আমার প্রিয় পোস্ট

প্রাণিমাত্রই মৌলবাদী। মানুষ প্রথমত: প্রাণি।

হালুয়া রুটির শবে-বরাত, শিকেয় তোলা আল-কুরআন ও Customize ইসলাম চর্চা

০৫ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:১৬

শেয়ার করুন:                   Facebook

শপথের কান্ডারী, সুশীলতার কাবাগৃহ প্রথমালো পত্রিকার গত মঙ্গলবারের নকশা পাতা পুরোটাই ভর্তি করা হয় শবে-বরাতের হালুয়া ও নানাবিধ রেসিপি দিয়ে! বোধ করি অন্যান্য পত্র-পত্রিকার কথিত ধাঁচের পাতাও খালি থাকবেনা। আর রেসিপি দেয়ার মহান দায়িত্ব দিয়ে তো কাগজওয়ালারা খালাস! মাল মসলা দেবে কে? কেন- অগোরা, নন্দন, পিকিউএস, সপ্ন সবাই তো এরই মধ্য ঢাকঢোল পিটিয়ে তেল, আটা, ময়দা, গোস্ত, সুজিতে শবে বরাতের মহান পবিত্রতায় (!) গদগদ হয়ে বিরাট মূল্যহ্রাস! খাও বাংগালী খাও। হালুয়া রুটি গোস্ত ভূনা খেয়ে কোকাকোলার ঢেকুর তুলে জপতে থাক- শবে বরাত, ইল্লাল্লাহ্‌! ইহকাল পরকালে ঠেকায় কে?
শিশুবেলা থেকেই ইসলাম ধর্মের মৌলিক নীতি সমূহের চেয়ে আধা, সিকি বা পুরা ভুয়া নানান 'ভাল' কাজের উৎপাতে প্রাণ ওস্ঠাগত। হিজরী শাবা'ন মাসের এদিনে মা, চাচী, দাদীকে দেখেছি বেশ কিছু রসম নিয়ে দৌড় ঝাপঁ। মুরগী জবাই, রুটি বানানো এর মধ্য অন্যতম। জিজ্ঞাসু মন এটা কেন? ওটা কেন? বলে জননী কে ঘ্যানর ঘ্যানর করলে জবাব এদিনে আল্লাহ রিজিক বরাদ্ধ করেন। তাই ভাল ভাল খাবার। তা না হলে সারা বছর ছাইপাশ খেতে হতে পারে!
মাগরিবের পরপরই স্থানীয় মসজিদে ওয়াজের জোয়ার। অন্তত: রাত ১২ টা অবধি এলাকাবাসীর উপর শব্দ জুলুম। তারপর ব্যাপক কোরাস সমেত মিলাদ। ইয়া নবী সালামালাইকা..। অত:পর জিলাপী বিতরন। জনতার মূলস্রোত এতেই হাঁফিয়ে যায়। দীর্ঘক্ষন অযু চেপে রাখা থেকে নিস্কৃতি পেয়ে মনের আনন্দে পেটের বায়ুমন্ডল হালকা করতে করতে বাটিতে গমন। বোধগম্য অবোধগম্য নানাবিধ ধর্মীয় উপাখ্যান, আরবী ফারসি শে'রের নর্তন কুর্দন শেষে কাঠমোল্লার মাইক থেমে আসলে নিদ্রাহত জীবমন্ডলের স্বস্তি প্রকাশ।
শেষরাতে নিকটবর্তী আসমানে স্রস্টার গণ-ক্ষমা ডাকে সাড়া দেয়ার মত জাগ্রত মুসলিমের সংখ্যা খুবই সীমিত। যারা থাকতেন তাদের মধ্যেও পরবর্তী ২/৪/১০/২০ বছরেও উল্লেখযোগ্য মাত্রায় 'খাছলত' বদলের কোন নমুনা দেখিনি!
তবে ম্যালা বদলেছে বরাতের রাতের বরাত। বেনিয়া দিবস সংস্কৃতির কবলে পড়েছে বেচারা রাতটি। পাঁড় ধর্মবিচ্যুত পত্রিক বা টিভি চ্যানেলও ২/৪ টা প্রবন্ধ, ৩ খানা টক-শো এমনকি ক্যালিওগ্রাফি যুক্ত লোগো প্রদর্শন করছেন ব্যাপক পবিত্রতা ও ভাবগাম্ভীর্য সহকারে। চট্টগ্রাম ও সিলেটিরা রাতভর দৌড়াচ্ছেন বদনা শাহ, চৌকি শাহ, হুক্কা শাহ সহ নাম জানা বা অজানা শাহ বাবাদের দরবারে! পিছিয়ে নেই বিএনপি, আলীগ সহ প্রকৃত হালুয়া রুটি কেন্দ্রীক দলগুলো। কাঙালী ভোজ, মিলাদ শরীফ...। তবে গোফেঁ তা দিচ্ছে সুপারস্টোর গুলো। হৈ হৈ রৈ রৈ করে এ বাবদ বেচা বাট্টাটা বাড়িয়ে নিচ্ছেন। অধ:পতিত আরেকদল আতশবাজি পোড়াচ্ছে। সাকুল্যে এ..ই... আমাদের শবেবরাত!
