আমার প্রিয় পোস্ট

টুকিটাকি ভাবনাগুলো

বাংলাদেশের ইন্টারনেট ইউজারদের প্রোফাইল তৈরি হচ্ছে

০৪ ঠা অক্টোবর, ২০০৭ রাত ১:৪১

শেয়ারঃ
0 0 0

বেশ কিছু উদ্বেগজনক সংবাদ পেলাম দেশ থেকে। আমার এক পরিচিতের বাড়ীতে RAB এসেছিল চেক করতে সে ভিওআইপির ব্যবসা করে কিনা তাই। আমার খটকা লেগেছিল কারন সে একজন সাধারন ইউজার, তার সাথে কেন এমন হবে?

আজ ই-বাংলাদেশেএ নিয়ে খবর এসেছে। এমন ঘটনা আরও হয়েছে। সাধারন ইউজারের বাসায় ভিওআইপি সংক্রান্ত কিছু না পেয়ে কম্পিউটার চেক করেছে -এম এস এন মেসেন্জার ও স্কাইপের কন্টাক্ট লিস্ট চেক করেছে। সন্দেহ হচ্ছে তারা নিজেও কি নিশ্চিত কিনা তারা কোথায় কি খুঁজতে এসেছে।

উর্ধতন এক বিটিআরসির কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে বিটিআরসি সাহায্য করছে RAB কে অবৈধ ভিওআইপি অপারেটরদের ধরতে। কিন্তু সাধারন ইউজারদের বাসায় কেন যাচ্ছে তারা তা সম্পর্কে তিনি কিছু বলতে পারেন নি।

কিন্তু ব্যাপারটি আসলে এত সহজ কিছু নয়। আসলে ভিওআইপির কথা বলে হয়ত ইন্টারনেট ইউজারদের কার্যকলাপ মনিটর করা হচ্ছে।

বিটিআরসি বাংলাদেশের সব আইএসপির কাছে একটি চিঠি (BTRC/E&O/ISP-Gen.(302)/2007-1697) পাঠিয়েছে যেখানে তারা চেয়েছে:

* তারা কার কাছ থেকে কত ব্যান্ডউইদথ ব্যবহার করছে, চুক্তির কপি সহ সেসব তথ্য।
* কর্পোরেট/ডেডিকেটেড/শেয়ার্ড ক্লায়েন্টদের নাম, ঠিকানা ও আইপি
* পুরো ব্যন্ডউইদথ এবং প্রতিটি ক্লায়েন্টের অনলাইন এমআরটিজি ইউসেজ গ্রাফ (যার মাধ্যমে কে কোন সাইটে ব্রাউজ করেছে সব তথ্য জানা যাবে), ইউআরএল এড্রেস এবং প্রতিটি ইউজারের আইডি এবং পাসওয়ার্ড
* সব ইউজারের জন্যে পরিপূর্ণ সাবস্ক্রিপশন ফর্ম
* আইএসপিকে মানা করা হয়েছে এমন ইউজারদের কানেকশন না দিতে যারা ওই ব্যন্ডউইদ্থ অন্যান্য লোকেশনের ইউজারের কাছে অর্থের বিনিময়ে শেয়ার করে।
* আইএসপিকে বলা হয়েছে প্রতিটি ইউজারদের নাম ঠিকানা সংরক্ষন করতে (স্ক্রাচ কার্ডের ক্ষেত্র কি হবে বলেনি)।

উপরোক্ত বিষয়গুলো ১৫ দিনের মধ্যে না মানলে আইএসপির লাইসেন্স বাতিল করা হবে।

আশা করি আপনারা বুঝতে পারছেন কি ঘটতে যাচ্ছে। তারা আইএসপির মাধ্যমে প্রতিটি উইজারদের তথ্য সংগ্রহ করবে, এমআরটিজি গ্রাফের ইআরএল, আইডি/পাসওয়ার্ড থাকলে যে কোন স্থান থেকে এইসব ইউজারদের ইন্টারনেট কার্যক্রম মনিটর করা যাবে। আপনার ঠিকানা থাকায় আপনি থাকবেন তাদের মনিটরিং এর মধ্যেই। আপনার ইমেইল পড়ে ব্যবসার গোপন তথ্য অন্যরা জেনে যাবে।

