somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নির্বোধ বাঙ্গালীর খাঁটি বাঁশ থেরাপি!

১৯ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৩:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০১১ সালের পৌর নির্বাচনে দেশবাসী এভাবে পাকিস্তানী চরদেরকে বেছে নিবে তা কি মুক্তিযুদ্ধের সোল এজেন্টরা স্বপ্নেও ভেবে ছিল? সর্বাত্মক কূট কৌশলের পরও তারা যখন গো হারা হারছিল তখন চিটাগাং বিভাগে তারা তাদের আসল রূপে ফিরে আসে। বলা যায় তারপরও তারা সুবিধা করতে পারেনি। গো হারা বললাম, এ জন্যে যে, তাদের হম্বি-তম্বি দেখে মনে হয়েছিল বিএনপি এদেশে ছাগলের তৃতীয় বাচ্চা! কিন্তু এ দেশের নির্বোধ জনগণ পাকিস্তানী চর (!) জিয়ার দলকে উৎসবের আমেজে কোলে তুলে নিলো! এমন কি বঙ্গবন্ধুর বিয়াই নূরু রাজাকারের বাড়ীর লোকজনও মালা পড়ালো রাজাকারের গলায়! বঙ্গবন্ধুর বিয়াই হলে কি হবে খাসলত বদলায়নি! জনাব প্রেসিডেন্ট সাহেবও কপোকাত! ফেরেশ্তার মতো মানুষ কচুয়ার খ.ম আলমগীর সাহেবকে সালাম জানিয়ে বোকার হদ্দরা বরণ করে নিলো ভ্যনিটি ব্যাগ চোর মিলনকে! আরো কতো রথি-মহারথিকে যে দেশবাসী নির্বোধের মতো 'বাঁশ' দিয়েছে তা তো আপনারা ইতোমধ্যে জেনেই গেছেন। তবে হুমুলেজে এরশাদকে দিয়েছেন সবচেয়ে পিচ্ছিল একটি বাঁশ। এই বাঁশের ব্যাথা তিনি অনুভব করবেন আগামী সংসদ নির্বাচনে! তখন শুধু বোনের পানে চেয়ে চেয়ে নয়ন জলে গন্ড ভাসাবেন!

দেশের একমাত্র সমস্যা 'রাজাকার মুক্ত বাংলাদেশ' গড়ার জন্য বঙ্গবন্ধুর সোনার ছেলে-মেয়েরা গত দু'টি বছর মাথার ঘাম পায়ে ফেলে, নাওয়া-খাওয়া ছেড়ে দিয়ে দিন রাত কতভাবে চেষ্টা করে যাচ্ছে আর বেকুফ জনগণ তার কোনো মূল্যই দিলো না! জনগণনের বুঝার দরকার ছিলো, 'রাজাকার' মুক্ত করেই মুক্তিযুদ্ধের চেতনার ধ্বজাধারীরা বিদু্যৎ-পানি-গ্যাস সংকট, দ্রব্য মূল্যের উর্দ্ধগতি, বেকার সমস্যার মতো গৌণ সমস্যার প্রতি নজর দিতো। এগুলি তো টুকু-কামরুলদের জন্য মামুলি ব্যাপার। কতো বড় বড় 'রাজাকার' ধরে বন্দী করে রাখছে! আর বিদু্যৎ-গ্যাস তো নস্যি! বাজারের আগুন নিয়ে জনগণ এতো ভাবে কেন? এ ভাবনা তো চেতনাধারীরাই করে রেখেছেন! ভারতের সাথে গঙ্গা চুক্তি করেই বাজারে পানি ঢেলে দিতো! বাজারের আগুন কোথায় পালাতো! কিন্তু এসব সহজ কথা এদেশের জনগণ বুঝলো না। এমনকি প্রধানমন্ত্রীর আশ্বাসের পরও না । এইতো সেদিন প্রধানমন্ত্রী একটু ধৈযর্্য ধরতে বলেছিলেন। কিন্তুু নিমক হারাম বাঙ্গালী জাতি আবার অধৈর্য্যের পরিচয় দিলো। যেমন অধৈর্য্যের পরিচয় দিয়েছিল পঁচাত্তুরে!

জনাব মেনন সাহেৰ নাকি সামনে আরেকটি পচাত্তুর দেখতে পাচ্ছেন! (এ বিষয়ে যুগান্তর আজকে জরিপ চালাচ্ছে!) অথচ এদেশের জনগণ শুনতে পাচ্ছেন চুয়াত্তুরের ভয়ংকর দিনের আগমন ধ্বনি! সহজ অংক হলো চুয়াত্তুরের পর আসবে পঁচাত্তুর! এটাই নিয়ম। আপনারা জনগণকে চুয়াত্তুর উপহার দিলে জনগণতো পঁচাত্তুরই ফিরিয়ে দিবে। চুয়াত্তুরে সবচেয়ে বেশী সস্তা ছিল মানুষের জীবন তার পর মা-বোনের ইজ্জত! এখনও আলামত সেরকমই মনে হচ্ছে। সেদিন শাহজাহানপুরে পঁচা চাউলের ট্রাকের পিছনে জীর্ণ-শীর্ণ বাঙ্গালী মা-বোনের লাইন দেখিয়ে এক ভদ্রলোক আমাকে বললেন, ভাই আপনি তো সমজদার হয়ে চুয়াত্তুর দেখেন নি, এবার দেখে নিন। এটা হলো চুয়াত্তুরের দুর্ভিক্ষের প্রথম আলামত! জনাব মেনন সাহেব আপনারা চুয়াত্তুরের আগমন ঠেকান। জনগণ জীবন দিয়ে পঁচাত্তুরের আগমন ঠেকাবে! তা না হলে প্রকৃতির নিয়মে চুয়াত্তুরের পর পঁচাত্তুর চলে আসবে!
১৬টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×