View this link
লিবিয়ায় কর্মরত পাঁচ শতাধিক বাংলাদেশী শ্রমিক দেশে ফেরার আবেদন জানিয়েছেন। নয়া দিগন্তে প্রেরিত এক ফ্যাক্স বার্তায় তারা সরকারের কাছে এই দাবি জানান। শ্রমিকরা সেখানে কাজ না পেয়ে মানবেতর জীবন যাপন করছে বলে ওই বার্তায় উল্লেখ করা হয়।
এতে বলা হয়, তারা ঢাকার সোনার বাংলা কৃষি খামার ট্রাভেলসের মাধ্যমে লিবিয়ার আল জিসান কোম্পানিতে কাজের জন্য আসেন। কিন্তু সেখানে কোনো কাজ না দিয়ে এক প্রকার বন্দি করে রাখে ওই কোম্পানি। নিয়মিত খাবার, পানি কিছুই দেয় না। ১০ জনের রুমে থাকতে দিয়েছে ৪০ জনকে। একটি ভবনে ৩শ’ লোককে এভাবেই থাকতে হচ্ছে। পাশের আর একটি ভবনে রাখা হয়েছে আরো অন্তত ২শ’ লোককে। গত রমজানে তাদের মধ্যে একজন বিনা চিকিৎসায় মারা গেছেন। বর্তমানে অসুস্থ আছেন ২৫ থেকে ৩০ জন। তাদের অধিকাংশের অবস্থা গুরুতর হলেও কেউই চিকিৎসা নিতে পারছেন না। শ্রমিকদের অভিযোগ, আল জিসান কোম্পানির দালালরা প্রতিদিন তাদের মারধর করে। বাংলাদেশের কোনো পত্রিকায় এ ব্যাপারে রিপোর্ট প্রকাশিত হলে মারধরের পরিমান বেড়ে যায়।
ফ্যাক্স বার্তায় আরো বলা হয়, সোনার বাংলা ট্রাভেলসের মালিক কেফায়ত ও বাবুল মিয়া সম্প্রতি লিবিয়ায় জেল খেটেছে। বাংলাদেশ দূতাবাস তাদের দেশে পাঠানোর ব্যবস্থা করেছে। অথচ এ বিষয়ে প্রতিকারের জন্য তারা বাংলাদেশ দূতাবাসে অভিযোগ করেও কোনো ফল পায়নি। উল্টো দূতাবাসের কর্মকর্তারা আল জিসান কোম্পানির পড়্গ নেয়। লিবিয়ার পুলিশের পরামর্শে থানায় মামলা করা হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। বর্তমানে তারা শুধু একে অপরের দিকে তাকিয়ে থাকে বলে ওই বার্তায় উল্লেখ করা হয়।
আটক এসব শ্রমিক লিবিয়ায় আর এক মুহূর্তের জন্যও থাকতে রাজি নয়। সরকারের কাছে তাদের দাবি, অবিলম্বে তাদের বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করার। তারা অর্থ উপার্জনের নামে ধুকে ধুকে মরতে চান না।
সর্বশেষ এডিট : ২২ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৫:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



