জুতার দোকানে শখানেক জুতা দেখে কোনোটাই পছন্দ হলো না। মহিলা বলে উঠলেন, ‘নাহ্! এবার উঠি। বাইরে রোদটা বোধ হয় এতক্ষণে কমেছে।’
আমার স্বামী আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে!
: কী রকম?
: বিয়ের আগে সে বলেছিল, তার বয়স ৯০, স্বাস্থ্য খারাপ আর সে কোটিপতি।
: সে কি কোটিপতি নয়?
: অবশ্যই কোটিপতি কিন্তু বয়স ৬০ এবং স্বাস্থ্য যথেষ্ট ভালো।
অসুস্থ শেয়ার মার্কেটের দালাল বলছে, নার্স আমার টেম্পারেচার কত?
: ১০১।
: ১০২ হলেই সেল করে দিয়েন।
এক বৃদ্ধ: তোমাদের মতো বয়সে আমেরিকার সব প্রেসিডেন্টের নাম পরপর বলে যেতে পারতাম।
এক কিশোর: হ্যাঁ, পারতেন মানছি। কারণ তখন পর্যন্ত তো মাত্র তিনজন আমেরিকার প্রেসিডেন্ট হয়েছিলেন।
দুই মাতালকে পুলিশ আটকিয়েছে।
: তোমার ঠিকানা বলো। প্রথম মাতালকে জিজ্ঞেস করল পুলিশ।
: আমার কোনো নির্দিষ্ট ঠিকানা নেই।
: আর তোমার? দ্বিতীয়জনের দিকে ফিরল পুলিশ।
: আমি ওর ফ্ল্যাটের ঠিক ওপরের ফ্ল্যাটটায় থাকি।
ট্রেনের ভেতরে এক যাত্রী আরেক যাত্রীকে বলছে, ‘আপনি যে পত্রিকার ওপর বসে আছেন ওটা কি আপনি পড়ছেন?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


