আমার প্রিয় পোস্ট
- ফরহাদ মজহারঃ নাস্তিক মোল্লা - মোস্তাফিজ রিপন
- ধেয়ে আসছে প্রকৃতির প্রতিশোধের ভয়ংকর ড্রাগন! জলে-স্থলে-অন্তরীক্ষে কোথাও বাঁচার পথ নেই!! - মনজুরুল হক
- খালেদা জিয়া'র জন্মদিনের ডকুমেন্টস - সেলটিক সাগর
- হজ্বের সেই দিনগুলো - ২য় পর্ব - আশিক হাসান
- দেশের সংবাদপত্রগুলোর প্রচার সংখ্যার আপডেট, মার্চ ০৯ - কাঙাল
- একাত্তরের চিঠি সংকলনের টেক্স্ট কন্টেন্ট রিভার্সিং: একটি প্রকল্পের প্রস্তাবনা - তর্পন
- সামহোয়ারইনে স্বাধীনতা দিবস '২০০৯ এর ভাবনা- একটি পোষ্ট সংকলন। - তায়েফ আহমাদ
- ব্লগ কী? - ফাহমিদুল হক
- আলোচিত বই --মুক্তিযুদ্ধের ইতিহাস ( মুহম্মদ জাফর ইকবাল) /// ৯-১৬ পৃষ্ঠা। - পথিক!!!!!!!
- জিমেইলের সেরা কিছু ফিচার যার জন্য জি-মেইল ব্যবহার করবেন (আর.এস.এস পড়ুন মেইল বক্স থেকে) - ১ - পাপী
- প্রমিত বাংলা বানান রীতি (৩): অনুস্বার (ং) এবং উঁয়ো (ঙ)! - ম্যাভেরিক
- সামহয়ারইন দেখুন আপনার মোবাইল থেকেই!
- দুর্লভ
- বঙ্গোপসাগরে ঘোড়দৌড় : প্রতিযোগিতাতেই নেই বাংলাদেশ! - ফিউশন ফাইভ
- জামায়াতে ইসলামী এর ইতিহাস ফিরে দেখি - ইরতেজা
- ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের ছয় বছর পূর্তী - আশাবাদী!!
- ~~*~*~দৈনিক সংগ্রাম ১৯৭১ ও ২০০৮:জামাতের রঙ বদলের জ্বলন্ত প্রমান~~*~*~ - এ. এস. এম. রাহাত খান
- এই সব 'আন্দোলনউৎসবের'চোরাগলিতে আমাদের হারানো ভবিষ্যৎ - মনজুরুল হক
- মুছে ফেলুন - কেন লিখে রেখেছেন? - নাফিস ইফতেখার
- নবীন লেখকলেখিকাদের জন্য :: কিভাবে বই বের করবন। পর্ব-২ - সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
- ভালো লাগা প্রিয় কবিতারা-৩৪ (দোতলার ল্যন্ডিং,মুখোমুখি দু'জন--আহসান হাবীব)] - আবদুর রাজ্জাক শিপন
- তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি - লাল দরজা
- ডিভাইস ড্রাইভার (সমাপ্ত) - মাইক্রোকাতার
- বাউলের মূর্তি সরানোয় মুসলমানি সাফল্য: আত্মপরিচয় অনুসন্ধানের পুনর্পাঠ, পর্ব ১ - ফাহমিদুল হক
- বাংলাদেশে এক্টিভিস্ট হওয়া কি আদৌ সম্ভব (চার পর্ব একসঙ্গে) - ফাহমিদুল হক
- বাংলা ব্লগ রাহেলাকে জীবিত রেখেছে - কৌশিক
- স্বনামধন্য লেখক মুহাম্মদ জুবায়ের - সামহোয়ারের প্রথম একজন ব্লগারের মহাপ্রয়ান - কৌশিক
- ভালো লাগা প্রিয় কবিতারা-৩৭ ( চতুর্দশপদী কবিতাবলী -শক্তি চট্টোপাধ্যায়)] - আবদুর রাজ্জাক শিপন
- আসুন ব্লগ নিয়ে নষ্টালজিক হই
- একরামুল হক শামীম
