somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আগ্রাসী লীগ, ছিন্নভিন্ন দল, পলায়নপর জামাত, পা চাটা বাম, কেবলামুখী হুজুর: পথহারা বাংলাদেশ ও ১৫ কোটি মন

১২ ই নভেম্বর, ২০০৯ দুপুর ২:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্রাক ১৯৭৫ লীগের গল্প শুনেছি, তৎপরবর্তী লীগ দেখেছি। দেখেছি ওদের ১৯৯৪-৯৬, ১৯৯৬-২০০১, ২০০৭-২০০৮ ও ২০০৯ সনের দিনপন্জিকা ধরে। না! কণা পরিমানও বদলায়নি। না তাদের স্বভাব, না তাদের কথামালার ফুলঝুরি। তবে দিন বদল হয়। তাই হয়েছে। কারন পৃথিবী, চন্দ্র ও সুর্যের ঘূর্নন থামানোর কৌশল তাদের জানা নেই। তাই আবর্তিত দিন গুলোতে তারা দু' রকম: লাঠি, লগি, বৈঠা, কিরিচ, পাইপগান হাতে রাজপথে উম্মত্ত (মসনদের বাইরে) বা সফেদ মুজিব কোট পরে পাইকারীহারে রাস্ট্র ও সাধারনের সম্পদ, সম্পত্তি, ইজ্জতের লুটপাট (মসনদে গদীনসীন)। এটা চলছে আইয়ুব, ইয়াহিয়া, এরশাদ, খালেদা-নিজামীর দু:শাসনের বিরোধীতা (!) বা আইয়ুব, ইয়াহিয়া, এরশাদ, খালেদা-নিজামীর দু:শাসনের জন্জাল পরিস্কারের অযুহাতে!!
এতদ্ভিন্ন কোন আওয়ামীচরিত্র কেহ আবিস্কার করতে পারলে তাকে আগাম সাধুবাদ। মতিউর, মাহফুয, আবেদ, গাফ্ফার, নির্মল ধরনের বিড়াল তপস্বীরা দিস্তার পর দিস্তা নিবন্ধ লিখে ভিন্‌ কিছু বের করার কসরত করলেও করতে পারেন। তবে তা ভাঙারী দোকানের সমৃদ্ধি বৈ অন্য কিছু বাড়াবেনা!!! সুতরাং, তেমনই আগ্রাসন চলমান।
আর যা হওয়ার তাই হয়েছে বিএনপির। এ সার্বজনীন মামুর ডেকচিটির পাশে দীর্ঘকাল কেউ না থাকলেও, এখন আবার তেলাপোকার ভীড় ভাট্টা। কমিটি হচ্ছে তো! বাড়ছে কামড়াকামড়ি। সুধীমহল আশা করছে ২০১৪ নাগাদ ডেকচিটা আবার শিরনীপুর্ন হবে। চরম হতভাগ্য ভোটারদেরকে যা পেইন দেয়া দরকার তাতো উম্মত্ত লীগ দিচ্ছেই। সুতরাং ব্যাটারা শীষে ভোট না দিয়া যাইব কই!
সমীকরণ মিলছে জামাতের ক্রমাগত ঈমান হারানোর মধ্য দিয়ে। তথাকথিত 'তৌহিদী জনতা'র 'সিপাহশালার' নিজামী ইতোমধ্যে কুখ্যাত ২৮ অক্টোবর নিয়ে 'বিলকুল বে-ঈমানী' বক্তব্য দিয়েছেন। যুদ্ধাপরাধের মামলার হুংকারেই ঈমান হারিয়েছেন এ 'মর্দে মুজাহীদ।' তার কর্মীদের নাকি লীগ মারেনি, বরং জ্বীন জাতীয় কিছু একটা পল্টনের মোড়ে বাঁশ দিয়ে পিটিয়েছে! দিন দুপুরে। পরিস্কার 'গর্ত' স্ট্র্যাটেজীতে তারা। আর কত বদলাবে জামায়াত। বলি! বকওয়াজ বন কর্‌!
রাজনীতির র, বা র এর কেবলমাত্র ফোটা সম্পর্কেও তসবীহরত হুজুরকুলের জ্ঞান নেই। এ বিরাট নির্বোধ জন গোস্টী আপাতত: জিকির করছে। 'কলবে দাগ পড়েছে'। তার ঝালাই চলমান!
সোভিয়েত ইউনিয়নের হিমশীতল প্রান্তরে রেললাইন বসানোর বিপ্লবী গল্প দিয়ে যৌবন জাগানো বাম এখন আওয়ামী উচ্ছিস্ঠ ভক্ষনে ব্যস্ত। কি লাভ তাদের কথা বলে!
মানুষ। ১৫ কোটি মন। বড্ড বিক্ষিপ্ত। বিষন্ন বাংলাদেশ। তমস্যাচ্ছন্ন দিগন্ত। কূলহীন নীলসাগর। মাস্তুল ভাংগা তরনী। যাই হোক... অন্তত: যদি একজন কান্ডারী পাওয়া যেত। বড্ড দরকার।
সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০০৯ দুপুর ২:৩৫
২৬টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×