শব্দিতা ফিরে এসে
০৪ ঠা নভেম্বর, ২০১৪ দুপুর ১২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
শব্দিতা আমাদের প্রতিবেশী ছিলো। শব্দিতা আবার ফিরে এসেছে।
মদের গেলাসে শব্দিতা জড়িয়ে যাবার গেলাস ভেঙে গেলে শব্দিতা উঠে গেছে বিলবোর্ডে। আমরা ভেবেছিলাম, শব্দিতার সাথে ঘুমাবো। সে ঘুমায় নি। সারারাত বিলবোর্ডে হেসে হেসে আমাদের ব্যাচেলর মস্তিষ্কঘরে অহেতুক বিভ্রান্তি এনে সে সকালেও সজীব হাসি ধরে রাখতো। তারপর সারাদিন রোদে পুড়ে পুড়ে তার হাসি আরো বিস্তৃত হত। আমরা এভাবেই বুঝে গিয়েছিলাম, শব্দিতা আর শব্দিতারা ঘুমায় না।
তারপর শব্দিতা চলে যায়। বিলবোর্ডে ঋতু বদলায়। হাস্যময়ী থেকে যৌবনবতী, মননশীলা থেকে গ্রাম্যললনা, বিলবোর্ডে মুখের পর মুখ বদলায়। কেবল শব্দিতা আর আসে না।
আমাদের আড্ডা ভেঙে যায়। মদের গেলাসে ঝুল জমে। নৃত্যরতা বিবসনা নারীর যোনীপথে মাদকপাতার নির্যাসও দীর্ঘকাল আর বায়বীয় হয়ে আসে না।
আমরা শব্দিতার সাথে ঘুমাবো বলে দীর্ঘকাল জেগে থাকি। আমরা ঘুমাতে চেয়েছি বলে শব্দিতা আর আসে না।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সামিয়া, ২৯ শে মে, ২০২৬ রাত ৯:৩৬

হঠাৎ বৃষ্টি নামছে। ঈদের দ্বিতীয় দিন আজ।
আমি শ্বশুরবাড়ির বারান্দায় বসে আছি এক মগ কফি হাতে নিয়ে সামনে ভেজা আকাশ। বাতাসে কেমন কাঁচা মাটির গন্ধ। এই গন্ধটা অদ্ভুতভাবে মানুষকে অতীতে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
আদম_, ২৯ শে মে, ২০২৬ রাত ১০:৪২

একজন বৃ্শ্চিক জাতক গান ভালোবাসে- গান সব রাশির জাতকরাই ভালোবাসে, তবে বৃশ্চিকের চয়েসটা ভিন্ন। বৃশ্চিক ভালোবাসে কোয়ালিটি, জেনুইনটি, অথেনটিসিটি। আউল-ফাউল জিনিস বৃশ্চিককে গেলানো যাবেনা- বৃশ্চিক গলার্ধকরণ করেনা খেলোয়ার জাহান...
...বাকিটুকু পড়ুন
দুই বছর আগে গিয়েছিলাম, জার্মানির ব্রেমেন শহরে। সেখানে গিয়ে দেখা হয়েছিল ছোটবেলায় গল্পে শোনা চরিত্র গুলোর সাথে। গল্পের সেই চরিত্রগুলোকে কেউ সাজিয়ে রেখেছে এভাবে এই শহরে, যাওয়ার আগে জানা...
...বাকিটুকু পড়ুন
গত রোজার ঈদে বাংলাদেশে একটা সিনেমা মুক্তি পেয়েছিল, নাম "বনলতা এক্সপ্রেস"। হুমায়ূন আহমেদের "কিছুক্ষণ" উপন্যাস অবলম্বনে বানানো, মোশাররফ করিম আর চঞ্চল চৌধুরীর মতো মানুষরা অভিনয় করেছেন। সেন্সর বোর্ডের ছাড়পত্র...
...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনা- একটি নাম, একটি ইতিহাস। বাংলাদেশের রাজনীতিতে এমন খুব কম নেতাই আছেন, যাদের নাম উচ্চারিত হলে সমর্থন ও বিরোধিতা- উভয়ই এত প্রবলভাবে সামনে আসে। দীর্ঘ রাজনৈতিক...
...বাকিটুকু পড়ুন