ই-বাংলাদেশে এক আইএসপি প্রভাইডার বলেছে এরকম ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ হলে এবং বাসায় সার্চ হলে ইন্টারনেট ব্যবহারকারীরা ভয়ে ইন্টারনেট ব্যবহার বন্ধ করে দেবে। আইএসপিদের ব্যবসা গুটাতে হবে। ইন্টারনেট ব্যবহার করাটাই যেন একটি অপরাধ হয়ে যাচ্ছে কর্তৃপক্ষের কাছে।

এটি একটি বড় ধরনের মানবাধিকার লঙ্ঘন। আমেরিকা এবং জার্মানীতে ইন্টারনেট সার্ভেইল্যান্স নিয়ে বড় ধরনের বিতর্ক চলছে সংসদে। এটি হতে হলে অবশ্যই গনতান্ত্রিক সরকারের সংসদ থেকে আইন পাশ করে হতে হবে। কিন্তু বিটিআরসি কি ক্ষমতার বলে এই ব্যক্তিগত স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করছে এ প্রশ্ন নিশ্চয়ই সাধারন নাগরিক হিসেবে আমরা করতে পারি।

 

সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০০৭ রাত ১:৪২ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ রাত ১:৪৪
ডক্টর অব মেন্টাল ডিসঅর্ডার বলেছেন: এটা একটা ছাগলীয় উদ্যোগ। এটা সরকারের জানার দরকার কি? আর সাইবার ক্যাফের গুলা কিভাবে রেগুলেট করবে
২. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ রাত ১:৪৪
রাশেদ বলেছেন: কি শুরু করছে সরকার!!
৫. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ রাত ২:০২
প্রশ্ন কত বলেছেন: ফখর উদ্দিন এর বাংলাদেশ ।
৬. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ রাত ২:০৩
কেমিক্যাল আলী বলেছেন: ওদের যে মগজ হাটুতে তা আবারও প্রমান করল।
পোষ্টের জন্য অনেক ধন্যবাদ
৭. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ রাত ২:৩৩
সপ্নীল বলেছেন: মশা তাড়াতে সরকার মশারিতে আগুন লাগানোর প্লান করছে............
৮. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ রাত ২:৩৪
লাল দরজা বলেছেন: আজব এক দেশ, অদ্ভুত আমাদের মানসিকতা ভুতের মতো উল্টো পায়ে হাটা! এইদেশে ফেক্স মেশিন যখন প্রথম আসে তখন বিটিটিবি দুবছর ফেক্স মেশিনের ব্যাবহার নিষিদ্ধ করে রেখেছিল কারণ ফেক্সের কারনে নাকি তাদের টেলিগ্রাফের ব্যাবসা ক্ষতিগ্রস্থ হবে(!) একবার ভাবুন তো সেই টেলিগ্রাফ মেশিন দেখতে আজ আমাদের হয়তো যাদু ঘরে যেতে হতে পারে। কি পশ্চাদ পদ চিন্তা আমাদের, দুরভাগ্য আর কাকে বলে।
৯. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ রাত ২:৩৯
নাদান বলেছেন: মুসলমানরা এক সময় ২০০ বৎসর কোরান শরীফ ছাপাখানায় ছাপাতে দেয়নি। তাই বলেকি কোন কিছু বন্ধ হয়ে আছে?
১০. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ রাত ২:৪৬
ধারাভাষ্য বলেছেন: একটা রাজনৈতিক সরকার বিল পাশ করুক। তার আগে এসব কি? সুষ্ঠু নির্বাচনের জন্য পরে আপনার বাথরুম মনিটর করতে চাইবে নাকি? ৫।
১২. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ রাত ৩:৩৪
রেজওয়ান বলেছেন: ঐদিকে বিডিনিউজ২৪ জানাচ্ছে বিটিটিবির সাবমেরিন লিন্ক আবার কেটে ফেলা হয়েছে। চিটাগং-কক্সবাজার হাইওয়েতে চোর ফাইবার অপটিক কেবল ঘিরে রাখা পাইপ চুরি করতে গিয়ে এই ঘটনা ঘটায় ৩ অক্টোবর রাত ১০টায়। অনেকের নিশ্চয়ই ইন্টারনেট ব্যবহারে অসুবিধা হবে এটি ঠিক না করা পর্যন্ত। দেশে ভিস্যাটগুলো না থাকলে তো বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পরত বাংলাদেশ।
