আমি নিজেও ক খনো ক খনো ডিপ্রেশ ন এ ভুগি ........আমার মতো কেউ থাকলে তার জন্য এই পোস্ট !!!!
জীবনের কোনো না কোনো পর্যায়ে আমরা যে কেউ ডিপ্রেশনে বা হতশায় ভুগতে পারি। ডিপ্রেশন বা হতাশা কোনো স্থায়ী রোগ নয়। যদিও অনেক বিশেষজ্ঞের মতে ডিপ্রেশনকে রোগ বলে গণ্য করা হয়। কোনে কারণে দুঃখকষ্ট যখন আমাদের মনে গভীরভাবে বসে যায়, তার ফলে আমরা যখন আমাদের স্বাভাবিক কাজগুলো করতে পারি না তখনই ডিপ্রেশনের উদ্ভব হয়। দিনে দিনে এই ডিপ্রেশন কিনিক্যাল ডিপ্রেশন বা ডিপ্রেসিভ ডিজঅর্ডারে রূপ নেয়। এর পরিণতি খুব ভালো নয়, তা আমাদের জানা। তাই ডিপ্রেশন উড়িয়ে দিয়ে কিভাবে স্বাভাবিক জীবন যাপন করা যায় তার কিছু টিপস জেনে নেয়া যাক।
* বিষাদ কাটাতে পছন্দসই কাজে ব্যস্ত থাকুন।
* প্রতিদিন একই রুটিনের জীবন যাপন থেকে বেরিয়ে আসুন।
* প্রতিদিন রুটিনে কিছু বিনোদনের সময় রাখুন। যেটা ঘরে বসে টিভি দেখা না হয় সিনেমা কিংবা মাঝে নাটক দেখা হতে পারে।
* যার সহচার্য ভালো লাগে তার সঙ্গে সপ্তাহে একবার আড্ডা দিন। পারলে প্রতিদিন ফোনে কথা বলুন।
* মাঝেমধ্যে গেট টুগেদার করুন।
* কর্মজীবী বলে বাড়ির কাজ করা হয় না অবসরে। একগেয়ে ভাব দূর করতে ছুটির দিনে ঘরকন্যার কাজ করতে পারে।
* যান্ত্রিক জীবন থেকে বেরিয়ে আসতে নিজের বারান্দায় গাছ লাগাতে পারেন। কোনো কারণে মন বিষন্ন হলে প্রবাসী বন্ধুর সাথে চ্যাটিং করে অন্য পরিবেশে প্রবেশ করুন। বেড়াতে যান দূরে কোথাও।
* কাজের ব্যস্ততাকে দূরে ফেলে দু-তিন দিন সময় করে প্রকৃতির কাছাকাছি চলে যান।
* আপনজনের সাথে নিজের আনন্দের স্মৃতিগুলো নিয়ে আলোচনা করুন। চলে যান শৈশবে।
* পরিবারের সবাইকে নিয়ে দেশের বাড়িতে যেতে পারেন। নিজের শেকড় চিনতে দিন নতুন প্রজন্মকে।
* সমর্থ হলে প্রতিবেশী কোনো দেশে ট্যুর করতে পারেন।
লক্ষ্যনীয়
* এক জায়গায় আটকে থাকবেন না।
* ইতিবাচক চিন্তা করুন।
* আত্মমর্যাদা বৃদ্ধি করুন।
* যোকোনো সম্পর্কের ক্ষেত্রে নিঃস্বার্থ হোন।
* যেকোনো সমস্যা নিয়ে আলোচনা করুন। আলোচনার সময় নিরপেক্ষ হন।
* শেয়ার করুন। মন খুলে কথা বলুন।
* ভালো বাই, ভালো গান এবং ভালো সিনেমা দেখুন।
* সবাইকে বন্ধু ভাবুন।
* শপিং করুন। নিজেকে নিয়ে ব্যস্ত থাকুন। বিউটি বিউটি পার্লারে যেতে পারেন।
* খাবারের মেন্যুতে ভিন্নতা আনতে পারেন।
আচ্ছা ছেলেরা ও কি বিউটি পালারে গিয়ে বিষন্নতা কাটাবে?
জানিনা ম নোবিদের এই উপদেশ কার কতটা কাজে লাগবে আর আমার ই বা কি কাজে লাগবে???

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