- অর্ন্তজালের বাংলা ওয়েব সাইটগুলোর একটা তালিকা তৈরী করলাম। - একজন ব্লগার
- একটি অফলপ্রসূ মিটিং এ অশ্বডিম্ব প্রসব এবং পরবর্তী খরানুভূতি - মেঘ
- আমার নিরন্তর মুসলমান হয়ে ওঠা - সামী মিয়াদাদ
- আমার প্রিয় কবি ১৭ তারিখে মারা গেছেন - মাহবুব মোর্শেদ
- বন্ধু , এপারে ওপারে , পথের পারাপারে ! - রাগ ইমন
- এক উদ্দাম যৌবনাবতী আফ্রিকান সুন্দরীর গল্প ( শেষ পর্ব ) - আশিক হাসান
- আমরা অন্ধ হবো কেন! - মানবী
- আমার পাথুরে চোখে আলফ্রেড সরেন ঃ ঃ জন্ম জন্মান্তরের এক বীর - হযবরল
- আজ তোমার মেঘে মেঘে রংধনু- - কনফুসিয়াস
সুনিতা পালের সুলুক সন্ধানে
০৬ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:১৫
বর্তমান বাংলাদেশে, বিশেষ করে ট্যাবলয়েড পত্রিকার জগৎে সেনসেশনাল নাম হচ্ছে তথাকথিত সাংবাদিক সুনিতা পাল। উনি বাংলাদেশ সম্পর্কে তার একের পর এক জ্বালাময়ী লেখায় মতামতের ফুলঝুড়ি ছুটিয়ে যাচ্ছেন। এমনকি সাংবাদিকরাও বলছেন যে কোন সূত্র না উল্লেখ করেই যে উনি যেসব মনগড়া কথা লিখছেন তা কোনমতেই সাংবাদিকতার আওতায় পড়ে না।
সুপ্রিয় পাঠক, এখন আমরা জানার চেষ্টা করব আসলে তিনি কে? অ্যামেরিকান ক্রনিকল নামক অনলাইন ম্যাগাজিনে তিনি নিয়মিত লিখে থাকেন। সেই ওয়েবসাইটে দেয়া তার প্রোফাইল অনুযায়ী ১৯৫২ সালে ভারতের কোচিনে তার জন্ম।
কিন্তু একটি যায়গায় এসেই খটকা লাগে:
"Born as a deaf and dumb, Sunita Paul decided to use pen in expressing herself. "
কেমন যেন উপন্যাসের মত শোনায় না? আমাদের উপমহাদেশে একজন নারী বোবা কালা হয়ে জন্মালেন আর কলমের সাথে তার মত প্রকাশে ব্রতী হলেন। তিনি প্রতিবন্ধী হয়ে সমস্ত পলিটিকাল সায়েন্স আর সাংবাদিকতায় তার দুটি মাস্টার্স ডিগ্রি করেছেন আর দু:খের বিষয় হচ্ছে এই বিরল কৃতিত্বের সংবাদটি আমরা কোথাও খুঁজে পাইনা। তার লেখা বিশটিরও অধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে নিয়মিত ছাপা হচ্ছে, অথচ তার নিজের সম্বন্ধে একটিও লেখা নেই।
সবচেয়ে মজার ব্যাপার হল ২০০৫/২০০৬ এর আগে সুনিতা পালের খবর কেউ শোনেনি।
আব্দুল বাতেন লিখেছেন:
"তিনি বাংলাদেশের বিভিন্ন বিষয়ে প্রায় বিশেষজ্ঞ বলা যায়। বাংলাদেশ নিয়ে লিখেছেন অনেক। স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে, বাংলাদেশ বিষয়ে এহেন একজন বিশেষজ্ঞের কথা কেন আমরা এতদিন জানতাম না। হোন তিনি বাংলাদেশ বিরোধী একজন লেখক কিন্তু তারপরও বাংলাদেশ নিয়ে এত ধারণা যার তার বিষয়ে কিছু খোঁজখবর তো আমাদের কাছে থাকার কথা ছিল। "