১৩. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ রাত ৩:৩৮
শাহবাজ বলেছেন: শেষ রাতে সেহরী খেতে এসে নেটে ঢুকতে পারলাম । ডাউন লোডে ঝাক্কাস স্পীড পাইলাম ২০ মিনিট ......২৫ কেবি , যেখানে সবসময় পাই ৩/৪ কে/বি । কি যে ডাউনলোড করবো বুইঝা পাইতেছি না
১৪. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ রাত ৩:৫৪
এস্কিমো বলেছেন: খুবই বাজে চিন্তা...জানিনা কার মাথা থেকে এই আজবগুবী ধারনা আসে।
১৬. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ ভোর ৪:০৪
মোসতফা মনির সৌরভ বলেছেন: @রেজওয়ান, আপনার এই লেখাটি কি আমি অন্যান্য জায়গায় লিংক হিসেবে দিতে পারি যেমন ধরুন ফেইসবুক বা আমার গুগল ব্লগ?
১৭. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ ভোর ৪:১৯
রেজওয়ান বলেছেন: সৌরভ অবশ্যই। তবে সুত্রগুলো উল্লেখ করলে কৃতার্থ হব।
১৮. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ ভোর ৪:২৫
মোসতফা মনির সৌরভ বলেছেন: অবশ্যই।আমার ফেইসবুকে কিছু বন্ধুদের আর গুগল ব্লগে দিচ্ছি। ধন্যবাদ।
১৯. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ ভোর ৫:০৭
মুহাম্মদ আলমগীর বলেছেন: সন্ত্রাস আর দুনির্তি কমাতে মনে হয় এই ব্যবস্থা
ভালইতো ...।খারাফ হবে বলে মনে হয় না।
২২. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ সকাল ১০:১২
চতুরভূজ বলেছেন: অন্তত আমার কাছেমনে হয়েছে। পোষ্টের জন্য ৫।
২৩. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ সকাল ১১:১৪
শ্রীমতি চৌধুরী বলেছেন: যা খুশি করুকগে আমার কোন মাথা ব্যাথা নেই। আমাকে শুধু ১০-১৫কেবি (৮০-১২০ কিলোবিট/সেকেণ্ড) স্পিড দিক। প্রতিটি ইউজারকে দিক।
২৪. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ সকাল ১১:২০
মনিটর বলেছেন: 'অদ্ভুত উটের পিঠে চলেছে স্বদেশ'
২৫. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ দুপুর ১২:০০
লাভলুদা বলেছেন: আমি শুধু একটা কথাই বলব। আমাদের দেশে ট্যাকনিকাল জায়গায় (সরকারি) নন ট্যাকনিকাল মানুষ বসে আছে।
২৬. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ দুপুর ১২:০৪
তানভীর মোর্শেদ বলেছেন: হাটুরা যা শুরু করছে .........
২৭. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ দুপুর ১২:০৭
সাইফুর বলেছেন: @লাভলুদা ..ঠিক বলেছেন....নাহলেতো..আমরা আরো ১০ বছর আগেই সাবমেরিন কেবল পেতাম....গরু গাধা গুলো
২৮. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ দুপুর ১২:০৯
সাইফুর বলেছেন: আর যাও সাবমেরিন কেবল পেয়েছি..কিন্তু সল্প মুল্যে পাচ্ছি না.....
২৯. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ দুপুর ১২:১৯
ছায়ার আলো বলেছেন: আরো একটি সরকারি ছাগলামি।
৩০. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ বিকাল ৩:৪৮
শিবলী বলেছেন: কবে বলবে জামা কাপরের ভেটরে কি?
৩১. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ রাত ৯:৫১
'ভিমরু' বলেছেন: দু:খজনক ......... ধন্যবাদ জানানোর জন্য রেজওয়ান ভাই।


