আমার প্রিয় পোস্ট
- পড়তে চাইলে পড়তে পারেন নাফিস ইফতেখারের ড্রাফটে নেয়া পোস্টসমূহ

+ একটি ঐতিহাসিক পোস্ট - অণুজীব
- এই লাল্টু মার্কা নব্য বুদ্ধিজীবি টা কেডা? প্রাইভেট টিভি চ্যানেলের টকশোতে মাঝে মাঝে দেখা যায় উনাকে। - পাকাচুল
- কাঙাল মামার শোকেসে যেসব পোস্ট ছিলো - কাঙাল মামা
- অনুবীক্ষন যন্ত্রের মাধ্যমে তোলা আমাদের দেহের ভিতরের কলকব্জার অসাধারন সব ছবি - সারওয়ার ইবনে কায়সার
- রাগিবনামা - যেমন ইচ্ছে লেখার আমার ব্লগের খাতা - রাগিব
- জগজিত সিং এর অমর কীর্তি - ৭৬ টি এ্যালবাম একসাথে (আমার আপলোড করা) - কবির চৌধুরী
- আধুনিক শকুন্তলা উপাখ্যান ( পূর্ণবয়স্কদের জন্য ) - ইশতিয়াক আহমেদ চয়ন
- আমার প্রিয়তে রাখা,ভালো লাগা পোষ্ট সমগ্র (সংস্কার চলছে) - ২ - জিসান শা ইকরাম
- আট বছর ধরে পৃথিবী ঘুরে বেড়িয়ে যে উনত্রিশটি শিক্ষা আমি পেয়েছি - বিলাশ বিডি
- তেল-গ্যাস : এইসব কমিশনখোরের অতীত ভালো নয়, শুনুন আলোচিত সেইসব অডিও টেপ - ফিউশন ফাইভ
- লিনাক্স :: একটি বিশ্বস্ত, শক্তিশালী এবং স্বপ্নের অপারেটিং সিস্টেম (ইতিহাস, ইন্সটল, ব্যবহার) - পাপী
- আগামীবার যখন উইন্ডোজ নতুন করে সেটআপ দেবেন....... - নাফিস ইফতেখার
- সিফিলিসের জীবানু কার কাছ থেকে আসলো - মুজিব রহমান
- জানা অজানা যত গুগল সার্ভিস: গুগল সার্ভিস গাইড পর্ব ১ - ইন্ঞ্জিনিয়ার
- অসাধারণ কিছু জিমেইল ফিচার: জিমেইল গাইড- পর্ব:১ - ইন্ঞ্জিনিয়ার
- ২৬ বছর বয়সেই মিলিয়নিয়ার হওয়া Adam Khoo তার সৌভাগ্যকে বিশ্লেষণ করেছেন। চলুন দেখি কিভাবে... - মুভি পাগল
- GRE ফ্রি ডাউনলোড এর কারখানা !!!যাবতীয় মালমশলা ফ্রি ডাউনলোড : পর্ব -৩ ( আপডেট এপ্রিল ৫ ২০১০) - পরিবেশবাদী ঈগলপাখি
- গ্রামীন মডেম দিয়ে ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য একটি দারুন প্লাগইনস - হা...হা...হা...
- ফ্রিওয়্যার সফটয়্যার ডাউনলোডের জন্য কিছু সফটয়্যারের ওয়েবলিঙ্ক (Freeware Software List) সংগ্রহে রাখুন - মুস্তাফিজুর রহমান (মুন্না)
- ইয়োগা: সুদেহী মনের খোঁজে |১৬| আসন: ধনুরাসন। - রণদীপম বসু
- হুমায়ুন আজাদের কিছু নির্বাচিত প্রবচন - জানজাবিদ
- স্বাধীনতার ঘোষণা সম্পর্কে বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের লেখা ও স্মৃতিচারণ - চিন্তিত দার্শনিক
- বাংলাদেশের প্রায় সকল পর্যটন স্হানের ছবি ব্লগের সংকলন (শত তম পোষ্ট ) - শ।মসীর
- ইনকা সভ্যতা, পাথর নগর, স্প্যানিশ বর্বরতা ও মাচু পিকচুর সেই সূর্যদেবতার থান ... - ইমন জুবায়ের
- শাস্ত্রীয় মৌলবাদী এবং সেক্যুলার মৌলবাদী—উভয়েই পরিত্যাজ্য! - ম্যাভেরিক
- আমার প্রিয় লেখাগুলি নিয়ে ই-বুক - নাজিল আযামী
- 'সামহয়ারে'র মত আরো কিছু ওয়েব সাইট - জানজাবিদ
- একে একে বন্ধ হয়ে যাচ্ছে গার্মেন্টস ফ্যাক্টরী > সব দোষ চাপানো হচ্ছে শ্রমিক অসন্তোষ আর চাঁদাবাজদের উপর > আসল কাহিনী কী ? - মনজুরুল হক