বড্ড বেকায়দায় মহানজীবন ব্যবস্থা ইসলাম। কাজের বুয়া বা ড্রাইভারদের সমান নিয়ন্ত্রনে নিমজ্জিত। পরিমানমত ও প্রয়োজনমত এবং সুবিধামত একটুখানি ইসলাম চর্চা করে তৃপ্তির ঢেকুর তুলছে সিংহভাগ মুসলিম। পবিত্রগ্রন্থ কুরআন শিকেয় তোলা আছে ১ বা ২ পিস। বিশেষ ক্ষনে, লগনে তা নামানো হয়। বিশেষ করে কেউ বিয়োগ হলে। ব্যান্ড, নর্তকী, বিবাহসজ্জার দলের মত ভাড়ায় মোল্লার দল পাওয়া যাচ্ছে। ইংগিত করলেই সদলবলে এসে কোরান খতম কাম মৌলুদ শরীফের প্যাকেজ সার্ভিস হোম ডেলিভারী। রেটও বেশী না গ্রামে ১০ জনের দল হলে মাথাপিছু ৫০ টাকা, শহরে ১০০ বা আরও! গৃহকর্তার ও বিগত মহাজনের সকল মুসকিল আসান! ন্যাপথালিন, আগরবাতি, আতরের গন্ধ শুকোতে না শুকোতেই চোরাকারবার, ঘুষ, দখল, লুট, প্রতারণা...।
পিছিয়ে নেই পাঁড় ধার্মিক দাবিদাররাও। তথাকথিত ইসলামি চিন্তাবিদরা। বাছাইকৃত আয়াতের চটি বেরিয়েছে। এমনকি খন্ডিত আয়াত। নিজেদের বক্তৃতার মাঝখানে একটুখানি বসিয়ে দিলেই পগারপার। বা! বা! বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুনের মাঝে আল কোরানের এমন আলো! ঘরে ঘরে উহা জ্বালাতে হবে! জন্ম হচ্ছে ক্ষীনদৃস্টি সম্পন্ন আরেকদল দলান্ধ।
তবে প্রায়ান্ধ সদ্যজাত তথাকথিত জেহাদী জজবা থেকে এটা ঢের ভাল। নির্বিচারে নিরীহ প্রানে অকারনে বোমাহামলা করে, ফতোয়ার ফ না বুঝেই ঢিলা কুলুখ মেরে, বিক্ষিপ্ত বিচ্ছিন্ন হৈ হট্টগোল কারী ভোদাই গুলোও রেফারেন্স দিয়ে বসছে শক্রকে কতল কর। মহাবিপদ!
এসবের ফাঁদেই পড়েছে লাইলাতুল বারাআ'ত। আসলে মহান স্রস্টার সান্নিধ্য আসার যেমন রয়েছে কতগুলো মৌলিক শর্ত, আর তেমন রয়েছে কিছু স্পেশাল মোমেন্ট। হালাল জীবিকা তেমন ১টি কঠিন শর্ত। আর প্রত্যেকটি রাতেরই শেষ ভাগ তেমন ১টি মূহুর্ত। প্রশান্ত প্রকৃতি, নিস্তব্ধ ভূমন্ডল, আবছা আলোকের মাঝে নি:সঙ্গ একেকজন মানুষের সাথে তাদের স্রস্টা, রিজিকদাতার একান্ত আলাপের সময়। ৩৫৪ রাতের মধ্য এ রাত যদি আরো মহিমামন্বিত হয়, হোক। আরো ভাল।
পাপিস্ঠ মানবমন্ডলীর বর্ধিত সুযোগ। এটার সাথে হালুয়া, বিজ্ঞাপন, ম্যারাথন ওয়াজের কি সম্পর্ক?
এ এক নিভৃত সময়। মহা-গুরুত্বপুর্ন! হৈ চৈ এর নয়।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): শবে বরাতইসলাম ;
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:২৭

