আমার প্রিয় পোস্ট

সমাজ ও সময় নিয়ে চাছাঁছোলা লেখনী। স্বার্থান্বেষী বিশেষ করে ক্ষমতাসীন মহল ও নূন-নেমক খাওয়া হরিদাশ পালদের গাত্রদাহ হতে পারে।

গ্রামীণফোনের অন্দরমহল-১

১০ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:২২

শেয়ারঃ
0 4 0

'লিখতে জানা মানুষ কি বেশি লিখে' প্রশ্নের উত্তরে গবেষকরা পেয়েছেন 'নিজের নাম।' আসলেই কারনে অকারনে আমরা নিজের নাম লিখি। আর স্বাক্ষর করার মত চাকরি করলে তো কথাই নেই। আবার প্রবাসিরা প্রথম সাক্ষাতে 'দ্যাশের কি খবর' বা 'বিএম্পি,' 'আমিলীগ।' তেমনি বাংলাদেশের মানুষ যে কটি শব্দ নিয়ে বেশির ভাগ সময় ব্যস্ত থাকে তার একটি 'গ্রামীণফোন,' 'গ্রামীণ,' 'গেরামিন পোন,' 'জিপি' ইত্যাদি। কি বেডরুম, বৈঠক খানা, হাটবাজার, মসজিদের চত্বর, বিবাহের মজলিশ অথবা কলেজ বিশ্ববিদ্যালয়ের শ্রেনীকক্ষ। সর্বত্রই মোবাইল, গ্রামীন, বাংলালিংক বা একটেল। মাত্র ১০ বছরের মাথায় সম্পুর্ন 'অচেনা নতুন' একটি শব্দ বাংলাদেশে বিস্ময়কর ও মাত্রাতিরিক্ত আলোচ্য শব্দে পরিনত হয়েছে। তা গালিগালাজ, নিন্দা, প্রশংসা, আলোচনা, বিতর্ক যে কারনেই হোক! কাছাকাছি যে শব্দটি চেনা ছিল তা হল 'গ্রামীণব্যাংক।' তবে নেহায়েৎ 'ফকিরনীদের ব্যাংক' বলে তা কখনোই 'সূধীমহলে'র বালিশকথনে এজেন্ডাভুক্ত হতে পারেনি!
ক্ষুদ্র বাংলাদেশের বিশালতম এ কোম্পানির গত বছরের সেলস রেভিনিউ ছিল ৬৬০০ কোটি টাকা (প্রায়)! এর আনুমানিক এসেট ভ্যালু ৩০,০০০ কোটি টাকা, যা আমাদের বাজেটের প্রায় ১/৩ অংশ! অর্থাৎ ৩টি জিপিকে বেচতে পারলেই বাংলাদেশ ১ বছর চলবে!! সরাসরি প্রায় ৫০০০ (গ্র্যাজুয়েট) ও থার্ড পার্টির প্রায় ৫০০০ লোক এখানে চাকরি করে। জিপির শ খানেক ডিস্ট্রিবিউটর, লক্ষাধিক রিটেইলার ও সাপ্লাইয়ার প্রতিস্ঠানে কর্মরত আরও লক্ষাধিক লোক। নিছক 'ব্যবসা প্রতিস্ঠানের' গন্ডি ছাড়িয়ে ১২ বছরে জিপি এখন সামাজিক, সাংস্কৃতিক ও বাণিজ্যিক মহীরুহ। একে নিয়ে নানান কথা উপকথা। আসলে কেমন এর ভেতরটা? চলুন দেখি (তথ্যসুত্র: গ্রামীনফোনে চাকরি, ২০০৬-২০০৯):