৩২. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ রাত ৯:৫৮
শিলা বলেছেন: আমি কিছু কমুনা। বুঝতাছি না।
৩৩. ০৫ ই অক্টোবর, ২০০৭ সকাল ৯:৫৬
আমি মাহমুদ বলেছেন: আর কোন আপডেট আছে কি ?
৩৪. ০৫ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:০৯
সারা বানু বলেছেন: বইলা আর লাভ কী? যে যায় লংকা সে হয় রাবন ! যেমন ধরেন খালেদা যখন ভ্যাট চালু করলো হাসিনার তখন কত কর্মসূচী!! পরে যখন হাসিনা ক্ষমতায় আসলো ওই ভ্যাট হয়ে গেলো দ্বিগুন।
৩৫. ০৫ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:৩১
ঝড়ো হাওয়া বলেছেন: মুরুব্বিগো প্রতিভা আছে !
আমারা এখন চোরের ডরে মাটিতে ভাত খামু !
৩৬. ০৬ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১২:৩৪
লাল দরজা বলেছেন: "হীরক রাজার দেশে"

এই কল্পরাজ্য যেন আমাদের কপালে নসিব না হয়, দয়া করে হীরক রাজ্যের সাথে নিজেদের কোন মিল খুজতে যাবেন না যারা তবুও মিল খুজতে চান তাদের জন্য নীচের সংলাপ গুলো দেয়া হলো।

রাজাঃ আজ থেকে ইন্টারনেট বন্ধ
পারিষদঃ জী আজ্ঞা খোদা বন্দ
রাজাঃ কি নাম যেন পন্ডিতের, তারে বলবে সে পড়িয়েছে ঢের।
পারিষদঃ ইন্টার নেট!
রাজাঃ তুমি কি গবেট?
রাজাঃ আজ থেকে ইন্টারনেট বন্ধ।
পারিষদঃ জী আজ্ঞে
রাজাঃ এরা যত বেশী পড়ে
তত বেশী যানে
তত কম মানে।

ঠিক কিনা?

পারিষদঃ ঠিক। ঠিক। ঠিক।
৩৭. ০৬ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১২:৫৩
এহহামিদা বলেছেন: এত কষ্ট করার কো আছে!! কতগুলা হ্যাকার নিয়োগ দিলেইতো পারে এই মম... সরকার!!
যখন তখন যার তার কম্পিউটারে ঢুইকা আকাম চালাইয়া যাইব, কেউ টের পাইব না!!
৩৮. ০৮ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৪:৩৭
মাহবুব সুমন বলেছেন: রেজওয়ান ভাই, আপনার পোস্টের রেফারেন্স ব্যবহার
করে আমি অন্য এক ফোরামে একটা লেখা লিখতে চাচ্ছি, অনুমতি প্রার্থনা করছি।
৩৯. ০৮ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৪:৫২
কৌশিক আহমেদ বলেছেন: আমেরিকা এবং জার্মানীর সংসদে ইন্টারনেট সার্ভেইল্যান্স নিয়ে বড় ধরনের যে বিতর্ক চলছে সে বিষয়ে কোন লিংক বা বিতর্কগুলো জানার কোন অবকাশ কি আছে?
.
গত বেশ কিছুদিন ঝড়ের মত অফিসের ট্যুরে ঢাকার ছিলাম। আচমকাই। এখন আবার ঈদের ছুটি, কেনাকাটাতে চোখে কিছু দেখছি না। ঈদের পরে আমি রেগুলার হচ্ছি।
৪০. ০৯ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১:০২
তৌহিদুর রাহিম বলেছেন: ভালো বলসেন এহহামিদা! ইন্টারনেটে কে কী করতেসে সেইটা কেন দেখতে হবে? সন্ত্রাস নির্মূল করনের লাইগা? তাইলে কেউ যাতে লুকায়া অস্ত্র বহন করতে না পারে সেইজন্য সকলরে কাপড়জামা ছাড়া হঁাটতে হবে?
৪১. ০৯ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১:০৪
তৌহিদুর রাহিম বলেছেন: ভালো বলসেন এহহামিদা! ইন্টারনেটে কে কী করতেসেন সেইটা কেন দেখতে হবে? সন্ত্রাস নির্মূল করনের লাইগা? তাইলে কেউ যাতে লুকায়া অস্ত্র বহন করতে না পারে সেইজন্য সকলরে কাপড়জামা ছাড়া হঁাটতে হবে? আজব দুনিয়া! এরপর কী নতুন আকর্ষণ আসিতেছে?
৪২. ১০ ই অক্টোবর, ২০০৭ সকাল ৯:৪৯
মনিটর বলেছেন: ইন্টারনেট মনিটরিং বন্ধ করা হোক।
৪৩. ১০ ই অক্টোবর, ২০০৭ দুপুর ২:৫২
নয়ন বলেছেন: কারে লাথি দিবো। এই লেখাটা পড়ে খুব লাথি দিতে ইচ্ছা করছে। এমনিতে শালার অনেকদিন চেষ্টা করে একটা কানেকশন বাসায় নিতে পারলাম না, তাই বাইরে থেকে ইন্টারনেট ব্যবহার করি তারপর এতো ঝামেলা আর ভাল লাগে না। আহাম্মকের দেশে বসবাস করি নাকি।
৪৪. ১০ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৩:০৭
রেজওয়ান বলেছেন: মাহবুব সুমন অবশ্যই। যে কেউ এই লেখা তুলে ধরতে পারে।
৪৫. ১০ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৩:০৭
ধ্রূপদী বলেছেন: দুঃখন জনক।দেশ নিচে নামতেই আছে নামতেই আছে।-
৪৬. ১০ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:৩৩
নূরে আলম বলেছেন: বাহ! এত সুখকর নিউজ না দিলেও পারতেন। সরকার এক কাজ করতে পারে, সব ইন্টারনেট ইউজারদের আইডি, পাসওয়ার্ড, ছবি নিয়ে ব্যাবসা করতে পারে। এই সরকার এত ভালো! অবাক হয়ে যাচ্ছি। আরও কত কী করবে! কয়দিন পর মোবাইল নাম্বার নেবে আর বলবে যে কাকে ফোন করা যাবে, তাও নির্দ্ধারণ করবে সরকার!