 

  • ৪৮ টি মন্তব্য
  • ৫০৭ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১৭ জনের ভাল লেগেছে, ২ জনের ভাল লাগেনি
১. ০৫ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:২৭
comment by: মুহাম্মদ মোহেব্বুর রহমান বলেছেন: সহমত। দারুন লেখা।
০৫ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:২৯

লেখক বলেছেন: ধন্যবাদ

২. ০৫ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:৩৪
comment by: লড়াকু বলেছেন: আমার কিন্তু মন্দ লাগে না। গরুর গোশত আর চালের রুটির মজাই আলাদা। :)
০৫ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:৫০

লেখক বলেছেন: খাইতে তো কেউ মানা করে নাই। ত্বয়, এটার সাথে শবেবরাতের কি সম্পর্ক সেটাই আলোচ্য কথা?

৩. ০৫ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:৩৫
comment by: সাইলেন্সার বলেছেন:

এত সুন্দর লেখেন কিভাবে?
প্রতিটি কথা ভাল লেগেছে।

আর প্রথম আলো সহ বিভিন্ন দৈনিক তো বিভিন্ন দিবস উপলক্ষে খাদ্য ও বস্ত্রের যে রমরমা আয়োজন করে, ঐ দিবস সম্পর্কে তার সিকি ভাগ আলোচনা থাকে না।
সামনে রোজা ও ঈদ। এখন রোজার চাইতে কেনাকাটার আলোচনা বেশি হবে।
০৫ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:৫২

লেখক বলেছেন: এগুলা নিয়া সারাবছর আলোচনা হোক। কিন্তু রোজার লগে মিশায় ক্যান?

৪. ০৫ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:৪২
comment by: মনোয়ার আহমদ বলেছেন:
এই পোস্টের মর্ম নির্বোধদের অনূধাবনের তৌফিক এবং আপনার কল্যাণের জন্য আল্লাহ্‌ হূবহানাহু তায়া'লা কাছে দোয়া চাইছি, আমীন।।
৫. ০৫ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:৪৪
comment by: মনোয়ার আহমদ বলেছেন:
এই পোস্টের মর্ম নির্বোধদের অনূধাবনের তৌফিক এবং আপনার কল্যাণের জন্য আল্লাহ্‌ সূবহানাহু তায়া'লার কাছে দোয়া চাইছি, আমীন।।
০৫ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:৫৬

লেখক বলেছেন: ধন্যবাদ

৬. ০৫ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:৪৮
comment by: তায়েফ আহমাদ বলেছেন: অসাধারন লেখাটার জন্য ধন্যবাদ।
০৫ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:৫৭

লেখক বলেছেন: ওয়েলকাম

৭. ০৫ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:৫২
comment by: কিরিটি রায় বলেছেন: ----ইংগিত করলেই সদলবলে এসে কোরান খতম কাম মৌলুদ শরীফের প্যাকেজ সার্ভিস হোম ডেলিভারী। রেটও বেশী না গ্রামে ১০ জনের দল হলে মাথাপিছু ৫০ টাকা, শহরে ১০০ বা আরও! গৃহকর্তার ও বিগত মহাজনের সকল মুসকিল আসান! ন্যাপথালিন, আগরবাতি, আতরের গন্ধ শুকোতে না শুকোতেই চোরাকারবার, ঘুষ, দখল, লুট, প্রতারণা...।