বাংলাদেশ বিষয়ে এমন জানাশোনা যে ব্যক্তির বাংলাদেশের মানুষের সঙ্গে তার কিছু না কিছু যোগাযোগ তো থাকতেই হয়। স্বাভাবিক এই প্রশ্ন থেকেই আবার অনুসন্ধান চলে। যোগাযোগের সূত্রটি কিছুটা বের হয়ে আসে। বাংলাদেশের একটি পত্রিকায় নিয়মিত কলাম লেখেন। ইংরেজি পত্রিকাটির নাম উইকলি ব্লিটজ।http://www.weeklyblitz.net/ ব্লিটজ পত্রিকাটির সম্পাদক সালাউদ্দিন শোয়েব চৌধুরী।
সুনীতা পাল এই শোয়েব চৌধুরীরর পত্রিকার নিয়মিত লেখেন। আরও মজার বিষয় শোয়েব চৌধুরীকে নিয়ে তিনি একাধিক লেখা লিখেছেন। আরও মজার বিষয় হলো, সুনীতা পাল যেসব পত্রিকায় লেখেন যেমন আমেরিকান ক্রনিকল বা গ্লোবাল পলিটিশিয়ান সেসব পত্রিকার নিয়মিত লেখকদের মধ্যে সালাউদ্দিন শোয়েব চৌধুরী অন্যতম। সুনীতা পাল ও সালউদ্দিন শোয়েব চৌধুরীর লেখার বিষয়, আগ্রহ প্রায় একই। সালাউদ্দিন শোয়েব চৌধুরী যেখানে বাংলাদেশ বিষয়ে নরম, সেখানেই সুনীতা পাল কঠোর। সালাউদ্দিন শোয়েব চৌধুরী ও সুনীতা পাল দুজনেই চান বাংলাদেশ ইসরাইলকে স্বীকৃতি দিক এবং দেশটির সঙ্গে ব্যবসা-বাণিজ্য শুরু করুক।
সুনিতা পাল এও বলেছেন যে সালাহউদ্দিন শোয়েব চৌধুরীর নোবেল পুরস্কার পাওয়া উচিৎ
এখন দেখা যাক সালাহউদ্দিন শোয়েব চৌধুরী লোকটি কে।
তার বায়োডাটায় দেখা যায় ১৯৯৫-১৯৯৯ পর্যন্ত তিনি এ-২১ টিভি চ্যানেলের এমডি ছিলেন। সেই টিভিটি ছিল বর্তমানে পলাতক মাফিয়া ডন আজিজ মোহাম্মদ ভাইয়ের। তিনি ইনকিলাব পত্রিকার সাংবাদিক ছিলেন ২০০১-২০০২ সালে। তিনি শাহরিয়ার কবিরকে মোসাদ এজেন্ট বলে গালিগালাজ করেন তখন। তার তখনকার আর্টিকেল গুলো পরলেই তার রাজনৈতিক মতাদর্শ বোঝা যায়। উনি তারপর ইনকিলাব টেলিভিশনের শেয়ার কিনে তার ডাইরেক্টর হন। কিন্তু তার পর টাকা পয়সা নিয়ে অন্যান্য ডাইরেক্টর, যারা তৎকালীন বিএনপি-জামাত সরকারের আস্থাভাজন ছিলেন, তাদের সাথে গোলমাল লাগে। তার বিরুদ্ধে মামলা হয় ও গ্রেফতারী পরওয়ানা জারী হয়।
এর পর ২০০৩ সালের নভেম্বরে তাকে বিমান বন্দরে গ্রেফতার করা হয় ইজরায়েলে যাওয়ার প্রাক্কালে । তার কাছে কাগজপত্র ছিল যে তিনি ওখানে একটি সেমিনারে অংশগ্রহণ করতে যাচ্ছেন। আপনার যদি বাংলাদেশী পাসপোর্ট থাকে তাহলে দেখবেন যে সীল মারা আছে যে একটি দেশে শুধু আপনি যেতে পারবেন না তা হলো ইজরায়েল। অর্থাৎ তাকে ওই ক্লজে গ্রেফতার করা হয়। যদিও আগেই প্রভাবশালী একটি মহল উপরোক্ত কারনে তার উপর ক্ষেপে ছিল। তাকে এরপর জরুরী ক্ষমতা আইনে গ্রেফতার দেখানো হয় ও রাষ্টদ্রোহীতার মামলা করা হয়।