বাহ! বাহ!
৪৭. ১০ ই অক্টোবর, ২০০৭ রাত ১১:৫৭
ভাঙা চাঁদ বলেছেন: পুরাই আজাইড়া একটা কাম। আরে মামা নাই কাজ ত খই ভাজ.....
৪৮. ১১ ই অক্টোবর, ২০০৭ রাত ১২:৪৩
মেঘ বলেছেন: স্বর কার? সরকার?
মাইর খাইলে ঠিক হইয়া যাইবো।
আমগোরে ভয় পায় এই সরকার। ভয়ে মাথা আউলাইয়া গেছে। সরকার ভরিয়া গিয়াছে "ত্রিভুজ" এ।
৪৯. ১১ ই অক্টোবর, ২০০৭ রাত ২:০৭
মোঃ জাকারিয়া চৌধুরী বলেছেন: বিটিআরসি এর এই পদক্ষেপ খুবই দুঃখজনক। এর সুফলের চাইতে কুফলটাই বেশি হবার আশংকা করছি। মনে পড়ছে কয়েক বছর আগে পার্থ নামে একজন নিরাপরাধ ছাত্রকে পুলিশ আটক করেছিল এবং বলা হয়েছিল সে একটি সাইবার ক্যাফে থেকে নাকি শেখ হাসিনাকে হুমকি দিয়ে ইমেইল দিয়েছিল!
৫০. ১১ ই অক্টোবর, ২০০৭ সকাল ৯:৫৫
মাহবুব সুমন বলেছেন: ধন্যবাদ রেজওয়ান ভাই, লেখাটি অস্ট্রেলিয়ার এক ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে, আমি আপনার লেখা ও অন্য আরেকজনের লেখা সংকলিত করে সেটা নিজের মতো করে লিখেছি, সম্পাদককেও সেটা বলেছি তবে মুল লেখায় ভুল করে আপনাদের নামটা উনি লিখেন নাই। স্যরি এ জন্য। লেখাটো বেশ সারা ফেলেছে।

 

মোট সময় লেগেছে ২.৬৮১৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি তোমাদেরই কোন একজন ।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