আমার প্রিয় পোস্ট

সমাজ ও সময় নিয়ে চাছাঁছোলা লেখনী। স্বার্থান্বেষী বিশেষ করে ক্ষমতাসীন মহল ও নূন-নেমক খাওয়া হরিদাশ পালদের গাত্রদাহ হতে পারে।

শ্লথ, অকর্মন্য বাংলাদেশ বনাম গতিশীল, যাত্রীবান্ধব ভারত: Immigration & Customs তামাবিল/ডাউকি

১৮ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:৪৪

শেয়ারঃ
0 0 0

গন্তব্য মেঘালয় রাজ্যের রাজধানী শিলং। উপলক্ষ্য নতুন পুরোনো কিছু কলিগ মিলে ভ্রমন। স্বদেশের শেষ প্রান্ত সিলেটের তামাবিল। কমবেশী প্রতিদিনই লোক চলাচল, আমদানি রপ্তানি হলেও অফিস বলতে সেরকম কিছু এখানে নেই। ২/৩ টা চা দোকান, বিডিআরের টহলচৌকি, ১টি চালাঘর ও পুরনো আরেকটু বড় একটি পাকাঘর। দলে অভিজ্ঞ কেউ একজন দেখিয়ে দিল- রাস্তার ডানপাশে চালাঘর ইমিগ্রেশন পুলিশের, বামে তুলনামুলক বড়টি কাস্টমস্। কাস্টমসের বারান্দায় ও ভেতরে ছড়ানো ছিটানো কিছু প্লাস্টিক চেয়ার আছে। ক্লান্ত যাত্রীদের বিশ্রামের এটাই একমাত্র ভরসা। যে টয়লেটখানা আছে তার চেয়ে প্রসাব পায়খানা প্রিপেইড করে আসা বা চেপে রাখাই শ্রেয়:! (কারন ভারতের অংশে ঐটা আরামে সারতে পারবেন)। নোংরা, ময়লা, অগোছালো, পরিত্যক্ত পর্যায়ের পরিস্থিতি। ততোধিক কাহিল অবস্থা কর্মরত ভদ্রলোকদের। গা ছাড়া ভাব, পারলে লুঙ্গি পড়ে পান চিবোতে চিবোতে অফিস করেন। মুখে রাজ্যের বিরক্তি। ভাবখানা এমন বর্ডার পার হতে দিয়ে বিরাট দয়া করছেন আগত যাত্রীকুলদের!
যাহোক, প্রথমে সারতে হবে ইমিগ্রেশন। রাস্তার ডান পাশ। চালাঘরে আর কিছু থাক বা না থাক বিরাট কাস্টফলকে কোন এস আই মহোদয় (!) এখানে কর্মরত আছেন তার নাম ঠিকই অংকিত আছে। এ না হলে সরকারী অফিস। কদিন পরে কোন কোন পিয়ন, সুইপার কাজ করলেন তার ইতিহাসও সরকারী অফিসে লিখা শুরু হবে। কাঠের ফলকে লিখকদের পোয়াবারো।এ ঘরটি অনেক আন্ত:জেলা ননএসি বাসের কাউন্টারের চেয়েও নিকৃস্ট মানের। এস আই বা তদনিম্ন ২/৩ জন পুলিশ কাজ কর। গলা সেঁধিয়ে পাসপোর্ট মেলে ধরতেই একটা কার্ড (এমবার্কেশন কার্ড) ধরিয়ে দিল। লিখব কিভাবে। চেয়ার বাদ দিলাম ১টা টেবিল তো থাকবে। সো, দৌড়াও রাস্তার ওপারে কাস্টমসের ঘরে। নাহয়, চা দোকানে। জমা দিলাম। আবার অপেক্ষা। ও চক্ষু চড়কগাছ! গরুর গাড়ির পিঠে মোটরসাইকেল। অর্থাৎ ইমিগ্রেশন পুলিশের শোয়ার ঘরে (একই ঘরে পর্দা টানিয়ে অফিস কাম রেসিডেন্স) একটা ল্যাপটপ। অন্ধের রাস্তা পার হবার মত টাইপ করে কেউ একজন বালাম বইয়ের তথ্য কম্পিউটারে উঠায়। তারপর এমবার্কেশন কার্ডের নীচের দেড় ইঞ্চি ছিঁড়ে ধরিয়ে দিল। ভ্রমন শেষে এ টুকরা কাগজটা আবার জমাদিতে হবে এখানে ফেরৎ আসার সময়!
ইমিগ্রেশনের হ্যাপা শেষ। দৌড় রাস্তার ওপাশে। কাস্টমসের ফরম ফিলাপ। আলগা পেইন হিসেবে সোয়াইন ফ্লু ফরম ফিলাপ!! চেহারা সুরত দেখে ব্যাগ চেক করার প্রয়োজন বোধ করলনা। শোকরান।
অকুস্থলেই বিডিআরের টহলফাঁড়ি। বিডিআরের সাথে তেমনকোন লেনদেন নাই। তাই ওটা উহ্য থাকল!
হিন্দিভাষী বিএসএফের কাটখোট্টা পাসপোর্ট দেখতে চাওয়ার মধ্যদিয়ে ভারতের বা ভারতবর্ষের অভিজ্ঞতা শুরু। কয়েককদম হাঁটঁলেই পরিপাটি দোতলা বিল্ডিং। যাত্রীদের ওয়েটিং রুম (ফরম ফিলাপের সুবিধার্থে চেয়ার টেবিল সহ), পুরুষ-মহিলা ফ্রেশ রুম, ইমিগ্রেশন রুম, কাস্টমস চেকিং কাউন্টার (উইথ স্কেনিং মেশিন), সুপারিনটেনডেন্টের রুম, নীচে জেনারেটর ও অন্যান্য। এমবার্কেশন কার্ড ফিলাপ, পাসপোর্ট সহ জমাদান, মিনিট পাচেক পর পাসপোর্ট ফেরৎ, কাস্টমসকে পাসপোর্ট দেখানো ও ব্যাগ স্কেনিং এবং শেষ। পরিপাটি পোশাকে, মিতভাষী, প্রফেশনাল ভারত। খামাকা খালাতো ভাই মার্কা কথা বা বিরক্তিভরা কঠিন চেহারা কোনটাই না। তথাকথিত ডিজিটাল অত্যাচার নাই। ল্যাপটপের উৎপাত মুক্ত। মোটা খাতায় তথ্য সংরক্ষন। সাধুবাদ।
এককথায় এপারে শ্লথ, অকর্মন্য, ধান্ধাবাজ, মলিন, উদ্ভট বাংলাদেশ ও ওপারে গতিশীল, পরিচ্ছন্ন, যাত্রীবান্ধব ভারত। অন্তত: Immigration & Customs at তামাবিল/ডাউকি প্রক্ষাপটে।
আল্লাহ্‌ আমাদের উন্নতি করুক!

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ভারতবাংলাদেশ ;
সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:৪৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৮ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:৫০
সততার আলো বলেছেন: সরকারী এসব কর্মকর্তাদেরকে দৌড়ের উপরে না রাখলে দেশ গতিশীল হবে না। সরকারী চাকুরেদেরকে বেশি বেশি দেখাশোনা করা দরকার। আর বিভিন্ন ধরনের শাস্তির ব্যবস্থা করা প্রয়োজন। সর্বোপরি পরিবর্তন দরকার। দেশপ্রেমিকদেরকেই সরকারী চাকুরী দেয়া দরকার দলীয় ধান্দাবাজদের নয়।
১৮ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:৫৩

লেখক বলেছেন: চাকুরেদেরও বড় বড় সাফাই আছে। রিসোর্স নেই! এটা ওটা!
বড্ড আশ্চর্য লাগল এত বছরে ওখানে আমরা তিন কামরার একটা পরিচ্ছন্ন অফিস করতে পারিনি! অথচ কত আলতু ফালতু সরকারী স্থাপনা, ভাস্কর্য হচ্ছে!

২. ১৮ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:৫১
আমড়া কাঠের ঢেকি বলেছেন: টিপাইমুখ বাধ হয়ে গেলে ভারত আরো গতিশীল, পরিচ্ছন্ন, ... হবে। :)
১৮ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:৫৭

লেখক বলেছেন: বাঁধ, বন্দরের কথা রাখেন। বর্ডারে ২ টা চেয়ার টেবিল, ১টা টয়লেটের ব্যবস্থা করেন আগে। আমরাতো আর হেলিক্প্টারে যাতায়ত করতারুমনা।

৩. ১৮ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:৫২
কিরিটি রায় বলেছেন: কি বলেন? এই রম? ভালা অইছে অই পথে যাই নাই।

আমাগো বড় বড় মন্ত্রনালয় আছে না!

সিটি যেমুন তেমুন কর্পোরেশনের অফিস দেখছুইন!!!

