আমার প্রিয় পোস্ট
- পড়তে চাইলে পড়তে পারেন নাফিস ইফতেখারের ড্রাফটে নেয়া পোস্টসমূহ

+ একটি ঐতিহাসিক পোস্ট - অণুজীব
- এই লাল্টু মার্কা নব্য বুদ্ধিজীবি টা কেডা? প্রাইভেট টিভি চ্যানেলের টকশোতে মাঝে মাঝে দেখা যায় উনাকে। - পাকাচুল
- কাঙাল মামার শোকেসে যেসব পোস্ট ছিলো - কাঙাল মামা
- অনুবীক্ষন যন্ত্রের মাধ্যমে তোলা আমাদের দেহের ভিতরের কলকব্জার অসাধারন সব ছবি - সারওয়ার ইবনে কায়সার
- রাগিবনামা - যেমন ইচ্ছে লেখার আমার ব্লগের খাতা - রাগিব
- জগজিত সিং এর অমর কীর্তি - ৭৬ টি এ্যালবাম একসাথে (আমার আপলোড করা) - কবির চৌধুরী
- আধুনিক শকুন্তলা উপাখ্যান ( পূর্ণবয়স্কদের জন্য ) - ইশতিয়াক আহমেদ চয়ন
- আমার প্রিয়তে রাখা,ভালো লাগা পোষ্ট সমগ্র (সংস্কার চলছে) - ২ - জিসান শা ইকরাম
- আট বছর ধরে পৃথিবী ঘুরে বেড়িয়ে যে উনত্রিশটি শিক্ষা আমি পেয়েছি - বিলাশ বিডি
- তেল-গ্যাস : এইসব কমিশনখোরের অতীত ভালো নয়, শুনুন আলোচিত সেইসব অডিও টেপ - ফিউশন ফাইভ
- লিনাক্স :: একটি বিশ্বস্ত, শক্তিশালী এবং স্বপ্নের অপারেটিং সিস্টেম (ইতিহাস, ইন্সটল, ব্যবহার) - পাপী
- আগামীবার যখন উইন্ডোজ নতুন করে সেটআপ দেবেন....... - নাফিস ইফতেখার
- সিফিলিসের জীবানু কার কাছ থেকে আসলো - মুজিব রহমান
- জানা অজানা যত গুগল সার্ভিস: গুগল সার্ভিস গাইড পর্ব ১ - ইন্ঞ্জিনিয়ার
- অসাধারণ কিছু জিমেইল ফিচার: জিমেইল গাইড- পর্ব:১ - ইন্ঞ্জিনিয়ার
- ২৬ বছর বয়সেই মিলিয়নিয়ার হওয়া Adam Khoo তার সৌভাগ্যকে বিশ্লেষণ করেছেন। চলুন দেখি কিভাবে... - মুভি পাগল
- GRE ফ্রি ডাউনলোড এর কারখানা !!!যাবতীয় মালমশলা ফ্রি ডাউনলোড : পর্ব -৩ ( আপডেট এপ্রিল ৫ ২০১০) - পরিবেশবাদী ঈগলপাখি
- গ্রামীন মডেম দিয়ে ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য একটি দারুন প্লাগইনস - হা...হা...হা...
- ফ্রিওয়্যার সফটয়্যার ডাউনলোডের জন্য কিছু সফটয়্যারের ওয়েবলিঙ্ক (Freeware Software List) সংগ্রহে রাখুন - মুস্তাফিজুর রহমান (মুন্না)
- ইয়োগা: সুদেহী মনের খোঁজে |১৬| আসন: ধনুরাসন। - রণদীপম বসু
- হুমায়ুন আজাদের কিছু নির্বাচিত প্রবচন - জানজাবিদ
- স্বাধীনতার ঘোষণা সম্পর্কে বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের লেখা ও স্মৃতিচারণ - চিন্তিত দার্শনিক
- বাংলাদেশের প্রায় সকল পর্যটন স্হানের ছবি ব্লগের সংকলন (শত তম পোষ্ট ) - শ।মসীর
- ইনকা সভ্যতা, পাথর নগর, স্প্যানিশ বর্বরতা ও মাচু পিকচুর সেই সূর্যদেবতার থান ... - ইমন জুবায়ের
- শাস্ত্রীয় মৌলবাদী এবং সেক্যুলার মৌলবাদী—উভয়েই পরিত্যাজ্য! - ম্যাভেরিক
- আমার প্রিয় লেখাগুলি নিয়ে ই-বুক - নাজিল আযামী
