হুমায়ুন আজাদ এর একটা প্রবচন আছে, "ঢাকা শহরে, ক্রমবর্ধমান এ-পাগলাগারদে, সাতাশ বছর ধরে আছি। ঢাকা এখন বিশ্বের বৃহত্তম পাগলাগারদ; রাজধানি নয়, এটা পাগলাধনি; কিন্তু বদ্ধপাগলেরা তা বুঝতে পারে না।"
ঢাকার বদ্ধপাগলেরা তো বেঁচে গেছে, কিন্তু আমরা যারা বদ্ধপাগল না তাদের কি হবে? এই শহর যেন ক্রমশ সুস্থ মানুষের বসবাসের অযোগ্য হয়ে উঠছে। এই শহরে এখন তিনটা শ্রেনী-বদ্ধপাগল, শিকারী ও শিকার।
চারদিকে শুধু সংকট। সুস্থ মনের সংকট, সুস্থ আচরনের সংকট, সুস্থ একটি সময়ের সংকট। দক্ষ শিকারী হও; শিকার ধর, মার, খাও। হয় শিকার নয়তো শিকারী হও। আমরা যারা বদ্ধপাগল হতে পারি নাই, শিকারীও হতে পারলাম না তাদের এখন একটাই উপায়, তেলাপোকা হওয়া।
অন্তত অপমানে ধর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যাবার পরও দুই থেকে তিন সপ্তাহ বেঁচে থাকতে পারব অবলীলায়, নিয়মিত বিরতিতে নাগরিক রাহাজানিতে পিষ্ট হবার পরও পৈত্রিক প্রানটা যাবে না।
সবচেয়ে বড় কথা, পরমানু যুদ্ধে মানব সভ্যতা ধ্বংস হলেও নাকি তেলাপোকারা থেকে যাবে পৃথিবীর বুকে। তাই আমার এখন তেলাপোকা হতে ইচ্ছে করে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

