somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কেও বলে হিন্দু তারে কেও বলে মুসলমান ভুলে যায় মানুষ সে নজরুল তার নাম। কিছু কথা তাকে নিয়ে

২২ শে মে, ২০১২ রাত ১২:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তিনি ছিলেন সকল সংগ্রামে ,তিনি ছিলেন সকল সংগ্রামীর অন্তরে তিনি প্রতিনিধি অত্যাচারিতের এবং দুর্বলের , তিনি গেয়েছেন মানুষের জয়গান তার প্রাণে ছিল তারুন্যের উল্লাস ।
বলছিলাম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কথা । আগামী ২৫ শে মে এই দিগবিজয়ির ১১৩ তম জন্মদিন ।

শুধুমাত্র সাহিত্য নয় বরং বাংলাদেশের সাধীনতা যুদ্ধ এবং ভারতের সাধীনতা সংগ্রামে তার অবদান অনশিকার্য । ওই সংগ্রাম গুলিতে তার গান ও কবিতা প্রেরণা যুগিয়েছে সংগ্রামীদের ।

শুধুমাত্র উপমহাদেশ নয় বরং পৃথিবীর সাহিত্যের ইতিহাসের সবচেয়ে বিরল কবি তিনি , যিনি একাধারে গেয়েছেন সুন্দরের গান পাশাপাশি নিয়েছেন অত্যাচারীর প্রাণ । অর্থাত একেধারে প্রেমের কবি এবং সাথে সাথে বিদ্রোহী কবিও বটে ।

আরেকটি কারণ আছে তার সাহিত্তে যেকারণে তিনি হয়েছেন আরো অসাধারণ তা হলো সংস্কৃত এবং ফার্সির ব্যবহার । তিনি একাধারে রবীন্দ্র ,শরতচন্দ্র আরেকদিকে হাফিজ, রুমির সাহিত্য দ্বারা দারুনভাবে প্রভাবিত ছিলেন । তিনি সাহিত্য গ্রহণ করেছেন নানাজন থেকে অনেককিছু এবং প্রতিদানে দিয়েছেনও অনেক । তাই তাকে কখনো শুনতে হয় সে হিন্দু কবি কিংবা কখনো শুনতে হয় সে মুসলমানের কবি আসলে তিনি ছিলেন সাম্যের কবি, মানবতার কবি ।

কোথাও না কোথাও এই কারণে তিনি তার সম্পূর্ণ প্রাপ্তি আজ পাননি এই ভারতবর্ষে । গোটা ভরত বাদ দেই তাকে কতটুকু গ্রহণ করেছি আমরা । তার চিন্তা তার চেতনা কতটুকু ঘরে রেখেছি আমরা ? যেই বিশাল পরিমন্ডলে রবি ঠাকুরকে কেন্দ্র করে গড়ে উঠেছে ভারতের সাহিত্য এবং মননের চর্চা সে অর্থে কি আমরা নজরুলকে ব্যবহার করছি ? না আমরা তা পারিনি করতে ব্যর্থ হয়েছি ।

সবচেয়ে পরিতাপের বিষয় হলো আমাদের ভিতর কয়জন আছেন যারা জানেন ২৫ শে মে তার জন্মদিন এমনকি এখনকার নতুন প্রজন্মের অনেকেই জানেনা যে তিনি আমাদের জাতীয় কবি। এই লজ্জা কোথায় রাখি বলেন?
আমি অবস্য এই জন্য তাদেরকে দোষ দিব না ,ব্যর্থতা নিতে হবে অপেক্ষাকৃত প্রবীনদের যারা তাকে বানিয়েছেন একদিনের ব্যবসা পণ্য । এই দিনটি ঘিরে তারা শুধু কিছু ভাষণ ও সেমিনার এবং চেনেল ভর্তি কিছু আলোচনা সভা এবং অনুষ্ঠানের মাধ্যমেই সমাপ্তি টানবেন ।ভএর পর নজরুলও নেই এবং তার সৃস্থিও নেই হারিয়ে যাবে একটি বছরের জন্য ।

সময় এসেছে নজরুলকে সামনে আনার তার সাহিত্যকে ঘিরে জাতীয় সত্তা তৈরী করার ... মূলত এতে করে আমাদেরই লাভ কেননা যেখান কাউকে না কাউকে কেন্দ্র করে বিশ্বের সব দেশের সাহিত্য বিশ্বের দরবারে মাথা উচু করে এগিয়ে যাচ্ছে সেখানে এই অসাধারণ সাহিত্যিকের সৃস্থিকে ঘিরে আমরা এগিয়ে যেতে পারব বহু দূর । কেননা সাহিত্যের এমন কোনো শাখা বোধয় নেই যেখানে এই মানুষটির পদচারণা ঘটেনি ।

আরেকটি কারণে আজ নজরুলকে খুবই দরকার আমাদের । তারুন্যের কবি নজরুল তার লিখায় সারাজীবন অন্যায়ের বিরুদ্ধে লিখেছেন ,জাগ্রত করেছেন ঘুমন্ত সমাজকে । আজ এক কঠিন সময়ের মধ্যে পার হচ্ছে দেশ আজকে হয়ত আমি স্বাধীন জাতি হয়েছি কিন্তু আমার সাধীনতা এখনো আসেনি ,এখনো আমাকে না খেয়ে দিন কাটাতে হয় এখনো বস্ত্রহীন ,ছাদহীন অবস্থায় রোদ , বৃষ্টি, ঠান্ডা সইতে হয় । এখনো শোষকরা শোষণ করছে , এখনো আমি অসহায় আমার দেশে , শুধু কষ্ঠ হলো এখন আমাদের শাসকরাই আমাদেরকে শোষণ করছে ।


আমাদেরকে এই তিমির রাত ভেদ করতেই হবে ,বীরের মত আমাদের শির উচু করে বাচার সময় এসেছে আর নজরুল হতে পারেন আমার পথের পদর্শক । যদি সুবাসচন্দ্র বসু চল চল চল এর এর মুর্ছনায় ব্রিটিশ বিরোধী আন্দোলনে জয়ী হতে পারেন তবে আমরা কেন পারবনা আমাদের জীবন যুদ্ধে জয়ী হতে ।

তবে আসুন সবাই মিলে কবির ১১৩ তম জন্মদিন সফল করি শুধুমাত্র কিছু ভাষণ এবংঅনুষ্ঠানের মধ্য দিয়ে নয় বরং তাকে আমদের বুকে লালন করার মাধ্যমে ।
সর্বশেষ এডিট : ২২ শে মে, ২০১২ রাত ১২:৩৪
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×