মুর্শেদুল আজাদ পলাশঃপ্রায় ৩০ মিনিট আগে অসাধারণ নামের এক শূকর ছানা বঙ্গবন্ধুর জন্ম সম্পর্কে গাঁজাখুরি গল্প বলেছে।ঐ শূকর ছানার জাতার্থে আমি বঙ্গবন্ধুর জন্ম ও বংশ পরিচয় তুলে ধরছি।
১৯২০ সালের ১৭ই মার্চ মঙ্গলবার রাত ৮টায় টুঙি্গপাড়ার শেখ বাড়িতে যে শিশুটি জন্মগ্রহণ করেছিল,তিনিই বাঙ্গালী জাতির মহা-বিদ্রোহের মহানায়ক হিসাবে পরবর্তীকালে আবির্ভূত হন। এই শিশুটি আর কেউ নন-বাঙ্গালী জাতির জনক, স্বাধীন বাংলাদেশের প্রতিষ্টাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
শেখ মুজিবের বাবা শেখ লুৎফুর রহমান ছিলেন দেওয়ানী আদালতের সেরেস্তাদার।টুঙি্গপাড়ার শেখ পরিবারের ঐতিহ্য অনুসারে শেখ লুৎফুর রহমান বিয়ে করেন তাঁরই চাচা শেখ আব্দুল মজিদের মেয়ে সাহেরা বেগমকে।শেখ লুৎফুর রহমান ও সাহেরা বেগমের চার মেয়ে যতাক্রমে ফাতেমা বেগম,আছিয়া বেগম,আমেনা বেগম হেলেন ও খোদেজা বেগম লিপি এবং দুই ছেলে শেখ মুজিবুর রহমান, শেখ নাসের।
কথিত্ আছে যে,শেখ মুজিবুর রহমানের পূর্বপুরুষ ছিলেন শেখ আউয়াল।যিনি মোঘল আমলে বাগদাদ থেকে চট্রগ্রাম ও সোনারগাঁয়ে আসেন ইসলাম প্রচার করতে।শেখ আউয়াল থেকে শেখ মুজিবুর রহমান পর্যন্ত বংশ লতিকাটা অনেকটা এরকমঃ
শেখ আউয়াল(ধর্ম প্রচারক)----শেখ জহির উদ্দিন-----শেখ তেকড়ি----শেখ ইমাম উদ্দীন-----শেখ জাহের------শেখ কাসেম আলী----শেখ হামিদ----শেখ লূৎফুর রহমান---শেখ মুজিবুর রহমান।
তথ্যসূত্রঃ বঙ্গবন্ধুর বাংলাদেশ-----সিকদার আবুল বাশার
আমাদের দেশে পাকিস্তানের কিছু জারজ সন্তান আছে যারা বঙ্গবন্ধু ও শেখ হাসিনা সম্পর্কেমিথ্যা কথা বলে আনন্দ পায়।যারা মিথ্যা কথা বলে তাদের মুখে ঝাঁটার বাড়ি।
সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০১০ রাত ১:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


