somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রমিথিউসের কাছে প্রার্থনা...

১৯ শে ডিসেম্বর, ২০১১ রাত ৮:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




জিউসের আগল ভেঙে
একখন্ড উত্তাপ ও প্রজ্বলন
মহান চৌর্যবৃত্তি তোমার
রাঙিয়ে দিয়েছিলো পৌরাণিক মানুষ-মুখ...
তারপর যুগ যুগ ধরে
রচিত হয়েছে উৎকর্ষ ও বিপ্লবের কবিতা
ঝলসানো খাবারের তৃপ্তি থেকে তরল সোনা...

তুমি, প্রিয় প্রমিথিউস...
ঈগলের চঞ্চুতে পেতে দিয়ে বুক
পড়ে গেছো সেই সব উপাখ্যান
আর অপেক্ষা করে আছো
মানুষ একদিন পোড়াবেই অত্যাচারী ঈগলের ডানা

কিন্ত হায়!
তুমি আগুন চিনিয়েছো - ঈগল নয়

খাবারের পোড়া গন্ধে দীর্ঘ একঘেয়েমি
উতপ্ত লোহা আর তরল সোনার দীপ্তি
অন্ধকারের চিরন্তন পরাজয়
এবঙ অগ্নির বরাবর উপাখ্যান
মানুষকে করেছে উদভ্রান্ত!

এখন খাবারের বদলে পুড়ে যায় প্রকৃতি
ঝলসানো মানুষ পড়ে থাকে মাংসাশী টেবিলে
প্রচন্ড উত্তাপে খসে পড়ে দেহ-প্রচ্ছদ
ট্রয় থেকে হিরোশিমা
লংকা থেকে চিতোর
ফিলিস্তিনের উপকূল
আফগান পাহাড় থেকে ইরাকের প্রান্তর
ইউরোপ থেকে আফ্রিকা
লাতিন থেকে এশিয়া
বসে গেছে মানুষভাজার দোকান

প্রিয় প্রমিথিউস
ফিরিয়ে নাও উপহার
অযোগ্য হাতে কলংকিত কোরো না তোমার কীর্তি
কোনো জ্বলন্ত কুন্ডে আর দেখতে চাই না
ঝুলন্ত দেহ; লজ্জার ইশতিহার
মাংসাশী শ্বদন্তগুলো উপড়ে দিয়ে
ফিরিয়ে দাও সেই সবুজ ঘ্রাণ!


১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×