এরপর আন্তর্জাতিক এক চক্র তার মু্ক্তির বিরুদ্ধে সোচ্চার হয় যার অগ্রভাগে ছিলেন ড: রিচার্ড বেনকিন । এই আমেরিকান ইহুদী লবিইস্ট শোয়েবের মুক্তির ই্স্যুতে বিভিন্ন খানে বাংলাদেশের বিরুদ্ধে লেখা শুরু করেন। মজার ব্যাপার হলো ২০০৬ সালে তাকে তৎকালীন বাংলাদেশ সরকার লবিইস্ট হিসেবে নিয়োগ দান করে ।
সালাউদ্দিন শোয়েব বর্তমানে বিচারাধীন তবে মুক্ত। তার বিচারের প্রতিটি পদক্ষেপ সম্পর্কে বাংলাদেশী সংবাদপত্রগুলো মৌণ থাকলেও ইজরায়েলী সংবাদপত্রগুলোকে সরব দেখা যায়।
সাজ্জাদ জহির যুক্তি দেখিয়েছেন যে সুনিতা পাল সালাউদ্দিন শোয়েবেরই ছদ্মনাম । আবার অন্যেরা বলেন যে তিনি বেনকিনেরই একটি সৃষ্টি এবং সুনীল নামের এক ভারতীয় নিউইয়র্ক থেকে এই ছদ্মনামে লিখে যাচ্ছেন।
এখন আমরা আবার আসি সুনিতা পালের লেখা প্রসঙ্গে। তিনি তার লেখায় যুক্তি ছাড়াই অনেক মতামত (কোন উৎস উল্লেখপূর্বক) দিয়ে থাকেন যা সবাইকে বিস্মিত করে। একজন বোবা কালা মহিলা কিভাবে বাংলাদেশ সম্পর্কে এত তথ্য পাচ্ছেন দেশের বাইরে থেকে এবং নিয়মিত (প্রায় প্রতিদিন) তা নিয়ে লিখেছেন সেটি বিস্ময়ের ব্যাপার। তবে সম্প্রতি বাংলাদেশী আমেরিকান ব্লগার ম্যাশ প্রমাণ সহ দেখিয়েছেন যে সুনিতা পাল তার ব্লগের লেখা থেকে কিছু অংশ বেমালুম মেরে তার আর্টিকেলে তুলে দিয়েছেন ম্যাশের কোন উল্লেখ ছাড়া। এরকম কত যায়গা থেকে তার চৌর্যবৃত্তি চলেছে তা এখন গবেষণার বিষয়। ম্যাশ জানিয়েছেন যে এই নকল লেখা প্রায় ডজনখানেক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।
সুনিতা পাল আরাফাত রহমানের অসুস্থাবস্থা নিয়ে ব্যাঙ্গ করেছেন, তারেক রহমান ও তার বন্ধু গিয়াসউদ্দিন আল মামুন সম্পর্কে অনেক মন গড়া কথা বলেছেন, জেনারেল মইনকে ছেড়ে কথা বলেননি এবং হাসিনা পূত্র জয়ের বিরুদ্ধে কোনরুপ প্রমাণ না দেখিয়ে মনগড়া সব অভিযোগ করে যাচ্ছেন ।
তার লেখায় রয়েছে সেনাবাহিনীকে উসকে দেয়া যাতে তারা সাম্প্রতিক সরকারের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়। আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ইমেজ নষ্ট করা ও কাল্পনিক সব গল্প বানানো তার বৈশিষ্ট।
সরকার পরিবর্তনের সাথে সাথেই (২৯ ডিসেম্বর ২০০৮) তিনি আওয়ামী লীগ সরকারের পেছনে লাগেন এবং এখনও তার সেই প্রচেষ্টা অব্যাহত আছে।
