somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি পোস্টার এবং অন্যান্য ...

৩০ শে মে, ২০০৮ রাত ১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পারভেজ চৌধুরী //

মৌমাছির মত দল বেধে আমরা ক্যাম্পাসে চলতাম । আমরা বললাম এ কারনেই কখনই শান্ত,শব্দহীন, একা হইনি এক মূহুর্তের জন্যেও। উপচে পরা স্বপ্ন ছিলো আমাদের, প্রতি পলে পলে জ্বলে উঠতো প্রদীপের শিখা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মন্দাক্রান্তা ছন্দ, গোধুলী মদির শান্ত বিকালের দূরন্ত চৌরঙ্গী রেখে কেন আমরা দিনের পর দিন সময় কাটাতাম নাটকে ? মুক্তমঞ্চে ? সেই সময়ের স্মৃতি-ধ্বনী কখনই ধুসর হবেনা। থরে থরে সাজানো আছে মায়াবী নদীর মতো । সে সময়টা ছিলো জরি পারের এক জাদুকরী নক্সিকাথা।
গাঢ় স্বপ্নাবেশে গ্রুপ (জাহাঙ্গীরনগর) থিয়েটার করি , মনে ও মগজে শুধুই নাটক এবং নাটক তারপরও নাটক । মাঝে মাঝে ডিপার্টমেন্টে যাই (অর্থনীতি) সতীর্থ এবং শিক্ষক সবাই ভাবে শাপগ্রস্থ এক আগন্তুক, কস্মিন কালের ভুলে এসেছি ক্লাসে অথবা পরীক্ষার হলে। মুগ্ধাবেশে শুধু আমরাই জানতাম একদিন হলদে পাতার মতো বসন্ত ছোঁব। উই শ্যাল ওভার কাম ...
গ্রুপে আমার কাজ ছিলো মুলত: নেপথ্য কর্মী হিসেবে। পোস্টার লেখা, স্যুভেনির প্রকাশনার যাবতীয় কাজ যেমন মুদ্রণ পরিস্ফুটন, গ্রাফিক্স ডিজাইন, শব্দ যোজন, আলোক নিয়ন্ত্রন অথবা নাটক লেখা । গল্পটা '৯২ কিংবা '৯৩ এর । গ্রুপ এর ফান্ড করার জন্যে আমার ডিজাইন করা বিপ্লবী চে গুয়েভারাকে নিয়ে একটা পোস্টার বের করেছিলাম সুনীল গঙ্গোপাধ্যায়-এর পংক্তিমালা দিয়ে
`চে তোমার মৃত্যু আমাকে অপরাধী করে দেয়
আমি এখনো প্রস্তুত হতে পারিনি, আমার অনবরত
দেরী হয়ে যাচ্ছে'
সেই সময় হু হু করে বিক্রি হয়েছিলো পোস্টারটি বাংলা একাডেমীর একুশে বইমেলায়।
গ্রুপ থিয়েটার মানেই ক্রাইসিস, টাকা নেই কিন্তু স্বপ্নের বেলায় দু'কুল ছাপিয়ে এক অবিরল জলধারা। ভূমিহীন চাষীর মতন কেবলই শব্দহীন সোনালী ঘন্টা বেজে যায়। নাট্য উৎসব হবে টাকা নেই ফলে শিল্পতরী ভাসানো ছিলো দু:সাহসিক কাজ। কি যে করি ? কার কাছে যাই ? শহীদ জননী জাহানারা ইমামের জন্মদিন সামনে রেখে কাইয়ুম চৌধুরীর আঁকা স্কেচ দিয়ে জাহানারা ইমামকে নিয়ে লেখা ---
`যে তোমার বুকে কান্না জমে জমে পাথর হয়েছে
সেই তুমি জ্বালালে জীবন তোমার দ্রোহের অনলে।
অগ্নিগর্ভা জননী আমার
খরতপ্ত দুপুরে সাহসী যৌবনের দুদ্দার মিছিল তুমি,
তুমি আমার প্রতিরোধের অসম সাহস ।
মাগো ... ... ... ... ... ... ... ... ..'

পোস্টার প্রকাশকাল : ফেব্রুয়ারী ১৯৯৬

আমার কবিতা দিয়ে লাল রং এর পোস্টার ছেপে ক্যাম্পাসে আনতেই চোখের পলকে ১০ টাকা ২০ টাকা দিয়ে ছাত্র ছাত্রীরা কিনে নেয়। শামসুর রাহমানের কবিতার ভাষায় `আমার কবিতা আজ তুমুল বৃষ্টিতে অন্ধ পাখীর বিলাপ।' শূন্যতায় ভরপুর হাতের মুঠোয় আমাদের উৎসবের বিশাল বাজেটের নগদ টাকা। সেবার সাজিয়েছিলাম রোদ্রছায়া আল্পনাময় উৎসব মুখরিত ক্যাম্পাস।
..............................................................।
বি.দ্র. সংযুক্ত পোষ্টার (দ্বিতীয় প্রকাশ) এর ডিজাইনার : রবীন আহসান । আমার ডিজাইন করা পোষ্টারটির সফট কপি নেই।
সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০০৮ রাত ১:২০
৬টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনার আজকের ভার্চুয়াল বক্তব্য: উপস্থাপনা, নেতৃত্বের অভিজ্ঞতা ও জন-প্রতিক্রিয়া

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪৫


শেখ হাসিনার আজকের ভার্চুয়াল বক্তব্য: উপস্থাপনা, নেতৃত্বের অভিজ্ঞতা ও জন-প্রতিক্রিয়া

সম্প্রতি ভারতের নয়াদিল্লিভিত্তিক The Foreign Correspondents' Club of South Asia আয়োজিত একটি বিশেষ ভার্চুয়াল অনুষ্ঠানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও... ...বাকিটুকু পড়ুন

তেহরানের ছায়া কি এখন ঢাকা সেনানিবাসে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:০১


সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে... ...বাকিটুকু পড়ুন

আজকের কনফারেন্সের বাংলা ভার্সন/ জননেত্রী বঙ্গবন্ধু কণ‍্যা শেখ হাসিনা ॥

লিখেছেন ক্লোন রাফা, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:২০


ল্লীর প্রেস কনফারেন্সে শেখ হাসিনা ,ইংরেজীতে তাঁর বক্তব্য রাখেন, পুরো বক্তব্যটি পাঠকের জন্য বাংলায় অনুবাদ করে দেয়া হলো-

Fcc South কে ধন্যবাদ জানিয়ে বঙ্গবন্ধুকন্যা বক্তব্য শুরু করেন।

বাংলাদেশকে... ...বাকিটুকু পড়ুন

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯



"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

"৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও... ...বাকিটুকু পড়ুন

যে বিষয়ে মজিবর ও হাসিনা এক বিন্দুও ভুল করেনি!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮... ...বাকিটুকু পড়ুন

×