এলোমেলো ০৩
৪০০০.
নিমগ্ন শ্রোতার স্রোত ফুরিয়ে যায় রুটি মদ
স্বাতী তার শাড়ি খুলে শুধুই ব্লাউজ
নিকোটিনে ভরে উঠে ফাঙ্গাস ঘরের কড়িকাঠ
মদের নেশায় মদির চোখ নেমে আসে
স্বাতীর নাভীমূল পেরিয়ে আরশের জানালায়
শুদ্ধ পলিথিনে জমে উঠে শুভ্র কঙ্কাল প্রেম
স্বাতী আমাদের সামাজিক অধিকার ভোগ!
৪০০১.
কুচিকুচি করে কাটা রেটিনার দোপেঁয়াজা
আমলকির ভর্তায় মিশিয়ে শ্বেতকণিকা
ভূরিভোজে ব্যস্ত আমাদের অগ্রজ!!
আর আমরা বয়ে বেড়াই সহপাঠীর লাশ
বন্ধুর পথে মসৃন কাঁধে
পেছনে পড়ে থাকে আমাদের সুখ আর
বন্ধুর রক্তমাখা যোগ বিয়োগের খাতা!!
৪০০২.
কবিতালেখকের আড্ডায় মাথামুন্ডিত দেবদূত
সন্ধিপত্র টুকরো হয়ে মেঝের ধূলি
ঈশ্বরের ঘুষ কবিতালেখকের অনাগ্রহে!
শব্দ সন্ত্রাসী রা জেগে উঠেছে
আজ ছিন্ন ভিন্ন হবে সব
অদৃশ্য-দৃশ্য ঈশ্বর ও ঈশ্বর বৃন্দ!!!
৪০০৩.
হস্তমৈথুনের অবশ অনূভূতি নিয়ে
আমরাও পারি সমাজের সুশীল হয়ে উঠতে
আপনাদের সমাজ সভ্যতার পতি হতে
হ্স্তমৈথুনের অভিজ্ঞতাই যথেষ্ট!!!
৪০০৪.
কবি নীলছবি তে চোখ রেখে হাতড়ে বেড়ায়
পতিতার যোনী,স্তন আর কেশের জঙ্গল
কবির ঈশ্বর তপ্ত নিঃশ্বাস ছাড়ে
আর বাতাস পুড়ে যায়।
পতিতার দেহে কবির সুখ ঘুম।
৪০০৫.
আর রেগে উঠলেন লুসিফার লিঙ্গ মুঠো করে
লাথি মেরে ফেলে দিলেন সদ্য ভোগ করা গেলমান
লুসিফারের চোখের সামনে কাঁপে সমগ্র মগবাজার
পিতৃ-মাতৃ-ভ্রাতৃ-ভগ্নীর রক্তের শোধ চায়
এক ঝাঁক ঝাকড়া চুলের দেবদূত।
লুসিফার জলঅসংবরণে কেঁদে উঠলেন
'হায় ফাকিস্থান,আমার কি মসনদ প্রাপ্তি হলো না?'
৪০০৬.
পাশাপাশি দুই নিমগ্ন সত্তা
কোথাও কোন কোলাহল নেই
হাতের পাশে অলস পড়ে রয় হাত
চুম্বন বয়ে যায় বাতাসে ভর করে
চোখে চোখে বিনিময় হয়
শুভ্র প্রেমের লাল নীল সুর।
ভালোবাসা!!
৪০০৭.
বক্র মেরুদন্ডে বেড়ে চলে বিপরীত কমপ্রেশান
টেনশানের গায়ে জমে মোমেন্ট অব ইনার্শিয়া
স্ট্রেসের চাপে বিমূর্ত হয়ে উঠে ঘাড়ের স্ট্রেন্থ
আমরা প্রকৌশলের গিনিপিগ।
৪০০৮.
এই হাত ইস্পাত;লেজারবীম ছাড়ে চোখ
আজ আমরা জারজদের রক্ত খাবো।
৪০০৯.
অভিশাপের রঙ মুছে শাদা ইলিশের বিয়ে
কাঁকড়াবিছের দাঁড়ি টুপি ইজ্জতের ভিত
লেজকাটা কুকুরের গানে মেতে মনুষ্যসমগ্র
আশুধর্ষণ ভয়ে কম্পিত বালিকার ঘাম
আজ ইলিশের শুভ ধর্ষণ রাত।
৪০১০.
আজ তপ্ত মস্তিষ্কে বারুদের বিস্ফোরন
ঈশ্বরের সাজানো বাগান নষ্ট করতে চাই।
****************************************************************
উৎসর্গ: দুই স্বভাবজাত শব্দ সন্ত্রাসী.. অমিত চক্রবর্তী আর ফাহাদ চৌধুরী।
ছবি: গুগল মামার গ্যালারী
সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