নিরেট সত্য।

প্রকৃতি, নিস্তব্ধ ভূমন্ডল, আবছা আলোকের মাঝে নি:সঙ্গ একেকজন মানুষের সাথে তাদের স্রস্টা, রিজিকদাতার একান্ত আলাপের সময়। ৩৫৪ রাতের মধ্য এ রাত যদি আরো মহিমামন্বিত হয়, হোক। আরো ভাল।

ইবাদতে এই মৌলিক জ্ঞান পর্বতো হারাতেই বসেছে। কর্পোরেট বেসাতীতে পড়ে ধর্মের নামে আচার সর্বস্বতা ঝেকে বসেছে। আর এর থেকে বেরিয়ে মৌলিক সত্যে পৌছানোর সাহস বা ইচ্ছা দুটোরই কমতি বেশিভাগের মাঝে। কেউবা ইচ্ছা করে তো সাহসের অভাবে পিছিয়ে যায়... আর এভাবেই আচার সর্বস্বতা পেয়ে বেসেছে তথাকথিত মদ্র্দে মুসলমানদের।..

সবাইকে রব এর থেকে মুক্তি পাবার তওফিক দিন।

০৫ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:৫৫

লেখক বলেছেন: ভাল বলেছেন।
অনেক ধন্যবাদ।

অফটপিক: আপনার নিকটা কি আরেকটু শ্রুতি মধুর হতে পারতনা?

৮. ০৫ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:৫৩
comment by: ডেলফ বলেছেন: সুন্দর কথা ...
প্রশান্ত প্রকৃতি, নিস্তব্ধ ভূমন্ডল, আবছা আলোকের মাঝে নি:সঙ্গ একেকজন মানুষের সাথে তাদের স্রস্টা, রিজিকদাতার একান্ত আলাপের সময়।
৯. ০৫ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:৫৫
comment by: শাওন৩৫০৪ বলেছেন: হালুয়া....:((
০৫ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:৫৮

লেখক বলেছেন: :(

১০. ০৫ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:৫৭
comment by: লড়াকু বলেছেন: ধর্ম নিয়ে আমার জ্ঞান শূন্যের কোঠায়, তবে এইটুকু জানি শবে বরাতের সাথে হালুয়া-মাংস-রুটির রিলেশন নাই - রিলেশনটা মূলত পুঁজিবাদের সাথে। এটা নিয়ে অনেক কথা বলা যায়... তবে আসল কথাটা হল - পুঁজিবাদ সব কিছুকেই তার স্বার্থে ব্যবহার করতে চায়। সেটা হতে পারে শবে বরাত, হতে পারে একুশে ফেব্রুয়ারি কিংবা বিজয় দিবস।
০৫ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:৫৯

লেখক বলেছেন: পুরা ঠিঈঈঈঈঈঈঈঈঈঈঈক

১১. ০৫ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:১৪
comment by: নাজমুস বলেছেন: পুজিবাদ আর শবে-বরাত। কেয়া বাত, কেয়া বাত। ঙ্যান সমৃধ্য হল অনেক। যাহোক, ভাইরে আমাদের হালুয়া খেতে দিন, শবেবরাত তো হয়েছে কি? জীবনে শুনেছেন শবেবরাত নামাজ পরে কারও ভাগ্য ফিরেছে? ভাগ্য তো পুর্ব নির্ধারিত! "শবে বরাতে হালু্য়াই মুখ্য" এই শ্লোগানে চলুন, শবাই বলি "আমিন"।
১১ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:১৪

লেখক বলেছেন: খান খান, তারপর ঘুমান। হুদাই চিল্লানোর চেয়ে এইডা ভালা। ত্বয় সওয়াবের কাম এটা মনে না করাই ভালো।

