somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আঁতুড় ঘর।

০৯ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আঁতুড় ঘর । #রাজা সরকার।

ভূমিকা-

আমি পশ্চিমবঙ্গের মানুষ।যদিও জন্মসুত্রে পূর্ববঙ্গের।আপাতত যাকে বলা হয় 'বাংলাদেশ'।১৯৬৪ সালের এক সকালে আমাদের ছাড়তে হয় জন্মের ভিটেমাটি ।তখন আমার বয়স মাত্র ১১ ।


এটা এখন ইতিহাসের বিষয়।দেশভাগ বা পরবর্তীতে বাংলাদেশের জন্ম বা সে দেশে একটি ধর্মীয় সংখ্যালঘু অংশের মানুষের অবস্থা---এসবই এখন গবেষণার বিষয়।কিন্তু আমি আমার বিবর্তন এই দীর্ঘ সময় ধরে লক্ষ্য করেছি যে আজো আমি আমার জন্মসুত্র থেকে বেরিয়ে আসতে পারিনি। পারিনি অখন্ড হতে যেতে । বর্তমান প্রেক্ষিতে এটা কোনো ব্যথর্তা কিনা জানিনা ।


অথচ একই শ্রেণী-অবস্থানের মানুষদের দেখেছি যে তাদের এবিষয়ে কোনো যাতনা নেই।অনেকের সেসব তেমন মনেও নেই। নাকি মনে রাখার ইচ্ছাটাও নেই! সেটা অবশ্য জানা যায়না।এই প্রসঙ্গে কোনো কথা উঠলেই প্রথমে যেটা শুনতে হয় তার নির্যাস অনেকটা এরকম--"না না ঐদেশের কথা ছাড়োতো,ওখানে থাকতে হলে হয় মুসলমান হও নয়তো জান মান ওদের কাছে জমা দাও।যে কয় খান হিন্দু এখনো ওখানে আছে তারা কি ভালোমত আছে মনে করো? খোঁজ নিয়ে দেখো,বুঝতে পারবে,তখন তোমার এইসব আবেগ কোথায় থাকে দেখবো"।

এভাবেই এসব কথা চলতে থাকে। আমি কোনো উত্তর দিইনা বা বলা ভালো দিতে পারিনা। দিতে গেলে তথ্য দিতে হয়,তথ্য দিয়ে আবার বিশ্বাস করাতে হয়।অনেকসময় তাতে কিছুটা কাজ হয়।অনেকসময় কোনো কাজ হয়না।বুঝতে পারি ঘা শুকোয়নি আজো ।হতে পারে, কিন্তু 'ঘা' যে সবখানি সত্য নয় তা কবে শোনা যাবে ?

একটা আঘাত, আঘাত থেকে ঘা,যা অস্বীকার করা যায়না।ফলে আমাকে শুনতেই হয়।যেহেতু কথাটা আমিই তুলি। কিন্তু আমার মতো দ্বিখন্ড কে আছে আর ! না কেউ নেই, একা এক অদৃশ্যের এই আত্মরক্ষায় ।

আমি আর কোনো কথাই বলতে পারিনা।কিছুতেই ঢুকতে পারিনা এই বেড়াজাল ভেঙ্গে। যদিও বুঝতে পারি এর ভেতরই জমে আছে দ্বিখন্ডিতের যন্ত্রণা। জেগে আছে সেই সব উদ্বাস্তু বালক বালিকারা ।

৩০ ৪০ ৫০ ৬০ দশকের বিবর্ণ বছরগুলো যেন বাতাসে উড়ছে---পাশের বাড়ির ঘটি(পশ্চিম বঙ্গীয়) বউটি বলছে--দূর হ, দূ হ মুখপোড়ারা,বিদেয় হ দিকিনি---।

---তো এরা যাবে কোথায়?????


সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০১০ রাত ১২:২৭
১৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×