- 'সামহয়ারে'র মত আরো কিছু ওয়েব সাইট - জানজাবিদ
- একে একে বন্ধ হয়ে যাচ্ছে গার্মেন্টস ফ্যাক্টরী > সব দোষ চাপানো হচ্ছে শ্রমিক অসন্তোষ আর চাঁদাবাজদের উপর > আসল কাহিনী কী ? - মনজুরুল হক
- অনিঃশেষ দেশভাগের কথকতা : সুধা কি সাদিয়ার কথা শুনছে - ফারুক ওয়াসিফ
- ব্লগীয় চিপাবুদ্ধি
- নাফিস ইফতেখার
- সামহোয়ারইনের যত্তসব অপশনের ব্যাবচ্ছেদ - কাঙাল মামা
- ভালোবাসা: ছেলেরা যেমন চায়, মেয়েরা যেমন হয়.... (শ্যাষ) - মাহবুবা আখতার
- গাছভুদাই না হইলে কেউ জঙ্গী হয় না - লেখাজোকা শামীম
- কর্পোরেট ইকো ক্যাম্পেইনের রকমসকম - জ্বিনের বাদশা
- ইমরান ব্লগ স্রষ্ট া - দেবরা
- সামহোয়ারে আপনার পড়া সেরা তিনটি লেখা কি কি? (উৎসর্গ, নাস্তিকের ধর্মকথা, বিবর্তনবাদী) - জ্বিনের বাদশা
- গণতন্ত্রের বেশী বেশী চর্চা নাকি আগে ধর্ষণকারীদের লিঙ্গ কেটে ফেলা কোনটা আগে করতে হবে? (একটি ১৮ +
) - ইউনুস খান
- জিমেইলের সেরা কিছু ফিচার যার জন্য জি-মেইল ব্যবহার করবেন (আর.এস.এস পড়ুন মেইল বক্স থেকে) - ১ - পাপী
সমাজ ও সময় নিয়ে চাছাঁছোলা লেখনী। স্বার্থান্বেষী বিশেষ করে ক্ষমতাসীন মহল ও নূন-নেমক খাওয়া হরিদাশ পালদের গাত্রদাহ হতে পারে।

মায়ের মত আপন কেহ নাই, মায়ের কোন দিবস নাই
১৩ ই মে, ২০০৯ দুপুর ১২:০২
মা, ইচ্ছে করে তথাকথিত মা দিবসের পর তোমাকে লিখছি। মা দিবস না তুমি বোঝ, না আমি বুঝি। না তুমি আমাকে শুনিয়েছ, না আমি শুনেছি। পেটের দায়ে কম্পিউটার, ইন্টারনেট, টেলিভিশন ও সংবাদপত্র নিয়ন্ত্রিত একটি আধা-সভ্য, আধা-ভন্ড, আধা-শিক্ষিত, আধা-বর্বর ও মোটা দাগে অন্ত:সারশুন্য মেকি অহমিকায় ভরা নকলসর্বস্ব আর্থ-রাজনৈতিক কর্পোরেট ব্যবস্থায় মাস বেতনে কামলা খাটছি। অনেক শব্দ শুনতে মন চায়না, তবু কানে তো তুলো দেয়া যায়না; অনেক দৃশ্য চোখ এড়াতে চায় কিন্তু পলক খুলে যায়; অনেক বাক্য শুনে বায়ুমন্ডল মুচকি হাসে তবু বলি; অনেক লিখার ভন্ডামিতে কি-বোর্ড নিজেই লজ্জিত হয় তবু নিস্পাপ জড়বস্তু মালিকের অংগুলির উপর জোড় খাটাতে পারেনা। সেরকম বাধ্যতামূলক পরিবেশে বছর কয়েক যাবৎ, এবং এ দফায় একটু জোড়ে সোরে, মা দিবস মা দিবস বলে একটা শোরগোল কানে বাজছে। তাহলে গত হওয়া বছরগুলোর কি হবে মা?
মা, যতদুর বুঝেছি আটলান্টিকের উজানের দুই তীরের স্বঘোষিত উন্নত বিশ্ব বস্তুটির পয়দা করেছে। নানাবিধ কাহিনী, মিথ, গল্পের লবণ, মরিচ ও মসলা মিশ্রিত করে ইতোমধ্যে Target Segment এরমগজে Interest Create করতে পেরেছে। এখন শুধু Product Available করার পালা। কার্ড, ফুল, চকলেট, মিস্টি, শাড়ি, চূড়ি, প্যাকেজ ট্যুর, মগ, পেয়ালা, ফুলদানী সম্ভাব্য অসম্ভাব্য অযুত লক্ষ পণ্য অপেক্ষা করছে মা তোমার জন্য। কি মা খুশি?
মা, অসুবিধে কি? একদিন তো তুমি পেলে? একটা ফোন কল, মেসেজ, চিঠি বা একটু সাক্ষাৎ। কম কি? বাদবাকী ৩৬৪ দিন না হয় তুমি Old Lady. পরিত্যক্ত। বাড়তি। বোঝা। ঝামেলা। উপদ্রব। যুবক-যুবতীর বাঁধ ভাংগা যৌবন জোয়ারের মাঝে অনাব্শ্যক উপস্থিতি। খামোকা কি দরকার...? তার চেয়ে ঢের ভাল নয় কি একদিনের হট্টগোল!
মা, ওরা হয়ত ভুলে গেছে তোমার শরীরের একটি নল থেকে অক্সিজেন এসে আমাকে শ্বাস দিত। তখনো আমার ফুসফুসটি চালু হয়নি (নির্মিতব্য অবস্থায়)। তোমার ভাত, মাছ, ডাল, সব্জি, আইসক্রিমের ভাগ চুপি চুপি আমি নিয়ে নিতাম অন্ধকার প্রকোস্ঠে। একটুও তুমি রাগ করতে না। মাঝে মাঝে বোর হয়ে দিতাম এক লাথি তোমার জরায়ু দেয়ালে। তবু তুমি রাগ করতে না। বরং নড়াচড়া না পেলে উদ্দিগ্ন হতে।
মা, আজ বড়সড় এপার্টমেন্টের এক কোনায় থেকেও তুমি অনাহুত। তুমি সেকেলে। বাচ্চাদেরকে গেয়োঁ বানানোর দাগী আসামি। নামি দামি অথিতিদের মাঝে তোমার গেয়োঁ বচন। মান গেল, মান গেল, মা।
মা, আমি কিছুই খেতে পারতাম না। মোটে দাঁতই তো ছিল না। এমন কি খাবারের কথাটা বলার মত ভাষা ব্যকরনও অজানা। তবু তুমি আমার ভাষা বুঝতে। পৃথিবীর শুদ্ধভাষাবিদদের কাছে নিছক কান্না হলেও তুমি বুঝতে মর্মাথ। Carbohydrate, Protein, Fat, Minerals, Vitamins, Water যা যতটুকু লাগে তার প্যাকেজ নিয়ে তুমি এগিয়ে আসতে আমার ঠোঁটের মাঝে। সময় নেই, কান্ডজ্ঞান নেই নির্বোধের মত মল-মুত্র ত্যাগ করে বড্ড বিরক্ত ও বিব্রত করতাম তোমায়। এমনকি তোমার কর্মস্থলে কলিগদের সামনেও। মা, তুমি রাগ করোনা। আজ হয়তো তোমার হটাৎ উপস্থিতিই সে সন্তানকে বিব্রত করবে। তোমার বার্ধ্ক্যজনিত অসুস্থতার দায়দায়িত্ব প্রকৃতি/নার্স/গভর্নেসের হাতে।
মা, তুমি চিনিয়েছ বর্নমালা অ আ ক ১ ২ ৩ A B C যতিচিহ্ন যোগ, বিয়োগ, গুন। তুমি চিনিয়েছ আল্লাহ, রাসুল, পরকাল, দুনিয়া, সত্য, মিথ্যা, ভাল, মন্দ, উপকার, ক্ষতি, বিনয়, নম্রতা। তুমি মুছে দিয়েছ খাদ্যাভাসে অনভ্যস্ত শিশুর নোংরা ওস্ঠদেশ, পাহারা দিয়ে পাঠিয়েছ পাঠশালায়, প্রার্থনায় মগ্ন রইলে যখন আমি নিমগ্ন পরীক্ষালয়ে। পিতার অগোচরে গুজেঁ দিয়েছ বাড়তি জমানো টাকা গুলো। বেচে দিলে প্রিয় হার, কানের দুল, নাকের নোলক, আদুরে গাভী। কাদঁলে বকনা বাছুরটার উছৃংখল পথচলা যতক্ষন না দিগন্তে মেলায়।
মা, তোমার দায়িত্ব শেষ। তোমার ছুটি। পাওনা বেতন ভাতা নিয়ে নিতে পার। এ অফিসে (বাড়িতে) প্রতিদিনকার উপস্থিতি আর কাম্য নয়। তবে বছরে একদিন তোমার স্মরনে বরাদ্ধ করা হল। Alumni Day র মত। মা, তোমাকে নিয়ে সেদিন সব কটি টিভি চ্যানেলে ম্যারাথন রিপোর্ট হবে, মানববন্ধন হবে, র্যালী হবে, আলোচনা হবে, জাঁকজমকপুর্ণ ভাবে ব্যাপক মর্যাদাসহ দিবসটিতে ব্যস্ত থাকবেন মন্ত্রী, সচিব, গন্যমান্যরা। বিকেলে ওসমানী মিলনায়তনে তোমাকে শ্রেস্ঠ মা ঘোষনা করে একখানা পদকও ধরিয়ে দেয়া হতে পারে। এসো মা। তৈরী থেকো।
মা, ওদের ভুল বোঝনা। ওরা শিশু। শিশুদের যে যা বুঝায় তা ই বুঝে। মা, লন্ডনে তুষারপাত হলে ওরা ছাতা ও জ্যাকেট নিয়ে বেরুয়। কেন না ওরা চেয়ে থাকে রয়টার, এপি, বিবিসির পর্দায়। ঢাকার চামড়া ছিলা গরম ওদের স্পর্শ করেনা। মা, ওদের দোষ নেই। চামড়া ভোঁতা। কান খাড়া।
মা, অভিমান করোনা। প্রতিদিন আবার ওরা তোমার কাছে আসবে। দিবস টিবস ভুলে যাবে। অফিস শেষে বাসায় গিয়ে আবারো তোমায় বিরক্ত করবে। তোমার চুল ধরে টান দিবে। তোমার কাছে বায়না ধরবে ক্ষীর বানিয়ে দেয়ার জন্য। তোমায় টেনে নিয়ে যাবে স্টার সিনেপ্লেক্সে সিনেমা দেখানোর জন্য। তোমার কাছে সমাধান খুজঁবে নিযুত সমস্যার। বায়না ধরবে নন্দনপার্ক, মামার বাড়ি, কক্সবাজার, আশুলিয়া নিয়ে যাবার জন্য। ভেবে দেখ এত ধকল তুমি সইতে পারবে কি না? আর, ওরা তো এখন একা নয়। বউ আন্ডা বাচ্চা সমেত!
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): মা, আম্মা, মম ;
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০০৯ সন্ধ্যা ৬:১৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: স্বাগতম
জয় সরকার বলেছেন:
খুবই সুন্দর হয়েছে।চরম কিছু সত্য কথা বেরিয়ে এসেছে আপনার এই অনব্দ্য লেখাটির মধ্য দিয়ে।
আপনাকে অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন।
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ
.....এসব নিয়েইনা আমরা সবাই সুশীল.. আমাদের এই সুশীল সমাজে...
যেখানে
নচিকেতার বৃদ্ধাশ্রম গানের বাস্তবতাই সত্য , (নিষ্ঠুরতা বোঝার মতো রাসায়নিকতো আগেই হারিয়ে গেছে বস্তুবাদের ঠেলা ঠেলে...)
লেখক বলেছেন: হ্যাঁ। তবে ভাল চিত্রও আছে এখনও। অনেক।
শুভ৭৭ বলেছেন:
হমম। ভাল লাগল।
পাপী বলেছেন:
ভালো। তয় বড় হইয়া গেল।
জানজাবিদ বলেছেন:
ছবিটা মানানসই হয়নি। যদিও মায়ের কোন দেশ কাল নেই তবুও কোন বাঙালী মায়ের ছবি দিলে ভাল হতো। লেখা সুন্দর, ধামা ভরা প্লাস।
লেখক বলেছেন: আপনার পরামর্শ মত ছবি পাল্টানো হল। সু্ত্র: http://www.photos-of-the-year.com
ভালো লাগল।
~স্বপ্নজয়~ বলেছেন:
"মা দিবস ব্লগ সঙ্কলন - ২০০৯ " ই-বুক আকারে প্রকাশের উদ্যোগ নেয়া হয়েছে। বিস্তারিত পাবেন এই পোষ্টে । পোষ্টটিতে আপনার মতামত আশা করছি।
সাগর ঢাকা বলেছেন:
অসাধারন আপনার লেখার হাত...মা, ওরা হয়ত ভুলে গেছে তোমার শরীরের একটি নল থেকে অক্সিজেন এসে আমাকে শ্বাস দিত। তখনো আমার ফুসফুসটি চালু হয়নি (নির্মিতব্য অবস্থায়)। তোমার ভাত, মাছ, ডাল, সব্জি, আইসক্রিমের ভাগ চুপি চুপি আমি নিয়ে নিতাম অন্ধকার প্রকোস্ঠে। একটুও তুমি রাগ করতে না। মাঝে মাঝে বোর হয়ে দিতাম এক লাথি তোমার জরায়ু দেয়ালে। তবু তুমি রাগ করতে না। বরং নড়াচড়া না পেলে উদ্দিগ্ন হতে।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














অসংখ্য ধন্যবাদ।