১২. ০৫ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:৫১
comment by: ফজলুল করিম বলেছেন: """"শেষরাতে নিকটবর্তী আসমানে স্রস্টার গণ-ক্ষমা ডাকে সাড়া দেয়ার মত জাগ্রত মুসলিমের সংখ্যা খুবই সীমিত। যারা থাকতেন তাদের মধ্যেও পরবর্তী ২/৪/১০/২০ বছরেও উল্লেখযোগ্য মাত্রায় 'খাছলত' বদলের কোন নমুনা দেখিনি! """""

সাচ্চা কথা।

পুরাপুরি একমত।

৩৫৪ রাতের মানে কি?
০৬ ই আগস্ট, ২০০৯ বিকাল ৪:০২

লেখক বলেছেন: চান্দ্র হিসেবে বছর ৩৫৪ দিনে।

১৩. ০৫ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:১৫
comment by: মুরুববী বলেছেন: খুবি সঠিক কথা। নামাযের দিকে আমাদের মনযোগ দেয়া উচিত, রাদার খানাপিনা।
১১ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:১৫

লেখক বলেছেন: নামাজ বলতে আগে ৫ ওয়াক্ত। তারপর অন্যসব।

১৪. ০৫ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:১৮
comment by: অংকুর বলেছেন: লেখা জটিল হইছে............
১১ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:১৬

লেখক বলেছেন: খুবই সরল কথা কৈলাম কিন্তু। ধন্যবাদ পড়ার জন্য।

১৫. ০৫ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:২৮
comment by: নাজমুস বলেছেন:
১৬. ০৫ ই আগস্ট, ২০০৯ রাত ১০:৫৪
comment by: জানজাবিদ বলেছেন: পাশ্ববর্তী হিন্দু সংষ্কৃতির প্রভাব। প্রতিমা বিসর্জনকে নকল করে তাজিয়া মিছিল আর হোলিকে নকল করে শবে বরাত।

এই উপমহাদেশ ছাড়া মুসলিম বিশ্বের আর কোথাও এই দিনটি পালিত হয় বলে আমার জানা নেই।
১১ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:১৮

লেখক বলেছেন: ঠিক ভাবে বললে পাশ্ববর্তী নয় বরং রক্তের মাঝে প্রবহমান!!!!

১৭. ০৬ ই আগস্ট, ২০০৯ রাত ১২:১১
comment by: কানা বাবা বলেছেন:
লে হালুয়া! এইসব কী বেশরিয়তী কতা-বাত্রা কন্!
খোদার গজব পোর্বো কৈলাম্...
১১ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:২১

লেখক বলেছেন: খোদার গজব পড়লে সবার উপর পাইকারী পড়ব!!:)

১৮. ০৬ ই আগস্ট, ২০০৯ রাত ১২:১৯
comment by: আমড়া কাঠের ঢেকি বলেছেন: ভালু হৈছে। পিলাস দিতে গেলাম, কয় আমি নাকি রেটাইছি! /:)
১১ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:২৩

লেখক বলেছেন: সামু হালুয়ার সাথে একটু গাঁজাও টেনেছে!

১৯. ০৬ ই আগস্ট, ২০০৯ রাত ১২:২৬
comment by: ব্যতিক্রমী বলেছেন: দুর্দান্ত লেখা। পূর্ণ সহমত। সোজা প্রিয়তে।
২০. ০৬ ই আগস্ট, ২০০৯ রাত ১২:৩৭
comment by: অন্যরকম বলেছেন: লাইলাতুল বরাতের কোন শক্তিশালী রেফারেন্স হাদিসে আছে বলে জানা নেই!

