.....
.....
বরইপাতায় নুন রেখে আমরা করমচা-লেবু
কাঠ ফাটছে রোদ মরা স্রোতের জননাঙ্গে
এবং একটি গাঙচিল পাতা হয়ে উঠে রোজ
আমাদের উল্লম্ব খেয়ালের সরলরেখায়।
ইনসমনিয়া চোখে ঘুম নেই বিলাস
অঙ্গুলি মাঝে নিকোটিন-সিটামল
সটান শুয়ে জীবনানন্দ-আজাদেরা
আমার দেহ কাটা ঘরের বারান্দায়।
আয় তব রোদ তুই খেয়াল রঙের নুন
করমচার ডালে জমুক পান্তা লেবু
দুপুর ভাঙছে সকালের শিশির দোয়েল
রেটিনার জালে ঝুলছে ইনসমনিয়াকড়সা
লিখে যায় কবর এপিটাফ নিজের লিপি!!
.......
.......
সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০১০ সকাল ৯:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



