somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Ѭপর্ব -২১ Ѭ ফটুক তোলা শিখতে চাইলে আমার শিষ্যত্ব গ্রহন করো...

১৬ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৫:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আসো ল্যান্সের ব্যবহার বিষয়ক কিছু আলোচনা করি ....

ভাল মানের ছবিতে প্রক্ষেপিত আলোর পরে যে জিনিসটি সবচেয়ে বেশী বিবেচনাযোগ্য তাহা হইতেছে লেন্স। সঠিক ও যথাযথভাবে লেন্সের ব্যবহার একটি ভাল ছবির জন্য অতীব জরুরী। ফটোগ্রাফার হিসেবে ভাল মানের একটি ছবির জন্য তোমাকে সঠিক সময়, সঠিক লেন্স ও তার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। লেন্স যত ভালো হউক না কেন তাহার সঠিক ও যথাযত ব্যবহার যদি না করা হয় ভালো মানের ছবি পাওয়া যাবে না। লেন্সের এপারচার ও প্রতিবিম্বের উজ্জ্বল্য পরস্পরের সথে নিবিড়ভাবে সম্পর্কযুক্ত ফটোগ্রফার হিসেবে এই বিষয়ে সম্যক ধারণা থাকা জরুরী।



এপারচার লেন্সের ভিতর দিয়ে আগত আলোক রশ্মিকে নিয়ন্ত্রন করে এবং ডায়াফ্রাম বা আইরিশ দ্বারা এই আলোক নিয়ন্ত্রিত হয়। ডায়াফ্রামের প্রতিটি সেটিং কে বলা হয় f/stop এবং একে নম্বর দ্বারা প্রকাশ করা হয়। এই f/stop দ্বারা লেন্সের ডায়াফ্রাম কি পরিমান উম্মুক্ত অবস্থায় থাকে তাহা বুঝা যায়।


উদাহরণ সরূপ বলা যায় f/৮ এর অর্থ হইতেছে ডায়াফ্রামের উম্মুক্ত ডায়ামিটারের মান লেন্সের ফোকল লেংথ এর এক অষ্টমাংশ, এক্ষেত্রে শর্ত হইলো লেন্সটি অসীম দূরত্ব ফোকাস করতে হবে। এখানে উল্লেখ্য যদি লেন্সটি অসীম দূরত্বে ফোকাস করা হয় তাহলে উদাহরনের f/৮ হইতেছে কার্যকরী এপারচার (effective aperture) আর যদি অসীম ব্যতীত ফোকাস করা হয় তাহলে f/৮ হবে আপেক্ষিক এপারচার (relative aperture)।
ব্যবহারিক ক্ষেত্রে দেখা যায় এপারচার এবং প্রতিবিম্বের উজ্জ্বলতা পরস্পরের সাথে সম্পর্কযুক্ত। ফটোগ্রাফিতে এই সম্পর্ককে প্রতিনিয়ত ব্যবহার করা হয়।

আপেক্ষিক এপারচার (relative aperture) বলতে আমরা বুঝি লেন্সের কার্যকরী এপারচার ও লেন্সের ফোকল লেংথ এর অনুপাত। আপেক্ষিক এপারচার (relative aperture) নিয়ন্ত্রিত হয় দুইটি বিষয় দ্বারা । ১) লেন্সের ভিতর দিয়ে গমনকারী আলোক রশ্মির ডায়ামিটার। ২) লেন্সের ফোকাল লেংথ। সুতরাং একটি সমীকরণ দ্বারা কোন লেন্সের এপারচার প্রকাশ করা যায়।

f = F/D

যেখানে
F = focal length
D = diameter of the effective aperture
f = f/stop, or the relative aperture

যদি একটি লেন্সের ফোকাল লেংথ ৮ ইঞ্চি হয় এবং ইফেক্টিভ এপারচারের ডায়ামিটার
২ ইঞ্চি হয় তাহলে
f = F/D

f = ৮/২ = ৪ হবে।

এক্ষেত্রে লক্ষনীয় যদি কোন লেন্সের ডায়াফ্রাম কম খোলা হয় তাহলে লেন্সের মধ্যদিয়ে কম আলো প্রবেশ করবে এবং f/stop মান বেড়ে যাবে তেমনি বেশী খোলার ক্ষেত্রে আলো বেশী প্রবেশ করবে এবং f/stop মান কম হবে। নীচের চিত্রে বিভিন্ন এপারচারে ছবির পার্থখ্য দেখানো হইয়াছে - যেখানে অন্যান্য বিষয় স্থির ছিল।





যে কোন লেন্স একই f/stop এর মান এটা বুঝায় যে, ফোকাল লেংথ যাই হোক না কেন ফোকাল প্লেনে একই পরিমান আলো প্রক্ষেপিত হইবে। যদি অন্যান্য বিষয় ঠিক থাকে।

সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৬:৪৮
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তোমার মুখের রেখা আঁকতে চেয়েছি।

লিখেছেন জায়েদ হোসাইন লাকী, ০৬ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০



রাতটি ছিল নিকোটিনে ভেজা
ধোঁয়ার ভেতরে তোমার অবয়ব হঠাৎ উধাও হয়ে গেল
চাঁদ তখন লাল আর ঠিক আমার ফুসফুসের মতোই ক্লান্ত।
তুমি আলো হয়ে রইলে, আমি অবাধ্য আলোর ফসিল

আমি... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - ছোঁয়া

লিখেছেন হুমায়রা হারুন, ০৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৭

আজ বৃষ্টি তাকে প্রথম ছুঁয়েছে। ওর স্পর্শে তার সমস্ত সত্তা যেন হীরের মত স্বচ্ছ স্ফটিকে ছেয়ে গেছে। বৃষ্টি বলেছে, সে আকাশের কাছে গিয়েছিল। মেঘের কাছে... ...বাকিটুকু পড়ুন

কলকাতায় নিয়মিত যারা যাতায়ত করেন তারা এই প্রশ্নের মূখোমুখি হবেন প্রায়ই।

লিখেছেন ইমরান আশফাক, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৩

আচ্ছা, আপনাদের মধ্যে যারা কলকাতায় যাতায়ত করে থাকেন তারা স্হানীয়দের কাছেকি এই প্রশ্নটির মূখোমুখী হয়েছেন নিয়মিতভাবে: দেশভাগের সময় বাংলাদেশকে দেয়া হয়েছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুর্শিদাবাদ আর ভারতকে দেয়া হয়েছিলো খুলনা... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা কেন কওমী জননী হয়েছিলেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ২:২৯


আওয়ামী লীগ করেন এমন অনেক মানুষ বিষয়টি নিয়ে অস্বস্তি বোধ করেন। শেখ হাসিনা কেন কওমি জননী উপাধি গ্রহণ করলেন? আসলে সবাই যা বলতে চান,আওয়ামী লীগের রাজনীতি তো এমন... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

×