লেখাটা ভাল লাগল! +
১১ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:০২

লেখক বলেছেন: ধন্যবাদ

২১. ০৬ ই আগস্ট, ২০০৯ রাত ১২:৩৯
comment by: অন্যরকম বলেছেন: @ কানা বাবা.... খিকজ... ;)
অনেকদিন পর আপনাকে দেখলাম!!!! :)
২২. ০৬ ই আগস্ট, ২০০৯ দুপুর ১:৪০
comment by: ব্যতিক্রমী বলেছেন: এত চমৎকার করে কিভাবে লিখেন আপনি??? অসাধারণ বলেছেন। এই লেখাটা যদি কোনো কাঠমোল্লা পড়ত তবে সরাসরি রিপোর্টেড।

ভালো থাকবেন।
১১ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:৩৯

লেখক বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ

২৩. ০৮ ই আগস্ট, ২০০৯ রাত ১২:১৪
comment by: মুহাম্মদ মোহেব্বুর রহমান বলেছেন: লেখা রিপোর্টেড।




মডারেশনে নয়।



আল্লাহর দরবারে।
২৪. ০৮ ই আগস্ট, ২০০৯ রাত ৯:৪৭
comment by: সাঈফ শেরিফ বলেছেন: সবই ঠিক আছে, তবে এই সুযোগে তথাকথিত ইসলামী চিন্তাবিদ চাবকানোর ধরনটা একটু জামাতী স্টাইলে মনে হল।
১১ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:৩০

লেখক বলেছেন: লিখাজোখার কোনো জামাতী স্টাইল যে আছে তা এ প্রথম শুনলাম। আমি আমার মত লিখি।

পড়ার জন্য অনেক ধন্যবাদ।

১১ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:৩০

লেখক বলেছেন: লিখাজোখার কোনো জামাতী স্টাইল যে আছে তা এ প্রথম শুনলাম। আমি আমার মত লিখি।

পড়ার জন্য অনেক ধন্যবাদ।

২৫. ১০ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:১২
comment by: সোহায়লা রিদওয়ান বলেছেন: এ ব্যাপারে ক্লাস নিয়েছিলাম আর ওই সময়ে অনেক কমেন্ট ও করেছিলাম ব্লগ এ......

" শব ই বরাতের ব্যাপারে কোন অথেনটিক বা সহিহ হাদিস নেই। ভাগ্য লেখা হয় , এমন কিছু কুরয়ান কিংবা হাদিসে নেই।

পাচ বার নামাজ , রোজা , হাজ্জ ছাড়া আনুষ্ঠানিক ইবাদত আর কোন নেই। একমাত্র যে রাতের কথা সরাসরি কুরয়ানে এসেছে সেটা হলো ক্বদরের রাত।

সারা বছর , সমস্ত কাজ ই ইবাদত হতে পারে শুদ্ধ নিয়ত এর মাধ্যমে। এরকম একশ রাকাত সালাত আদায় , সত্তর টি মনের ইচ্ছা পুরন , এসবের কোন ভিত্তি নেই।

একি ভাবে মিরাজ যতটাই সত্য , শব ই মিরাজ পালন ততটাই ভিত্তিহীন। সাতাশ রজবের রাতেই মিরাজ ঘটেছিল , এটাও ভিত্তিহীন।

রাসুলের পরবর্তী সময়ের প্রথম তিনশ বছরে এগুলোর কোন কথা শোনা যায়না। চারশ বছর পরে শুরু হয় এ সমস্ত এক্সট্রা রিচুয়াল , আনুষ্ঠানিকতা , যেসবের কোন ভিত্তি হয়না ! সারা বছর পাপে লিপ্ত মানুষ কে একদিনের , একরাতের ইবাদতের ফজিলতের লোভ দেখিয়ে বলা যায় পথভ্রষ্ট ই করা হচ্ছে !
৩৬৪ দিন গুনাহ করলেও একরাতে সব মাফ , এমন প্রচারণা রীতিমত ইসলামের মুলভাব এর সম্পুর্ণ বিরুদ্ধে!
ইসলাম কোন নির্দিষ্ট আনুষ্ঠানিকতা পুর্ণ বিধান নয়। এটা বোঝা উচিত।

পড়াশুনার বিকল্প নেই। আমরা মুখে মুখে শুনে ধর্ম পালনে আগ্রহী কেবল, জেনে বুঝে জীবন যাপনে ভিষন অনাগ্রহী । "