- অনিঃশেষ দেশভাগের কথকতা : সুধা কি সাদিয়ার কথা শুনছে - ফারুক ওয়াসিফ
- ব্লগীয় চিপাবুদ্ধি
- নাফিস ইফতেখার
- সামহোয়ারইনের যত্তসব অপশনের ব্যাবচ্ছেদ - কাঙাল মামা
- ভালোবাসা: ছেলেরা যেমন চায়, মেয়েরা যেমন হয়.... (শ্যাষ) - মাহবুবা আখতার
- গাছভুদাই না হইলে কেউ জঙ্গী হয় না - লেখাজোকা শামীম
- কর্পোরেট ইকো ক্যাম্পেইনের রকমসকম - জ্বিনের বাদশা
- ইমরান ব্লগ স্রষ্ট া - দেবরা
- সামহোয়ারে আপনার পড়া সেরা তিনটি লেখা কি কি? (উৎসর্গ, নাস্তিকের ধর্মকথা, বিবর্তনবাদী) - জ্বিনের বাদশা
- গণতন্ত্রের বেশী বেশী চর্চা নাকি আগে ধর্ষণকারীদের লিঙ্গ কেটে ফেলা কোনটা আগে করতে হবে? (একটি ১৮ +
) - ইউনুস খান
- জিমেইলের সেরা কিছু ফিচার যার জন্য জি-মেইল ব্যবহার করবেন (আর.এস.এস পড়ুন মেইল বক্স থেকে) - ১ - পাপী
সমাজ ও সময় নিয়ে চাছাঁছোলা লেখনী। স্বার্থান্বেষী বিশেষ করে ক্ষমতাসীন মহল ও নূন-নেমক খাওয়া হরিদাশ পালদের গাত্রদাহ হতে পারে।

গণতান্ত্রিক বাংলাদেশ চাই গণপ্রজাতান্ত্রিক নয়। চাকর কেন মনিব: জনপ্রশাসন নিয়ে হাসিনার কথা ও জবাব
২৯ শে এপ্রিল, ২০০৯ সকাল ১১:৩৬
![]()
গোড়া থেকে টান দিই। গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার। এখানে প্রজাটা কে? রাজাটাই বা কে? রাজা-প্রজার কারবার না থাকলে প্রজাতন্ত্র হবে কেন? দেশটার নামেই তো গলদ। এটা ঠিক করেন পয়লা। প্রজাতন্ত্রের কর্মচারী কথাটাই তো সবপ্যাঁচকির মূল। মানেটা দাড়ায় জনতা হল প্রজা, তারা সবাই একটা তন্ত্র বানিয়েছে। আমলারা কর্মচারী। তাহলে রাজা কে? প্রধানমন্ত্রী? বাকিরা উজির নাজির। আসলে তাই হয়েছে! চলছে! বদলাতে চাইলে দেশের নাম করেন "গণতান্ত্রিক বাংলাদেশ''।
আমলা, সিভিল সারভেন্ট, প্রশাসন, সচিব এগুলো কোন ভদ্র ও সভ্য শব্দ নয়। তারা ব্যবস্থাপক। এ নামেই ডাকুন। আগে পরে শব্দাংশ দিয়ে ৪/৫ টা র্যাংক বানান। কাজ একই হলেও সেলসগার্ল ও সেলস এসোসিয়েট শব্দদুটো চাকরিতে ভিন্ন মাত্রা আনে। কথায় কথা আসে। রাস্ট্রযন্ত্র একটি সেবাধর্মী জটিল বিরাট প্রতিস্টান। সেটার ব্যবস্থাপক নেয়ার সময় কথাটা মাথায় রাখতে হবে। বনফুল কার ছদ্মনাম, অলুক সমাস কাকে বলে মার্কা মুখস্তনির্ভর, মেধাবিবর্জিত, বিরক্তিকর ও বাজে বিসিএস (দুর্নীতির ইস্যু এখানে উহ্য রাখলাম) পরীক্ষা বিপুল সংখ্যক মেধাবি কে নিরুৎসাহিত করছে ফলে সমসংখ্যক গর্দভ রিক্রুটেড হচ্ছে। আল্লাহর ওয়াস্তে সিস্টেমটা পাল্টান। Language, Analytical ability, Demonstration skill, General Knowledge, Creative Thinking- বস্তুগুলা টেস্ট কইরা লোক নেন। ভাত না পাওয়া কলেজ/ভার্সিটির টিচারদের হাতে কামটা ছাইড়া দেয়া ঠিক হয়নি। ভাল করে উপরের পরীক্ষাগুলা নিলে বেশীরভাগ অধ্যাপক বুড়া বয়সে চাকরি হারাবেন নিশ্চিৎ! চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হিসেবে কইলাম। অন্যান্য প্রতিস্টানের চিত্র ভিন্ন হইলে ব্লগাররা আওয়াজ দিয়েন। আগাম ক্ষমা চাইলাম।
