ঘুম ও মৃত্যু;
এই শব্দযুগলকে
দুটো আলাদা কিন্তু সম্পর্কযুক্ত
প্রচন্ড কবিতা মনে হয়!
এই কথাটুকুন বলেই
আমাদের পাড়ার শেষমাথায়
একজোড়া বাদামীচক্ষু কাক
আত্মহত্যা করেছিলো!
পাড়াজুড়ে তিনদিনের শোক পালিত হলো।
প্রার্থনাঘরে সারারাত পুড়ে গেলো প্যারাফিন
বালিকার চুলের ফিতা অলস ঝুলে রইলো আয়নায়
স্থগিত থাকলো কিশোর পা ও ফুটবল সমান্তরাল
শোকসভায় বক্তব্যগুলোর গা ভিজে উঠলো জলে।
সভাশেষে দীর্ঘ ভোজোৎসবান্তে
কাকদের আত্মার শান্তিকামনায়
অনেকগুলো মদের গেলাস মাথা ঠুকে গেলো পারস্পরিক
অতঃপর
ধন্যবাদ বন্ধুগণ!
এ সবকিছুই ছিলো আমাদের প্রতীকী প্রতিবাদ!
বলে গেলো একটি হলুদ চামড়ার শেয়াল।
সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০১০ রাত ১১:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