হে হে কাজ কাম যেমন তেমন সচিব আমলা গামলাগো ভাবেরতো তুলনা নাই।

জয় বাংলা! ;)
১৮ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:৫৯

লেখক বলেছেন: আপনার এ কাজ, এভাবে করবেন, ভালো মন্দ করলে এটা ওটা হবে। এ রকম কোন স্কিম সরকারে নেই।

৪. ১৮ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:২৬
আমড়া কাঠের ঢেকি বলেছেন: লেখক বলেছেন: বাঁধ, বন্দরের কথা রাখেন।

ভাই ঐটার কথা রাখলে পরে তো ইন্ডিয়ায় বাধের ওপরে বইসা ব্লগিং করতে হৈব ;) বাংলাদেশ বইলা কিছু তো আর থাকবো না
১৮ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:৪২

লেখক বলেছেন: বাংলাদেশে বৈলা এমনে যেটা আছে, সেটার অবস্থা নিয়াই লিখলাম। নিজের মেরুদন্ডের এহেন বেহাল অবস্থা রেখে টিপাইমুখ কি দিয়া ঠেকাইবেন? ব্লগ লেইখা?

৫. ১৮ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:৫৪
রাহি বলেছেন: লেখক বলেছেন; বড্ড আশ্চর্য লাগল এত বছরে ওখানে আমরা তিন কামরার একটা পরিচ্ছন্ন অফিস করতে পারিনি! অথচ কত আলতু ফালতু সরকারী স্থাপনা, ভাস্কর্য হচ্ছে! সহমত
১৯ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:৩২

লেখক বলেছেন: ধন্যবাদ, একাত্নতার জন্য।

৬. ১৮ ই আগস্ট, ২০০৯ রাত ৮:১৪
অলস ছেলে বলেছেন: হুমম। দাদাবাবুরাই ভালো দেখা যাচ্ছে।
১৯ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:৩৯

লেখক বলেছেন: যার যতটুকু ভাল তা বলাই ন্যায্যতা।

৮. ১৮ ই আগস্ট, ২০০৯ রাত ৮:৫০
পারভেজ বলেছেন: এই পথে যাওয়ার ইচ্ছা থাকলো। শিলং কেমন দেখলেন?
১৯ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:৪৬

লেখক বলেছেন: অসম্ভব সুন্দর, লিখে বোঝানো যাবেনা। তবুও লিখার আশা রৈল।

৯. ১৮ ই আগস্ট, ২০০৯ রাত ১০:৩৯
দেশী পোলা বলেছেন: আপনি ভিসা পেলেন কিভাবে? টাউট ধরে?
১৯ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:৫৩

লেখক বলেছেন: কলিগরে দিছি। তার লাইন আছে!

১০. ১৯ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:৪৭
সুবিদ্ বলেছেন: বাংলাদেশ-ভারত মিলে এই সীমান্তটাতেই হ্যাপা সবচেয়ে কম.......খালি ঢাকা থেকে ট্রাভেল ট্যাক্স না দিয়ে আসলেই খবর......বহুত দূরে সোনালী ব্যাংক......একটা নেপালীকে দেখেছিলাম পুরাপুরি নাজেহাল হতে......
১৯ শে আগস্ট, ২০০৯ দুপুর ২:০১

লেখক বলেছেন: তাই যদি হয়, তাহলে বাকিগুলোতে না যাওয়াই ভাল।

১১. ২১ শে আগস্ট, ২০০৯ বিকাল ৫:০৭
জানজাবিদ বলেছেন: সুন্দর ছবি আর তারচেয়েও সুন্দর লেখার আশায় থাকলাম।
১২. ৩০ শে আগস্ট, ২০০৯ রাত ১০:০৫
সাগর ঢাকা বলেছেন: অনেক দিন পোস্ট দেন না ...ভালো আছেন তো?
১৩. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:০১
কুতুব্ বলেছেন: লেখক বলেছেন: বাংলাদেশে বৈলা এমনে যেটা আছে, সেটার অবস্থা নিয়াই লিখলাম। নিজের মেরুদন্ডের এহেন বেহাল অবস্থা রেখে টিপাইমুখ কি দিয়া ঠেকাইবেন? ব্লগ লেইখা?.........এক্কেরে হাছা কতা কইছেন গো ভাইজান........ আমরা খালি পারি গলাবাজী করতে.......কামের বেলায় কেউ নাই। আপনার লগে এইবার আমারও গালি খাওয়া শুরু হইব.... :(

 

মোট সময় লেগেছে ১.৪৯৫০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
সমাজ ও সময় নিয়ে চাছাঁছোলা লেখনী। স্বার্থান্বেষী বিশেষ করে ক্ষমতাসীন মহল ও নূন-নেমক খাওয়া হরিদাশ পালদের গাত্রদাহ হতে পারে।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই