somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইসলামী জ্ঞান অর্জনে আগ্রহীদের জ্ঞাতব্য

২৫ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা অনেকেই ব্লগে ইসলাম নিয়ে লেখালেখি করতে গিয়ে বা আলোচনা করতে গিয়ে - নিজেদের আগমন ও অংশগ্রহণের কারণ বণর্না করতে বলে থাকি যে, আমাদের একটা মুখ্য উদ্দেশ্য হচ্ছে জ্ঞান অর্জন । কিন্তু আসলেই কি তাই? আসুন জ্ঞান অর্জন সংক্রান্ত কিছু করণীয় ও বর্জনীয় বিষয়ের আলোকে, আমরা নিজেদের জ্ঞান অর্জনের ব্যাপারটা একটু পরখ করে দেখি:

১. দ্বীনের জ্ঞান অর্জন ইবাদত ৷ আর তাই অন্যান্য ইবাদতের মতই এর একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন - নিজেকে জাহির করা, বিতর্কে জয়ী হওয়া বা বিখ্যাত হওয়া এসব নয় ৷

২. আল্লাহ পাকের তাওফীক্ব ছাড়া কোন জ্ঞান অর্জন করা সম্ভব নয় ৷ আর তাই ক্রমাগত দু’আর মাধ্যমে তাঁর কাছে জ্ঞান চাইতে হবে ৷ দু’আ কবুল হওয়ার পথে যেন কোন বাধা না থাকে (যেমন হারাম রোজগার) সেদিকেও লক্ষ্য রাখা উচিৎ ৷

৩. জ্ঞান অর্জনের জন্য জ্ঞানী ব্যক্তির অনুসন্ধান করতে হবে, নির্ভরযোগ্য আলেমদের কাছ থেকে অথবা তাঁদের লেখা বই কিংবা তাঁদের বক্তব্য থেকে জ্ঞান অর্জন করতে হবে ৷ এক্ষেত্রে অনির্ভরযোগ্য কিংবা যথেষ্ট জ্ঞানী নয় এমন কোন উৎসকে পরিহার করতে হবে ৷

৪. দ্বীনী জ্ঞানার্জনের সুনির্দিষ্ট পদ্ধতি ও প্রক্রিয়া রয়েছে – এর বিভিন্ন ধাপ আছে ৷ জ্ঞান অর্জনের প্রাথমিক ধাপকে বাদ দিয়ে, উচ্চতর বিষয় নিয়ে ব্যস্ত হওয়ার মধ্যে ভুলের ব্যাপক সম্ভাবনা থাকে ৷ এজন্য জ্ঞানী ব্যক্তিদের প্রতিষ্ঠিত পদ্ধতি অনুযায়ী, ধাপে ধাপে জ্ঞানার্জন করা জরুরী (শুধু ইসলামী জ্ঞান নয়, বরং জ্ঞানের যে কোন শাখার ক্ষেত্রেই এ কথা সত্য) ৷ উদাহরণস্বরূপ ইসলামের জ্ঞান অর্জন করতে চাইলে, প্রথম করণীয়গুলো হচ্ছে তৌহীদ সম্বন্ধে জানা, নিজেকে তৌহীদের উপর প্রতিষ্ঠিত করা এবং আক্বীদাহ শুদ্ধ করা ইত্যাদি। যার তৌহীদের সুস্পষ্ট ধারণা নেই, তার উচিত নয় ফিকাহ বা তফসীরের খুঁটিনাটি নিয়ে তর্ক-বিতর্ক করা বা বচসায় জড়িয়ে পড়া।

৫. জ্ঞানার্জনের জন্য সাম্প্রতিক সময়ের আলেমগণের মুখাপেক্ষী হওয়া জরুরী, কেননা তাঁরাই অতীতের জ্ঞানী ব্যক্তিদের লেখনী/বক্তব্যকে সঠিকভাবে ব্যাখ্যা করতে সক্ষম ৷ নতুবা, প্রাথমিক পর্যায়ের একজন শিক্ষার্থী সরাসরি প্রাচীন বইপত্র ঘেঁটে কোন বিষয়কে বুঝতে চাইলে, ভুল হওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে (শুধু ইসলামী জ্ঞান নয়, বরং জ্ঞানের যে কোন শাখার ক্ষেত্রেই এ কথা সত্য)৷ যে জন্য ইসলামে ইসনাদ বা unbroken chain এত গুরুত্বপূর্ণ ৷

৬. ইসলামের ধর্মীয় বিষয়ের গভীরে কেউ গবেষণা করতে চাইলে, তাকে অবশ্যই আরবী ভাষায় পারঙ্গম হতে হবে ৷

৭. প্রশ্ন তাকেই করা উচিৎ – যার জ্ঞান, যোগ্যতা ও সততার ওপর প্রশ্নকারীর আস্থা রয়েছে। আর প্রশ্নের উদ্দেশ্য হওয়া উচিৎ শেখা – বিতর্ক করা কিংবা কাউকে নাজেহাল করা নয়৷

৮. দ্বীনের কোন একটি দিককে নিয়ে বেশী মেতে ওঠা এবং অন্যান্য দিককে অবহেলা করা জ্ঞানার্জনের কিংবা শেখার ভুল প্রক্রিয়া ৷

৯. দ্বীনের কিছু বিষয় আছে, যা সর্বদা অপরিবর্তনীয়, আর কিছু বিষয় অবস্থা অনুযায়ী পরিবর্তিত হতে পারে – এই দুই প্রকার বিষয় সম্পর্কে সম্যক ধারণা একজন শিক্ষার্থীকে ভুলভ্রান্তি থেকে রক্ষা করতে পারে ৷ এজন্য অতীতের কোন পন্ডিতের বক্তব্য থেকে সূত্র দেয়ার ক্ষেত্রে, একজন বিশেষজ্ঞ আর একজন সাধারণ ব্যক্তির বক্তব্য সমতুল্য নয় ৷ কেননা একজন বিশেষজ্ঞ বুঝতে পারেন যে, অতীতের জ্ঞানীজনদের কোন কথাগুলো অপরিবর্তনীয় মূলনীতি আর কোন কথাগুলো যুগের প্রেক্ষিতে পরিবর্তনযোগ্য, কিন্তু একজন সাধারণ ব্যক্তি এই দুইয়ের পার্থক্য করতে না পারায়, তার দ্বারা কখনও অপ্রাসঙ্গিকভাবে অতীতের সূত্র উল্লিখিত হতে পারে৷

১০. জ্ঞান অর্জনের ক্ষেত্রে প্রত্যেক ব্যক্তিকে নিজের অবস্থার সাথে সংশ্লিষ্ট বিষয়গুলোকে অধিক গুরুত্ব দেয়া উচিৎ, অন্যের অবস্থা, অনাগত কিংবা দূরবর্তী পরিস্থিতি নিয়ে অতিরিক্ত কালক্ষেপণ কল্যাণকর নয় ৷ (বিশেষত অন্যের দোষ ধরার চেয়ে, নিজের দোষ-ত্রুটির প্রতি মনোযোগী হওয়া উচিত৷)

১১. তেমনি জ্ঞানের বাস্তবায়নের ক্ষেত্রে আমরা অধিকতর মনযোগী হব ঐসব নিয়ে, যা করতে আমরা “সক্ষম” – সেসব বিষয় নিয়ে নয়, যা করতে আমরা “অক্ষম” ৷ প্রত্যেকে যদি তার সাধ্যের সীমাটুকু ব্যবহার করে, আর সাধ্যাতীত বিষয়গুলো নিয়ে অহেতুক মাতামাতি না করে, তবেই আমাদের প্রচেষ্টা সফল হবে, ইনশা’আল্লাহ !!

৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×