একটি বিষয় নিশ্চিত যে তার সব কর্মকান্ড প্রমাণ করে যে সে বাংলাদেশের গণতন্ত্র এবং স্বাধীনতা ও শান্তির বিপক্ষে।
একজন বোবা কালা মহিলার পক্ষে এতটুকু করা মনে হয়না সম্ভব। কাজেই তিনি সত্যিকারের হলেও তার নাম ভাঙ্গিয়ে একটি মহল বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে আর তাকে তুলে ধরছে বাংলাদেশের এক শ্রেণীর ট্যাবলয়েড পত্রিকা। সাধু সাবধান।
সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:৩২ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
আবুল বাহার বলেছেন:
এই সুনিতা পাল আসলে কোন মহিলা নয় তিনি খালেদার পা চাটা নেড়িকুত্তা শফিকুর রহমান ( যিনি বিলেতে গিয়ে আধুনিক হয়ে নাম নিয়েছেন শফিক রেহমান)
আহসান হাবিব শিমুল বলেছেন:
সুনীতা পাল মনে হয় একটু বেশি গুরুত্ব দেয়া হয়ে যাচ্ছে।এর আগেই এই সামহোয়ারইনে রাসেল ভাই সহ আরো অনেক ব্লগার লিখেছেন।যাহোক, পোষ্টটি যথেষ্ট তথ্য সংবলিত হওয়ায় ধন্যবাদ প্রাপ্য।
রাসেল ( ........) বলেছেন:
রেজওয়ান অন্য সব লেখা পড়ে যেমনটা ধারণা ছিলো, এই লেখা পড়ে সেই ধারণা ভাঙলো, কিংবা নিজের ধারণা বদলাতে বাধ্য হলাম।এত ক্ষোভ আর উতলা হওয়ার মতো তেমন কিছু কি ঘটেছে? সুনীতা পল হয়তো ছদ্মবেশী মহিলা, হয়তো বাংলাদেশেরই কোনো ব্যক্তি, হয়তো অন্য কোনো আন্তর্জাতিক চক্রান্তের ফসল, অনেক কিছুই হতে পারে, তবে এই লেখার টোন ঠিক পরিচিত রেজওয়ানের সাথে মিলে না।
এই রেজওয়ান প্রতিহিংসা পরায়ন হয়ে উঠেছে, তবে এটা অনেক বেশী ব্যক্তি রেজওয়ান।
রেজওয়ান বলেছেন:
রাসেল: তার সাম্প্রতিক কিছু লেখা বাংলাদেশের পত্রিকাতে গুরুত্বের সাথে ছাপা হওয়ায় আসলেই প্রতিহিংসা পরায়ন হতেই হয়েছে। আগে ধারণা ছিল "বাংলাদেশ পরবর্তী আফগানিস্তান" টাইপের লেখা তো কতজনেই লিখে কাজেই একে গুরুত্ব দেয়ার কি আছে। কিন্তু এই খেলা আরও চরম। আপনি দেখেছেন - আগে কি সুনিতা পালের লেখা এভাবে গুরুত্ব দিয়ে ছাপা হতো আর এত মানুষ পড়ত?http://tinyurl.com/cm6wzn
Click This Link
রাসেল ( ........) বলেছেন:
মাহমুদুর রহমান আমার দেশের সম্পাদক হওয়ার পর থেকে সুনিতা পালের কদর বেড়েছে বাংলাদেশে, এমনটা আমার মনে হয়।
বিডি আইডল বলেছেন:
আবুল বাহার বলেছেন: এই সুনিতা পাল আসলে কোন মহিলা নয় তিনি খালেদার পা চাটা নেড়িকুত্তা শফিকুর রহমান ( যিনি বিলেতে গিয়ে আধুনিক হয়ে নাম নিয়েছেন শফিক রেহমান) আমি তো শুনলাম সে আগাচৌ এর গার্লফ্রেন্ড!!!
