তোমার চোখে দেখেছিলাম তীব্র ঘৃণা।
ঘৃণা ছাড়া আর কিছুই ছিলনা।
আর আমার কাছে ভালোবাসা ছাড়া
আরকিছু তোমাকে দেবার মতোও ছিলনা।
ভালোবাসা শুধুই তোমার জন্য,
আর ঘৃণা আমার জন্য।
সকাল থেকে বিকেল তোমার সঙ্গে আমি কাজে মগ্ন
মাঝে শুধু কয়েক মিনিটের অবসর।
কাজে আর অবসরে চলে আমাদের কথা বলা।
কখনযে সূর্য পশ্চিমে ঢলে পড়ে আমরা বুঝতেও পারিনা।
তবু শেষ হয়না আমাদের কথা বলা।
কথায় কথায় কখনযে ঘৃণা ভালোবাসায় বদলে যায়
বুঝতেও পারিনি।
নাকি বুঝতেও চাইনি!
উত্তর জানা নেই।
আজো খুঁজে বেড়াচ্ছি এর উত্তর।
মাঝে কেটে গেছে বেশ কয়েকটি বছর।
আজ আমাদের ভালোবাসা বিবর্ণ হয়ে গেছে।
বিষন্ন বর্ষন মুখরিত রাতে অথবা
বৈশাখী দুপুরের নিঃস্তব্ধতায়
আমাদের ভালোবাসার উত্তাপ
আজ আর খুঁজে পাওয়া যায়না।
আমাদের ভালোবাসা আজ আর আমাদের মধ্যে বেঁচে নেই।
আজ আমি সম্পুর্ন তৈরী মরবার জন্য।
আর বেশী দেরি নেই,
এক্ষুনি ঝাপ দেব অতল গহ্বরে
মরনকে বুকের ভেতর জাঁপিয়ে ধরে রেখে।
আজ আর ভাববোনা কারোরই কথা,
তোমার কথাও না।
তোমার কথা মনে এলেই দূর্বল হয়ে যাবো, আর
মরা আমার এ জীবনে হয়ে উঠবেনা।
অনেক হয়েছে, মরতে চাই আমি এবার।
শেষ বারের মত, মরার মত করে মরা।
মরলেই নতুন জীবন।
নতুন জীবনে নতুন স্বপ্ন, নতুন আশা।
তোমাকে ভালোবাসার, ফিরে পাবার।
এই জীবনে অসম্পুর্ন আমি,
নতুন জীবনে সম্পুর্ন হতে চাই
তোমাকে নিয়ে, তোমার ভালোবাসার সাথে।
পূর্ন করতে চাই আমার
শেষ অভিলাষ।
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


