টুকিটাকি ভাবনাগুলো

কেন বাংলাদেশে প্রকাশিত কার্টুন নাইজেরিয়ায় খ্রীস্টানদের মৃত্যুর কারন হয়

০৪ ঠা অক্টোবর, ২০০৭ বিকাল ৫:২৫

                       

কারন পত্রিকার সম্পাদক ক্ষমা চাওয়ার পরেও এবং দেশের প্রধান মসজিদের খতিব এ নিয়ে বাড়াবাড়ি করতে না বলার পরেও হিজবুত তাহরির নামের সংগঠন শুক্রবার জুম্মার নামাজের পর (অন্য সময় লোক পায়না) পত্রিকাটি বন্ধ করে দেয়ার বিরুদ্ধে তাদের প্রতিবাদ জারী রাখে। লন্ডনে প্রতিবাদ সমাবেশ করে বাংলাদেশকে অসহনশীল একটি দেশ হিসেবে প্রমান করার চেষ্টা করে। তাদের প্রেস রিলিজের তিন নম্বর দাবীটির দিকে তাকালেই প্রতীয়মান হয় প্রথম দুটি ইস্যু কেন দরকার তাদের। শরীয়া এবং খিলাফত প্রতিষ্ঠাই তাদের একমাত্র উদ্দেশ্য এবং এজন্যই কার্টুন ইস্যুটি জিইয়ে রাখা তাদের দরকার। ওদিকে সরকার নাকি এইসব আদর্শ মুসলমানদের হাতে আরিফের জীবন হুমকির মুখে পরতে পারে ভেবেই তাকে নিরাপত্তার জন্যে আটকে রেখেছে। এদের নিয়ে সবার এত ভয় কেন?

নাইজেরিয়ার এক সংবাদ রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের এই কার্টুন কন্ট্রোভার্সী নাকি সেদেশে নয়জন খ্রীস্টানের মৃত্যুর কারন হয়েছে। নাইজেরিয়ার খ্রীস্টান এসোসিয়েশনের জেনারেল সেক্রেটারী স্যামুয়েল সালিফু বলেছেন:

"তারা ইন্টারনেটে কার্টুনটি দেখল এবং জানল যে ২০ বছর বয়সী এক বাংলাদেশী মুসলিম সেটি এঁকেছে তখন তাদের রাগ মেটাতে তারা নিরপরাধ খ্রীস্টান এবং চার্চকে আক্রমন করল"

জানিনা সংবাদটি কতটুকু সত্যি কিন্তু হিজবুত তাহরির এর মত স্বার্থান্বেষী কিছু গোষ্ঠীর কর্মকান্ডই বিশ্বজুড়ে মুসলমানদের এমন ইমেজ এনে দিচ্ছে। ওরা বাংলাদেশের এলাকায় এলাকায় প্রথম আলো প্রতিরোধ কমিটি তৈরি করছে এখন (সুত্র আমার দেশ)। এই রমজান মাসে দেশ দ্রব্যমুল্য, দুর্নীতি, বন্যা পুনর্বাসন ইত্যাদি নানা ইস্যুতে জর্জরিত থাকতে ওদের কাছে এই কার্টুন ইস্যু কেন বেশী গুরুত্বপুর্ণ হলো আপনারা নিজেই ভেবে দেখুন।

এদের কবল থেকে ইসলামকে রক্ষা করা অতীব জরুরী।

 

 

  • ৩২ টি মন্তব্য
  • ৫০২বার পঠিত
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৫ জনের ভাল লেগেছে, ৪ জনের ভাল লাগেনি
১. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ বিকাল ৫:২৯
comment by: নাজিরুল হক বলেছেন: মিছা কথা।
২. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ বিকাল ৫:৩০
comment by: অন্যআনন বলেছেন: রেজওয়ান ভাই থ্যাংকস। আমার "হিজবুত তাহরীর" নিয়ে একটা পোস্ট ছিলো। দেখতে পারেন!
৩. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ বিকাল ৫:৩১
comment by: হমপগ্র বলেছেন: হিযবুত তাহেরীর পাছায় লাথি মারি।
৪. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ বিকাল ৫:৩২
comment by: চতুরভূজ বলেছেন: কত বড় মিথ্যা হতে পারে এটা কেবল তাই ভাবছি!! আর ২০ বছর বয়সী কেউ কার্টুনটি আঁকে নি, এঁকেছে ২৪ বছর বয়সী কেউ।
৫. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ বিকাল ৫:৩২
comment by: রেজওয়ান বলেছেন: নাজিরুল চোখের সামনে এত প্রমান থাকতে চোখ বন্ধ রাখবেন কাদের জন্যে?
৬. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ বিকাল ৫:৩৪
comment by: আমি সাগর বলেছেন: এই সব ধর্মিভিত্তক সংগঠন দেশের আগাছা
৭. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ বিকাল ৫:৩৪
comment by: .গন্ডার. বলেছেন: নাইজেরিয়ার এক সংবাদ রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের এই কার্টুন কন্ট্রোভার্সী নাকি সেদেশে নয়জন খ্রীস্টানের মৃত্যুর কারন হয়েছে। নাইজেরিয়ার খ্রীস্টান এসোসিয়েশনের জেনারেল সেক্রেটারী স্যামুয়েল সালিফু বলেছেন:

খবরটির তত্য সুত্র দুববল
৮. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ বিকাল ৫:৩৪
comment by: রেজওয়ান বলেছেন: চতুর্ভুজ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বিশ বছর বয়সই এসেছিল তাই তারা ওটাই বলছে। মিথ্যা কোনটা? এলাকায় এলাকায় প্রতিরোধ কমিটি করা? অন্য সব ইস্যুর চেয়ে কি এটি জরুরী? আপনার মন্তব্য কি?
৯. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ বিকাল ৫:৩৯
comment by: চতুরভূজ বলেছেন: না , অন্যসব ইস্যুর চেয়ে এটি জরুরী নয় তবে যেহেতু বাংলাদেশের অধিকাংশ মানুষ ধর্মের প্রতি খুবই সেনসেটিভ সেহেতু এসব ঘটা অস্বাভাবিক লাগেনি আমার কাছে মোটেও। তারপরও একটা কথা থেকে যায়, সেটা হল। ওরা তো অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ ইস্যু গুলোকে বেশি নাড়াচাড়া করে ফেলেছে কিন্তু নাইজেরিয়ার এই সংবাদ দিয়ে কি বাংলাদেশকে আরেকবার নপুংসক দেখানো হচ্ছে না?
১০. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ বিকাল ৫:৩৯
comment by: রেজওয়ান বলেছেন: আরও খবর:http://allafrica.com/stories/200710011288.html

an internet cartoon emanating from a 20-year-old Muslim boy from Bangladesh had apparently sparked off the crisis.
১১. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ বিকাল ৫:৪১
comment by: শাওন বলেছেন: কোন এলাকার পানি গড়িয়ে কই গেলো ?? (আজব)
১২. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ বিকাল ৫:৪১
comment by: রেজওয়ান বলেছেন: হিজবুত তাহরীর দেশের এই ঘটনা নিয়ে ব্রিটেনে শোরগোল মাচানোটা কি বাংলাদেশের ইমেজ বাড়িয়েছে @ চতুর্ভুজ? আমরা কি সব দেখে শুনেও চুপ করে থাকব নপুংসক হয়ে?
১৩. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ বিকাল ৫:৪৪
comment by: চতুরভূজ বলেছেন: না, চুপ করে থাকাটা সমিচীন হবে না কিন্তু সোরগোলের জবাবে সোরগোল করাটাও কি উচিত হবে বলে মনে করেন রেজওয়ান ভাই?
১৪. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ বিকাল ৫:৪৪
comment by: রেজওয়ান বলেছেন: আসলেই শাওন এইসব ধান্দাবাজদের কবলে ধর্ম পরেছে বলেই আজ ইসলাম ধর্ম নিয়ে লোকে কথা বলতে পারে। আর আমরা শত্রুদের চিন্তে পারিনা।
১৫. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ বিকাল ৫:৪৫
comment by: .গন্ডার. বলেছেন: রেজওয়ান বলেছেন :
২০০৭-১০-০৪ ১৭:৪৪:২২
আসলেই শাওন এইসব ধান্দাবাজদের কবলে ধর্ম পরেছে বলেই আজ ইসলাম ধর্ম নিয়ে লোকে কথা বলতে পারে। আর আমরা শত্রুদের চিন্তে পারিনা।


