somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আগ্রাসনে কে বেশি শক্তিশালী

১৯ শে জানুয়ারি, ২০১১ সকাল ১০:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগ্রাসনে কে বেশি শক্তিশালী

যাদের ডিস লাইন নাই তাদের টিভি সেট থাকলে বাংলাদেশ টেলিভিশন দেখার কোনো বিকল্প নাই। বিটিভি কি দেখায় আর তার অনুষ্ঠানের মান কেমন সেটা সবারই কম বেশি জানা। যাদের ডিসের লাইন আছে তারা বিটিভি ভুলেও দেখে কিনা সেটা সন্দেহের ব্যাপার। আর একশ্রেণীর দর্শক আছে যারা দেশী চ্যানেলের চেয়ে বিদেশী চ্যানেলে আকৃষ্ট বেশি পরিমাণে। একটি উল্লেখযোগ্য দর্শক শ্রেণী ভারতীয় বিভিন্ন চ্যানলের বিভিন্ন অনুষ্ঠান দেখতে স্বচ্ছন্দবোধ করে। তবে কমবেশি সবাই এটা জানে যে কোন চ্যানেলে কি দেখায়, তাদের অনুষ্ঠানের ধরন কিরকম, উদ্দেশ্য কি, মান কিরকম ইত্যাদি।

আমরাও আজকে অনেক স্বচ্ছন্দে দেশি-বিদেশী বিভিন্ন চ্যানেলের খবর, নাচ, গান, নাটক, সিনেমা পারিবারিকভাবে একত্রে বসে দেখতে অভ্যস্ত হয়ে গেছি। কি শ্লীল কি অশ্লীল সবই দেখছি। অশ্লীলকে অনেকে আজ অশ্লীল বলে কমই চিন্তা করে। এই শ্রেণীর বোধশক্তি দিন দিন আরো ভোতা হয়ে যাচ্ছে। তবে তারা নিজেদের প্রগতিশীল আধুনিক ভেবে থাকে। এদের জ্ঞান গরিমার দৌড় হাল ফ্যাশনের দিকে বেশি করে ঝুকিয়ে দিচ্ছে। এদের সংখ্যা তুলনামূলকভাবেও বাড়ছে। তাহলে কেন আমাদের সমাজে ইয়াবাহার ছোবল হানা দেবে না। কেন ইভটিজিংয়ের মতো ঘটনা ঘটবে না। আমরা ইয়াবার নেশার দিক যেভাবে বেশি করে তুলে ধরি সেভাবে যারা এর প্রতি আসক্ত হচ্ছে তাদের দিকে ভালো মন্দ নিয়ে নজর দেই না। তাদের এর থেকে ফিরে আসার কৌশল সম্পর্কে, উপায় সম্পর্কে এর ভালো মন্দ দিক সম্পর্কে সচেতন করি না। আমরা ইয়বাহার কথা মাঝে মধ্যে বলব আবার একই সাথে শ্লীলতা, শালীনতা, মানবিকতা, মূল্যবোধ, নীতিনৈতিকতা প্রভৃতি মনুষ্যবোধের উপাদানকে সচেতনভাবে সমাজ থেকে দূরে সরিয়ে রাখবো তা তো হতে পারে না। অনেকে তো এসবে যে কোনো মানদণ্ড তাই নিজেদের বিবেচনায় রাখতে চান না। সমাজে একশ্রেণীর বুদ্ধিজীবীরাও এর অংশ হিসেবেই নিজেদের পরিচিত করেন প্রত্যক্ষ-পরোক্ষ ভাবে।

ইভটিজিং কেন হচ্ছে, ইয়াবা কেন খাচ্ছে, নেশা কেন করছে, ফ্রিমিক্সং সমাজে কেন হচ্ছে এবং এসবের সংখ্যা কেন বাড়ছে তার মূলে হাত না দিয়ে যা বলি তাতে কখনোই এগুলো কমার সম্ভাবনা নেই। কিন্তু আমরা এর মূল বিষয়গুলোতে যদি হাত দিতে পারতাম, সেখানে কাজ করতে পারতাম তাহলে এসব অপকর্মের সংখ্যা অনেকটা সমাজ থেকে কমাতে পারতাম। চারিদিকে, যেমন, চ্যানেলগুলোতে যেভাবে প্রেমের নাটক সিনেমা, সংসার ভাঙার খবর, পরকিয়া কাহিনী দেখানো হয়, নাচ, গান, ফ্যাশন শোর নামে নারীর দেহ প্রদর্শন করা হয়, একই ভাবে পত্রপত্রিকাগুলোতে বিনোদনের নামে যা লিখা হচ্ছে ও যেসব ছাপা হচ্ছে, সেখানে আরেক দিকে ইভটিজিং কমানোর জন্য নামমাত্র কেবল বক্তৃতা আর আলোচনা, সেমিনার হবে তা তো হয় না। ভেবে দেখুন এই দুই বিপরীত চিত্রের মধ্যে কোনটা বেশি শক্তিশালী। যে শক্তিশালী সেই জয়ী হবে এটাই সাধারণ সূত্র।

টিভির বাক্সে আর পত্রিকার পাতায় নারীকে বিভিন্নভাবে চিত্রায়িত করা হচ্ছে ডালভাতের মতো। কোনো কোনো অনুষ্ঠান রুচিবোধেরও ধার ধারে না। নীতি, নৈতিকতা, মূল্যবোধকে ব্যাকডেটেড হিসেবেই তারা দূরে সরিয়ে রাখা সযত্নে। হাস্যকর হলো, এদের ভিতরই যারা এসব করছে তাদেরই কেউ কেউ ইয়াবা, ইভটিজিং বন্ধের কথা বলছে। তাদের নিজেদের পরিবার, ছেলেমেয় এসব ব্যাপারে হালের অপসংস্কৃতিকেই তো নিজেদের বলে ভাবছে। তাহলে কি করে এসবের প্রতিকার সম্ভাব? ভেবে দেখুন নতুন করে। ইয়াবা, ইভটিজিং এদের ছোবল দিলেও এদের অনেকে সচেতন হবে কিনা বলা মুশকিল। এরা যে ব্যাকডেটেড নন?

আসুন মূলে গিয়ে সকলে মিলে সচেতনভাবে এসব সামাজিক আগ্রাসন থেকে দেশকে রক্ষা করি। তাতে নিজেরাও রক্ষা পাবো আশা করা যায়।
সর্বশেষ এডিট : ০৫ ই এপ্রিল, ২০১১ দুপুর ১২:২৪
৩৪টি মন্তব্য ২৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অর্ধগলিত মাথার রহস্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে মে, ২০২৬ সকাল ৮:০৩

মুগদা থানার সামনে তখনো ভোরের কুয়াশা ঝুলে আছে। পিবিআই-এর ইনভেস্টিগেটর আরিয়ান পুলিশের জিপ থেকে নামতেই বাতাসে একটা চেনা গন্ধ ভেসে এল—ভেজা মাটি আর পুরোনো ড্রেনের গন্ধ

রাস্তায় ওপাশে ওয়াপদা কোয়ার্টারের ম্রিয়মাণ... ...বাকিটুকু পড়ুন

খাদ্য অধিদপ্তর ও ঔষধ প্রশাসনের বিরুদ্ধে মামলা করা উচিৎ

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে মে, ২০২৬ সকাল ৯:৩৫

এই সংবাদ কি সরকার দেখেনা?
অথচ ১৩সালের দিকে ইউরোপে বাংলাদেশ চিংড়ি পাঠাতো। সেখানে হালকা শিসা থাকায় আর কোন প্রকার মাছ ওই দেশে আর নেয়না। সমস্ত চুক্তি বাতিল।

অনেক দেশ আছে যেখানে খাদ্যে... ...বাকিটুকু পড়ুন

দরখাস্তটা দোলে নিমডালে

লিখেছেন বাকপ্রবাস, ১৯ শে মে, ২০২৬ সকাল ১১:১৭



তোমার বাড়ির দরজা খোলা
অথচ প্রবেশ নিষেধ আমার...
দরখাস্তটা ঝুলে আছে নিম ডালে
বাতাসে ভাসে
আন্নাকে সাথে নিয়ে ঘুমাতে যাও...
নিম ডালে দোলে বিষণ্ণতা, হাহাকার এক বুক—
তোমার বিছানা জুড়ে তলস্তয়, আন্না কারেনিনা।

গল্পের... ...বাকিটুকু পড়ুন

দলি, শাপলা শালুক শতদল এসো রাঙায়ে তোমার পদতল.........

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৯ শে মে, ২০২৬ দুপুর ২:২৫


পুকুরের টলটলে জলে যখন বড় বড় লাল শাপলা ফুটে থাকে, তখন সেটি দেখতে এতোটাই সুন্দর লাগেযে তাতে মন উদাস হয়ে যায়। মন চায় জলে নেমে তুলে নিয়ে আসি কয়েকটি। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

UAE প্রতিষ্ঠানকে বর্জন করা হোক.....

লিখেছেন জুল ভার্ন, ১৯ শে মে, ২০২৬ রাত ৮:৪৩

চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল (সিসিটি) পরিচালনা নিয়ে বর্তমানে UAE এর DP WOARLD এবং KSA এর RSGT এর মধ্যে প্রতিযোগিতা চলছে। তবে দেশীয় প্রতিষ্ঠান MGH GROUP উল্লেখ্য দুইটি বিদেশী প্রতিষ্ঠানের চাইতে বেশি... ...বাকিটুকু পড়ুন

×