সন্ন্যাসী কবি বলেছেন:
সেই যা হোক।
তাকে বোবা কালা বলে কি আপনি নিজে কে বর্ন বাদী আওয়ামী লীগ ভেবে আনন্দ
পাইতেছেন? আফ্রিকার পরে সব চেয়ে বেশী কালা মানুষ ভারত উপমহাদেশে।
সা. শোয়েব যে রকম ইসরাইল সমর্থক তেমনেই আমাদের ব্যরিষ্টার কন্যা ব্যারিষ্টার
তানিয়া আমির। কিন্তু সে আওয়ামী লীগের অন্ধ সমর্থক তাই সে নব্য বুদ্ধিজীবি।
আমার মনে হয় আপনি অন্ধ আওয়ামী লীগ কর্মী।
আপনি সুনিতা পালের পরিচয় দিলেন কিন্তু আবার লিখলেন যে সা. শোয়েবের ছদ্ম নাম! আবার লিখলেন নিউ ইয়র্কের সুনীল! ঠিক বুঝতে পারিনি।
তাকে ব্যাক্তিগত ভাবে আক্রমন না করে( যদি ও সে বাস্তব কে তা নিয়ে আপনার সন্দেহ আছে) তার লেখা কে মনগড়া না বলে বরং আপনার উচিত ছিলো লেখার ভুল
গুলো নিয়ে লেখা। তাতে তার রুপ বাহির হয়ে যেতো।
তার লেখার বিভিন্ন অভিযোগের সবই কি মিথ্যা?
দ্বিতীয়নাম বলেছেন:
নাম রাখছে হিন্দু, কাম করে ইহুদীগো হইয়া, বিএনপি-জামাত সরকারের আস্থাভাজন- ভালই ফিট করছে জিনিসটারে আম্লীগরে ঠেক দেয়ার শফিক্যা, এহহামিদাগং মনে হয়।
দিগন্ত বলেছেন:
গুরুত্বপূর্ণ পোস্ট। যারা সুনীতা পলের রেফারেন্স নিয়ে নাচানাচি করেন তাদের পড়া উচিত ...
সেলটিক সাগর বলেছেন:
+
হামোম প্রমোদ বলেছেন:
আমাদের এ দেশের অনেকের সম্বন্ধে, আমাদের অনেকের অনেক কিছু জানার আছে, বুঝার আছে। একটি গৌরবময় পতাকার মালিক হওয়া কম কথা না।Click This Link
হামোম প্রমোদ বলেছেন:
আমাদের এ দেশের অনেকের সম্বন্ধে, আমাদের অনেকের অনেক কিছু জানার আছে, বুঝার আছে। একটি গৌরবময় পতাকার মালিক হওয়া সোজা কথা না।বাংলাদেশের ভাষা বৈচিত্র এবং সাংস্কৃতিক বৈচিত্র রক্ষায় এগিয়ে আসুন................
সু্মিত বলেছেন:
" ছৈয়দ শেইমছুল হুক বলেছেন:................তার লেখার বিভিন্ন অভিযোগের সবই কি মিথ্যা?"------------
হ্যা
কায়েস মাহমুদ বলেছেন:
অসাধারন লিখেছেন রেজওয়ান ভাই।
হুমমম
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














