somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পর্ব -২২ -ফটুক তোলা শিখতে চাইলে আমার শিষ্যত্ব গ্রহন করো...

২৭ শে মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


নান্দনিক ফটোগ্রাফির রচনা কৌশলে আলো-আধারির খেলা অতিগুরুত্বপূর্ণ। আলো আধারির খেলায় যে রহস্যময়তা তৈরী হয় তা ফটোর আবেদনকে বাড়িয়ে দেয় অনেকগুন। তাই চেষ্টা করবে তোমার ফটোগ্রাফে আলো আধারির খেলা যেন ব্যবহার হয়। আসো আলোর খেলা নিয়া আলোচনায় ব্রত হই।

প্রথমে যে বিষয়টা আসবে তা হইলো কনট্রাষ্ট – সাধারণ ভাবে বলা হয় একটি ফটোগ্রাফে কনট্রাষ্ট হইতেছে ফটোগ্রাফের মধ্যে কোন রঙ এর টোনের পরিমানের পার্থক্য বা আলো-আধারের পার্থক্য বা সাদা ও কালোর পার্থক্য অথবা গাঢ় রঙ এবং হালকা রঙের পার্থক্য যা আমাদের মনোযোগ কাড়ে নিজের অজান্তে ।

আমরা জানি একটি ফটোগ্রাফের দিকে কোন দর্শক যখন তাকায় তখন তার মনোযোগ প্রথমে যায় সেন্টার অব ইন্টারেষ্টের দিকে। যদি ফটোগ্রাফের উপদান গুলি অবস্থান এমনভাবে করা হয় যাতে কনট্রাষ্ট তৈরী হয় তাহলে দর্শকের মনোযোগ বাড়িয়ে দিবে অনেকগুণ – এইটা হলো ফটোগ্রাফে কন্ট্রাষ্টের কর্যকরী ব্যবহার।

কন্ট্রাষ্ট নিয়া যখন আলোচনা শুরু করলাম তখন সাদাকালোর tonal contrast এবং হালআমলের color contrast দুইটা নিয়াই আলোচনা করা উচিত।

Tonal Contrast সাদা-কালো ফটোগ্রাফীতে কনট্রাষ্ট হয় high অথবা নরমাল বা লো কনট্রাষ্ট এই দুই ধরণে হয়।
হাই কন্ট্রাষ্ট বলিতে আমরা বুঝবো যদি কোন ফটোগ্রাফে সাদা এবং কালো এই দুই রং বিদ্যমান এবং ধূসর রং অনুপস্থিত তাহে সেটা হবে হাই কন্ট্রাস্ট ফটোগ্রাফ। নীচের ছবিটা দেখ - ছবি শুধু - সাদা এবং কালো এই দুই রং দৃষ্টি গোচর হয় মধ্যবর্তী ধূসর নিতান্ত কম।

মনে রাখবে - সাদাকালো ছবিতে হাই কন্ট্রাস্ট অনুভুতির তীব্রতা / শক্তি ও ক্ষমতা প্রকাশ করে।



সাধারনভাবে তোলা আমাদের অধিকাংশ ফটোগ্রাফ নরমাল কন্ট্রাস্টের হয়ে থাকে। আলোর তরতম্য যদি ছবিতে বেশী খেলা করে তাহলে কন্ট্রাষ্ট তৈরী হয় যা কার্যকরী ব্যবহার ছবির আবেদন বাড়িয়ে দেয়।
লো কন্ট্রাস্ট বলতে আমরা বুঝবো ফটোগ্রাফে যদি বস্তু বা সাবজেক্ট এবং তার ছায়া এর পার্থক্য খুব বেশী না হয়। সাদাকালো ফটোগ্রাফে বিভিন্ন রং তেমন একটা পার্থক্য করে না। নীচে ছবিটা দেখ -



মনে রাখবে - লো কন্ট্রাস্ট ফটোগ্রাফ - নমনীয়তা ও মাধূর্যতা প্রকাশ করে।

শিল্পাচার্য - জয়নূল আবেদিনের কথামনে আছে ? - তার দূর্ভিক্ষের স্কেচ গুলা দেখি -
Click This Link

এইবার বলো হাই কন্ট্রাষ্ট কি প্রকাশ করে ?

লো কন্ট্রাস্ট দেখি ...




কালার কন্ট্রাস্ট পরের পোষ্টে লিখা হইবে।


সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৬:৪৬
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Victims of enforced disappearances পার্সন হিসেবে আমার বক্তব্য.....

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১২:২১

গত ২৫ এবং ২৬ এপ্রিল ২০২৬ এ মানবাধিকার সংগঠন 'অধিকার' এবং World Organization Against Torture (OMCT) এর যৌথ উদ্যোগে ঢাকায় “The Prevention of Torture and the Implementation of UNCAT and... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১:২৯

পশ্চিমবঙ্গের বিধান সভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জয় এবং এর ফলে উদ্ভূত আদর্শিক পরিবর্তন কেবল ভারতের একটি প্রাদেশিক বিষয় হিসেবে দেখার সুযোগ নেই। এটি দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক সমীকরণে,... ...বাকিটুকু পড়ুন

আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৫ ই মে, ২০২৬ বিকাল ৫:৫৪




আমার মাথা যেন আর কাজ করছিল না। বাইরে থেকে আমি স্বাভাবিক হাঁটছি, চলছি, পড়ছি, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি কিন্তু ভেতরে ভেতরে আমি সম্পূর্ণ ভেঙে পড়েছিলাম মায়ের কথা ছোট বোনটার... ...বাকিটুকু পড়ুন

গেরুয়া মানচিত্রে পশ্চিমবঙ্গ: একটি রাজনৈতিক বিশ্লেষণ ও শিক্ষা।

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৫ ই মে, ২০২৬ রাত ১০:৩৮


দীর্ঘ ১৫ বছরের টিএমসির শাসনের সমাপ্তি ঘটিয়ে অবশেষে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল হয়েছে। গেরুয়া শিবিরের এই ভূমিধস জয়ের পেছনে অবশ্য মোদি ম্যাজিকের চেয়ে সাবেক মুখ্যমন্ত্রী মমতার ব্যর্থতার... ...বাকিটুকু পড়ুন

নিজের দোষ দেখা যায় না, পরের দোষ গুনে সারা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই মে, ২০২৬ রাত ২:১০


ভারতের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন নিয়ে বাংলাদেশে যে পরিমাণ চুলচেরা বিশ্লেষণ হচ্ছে, তা দেখে অবাক না হয়ে উপায় নেই। সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই দেখা যায় অদ্ভুত সব তত্ত্ব। ফেইসবুক... ...বাকিটুকু পড়ুন

×