আসি আইন কানুনের ব্যাপারে। বিনা কারনে ধইরা পাবলিকরে অনিদ্দিস্টকাল বাইন্দা রাখার যে ক্ষমতা ডিসি সাবদের দিছেন, তার পরে হেগোরে 'চাকর-মনিব' ওয়াজ করেন কোন আক্কেলে। এসব জংলি, অসভ্য তথাকথিত আইন কাইলই পার্লামেন্টে বাতিল করেন। আপনের ক্ষমতাও ভগবান তুল্য কেন? পার্লামেন্ট অনাস্থা দিলে আপনি বাদ। ভাল কথা, দলীয় মতের বাইরে গেলে তো এমপিত্ব বাদ। আবার দলীয় সভানেত্রির কথা না শুনলে দলীয় পদ বাদ। সেক্ষেত্রেও এমপিত্ব বাদ! এসব বর্বর আইনি স্বৈরতন্ত্রকে গণতন্ত্র বলার কি দরকার। এত উপহাস তো চাইনা।
বলি সম্ভোধনের কথা। আপনেরে ও মন্ত্রি এমপিগোরে মাননীয়, মহামান্য, হার রয়াল হাইনেস কইতে হইব কেন? জনাব/জনাবা কি ভদ্রলোক/ মহিলাকে সম্ভোধন হিসেবে যথেস্ট নয়। ভাই, আপা ডেকে তো হাজার কোটি টাকা টার্নওভারের প্রতিস্টানে সুন্দর ভাবে কাজ চলছে। আপনাদের পোষায় না কেন?
সম্মানির কথা বাদ। জনপ্রশাসক(ব্যবস্থাপক)দের ন্যায্য সম্মান দিতে টাকা লাগেনা। স্থানীয় ছাত্র, যুব, প্রৌঢ়লীগের কাছে তো আমরা দেশটা ৫ বছর মেয়াদি লীজ দিয়নি। তাদের উৎপাতে তো সরকারি কাজ করা দায়। এই যে গত দু বছর আর্মি আপনারে বাইন্দা রাখল, প্যাদাইল হেরা কি করছে? ইলেকশানেই বা হেরা কি বাল ছিড়ছে? কোল্থেকে একপাল লোকাল টাউট, গাজাঁখোর, ছিছকে চোর বিপ্লবী আওয়ামীলিগ বনে গেল। এইটা ঠেকান। তারপরে জনসেবার উপদেশ দেন। জনপ্রশাসনে ভাল কাজের কোন ফায়দা আছে কি? বেস্ট ডিসি, বেস্ট ইউএনও, বেস্ট সচিব এসব চালু করতে কয় টাকা লাগে?
বার বার বিচার বিভাগের খৎনা করা বন্ধ করেন। সরকারের ফরজ কাজ বিচার পর্যন্ত যাতে কোন বিষয় না গড়ায় তা নিশ্চিৎ করা। নেহায়েৎ গড়িয়ে গেলে লজিস্টিক সাপোর্ট দিয়ে চুপচাপ বসে থাকা। আংগুল নাড়ানো, চোখ টিপ দেয়া, ঘাড়ের উপর বন্ধুক ধরা বন্ধ করেন। আজ আপনি আমার জন্য ধরছেন কাল আমি আপনার জন্য ধরব। কথাটা মনে রাইখেন। সুতরাং বেটার ন্যায়বিচারটা নিশ্চিৎ করা।
ভালো থাকুন। কথা কম ও কথার কথা একেবারেই বন করে কাজ করুন।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): রাস্ট্র, সরকার ;
সর্বশেষ এডিট : ২৯ শে এপ্রিল, ২০০৯ সকাল ১১:৩৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: তবুও মোল্লামুনশি ডাইকা ভালু নাম রাখতে হয়!
পরিবর্তনবাংলা বলেছেন:
গণতান্ত্রিক বাংলাদেশ চাই গণপ্রজাতান্ত্রিক নয়। চাকর কেন মনিব: জনপ্রশাসন নিয়ে হাসিনার কথা ও জবাব----- একমত
লেখক বলেছেন: দুইজন হলাম
লেখাজোকা শামীম বলেছেন:
বহুত দিন পর একখান ফাডাইছেন। লাল সেলাম। উনাদের এই সব ফালতু প্যাচাল শুনতে আর ভালো লাগে না। আইন বদলায় না, খালি কচকচানি।
লেখক বলেছেন: মুখে শেখ ফরিদ, বগলমে ইট!
সন্ন্যাসী কবি বলেছেন:
আমি শুধু বাংলাদেশ চাই!
কারন গনতান্ত্রিক/ সমাজতান্ত্রিক/ রাজতান্ত্রিক সব তান্ত্রিকতারই শেষ আছে! শুধু সময়ের অপেক্ষা আর কি। যেমন রাজতান্ত্রিক নেপাল আজ প্রজাতান্ত্রিক আগামীকাল হয়তো বৌদ্ধ বা হিন্দুতান্ত্রিক ও হৈতে পারে
কিন্তু নেপাল তো সব সময় নেপালই থাকবে।
লেখক বলেছেন: এক কাঠি সরেস!
বোতল কুমার বলেছেন:
সরকারে অশিক্ষিত লোকদের চেহারা দেখার ইচ্ছা হচ্ছে... যে শালার বাচ্চা গুলির সাহস কত.. কত বড় বুকের পাটা.... দেশ চালাইতে আইছে মগজ মলদাড়ে ভরে। পি.এইচ.ডি, মাস্টার্স তো দুরের থাক... কতগুলি নিরক্ষর বলদ আমাদের ১৪ গুষ্টি উদ্ধার করছে। অমুক মেম্বার, তমুক নেতা এমন করে তৃণমূল পর্যায় থকে তাদের পার্টির ঘানি টানার কৃতজ্ঞতা স্বরূপ, গলাবাজি করার, এলাকায় নাপতানী করার পুরষ্কার স্বরূপ সংসদে আসন দেয়া হচ্ছে। বাহঃ বাহঃ
লেখক বলেছেন: ৫বছরের লীজ
পরিবর্তনবাংলা বলেছেন:
এইসব পোষ্ট ষ্টিকি হয় না ! কি মজার ব্যাপার তাই না !
লেখক বলেছেন: হয়তো হবে, হয়তো না
অরুনাভ বলেছেন:
পোষ্টে একমত.........
লেখক বলেছেন: অনেক লোক হয়া গেল
লুকার বলেছেন:
একমত।
লেখক বলেছেন: তা না হয়ে উপায় কি
১০০ ভাগ একমত,হাড়ে হাড়ে টের পাইতাসি। কি পড়াশোনা কইরা আইলাম,আর কিসব বালের জিনিস পড়তে হইতাসে এই বালের পরীক্ষার লাইগা,জীবনের উপর বিতৃষ্ণা ধইরা গেল। ব্যাপক লেখাটায় পারলে ডাবল প্লাস দিতাম।
লেখক বলেছেন: পেশাদার বরকন্দাজ নিয়োগের জন্য শুরু হইছিল ত!!
শয়তান বলেছেন:
কঠিন একমত ।
লেখক বলেছেন: আরো পাবলিকরে একমত হইতে কন। সাইবার লড়াই!
জানজাবিদ বলেছেন:
উঁচু মানের লেখা হয়েছে। পোস্ট টা ষ্টিকি করা দরকার।
লেখক বলেছেন: মডুরা বোধ হয় গরমে ঘুমাইছে। জোরে আওয়াজ দেন।
লেখক বলেছেন: মডুরে কন
এভাবেই বদলাবে দিন।
ভাবনার অন্তরালে.. চেতনার ডালপালা মেলে...
শুরু হোক এইক্ষনে.. এক্ষুনি..
প্রিয়তে..+++
লেখক বলেছেন: বদলগাছি এক্সপ্রেস..................।
লেখক বলেছেন: এখন যা চলছে তা হালুয়া ও স্বৈর তন্ত্রের মিশ্রন
মুহাম্মদ শাহাদত হাসান বলেছেন:
'Language, Analytical ability, Demonstration skill, General Knowledge, Creative Thinking- বস্তুগুলা টেস্ট কইরা লোক নেন। ভাত না পাওয়া কলেজ/ভার্সিটির টিচারদের হাতে কামটা ছাইড়া দেয়া ঠিক হয়নি। ভাল করে উপরের পরীক্ষাগুলা নিলে বেশীরভাগ অধ্যাপক বুড়া বয়সে চাকরি হারাবেন নিশ্চিৎ! '
অসাধারণ। একমত।
লেখক বলেছেন: থাক টেস্ট নিয়া আর কাম নাই
মাহফুজ ইসলাম বলেছেন:
কথা সত্য @ মন যাযাবর। দেশে তো আপনার বাক স্বাধীনতাও নাই।
কি আর বলবেন, যে যায় লঙ্কায়, সেই হয় রাবন।
আর যে রাম, সে লঙ্কায় যাবে না।
তাহলে আর কিভাবে হবে বলেন?
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














নামের মাঝে পাবে নাকো সবার পরিচয়