ক্যামনে চাকরি হবে জিপিতে?
একসময় বিডিজবস্‌.কম ভর্তি থাকত জিপির নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে। লেজ ধরে তাদের ওয়েবসাইটে গিয়ে লম্বা ফরম ফিলাপ। কিন্তু কাংখিত ডাক আসেনি। এমনকি 'যেকোন বিষয়ে স্নাতক' চাওয়ার বিপরীতে আবেদন করেও না! সবগুলি প্রথম বিভাগ/শ্রেনী, প্রয়োজনের চেয়ে ঢের বেশী কম্পিউটার জ্ঞান, একেবারে নিস্প্রয়োজন হলেও ইংরেজি ভাষায় অভ্যস্ততা ইত্যাদির 'ফেরী' করেও 'সেলিব্রেশন' পয়েন্টের মন গলেনি। লোকেরা বলত 'লোক না থাকলে ওরা ডাকে না।' আমি অনেক খুঁজেও 'লোক' পাইনি। তবে এগিয়েছে ছাত্রত্ব। আইবিএ র এমবিএ প্রোগ্রাম। হঠাৎ করে এমবিএর শেষ পর্বের দিকে গিয়ে কোনোএকদিন আমার ক্ষুদ্র একটেল নাম্বারে সুরেলা নারীকন্ঠ। 'মি. ....বলছেন? জ্বি। আপনার একটা রিটেন পরীক্ষা আছে.......।' এর কিছুদিন পর '...আপনার একটা ইন্টারভিউ...।' বুঝলাম ঠেলেঠুলে লিখিত পার হয়েছি। নির্দ্দিস্ট দিনে 'অফিসার- ক্রিয়েটিভ রাইটিং' পদের ঐ ইন্টারভিউতে 'আপনার তো এখনো এমবিএ শেষ হয়নি? স্যার আমি এখন ইভেনিং এ আছি। তাও আগামী মাসে শেষ হয়ে যাবে' ব্যাখ্যা সম্ববত: কতৃপক্ষের মন গলাতে পারেনি। কেননা এ বিষয়ে জিপি আর কখনোই কিছু জানায়নি! (চলবে)

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): গ্রামীণফোনজিপিচাকরি ;
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:২৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১০ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৪৮

লেখক বলেছেন: তাই নাকি!

১০ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:৪৫

লেখক বলেছেন: +

৩. ১০ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:২৪
সুধাসদন বলেছেন: পাললিক মনও গ্রামীণফোনের মন গলাতে পারেনি !
১০ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:৪৬

লেখক বলেছেন: পেরেছে। আরও পরে।

৪. ১০ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:২৮
কাব্য বলেছেন:

ওয়াচে রাখলাম !
১০ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:৪৬

লেখক বলেছেন: ভয় পাইতাছি!!

৫. ১০ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:৩৯
সুবিদ্ বলেছেন: পরের পর্বের অপেক্ষায়
১০ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:৪৮

লেখক বলেছেন: ধৈর্য

৬. ১০ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:৪৪
যীশূ বলেছেন: অন্দরমহলের খবর তো কিছু পাইলাম না।
১০ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:৪৯

লেখক বলেছেন: বাহির মহলের তো পাইছেন

১০ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:২০

লেখক বলেছেন: B:-)

১০ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৪৩

লেখক বলেছেন: :(

১০ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৪৩

লেখক বলেছেন: বুঝাইয়া কন

১০. ১০ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:৪৩
পুশকিন বলেছেন: গ্রামীনফোন রে CTN X(( X(( X((
লিখা ভালো লাগিলো।
১০ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৪৪

লেখক বলেছেন: চিটিএন মানে?

১১. ১০ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:৩৫
নিম গাছ বলেছেন: আমার তো মনে হয় গত একবছরে সবচেয়ে আলোচিত/উচ্চারিত শব্দ ডিজিটাল-যার অর্থ আমি নিজেও জানি না।
১০ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৪৫

লেখক বলেছেন: অনেক গুলো আলোচিতর একটি, একমাত্র না!

১২. ১০ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৫০
মুভি পাগল বলেছেন: পরের পর্বের জন্য অপেক্ষা করছি অধীর আগ্রহে

++++++
১৯ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৫:৪৯

লেখক বলেছেন: ধন্যবাদ

১৩. ১১ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৫৫
জানজাবিদ বলেছেন: চলতে থাকুক.............পর্বগুলো আরেকটু বড় হতে পারে।
১৯ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৫:৫০

লেখক বলেছেন: দেখা যাক

১৪. ২০ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:৫২
সোহেল সি এস ই বলেছেন: ভাই জিপিতে ২ টা ভাইভা,১ টা লিখিত দিয়েছিলাম।পরে মেইল করছে-Regret Application(Sorry for not choosing you).Good luck next time.হায়রে কপাল!
১৯ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৫:৫০

লেখক বলেছেন: এখন কি করছেন

২৮ শে জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:০৮

লেখক বলেছেন: ++++++++++

 

মোট সময় লেগেছে ০.৯৫১১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
সমাজ ও সময় নিয়ে চাছাঁছোলা লেখনী। স্বার্থান্বেষী বিশেষ করে ক্ষমতাসীন মহল ও নূন-নেমক খাওয়া হরিদাশ পালদের গাত্রদাহ হতে পারে।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই