয়তে রাখলাম.....
লেখক বলেছেন: হে! হে! হেভী জটিল মাল তো! ধ....
সরকার সেলিম বলেছেন:
আপনার সব গুলো লিখায় পড়লাম। যা বুঝার তা বুঝে নিয়েছি?আপনার শেয লক্ষ টা কি? শেষ পর্যন্ত অন্য কোন একটি দলের নিমন্ত্রন নয় তো? হিজবুত তাহরিক সম্পর্কে একটু অ্যানাটমিকাল বিশ্লেষনে যাবেন প্লিজ?
লেখক বলেছেন: লক্ষ্য তেমন কিছু না। এই একটু ফিরে দেখা।
হিজবুত তাহরিরের পোস্টার ও লিফলেট দেখেছি। এর বেশী কিছু জানিনা। তাছাড়া শ খানেক অন্যান্য দল আছে।
ভিন্ন সময় এসব বিবিদ দল নিয়ে লিখব।
ভালো থাকবেন।
দেশী পোলা বলেছেন:
মঞ্চ ঠেঁসাঠেঁসি করে ২০/২৫ জন অনলবর্ষি বক্তা মাইকওয়ালা, বাদামওয়ালাসমেত সাড়ে ৫জন শ্রোতার বিশাল সমাবেশে(!) ঢাকার মুক্তাঙ্গন বা চট্টলার শহীদ মিনারে তুবড়ি ছোটান।হাসতেই আছি
লেখক বলেছেন: হে হে
শান্তির দেবদূত বলেছেন:
ইউনিভার্সিটিতে পড়ার সময় ছাত্রলীগ করতাম, আর আমার ছোট এক মামা করতো ছাত্রদল। ....... ঈদের সময় বাড়ীতে সবাই এক হইলে আমি আর ছোট মামা ইচ্ছামত একজন আরেক জনরে ধূলাই করতাম ....... খালি হাতাহাতি বাদ থাকতো .......শেষে একদিন খালু ডাক দিয়া কয় ( খালু নিজেও ছাত্রলীগ করতো ), "তোমারে একটা উপদেশ দেই, কোন দলেরই সাপোর্ট করবা না ..... সুশীল হইয়া যাও, তাইলে দুই দলকেই আচ্ছা মত সাইজ করতে পারবা ...... কোন দায় দায়িত্ব নাই ... সুজোগ মত যে কোন দলে পাল্টি দিতে পারবা ..... গাছে আগারটাও খাইতে পারবা আবার তলার টাও ...... " ।
খালুরে খালি কইছিলাম, "খালু, আর যাই হওক আদর্শের সাথে কোন আপোষ নাই , আমি পারুম না ....."
আমরা ছিলাম সবচেয়ে দূর্ভাগা ব্যাচ .... আমাদের সময় প্রথম দুই বছর আওয়ামিলীগ আর তার পরের দুই বছর বি.এন.পি ক্ষমতায় ছিলো .... ছাত্রলীগ করাতে প্রথম দুই বছর ভালোই কাটছে .... কিন্তু পরের দুই বছর দৌড়ের উপরে আছিলাম .... ছাত্রদলের অনেক দোস্তরাই বলছিলো দোস্ত পল্টি মার, আমাদের লগে চইলা আই, .... বলছিলাম দোস্ত আর যাই করি পল্টি মারতে পারুম না .... দরকার হইলে হোস্টেল ছাইড়া দিমু , মাগার সুশীলগো মতন আজকে এই দল কালকে সেই দল করতে পারুম না .....
ব্লগে আজকাল কিছু পাবলিক দেখি, আচ্ছা মতন সবাইরে ধূলাই করে, আমি কি হনুরে ভাব .... আমার কেন জানি খালি খালুর কথা মনে পড়ে যায় আর চুপচাপ ঐসব পোষ্টের সুশীলগো মুখে হাইগা দিয়া চইলা যাই
আওয়ামিলীগ, বিএনপি, জামাত, বাম,ডান, উত্তর, দক্ষিণ, উধ্ অধ্ .... যাই বলেন, দেশের সবচেয়ে বেশি বাশ দিছে এই সুশীরাই ....
আর কিছু কইলাম না .....
লেখক বলেছেন: আইচ্ছা আপনের কথামত সুশীলগো নিয়াও লিখুমনে। ত্বয় এই প্রানিগুলারে তো টিভি, সেমিনারের বাইরে পাওনা যায়না। কম জানি সে জন্য।
সরকার সেলিম বলেছেন:
@শান্তির দেবদূত: একদম একমত
ধীবর বলেছেন:
সুপাঠ্য। বামদের যে সব ইতিহাস লিখেছেন, সেটা অসত্য নয়। সাধারন পাঠকদের জানা উচিত এই সব ইতিহাস। আর মিডিয়া ও সাংস্কৃতিক জগতে এর একচেটিয়া প্রভাবের কারণে, আঃ লিগের পক্ষ্যেও সম্ভব হয় না এদের সংস্পর্শ থেকে দুরে থাকার। যেমন "ইসলামের" জন্য বি এন পিকে জামাত রাজাকার বা অন্যান্য ডানপন্থি ইসলামি দলগুলিকে আশকারা দিয়ে মাথায় তুলেছে। দঃ পশ্চিমাঞ্চলে সর্বহারাদের সন্ত্রাসে যখন সাধারণ মানুষের নাভিশ্বাস উঠে, তখন আমরা কি দেখি? সাধারণ কথা মালায় সেটা নিয়ে দায়সারা গোছের কিছু খবর, তাও শেষ পাতায়। আর যখন সর্বহারা নির্মুলের আয়োজন করা হয়, তখন মানবাধিকারের পাত্র থেকে দরদ চুইয়ে পড়ার মত বিশাল হেডলাইনের খবর ছাপা হচ্ছে। সর্বহারাদের তাত্ত্বিক নেতা আব্দুল হক মারা গেলে, ঢাবি তে জানাযা পড়ানো হয়। দাদা তপন কিংবা মোফাক্করের মত সন্ত্রাসি নিহত হলে, র্যাবের বিরুদ্ধে রীতিমত কলম যুদ্ধে নেমে পড়ে কিছু বুদ্ধিজীবি/সাংবাদিক।
বর্তমানের প্রতিষ্ঠিত ব্যাবসায়ি কাম আঃ লিগ এম পি এবং অভিনেতা নুর সাহেব, এ সময় খদ্দরের পাঞ্জাবি আর চটের থলি কাধে নিয়ে দিন রাত রাশিয়ান এম্বেসিতে পড়ে থাকতেন। বামদের আঃ লিগ গেলার প্লানে তিনি ভোল পাল্টে যেমন খদ্দর ছেড়ে স্যুট ধরেছেন, তেমনি বাম ছেড়ে নৌকাইয় উঠে পড়েছেন। বাম রা , কোন দিন বাংলাদেশের জন্য ইতিবাচক কিছু করেননি, বা ইচ্ছুক নন। কলমের জোরে বেড়াল কে বাঘ বানানোর ফাদে বার বার আঃ লিগ পড়ছে। এবং ডুবছে। প্লাস।
লেখক বলেছেন: বিএনপির ও একই দশা হয় মাঝে মাঝে
কেল্টূ দা বলেছেন:
বাম মানে কি ?বঙ্গবন্ধুরে কেরা ফুসলায়া স্টিলমিল,ফিস্টিলমিল সরকারি বানাইছে ?
ঐটার প্রেক্ষাপট কি ? কারা ঐসব স্টিমমিলের চেরমেন, এমডি হইচে ?
ভাইডু, কয়েকটা ঝাপসা ইতিহাস মাইরা ফাপর ভালই লইলেন ।
মাইনাচ
অরণ্যদেব বলেছেন:
এই পুরকারের শৈল্য চিকিছ্ছক্রে মেনন রা দেক্লোনা! আপসুস! বাম্দের সকল্ভুলভ্রান্তি ইনি তো পুরাইতার্তেন! দুইডা বামের জেতনে আর এট্টা বামের মন্ত্রি হউয়ায় াটকিতে এমুন জ্বলুনি? আর কয়েট্টা হৈলে তো গাঙ্গে নামা লাগ্ত জ্বলুনি থামাইতে!!!
জ্বলুনি অসহ্য হৈলে ডিমের সাদা অংশ বেভার্করো, সাইরাও যাইতারে।
অন্যরকম বলেছেন:
+ এবং প্রিয়তে....! আপনার এইলেখার লিংকটা ফেইসবুকেও দিয়ে দিলাম (আপনার অনুমতি ছাড়া!)সেরা কমেন্ট শান্তির দেবদূত... তারেও +!
চল যাইগা বলেছেন:
বাম'রা এতিমের মত, আওয়ামিলীগ হইল পালক পিতা| শত লাথি গুতা খাইয়াও পোষা কুত্তার মত আওয়ামিলীগের পিছে পিছে ঘুরবো|কলেজের অর্ধেক ছেলে ইউনিয়নে যোগ দেয় সুন্দর মাইয়াগো স;গ পাওয়ার লোভে, কিছু যোগ দেয় সোভি্যেত ব্লকের স্কলারশীপের আশায় | প্রতি বছর কয়েক হাজার ছেলে-মেয়ে সোভি্যেত যেত| দেশে যার রোগী হওয়ার মুরাদ নাই, সেও যাইতো ডাক্তার হইতে| সেই দিন ফুড়িয়েছে| এখন ইউনিয়নের সেই যৌবন কাল আর নাই|
মেননের মেয়েটা এখনো কি আমেরিকায়..?
নারায়ন গন্জের চুনকার মেয়ে আইভি রাশিয়ার ভিক্ষায় পড়া শেষ করে ইমিগ্রান্ট হয় নিউজিলান্ডে , এখন আবার পৌর চেয়ারমেন|
আরো অনেক আছে, বলে কি হবে..?
এক কথায় বাম'রা হল আওয়ামিলিগের কনডম|
লেখক বলেছেন: মাঝে মাঝে ঘাড়ে সওয়ার হওয়া ভূত
সালাহ্ উদ্দিন শুভ্র বলেছেন:
লেখক বলেছেন-১.বামপন্থীরা কই? আছে হয়তো। কিন্তু আপাতত শাসনটা যেহেতু আওয়ামীলিগের, এবং যেহেতু শ্রেনীব্যবধান বিলোপ হয়ে সাম্যবাদের জোয়ার বইছে, এবং যেহেতু পরিমানমত হালুয়া রুটি পাওয়া যাচ্ছে, সেহেতু সমাজতন্ত্রের বিপ্লব আপাতত: জিরোতে পারে!
২.প্রিয় পাঠকবৃন্দ, আপনারা কি জানেন৩৮ বছর বয়সি এই বাংলাদেশটার পশ্চাৎদেশে সবচেয়ে বড় বাঁশটি কে দিয়েছে? যার আঘাতে অনিবার্য রক্তক্ষরন হচ্ছে এখনো। আপনার আমার পকেট থেকে দেয়া ট্যাক্সের টাকাটা পানিতে যাচ্ছে। হ্যাঁ এ অপকর্মটি করেছে বামরা।
বিশ্বাসপ্রবন, উদারমনা শেখমুজিবকে ফুঁসলিয়ে লাভজনক স্টিলমিল, পাটকল, টেক্সটাইল গুলোকে ঢালাও সরকারী করে পথে বসিয়েছে জাতীয় অর্থনীতি। শেষতক এগুলো বন্ধ, হাজারো শ্রমিক বেকার, কম্পাউন্ডে চড়ছে গরু-ছাগল। বেসরকারীকরনের আরেকদফা লুটপাট এখন।
৩. আপনারা কি জানেন, দেশটার পশ্চাৎদেশে ২য় বৃহত্তম বাশঁটি কে দিয়েছে? বামরা। দক্ষিন-পশ্চিমান্চলে তথাকতিত সর্বহারা নামক বস্তুটির অত্যাচারে সেখানকার মানুষ কতটা ভয়াবহতা কাটিয়েছে তা প্রকৃত ভুক্তভোগী ছাড়া কেউ বুঝবেনা। আমার বন্ধুর চার ভাইকে একসাথে বাড়ির উঠানে ব্রাশফায়ার করেছে লাল্টু বাহিনী চাহিদামত চাদাঁ না পেয়ে। শ্রেনীশত্রু খতমের শ্লোগান দিতে দিতে তারা চলে যায়!
৪.পুরোপুরি বাতিল হওয়া ফালতু কিছু তন্ত্র-মন্ত্র, দফায় দফায় জনগন কর্তৃক প্রত্যাখ্যাত নানাবিদ ফেরকার সমাজতন্ত্র এদেশের সমাজে তেমন কোন সামাজিক কল্যান বয়ে আনেনি। এনেছে কিছু অর্থনৈতিক বিপর্যয়, সামাজিক সন্ত্রাস, জন্ম দিয়েছে অপ্রয়োজনীয় ইসলাম বিদ্বেষের।
৫.ছাত্র ইউনিয়ন, ছাত্রমৈত্রী, ছাত্রফ্রন্ট, ছাত্রধারা.....র দেয়ালিকা, লিফলেট, পোস্টারের হাকঁডাকেঁ প্রথম বর্ষের সদ্যজাত ছাত্রটির বিস্ময়ে বিস্মিত হয় ক্যাম্পাস। তারপর দেখাযায় আসল দৃশ্য। সুরসুর করে পেটিবুর্জোয়া লীগের বগলে ঢুকে পড়ে কাস্তে গুলো। ছাত্রলীগের সন্ত্রাসীরা 'ভূলে' দুচারটা বামকে হত্যা করলেও গগনবিদারী আওয়াজ উঠে "শিবিরের খুনীরা, হুশিয়ার সাবধান"! এভাবে শিবিরের প্রকৃত খুন গুলোও ঢাকা পড়ে সন্দেহের চাদরে।
আপনার লিখাটি পড়লাম। সমস্ত বিষয়ের আলোচনা আলাদা করে দিতে গেলে বিশাল হয়ে যাবে। সংক্ষেপেই দিই।
১. বাম আসলে কারা। জনগণের পক্ষের শক্তি যারা। এর বাইরে যারা একসময়ে বাম করতেন তদের অপোষকামীতাকে যদি আপনি বামের রাজনীতি বলেন, আপত্তি নেই। কিন্তু আপনি বিকল্প দেখাতে পারবেন না। বিকল্পের জন্য আপনাকে বামেই যেতে হবে। এটাই বাস্তব।
২. আওয়ামিলীগ বা শেখ মুজিব তবে রাজনীতি করতেন না। তাদের তাইলে কোন শ্রেণী চরিত্র নেই। ভারত-রাশিয়া-যুক্তরাষ্ট্র তাইলে কোন বিষয়ই নয়। বামরাই সব করেছে সেই সময়ে।
৩.ভালোই বলেছেন-যে দেশে চার কোটি বেকার। সে দেশে সর্বহারাদের জন্য বামরা দায়ি হবে না কে দায়ি হবে।
৪. আপনার তত্ত্ব সম্পর্কিত ধারণায় আমি রোমাঞ্চিত।
৫. ধরুন কোন ক্যাম্পাসেই বামরা নেই। তাইলে কি আর কোন শিক্ষার্থী ভুল পথে যাবে না। অন্তত কেউ যদি একজন মেনন হয়ে উঠেন আপনার কি তাতে আপত্তি থাকবে। নাকি আপনি চান যে কেবল সালেহিরাই বেড়ে উঠুক।
লেখক বলেছেন: ১। জনগনের সামান্যতম সমর্থন ছাড়াই?
২। বামরা কু-বুদ্ধি দিছে।
৩। বেকার কমানোর জন্য মানবনিধন!
৪। ধন্যবাদ
৫। শুধু সালেহী খারাপ, শুধু বাম ভালো- কেডা কৈল আপনারে?
সালাহ্ উদ্দিন শুভ্র বলেছেন:
১- বিষযটা জনগনের সমর্থনের নয়। বিষয়টা সংজ্ঞাগত। ২-আবারো একই প্রশ্ন মুজিব বা আওয়ামিলীগ কি রাজনীতি করতো না। আর আপনি বোধহয় বেসরকারিকরণের পক্ষে।
৩-বেকারত্বের বিকৃত পর্যায় মাব নিধন বা সন্ত্রাস(এক অর্থে)।
৪-আপনি বোধহয় আমার রোমাঞ্চিত হওয়াটাকে বুঝতে পারেন নি।
৫-আপনি কোন রাজনীতির পক্ষে
লেখক বলেছেন: ১।যে সংজ্ঞায় জনসমর্থন নাই তা নিয়া ফালাইলে কি লাভ?
২। করত। বামরা ঢুইকা পড়ছিল। এখন যেমনি..
৩।বেকারত্ব কে পুজি করে সন্ত্রাসবাদী রাজনিতির জন্ম দেয় বাম।
৪।হয়তবা
৫।বাংলাদেশ, গনতন্ত্র, কল্যান, মানবাধিকার
ভালো-মানুষ বলেছেন:
হাসতে হাসতে মৈরা গেলাম! বলগ হইতে শারুয়ার আর তিরিভুজের অভাব বোধ দুর হইল।
কেল্টূ দা বলেছেন:
ফাললিক ভাবাজি , তুমার দৌড় জানা গেচে, এলা অফ যাও ।
লেখক বলেছেন: ক্যান। চুলকায়?
বাঙ্গাল বলেছেন:
দেশে তিন হাজার কোটির স্টিমুলাস মূলা নিয়া লুটপাট হইতেছে---অথচ...ভ্যাপক বাম নেতারা চুপচাপ। ওরে ইনু মিনু ...তোদের চিনু
লেখক বলেছেন: দুনিয়ার মজদুর , এসো হালুয়া রুটি খাই
ন্যায় পথিক বলেছেন:
বঙ্গবন্ধুর জাতীয়করন, দক্ষিনাঞ্চলের নরক, জাতীয় ভাবে খামাকা ইসলাম বিরোধি প্রচার, তুচ্ছ ইস্যুতে ক্যাম্পাসে নানাবিধ আন্দোলন, কিছু মেধাবি ছাত্রকে নাস্তিক বানানো, ফালতু একটি তন্ত্র মগজে ঢুকিয়ে যুবসমাজকে শেষতক হতাশার পথে ঠেলে দেয়া বামদের প্রদান কৃত উল্লেখযোগ্য বাঁশ।দারুন বলছেন। ভাই আপনার লেখাগুলা প্রিয়তে নিতে নিতে শোকেস তো ভইরা গেলোগা। ঐদিন দেখলাম বিদেশী বাঙালী নামের এক ব্লগার আপনার এক লেখাকে প্রিয় বইল্যা রিপোস্ট দিছে। কপিরাইট আইনে মামলা করবেন কি না ভাইব্যা দেখেন।
লেখক বলেছেন: রাইট টাইট নাই। আপনি বই ছাপায়া বেচেন
সোহায়লা রিদওয়ান বলেছেন:
লেখা গুলো অন্যরকম। রম্যরকম।
লেখক বলেছেন: কিন্তু আমি একই রকম, সবার মতন!
শিট সুজি বলেছেন:
ছাত্র ইউনিয়ন, ছাত্রমৈত্রী, ছাত্রফ্রন্ট, ছাত্রধারা.....র দেয়ালিকা, লিফলেট, পোস্টারের হাকঁডাকেঁ প্রথম বর্ষের সদ্যজাত ছাত্রটির বিস্ময়ে বিস্মিত হয় ক্যাম্পাস। তারপর দেখাযায় আসল দৃশ্য- এই কথাটা জব্বর বলেছেন।
শিট সুজি বলেছেন:
ছাত্র ইউনিয়ন, ছাত্রমৈত্রী, ছাত্রফ্রন্ট, ছাত্রধারা.....র দেয়ালিকা, লিফলেট, পোস্টারের হাকঁডাকেঁ প্রথম বর্ষের সদ্যজাত ছাত্রটির বিস্ময়ে বিস্মিত হয় ক্যাম্পাস। তারপর দেখাযায় আসল দৃশ্য- এই কথাটা জব্বর বলেছেন।
লেখক বলেছেন: তারপর অশ্বডিম্ব, ভ্যনগার্ড ফেরী করা
জার্জীস আহমেদ বলেছেন:
বামদের বিরুদ্ধে একটা দল গড়েন ভাইজান। তাইলে দেশটা রক্ষা পায়। হাসিনা ক্ষমতা নেয়ার পর প্রথম বক্তৃতায় বলছিল, দেশের প্রধান শত্রু দারিদ্র। আপনার লেখা পইড়া ভুল ভাঙলো। প্রধান শত্রু বাম...। আপনে মানুষ গোছান আমরা আছি।
লালসালু বলেছেন:
বাম হাত ঢুকাইলেন মনে হয়। +
রংধনু বলেছেন:
কাঠমোল্লাদের মতোই আর একটা কুসংস্কারাচ্ছন্ন দল হলো এই বামেরা। মতিয়ার ব্যাপারে এদেরকে বলতে শুনেছি 'মানুষের জন্যে কাজ করার সুযোগ চেয়েছেন' বলে অন্যদের মতো পৃথক দলে না থেকে লীগে যোগ দিয়েছেন তিনি। চীনের আদর্শও তো বদলে নতুন রূপ পেলো- সারা বিশ্বে পচন ধরেছে বামেদের... তবু কেন যে এরা এই ব্যাকডেটেড চিন্তা কেন বাদ দিতে পারে না! কিছু লোক সমাজতন্ত্র আর সাম্যকে সমার্থক বলে ভাবে... ওদের দেখেই বোধহয় কথাটা চালু হয়েছিল 'সোভিয়েত রাশিয়ায় সবাই সমান, কিছু কিছু লোক বেশী সমান'
রংধনু বলেছেন:
কাঠমোল্লাদের মতোই আর একটা কুসংস্কারাচ্ছন্ন দল হলো এই বামেরা। মতিয়ার ব্যাপারে এদেরকে বলতে শুনেছি 'মানুষের জন্যে কাজ করার সুযোগ চেয়েছেন' বলে অন্যদের মতো পৃথক দলে না থেকে লীগে যোগ দিয়েছেন তিনি। চীনের আদর্শও তো বদলে নতুন রূপ পেলো- সারা বিশ্বে পচন ধরেছে বামেদের... তবু কেন যে এরা এই ব্যাকডেটেড চিন্তা বাদ দিতে পারে না! কিছু লোক সমাজতন্ত্র আর সাম্যকে সমার্থক বলে ভাবে... ওদের দেখেই বোধহয় কথাটা চালু হয়েছিল 'সোভিয়েত রাশিয়ায় সবাই সমান, কিছু কিছু লোক বেশী সমান'
bijon007 বলেছেন:
ভাই আমাকে বলেত আমাদের দেশে এখন বাম কারা? আপনি বাম বোযেন? বাম রা নাই তাই যদি এত দোষ হয়, আর থাকলে ত আপনারা কি শিধু খান?
এ কে এম ওয়াছিয়ুন হালিম বলেছেন:
মঞ্চ ঠেঁসাঠেঁসি করে ২০/২৫ জন অনলবর্ষি বক্তা মাইকওয়ালা, বাদামওয়ালাসমেত সাড়ে ৫জন শ্রোতার বিশাল সমাবেশে(!) ঢাকার মুক্তাঙ্গন বা চট্টলার শহীদ মিনারে তুবড়ি ছোটান।
হাসতেই আছি--- এক্কেরে হাছা কথা---
মো: সালাউদ্দিন ফয়সাল বলেছেন:
অসাধারণ...
রাহীম বলেছেন:
মামা চমৎকার , আপনাকে স্যালুট , আপনাকে প্লাস দিলে ও কম হবে ,আপাতত প্লাস ও প্রিয়তে , আপনার এখান থেকে কখনো কপি পেষ্ট করবো ।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














