somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাৎসরিক এলিজি:

২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




আত্মার কোন উপসংহার নেই


অলিন্দবিপ্লব শেষে শালপাতার ভেতর শুঁয়োপোকারা ঘুমিয়ে যায় বিষে।কি ভয়ংকর তোলপাড়!ধমনি অবিরাম টানে ছিঁড়ে গেলে আমরা পরস্পর হতে দুরে প্রকট হয়ে উঠেছিলাম।সাতাশ নাম্বার সড়ক ধরে অবিরাম হেঁটে গেলেও বিমূর্ত অভিমান ফিরিয়ে ফিরিয়ে আনতো দেয়াল।
আমাদের জানালার চৌকাঠে একটা শেয়াল ডেকে উঠেছিলো সেদিন।মুগ্ধ কংকালঘাসবনে সারি সারি চাষ ছিলো আর ছিলো তপ্ত নিঃশ্বাস....
আমরা হলুদ পাতা হবার আগেই বাতাসের প্রকৃতি নির্ণয় করে নিয়েছিলাম।
বাতাসপোকা বাসা বেঁধেছে লাশবন্দী ঘুমঘরে...আজ তোমায় বলতে ইচ্ছে করে বর্ণ ও বর্ণমালা..নীলপুরান।
আজ কি দোয়েলের উষ্ণতায় নামাবে না যুদ্ধ?ক্রমশঃ আমাদের চোখ মৃতমাছি হয়ে উঠে।একই আকাশ তলে;দুই দিগন্তে....মৃতমাছির হাপিত্যেস ফুরিয়ে গেলে চায়ের গেলাসে পঞ্চমাত্রার সমীকরণ সৃষ্টি হয়..আমরা রোজ ঝড় বুকে বাড়ি ফিরে যেতাম..একদিন আমরা ই ঝড় হয়ে গেলাম....প্রলয় হলাম..প্রিয়তা হলাম...আর একদিন ঝড়ে হারিয়ে গেলাম......






আজাদ তোর চেতনাস্ত্র আমায় ভিক্ষে দে...


জাতির ঈশ্বর আড়ালে রামদায় ধার কেটে কেটে যায়।নিউরণ সেল ফেটে পড়ে আমার অসম্ভব ক্রোধে!যাচ্ছে!যাচ্ছে!সব নষ্টদের অধিকারে.....
মোড়ের লাইটপোস্টের নিচে জবুথবু পথকিশোরীর সম্ভ্রম হারালে ওমাথার আকাশ বাসায় আধনিক যোনীতে ঈশ্বর ও ঈশ্বরপুরান ঢুকে যায়।গলা কেটে গেলে কোন সাধারণের;মিছিল নামে..তারপর ভুলে যাই...আমরাও ...ঈশ্বর ও...
চারপাশে মৃত্যুর বারুদ।চেতনার আগুন চাই,আজাদ,চেতনার আগুন চাই...
তথাকথিত যীশু নিপাত যাক বাকিসব সব সমেত।কোরান বাইবেল পুরান গীতা পিটক আমি আগুনে পুড়িয়ে দেব।প্রস্তর আর মানে না নিউরণ।মুক্তির গান চায় সে,আজাদ,মুক্তির গান..
তোর চেতনা কে বানাবো মুক্তির ঈশ্বর আমার..তোর মলাট হবে কোরান-বাইবেল-গীতা-পিটক....আজাদ,আমায় শুধু একবার চেতনা ভিক্ষে দে.....



[২৭শে ফেব্রুয়ারি,২০০৪ বইমেলায় ঘাতকের হামলায় রক্তাক্ত হয়ে উঠেছিলেন হুমায়ুন আজাদ।]
৩০টি মন্তব্য ৩০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×