somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পেজফ্লেইকস সম্বন্ধে....

১৭ ই মে, ২০০৭ রাত ৯:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হাসিনের পেজফ্লেইকস সংক্রান্ত পোস্ট পড়ে যারা ভাবছেন এইটা আবার কি তাদের জন্যে কিছু তথ্য দিচ্ছি।

পেজফ্লেইকস হচ্ছে একটি ইন্টারনেট স্টার্ট পেজ যা অনেকটা মাই ইয়াহু, গুগল পার্সোনালাইজড হোমপেজ এবং মাইক্রোসফ্ট লাইভ এর মত। এটিতে আপনার পছন্দমত মডুলস বা ফ্লেকস যোগ করতে পারবেন। আপনাদের সবার জন্যে রয়েছে এতে মজার মজার ফ্লেকস। টেক্সট, ভিডিও, টিভি, রেডিও, আর এস এস ফিড, গুগল মেইল চেকার, ক্যালকুলেটর, ঘড়ি- কি নেই এতে। সবচেয়ে ভাল ব্যাপার হচ্ছে এটির বাংলা ভার্সন রয়েছে। আপনারা আপনার পাতাটি অন্যের সাথে শেয়ার করতে পারবেন।

এর চিফ টেকনোলজি অফিসার হচ্ছে সামহোয়ারইনের ওমর আল জাবির মিশো। ডেভেলপার টিমে বেশ কয়েকজন বাংলাদেশী রয়েছে এবং বর্তমানে ১৮জন বাংলাদেশী এতে কাজ করছে। ২০০৫ সালে এটি শুরু হয় এবং পেজফ্লেক্স লিমিটেড জার্মানী থেকে এটি পরিচালিত হয়।

আপনার ব্রাউজারে এটি সহজেই সেট করতে পারবেন। মজিলা ফায়ারফক্সে :
Tools--> Options-->Homepage বক্সে
অথবা ইন্টারনেট এক্সপ্লোরারে:
Tools--> InternetOptions-->Homepage বক্সে
যোগ করুনhttp://www.pageflakes.com/।

একটি স্টার্ট পেজ কেমন হতে পারে দেখার জন্য আমার পেজফ্লেকস পাতাটি দেখতে পারেন।
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০০৭ রাত ১০:১৮
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকাল

লিখেছেন রাজীব নুর, ০৭ ই জুন, ২০২৬ রাত ১০:৫১



আজকাল আমার মনে হয় -
আমাকে কেউ পছন্দ করে না,
কারো কাছে গেলে, সে বিরক্ত হয়।
পোশাক অগোছালো, এলোমেলো চুল,
চোখের দৃষ্টি কেমন ঘোলাটে!
বীরত্ব দেখানোর কিছু নেই।
চতুর পুরুষ স্ত্রীর... ...বাকিটুকু পড়ুন

সামুতে ৯টি বছরঃ একজন লিলিপুটিয়ান থেকে সত্যিকার ব্লগার হয়ে উঠার গল্প

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ রাত ১:২৮

আজ আমার ৩য় বইয়ের জন্য চুক্তি করতে প্রকাশক আমন্ত্রণ জানিয়েছিলেন। প্রকাশনা সংস্থা 'উত্তরণ'-এর মাসুদ ভাইয়ের বাংলাবাজারের অফিসে ঘণ্টাখানেক ছিলাম। তাঁর সাথে কথা বলতে বলতেই আমার মনে একটি বোধোদয় আসে! আমি... ...বাকিটুকু পড়ুন

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×