কিভাবে জেকে বসেছে এই লোকাল বিদয়াত , তা ভয়াবহ। অনেক বলেও , রেফারেন্স দিয়ে ও বোঝাতে পারা যায়না , বছরের পর বছর ধরে চলে আসা ট্রাডিশনের সে এক মহা শক্তি !! ফ্রেন্ড এস এম এস করে জানতে চায় , কয় রাকাত নামাজ পড়া হলো ! সারা বছর ফরয নামাজের ধার ধারতে দেখিনা , সেও শব ই বরাতের রোযা রাখছে ! ওযিফা পাঠ , দোয়া খায়ের , খতমে কুরয়ান , মিলাদ , এসবের মধ্যে বন্দী করা হচ্ছে ইসলাম কে, মূল স্পিরিট ধংসের জন্য আর কি চাই ? ছারছিনা প্রকাশনী , সোলেমানিয়া বুক হাউসের বই গুলোতে বাঙ্গালী মুসলমান দের সেই রকমের ধর্মীয় জ্ঞ্যান আহরণ হচ্ছে যা ইসলাম , কুরয়ান আর সুন্নাহ থেকে পাওয়া গাইডলাইনের সাথে কোন ভাবেই যায়না।
অমূলক , ভিত্তিহীন রেফারেন্স আর জাল হাদীসের মাধ্যমে শরিয়তী প্রমানের চেষ্টা করা হয় সব বিদয়াত গুলোর। ম্যাঙ্গো পিপল সেগুলো গিলেও , কারণ কারো টাইম নাই অথেনটিসিটি দেখার , শর্টকাটে নাজাত পাওয়ার আশায় চোখ বন্ধ করে এসব বই মুখস্ত করে !
১১ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:২৭

লেখক বলেছেন: পুরা সত্য কথন। বাপদাদাদের রসম রেওয়াজকে যুগে যুগে মহান ধর্ম মনা করা হত। এখনো তাই হয়। ইসলামের উৎস, প্রচারক, প্রসারক, দর্শক- গোটা সাপ্লাই চেইনে সবার 'সুশিক্ষা' জরুরী।

২৬. ১১ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:২৯
comment by: মাতব্বর বলেছেন: ভাইরে কিছুই বলার নাই,
বিদয়াত জেকে বসেছে....

আমি এখানে কিছুক্ষন চেষ্টা করেছিলাম
Click This Link

কড়া কেমিক্যাল দ্বারা ধৌত করা ব্রেইন কি এত সহজে বোঝে [হতাশার ইমো হবে]


আপনাকে সালাম, লেখায় +
১১ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:৩৮

লেখক বলেছেন: হুমম!
ভালো রাত মনে করে নীরবে নির্জনে কেউ এবাদত করুক। তর্কের কিছু নাই। দু:খ হল ফালতু করে বেড়ায় সব।

হালুয়া, মাজার ঘুরা,মিলাদ, ওয়াজ, চিল্লাফাল্লা, বপমা ফাটানো এসব কৈরাইতো রাত কাটায়।

২৭. ১১ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:০৯
comment by: আরিফুর রহমান বলেছেন: এইটা কি তবে মৌলবাদের দিকে আহ্বানের প্রস্তাব করা পোস্ট?

বাঙালীর কোন কিছুই ভালো লাগে না, সুতরাং হইতে হবে ইড়াণের মতো মৌলবাদী, যেখানে প্রেম করলে ক্রেনে টাঙ্গিয়ে ফাঁসি দেয় নৈতিকতার দারোয়ান।

এই দেশ কোনমতেই হতে দেবো না, ইসলাম নিপাত যাক।

ধর্মের কলুষমুক্ত, অসাম্প্রদায়িক সমাজ চাই, যেখানে সবাই নিশ্চিন্তে জীবন যাপন করে, যেখানে কোন শুয়রের বাচ্চা মোল্লা/পুরোহিত এসে অবাস্তব ইশ্বরের নামে জীবন নষ্ট করে না।

 

 


যাবতীয় বে-আইনি, রাস্ট্রঘাতী, মানবতাহানিকর অন্যায় কর্মকান্ডের বিরুদ্ধে বক্তব্য অব্যাহত থাকবে। অব্যাহত থাকবে সকল ভাল কাজের প্রশংসা, তা যে ই করুক...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই