আজ থেকে ১০ বছর আগে এই রকম এক দিনেই আমি এসএসসি পাস হইছিলাম।
দিনটা ছিলো ভয়াবহ রকমের আনন্দের। সকালে ঘুম থেকে উঠে কোনোমতে নাস্তা করলাম। আমরা থাকতাম কলোনীতে। আমাদের স্কুল ও কলোনীর ভিতরেই। সব বন্ধুরা এক হলাম। স্কুলের মাঠে বসলাম। কারো মুখে কথা নাই। বুকে দুরুদুরু স্পন্দন। দুপুরে আর বাসায় গেলাম না। এর মধ্যে কয়জন ষ্টার সিগারেট ধরালো। কারন ষ্টার সিগারেট খেলে ষ্টার পাওয়ার সম্ভবনা বহুগুনে বেড়ে যায়। আমরা চেয়ে রইলাম।
আমাদের রেজাল্ট আনতে স্যার গেলেন সেন্টারে। তখন সেন্টার থেকে রেজাল্ট দেয়া হতো। সাথে কিছু পোলাপান গেলো।
জোহরের আযান দিলো। দল বেধে নামায পড়তে গেলাম। নামায শেষ হতেই দেখলাম স্যার দের গাড়ী ফিরছে। দৌড়ে গেলাম। শুনলাম অনেক ভালো রেজাল্ট হয়েছে, তাই হেডস্যার নিজে রেজাল্ট পড়বেন।
উনি পড়া শুরু করলেন। বললেন ১৪টা ষ্টার পেয়েছে। আমরা বুকে পানি পেলাম। আমার সিরিয়াল আসলো। উনি নাম রোল বলে ৫টা লেটার বলে অন্য রোলে চলে গেলেন। আমি চিপায় পড়লাম। সাথে সাথে রেজাল্ট সিট এর কাছে এক স্যারকে বললাম, স্যার আমি ষ্টার পাই নাই? উনি বললেন হা পাইছো তো।
আর কি শুনে দিলাম ভো দৌড়............
সে ঘটনা এখনো আমাকে শিহরিত করে।
আজ যারা পাস করলে সবাইকে শুভেচ্ছা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