কতা সইত্য
১৬. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ বিকাল ৫:৪৫
comment by: রেজওয়ান বলেছেন: "সোরগোলের জবাবে সোরগোল করাটাও কি উচিত হবে?"

তাহলে তো ওয়াক ওভার পেয়ে যাবে- সবকিছু নষ্টদের অধিকারে চলে যাবে।
১৭. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ বিকাল ৫:৫৩
comment by: পরাগ জাফর বলেছেন: ইসলামের নামে ভন্ডামি কবে শেষ হবে!!??
১৮. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ বিকাল ৫:৫৫
comment by: মাহবুব সুমন বলেছেন: খবর সত্য হলে তা খুবই আশংকজনক।
নিপাত যাক ধর্মান্ধরা।
তথ্য সুত্র খুব একটা শক্ত মনে হচ্ছে না। ইন্টারনেটে যেকোন একটা নিউজ দিলেই সেটা সত্য বলে মানা অনেকসময়ই ভুল পথে চালিত করে।
১৯. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:০৩
comment by: .গন্ডার. বলেছেন: আলপিন কারটুন এর জইন্য নাইজেরিয়ায় খিরিসটান মারা যাবার খবরটা ভুয়া,
ওকানে খিরিসটান মারা গেচিল ড্যানিশ কারটুন কনট্রভারসির পর
২০. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:১২
comment by: রেজওয়ান বলেছেন: গন্ডার ঘটনা গত সপ্তাহের। Click This Link কইথ্থেকা আরেকটা জিনিষ আবিস্কার করলেন? তবে ওই সালিফু ব্যাটারে চাইপা ধরা যাইতে পারে কেন সে এই কথা বলছে।
২১. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:২২
comment by: বরফ বলেছেন: প্রথম লিংকের তথ্যসূত্র মারাত্নক দুর্বল। সমহোয়্যার টাইপ এক সাইটে কি সব লিখসে, আর সেটারে আপনি বাস্তব খবর মনে করে নিয়া আসছেন এখানে।
দ্বিতীয় যে লিংক দিলেন, সেখানে সম্পূর্ণ ভিন্ন কারণের কথা বলা আছে। খ্রীস্টানদের ব্লাসফেমির কথা বলা সেখানে, বাংলাদেশের কিছুই উল্লেখ নাই।
আপনি দয়া করে উম্মাহ নিউজ আর ক্রিশ্চিয়ান নিউজ ওয়েবসাইটগুলা না ঘেটে মেইনস্ট্রীম খবরের সাইটগুলা দেখেন। তাইলে গুজব আর আজগুবি খবর থেকা মুক্ত থাকবেন।

গুজব ছড়ানোর জন্য ১ দিলাম।
২২. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:২৫
comment by: ব্লুজ বলেছেন: এই বলগটার একডা বেরাঞ্চ নাইজেরিয়ায় খুললে সব কিলিয়ার হইয়া যাইবো।
২৩. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:২৮
comment by: .গন্ডার. বলেছেন: রেজওয়ান ভাই আপনিও হইত মানবেন chirstianworld ওয়েব সাইটি নির্ভরযোগ্য নয়
২৪. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:৩১
comment by: .গন্ডার. বলেছেন: ডেনিস কারটুন রিলটেড যে নিউজটার কতা কইলাম ওটা মেইনস্ট্রিম মিডিয়ার বেকিং নিউজ হইছিল ঐসময়, গুগলে একটু সার্চ দিলেই পাইবেন
২৫. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:৩৪
comment by: রেজওয়ান বলেছেন: বরফ খবরটি নাইজিরিয়ার মেইনস্ট্রীম মিডিয়া থেকেই নেয়া।
Click This Link
আমি তথ্যটি তুলে ধরেছি মাত্র সালিফুর বক্তব্যের সত্যতা যাচাই করা আমার কাজ নয়। সালিফু এই কথাটি যে বলেছে এ নিয়ে আপনার সন্দেহ রয়েছে?
২৬. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:৩৭
comment by: মাহবুব সুমন বলেছেন: রেজওয়ান ভাই , অনেক আগের কথা। বাবড়ি মসজিদ ভাঙার সময়ের কথা। বাসার পাশে মন্দির ও মসজিদ। কিছুই হয় নাই তবুও গুজব যে মসজিদে ঢিল, মোল্লাদের মিছিল মন্দির ভাঙবো ওরা। পুলিশ ছিলো, কিছুই হয় নাই। পরের দিন ইনকিলাবে খবর আসলো , কালিগন্জে মন্দির হতে মসজিদে ঢিল, ঈমানী জনতার প্রতিরোধ। আরেক দৈনিক বাংলার বাণীতে খবর মন্দির ভাঙচুর, ২ জন আহত। খবর কিভাবে বায়াসড হয় দেখতে পাচ্ছেন ?
২৭. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:৪৫
comment by: বাংলা আমার বলেছেন: কয়জন মারা গেল আর কি কারনে মারা গেল সেইটা কি বিবেচ্য বিষয়? নাকি বিবেচ্য বিষয় ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধকরণ?

যদি তাই হয় তবে বর্মা ওরফে মায়ানমার এর বৌদ্ধ ভিক্ষুদের আন্দোলনকে মুক্তমনার নামধারীরা কেন সার্পোট করছে?
২৮. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:৫০
comment by: বরফ বলেছেন: সালিফুর বক্তব্য লজিকালি ঘটনার সাথে মিলানো যায় না। বাংলাদেশের কার্টুনের সাথে খ্রীস্টানদের মারার ব্যাপারটা সম্পর্কিত বলে মনে হচ্ছে না। তবে নির্ভরযোগ্য কোন খবর ছাড়া আমি এ ব্যাপারে আর মন্তব্য করতে অনিচ্ছুক। (সার্চ করে এসম্পর্কে আর তেমন কিছু পাই নি কোথাও)
২৯. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:৫২
comment by: রকি ভাই বলেছেন: ভয় পাইছি, কার্টুন আকা ছাইড়াই দিমু নাকি
৩০. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ রাত ৮:১৩
comment by: ফয়সল বলেছেন: ....এইসব অজ্ঞতার আঁধার ঘোচাতে চাই সাংস্কৃতিক বিপ্লব... সীমা অতিক্রম না করলে ‌'ওদের' রাতে ঘুম হয় না।
৩১. ০৫ ই অক্টোবর, ২০০৭ রাত ২:৫১
comment by: মানবী বলেছেন: সংবাদটি সত্য হলে ভয়ংকর ও দুঃখজনক।

এধরনের সংবাদ সাধারনত পাশ্চাত্যের কিছু মিডিয়া লুফে নেয়, সি.এন.এন, এম.এস.এন.বি.সি, বি.বি.সি, বিশেষ করে ফক্স নিউজ চ্যানেলের জন্য পরম পাওয়া। সংবাদটি প্রচারে তাদের তেমন তৎপরতা দেখা যায়নি। মনে প্রাণে দোয়া করছি এবং আশা করছি যেন ভুল খবর হয়।
৩২. ০৫ ই অক্টোবর, ২০০৭ রাত ৩:০২
comment by: দ্বিতীয়নাম বলেছেন: "আসলেই শাওন এইসব ধান্দাবাজদের কবলে ধর্ম পরেছে বলেই আজ ইসলাম ধর্ম নিয়ে লোকে কথা বলতে পারে। আর আমরা শত্রুদের চিন্তে পারিনা"
এইটাই বাস্তবতা।

 



 


আমি তোমাদেরই কোন একজন ।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৪৬৭০৫