বিএমএ পাসিং আউট প্যারেডে ভারতীয় সেনাবাহিনী প্রধানকে সালাম প্রদান?
১২ ই জুন, ২০১১ দুপুর ১২:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আগামী ২১ জুন তারিখে বাংলাদেশ মিলিটারি একাডেমীর পাসিং আউট প্যারেডে প্রধান অতিথি হিসেবে সালাম গ্রহণ করবেন ভারতীয় সেনাবাহিনী প্রধান ভি কে সিং! বিএমএ'র পাসিং আউট প্যারেড হচ্ছে রাষ্ট্রপতি প্যারেড এবং এতে সালাম গ্রহণ করেন সশস্ত্রবাহিনীর সর্বাধিনায়ক মহামান্য রাষ্ট্রপতি স্বয়ং অথবা তাঁর পক্ষে মাননীয় প্রধানমন্ত্রী অথবা সেনাবাহিনী প্রধান।
সদ্য-কমিশন প্রাপ্ত নবীন অফিসারদের এই সালাম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাদের অঙ্গীকার এবং সশস্ত্রবাহিনীর সর্বাধিনায়কের প্রতি তাদের আনুগত্যের বহিঃপ্রকাশ। তাই এই সালাম প্রতিকী হলেও এর গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। একজন বিদেশি নাগরিককে (তিনি যেই হন না কেন এবং বাংলাদেশের জন্য তাঁর অবদান যাই হোক না কেন) দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং সশস্ত্রবাহিনীর সর্বাধিনায়কের প্রতি আনুগত্যের প্রতীক এই সালাম প্রদান করা কোনভাবেই যুক্তিযুক্ত না। একটি বিদেশি রাষ্ট্রের সেনাবাহিনী প্রধানকে সালাম প্রদান করে কার প্রতি আনুগত্য প্রকাশ করবে তারা?
একটি স্বাধীন ও সার্বভৌম দেশের নাগরিক হিসেবে দৈনিক নয়া দিগন্তে প্রকাশিত এই খবরটি আমি বিশ্বাস করতে চাই না।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনবাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?
কর্মসংস্থান? না।
বিনিয়োগ? না।
ডলার সংকট? না।
গার্মেন্টস খাতে ছাঁটাই? না।
ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।
সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন
এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুন