ভারতীয় সাপ্তাহিক আউটলুক ২০০০ সালের ১৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের পেন্টাগন পরিবেশিত এশিয়াকে নিয়ে তাদের মহপরিকল্পনা প্রচ্ছদ প্রতিবেদন প্রকাশ করে। মহাপরিকল্পনাটি পাওয়া যাবে এশিয়া ২০২৫ নামের এক প্রতিবেদনে। সাপ্তাহিক আউটলুক এশিয়া ২০২৫-এর বরাত দিয়ে লিখেছে, পাকিস্তান ২০১২ সালের দিকে পুরোপুরি অকেজো হয়ে যাবে এবং তার ভৌগোলিক অখণ্ডতা হারাবে। এ-সংক্রান্তô আউটলুকের ওই প্রতিবেদনকে ভারতীয় প্রপাগাণ্ডা মনে করা হলেও সাম্প্রতিককালের ঘটনাপ্রবাহ বিশেষ করে পাকিস্তান ও বাংলাদেশের পরিস্থিতির পর অনেকে এটা নিয়ে ব্যাপক চিন্তôাভাবনা শুরম্ন করেছেন। পেন্টাগন প্রণীত এশিয়া ২০২৫ পূর্ণাঙ্গরূপে কোথাও প্রকাশিত হয়নি। আউটলুক ছাড়াও ওয়াশিংটন পোস্ট (১৭ মার্চ ২০০০) ও মালয়েশিয়ার প্রভাবশালী দৈনিক স্ট্রেইট টাইমসের ২৪ সেপ্টেম্বর ২০০০ সংখ্যায় প্রতিবেদনের চুম্বক অংশ মন্তôব্যধর্মী সংবাদ হিসেবে প্রকাশিত হয়।
ওয়াশিংটন পোস্টের ওই প্রতিবেদনে বলা হয় ‘গত বছর গ্রীষ্ণকালে পেন্টাগনের ঝানু ও অভিজ্ঞ কর্মকর্তা আন্দ্রে মার্শালের নেতৃত্বে রোড আইল্যান্ডের নৌবাহিনী কলেজে এক বিশেষজ্ঞ প্যানেলের আলোচনার পর সহকারী প্রতিরক্ষা সচিবের গ্রীষ্ণকালীন প্রতিবেদন এশিয়া ২০২৫ হিসেবে তৈরি করা হয়।
স্ট্রেইট টাইমসের মতে, পেন্টাগনের কর্তাব্যক্তি আন্দ্রে মার্শাল ও তার সসহযোগীরা চীনকে সামনে রেখে এশিয়ার পাঁচটি সম্ভাব্য ভবিষ্যৎ রাজনৈতিক দৃশ্য তুলে ধরেন। তার মধ্যে একটি চিত্র হতে পারে এ রকম ক্রমবর্ধমান প্রাকৃতিক গ্যাসের চাহিদা মধ্যপ্রাচ্য ও ইন্দোনেশিয়ার জোগানদাতাদের শক্তিশালী করবে এবং ইরান, মধ্য এশিয়া, বাংলাদেশ ও মিয়ানমারের ওপর বিশ্ববাসীর বিশেষ দৃষ্টি পড়বে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


