somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজ তারাবী পড়ে আসলাম...

১৩ ই আগস্ট, ২০১০ রাত ১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ তারাবী পড়ে আসলাম ঢাকার অভিজাত এলাকার একটা মসজিদে। আমি বেশ দূর থেকে ওখানে যাই - একটু ভালো ক্বিরাত শোনার জন্য - তিন জনে পড়েন, আর ধীর গতিতে পড়েন। কিছুটা আরবী বুঝি বলেও, ভালো তেলাওয়াত শুনতে খুব ভালো লাগে। মসজিদের যেখানটায় আমি ছিলাম (নীচের তলার প্রথম সারিতে), তার আশে পাশে ছিলেন বাংলাদেশের অভ্যুদয় থেকে শুরু করে সাম্প্রতিক অতীতের অনেক জেনারেলরা - ৪তারা, ৩ তারা, ২ তারা ও ১ তারা জেনারেলরা - যাদের পদভারে একসময় মাটি কেঁপেছে - যাদের চিৎকার করা খালি গলার কমান্ডে পুরা প্যারেড স্তব্ধ হয়ে গেছে। আর লাল ফিতা ছাড়াও যারা চাকুরী করেছেন - তেমন বহু ক্যাপ্টেন বা মেজর যে ঐ জামাতে ছিলেন, তা বলাই বাহুল্য। আজ তারা দেড় ঘন্টারও বেশী সময় ধরে দাঁড়িয়ে থেকে 'ঈশা ও বিতর সহ তারাবী পড়ছেন কেন?? একদম সহজ উত্তর হচ্ছে: তারা সকলেই বিশ্বাসী। বাংলাদেশের সকল সাধারণ মসজিদে, প্রথা অনুযায়ী, আজ দেড় পারা পড়ার কথা - যারা "হাফিজী কুর'আন" সম্বন্ধে জানেন, তারা জেনে থাকবেন যে, এভাবে পড়তে গেলে প্রতি রাকাতে কতটুকু পড়তে হবে তাও একধরনের নির্ধারিত। আজকের তারাবীর ৭ম রাকাত শেষ হলো সূরা বাক্বারার শেষ আয়াত দিয়ে:

رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِنْ نَسِينَا أَوْ أَخْطَأْنَا رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِنَا رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا أَنْتَ مَوْلَانَا فَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ

"................Our Lord! Condemn us not if we forget or fall into error; our Lord! Lay not on us a burden like that which Thou didst lay on those before us; our Lord! lay not on us a burden greater than we have strength to bear. Blot out our sins, and grant us forgiveness. Have mercy on us. Thou art our Protector; help us against those who stand against Faith."

"............হে আমাদের রব! আমরা যদি ভুলে যাই, অথবা ভুল করি তাহলে আপনি আমাদেরকে পাকড়াও করবেন না ৷ হে আমাদের রব, আমাদের উপর বোঝা চাপিয়ে দেবেন না, যেমন আমাদের পূর্ববর্তীদের উপর চাপিয়ে দিয়েছেন ৷ হে আমাদের রব, আপনি আমাদেরকে এমন কিছু বহন করাবেন না, যার সামর্থ্য আমাদের নেই ৷ আর আপনি আমাদেরকে মার্জনা করুন এবং আমাদেরকে ক্ষমা করুন, আর আমাদের উপর দয়া করুন ৷ আপনি আমাদের অভিভাবক ৷ অতএব আপনি কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন ৷ "

এই আয়াতটা দিয়ে আমি অনেক সময় অনেক 'আলেমকে মুনাজাত করতে শুনেছি - আর সে সময় তাঁদের কান্না লুকানোর ব্যর্থ চেষ্টা করতেও দেখেছি। মক্কার মসজিদুল হারামের ঈমাম আব্দুর রহমান আস সুদাইসকেও কুর'আন খতমের সাথে সাথে করা দোয়াতে এই আয়াত উচ্চারণ করে কাঁদতে শুনেছি। অথচ, আজ আমার তারাবী নামায পড়া মসজিদে কোন commotion টের পেলাম না। আজকের তারাবীতে বাংলাদেশের রাষ্ট্রপতিও হয়তো ঐ আয়াত শুনেছেন, তিন বাহিনীর প্রধানরাও শুনেছেন, ধরে নিচ্ছি সকল মুসলিম ও পুরুষ মন্ত্রীরাও শুনেছেন, আমলারা শুনেছেন, দেশের নের্তৃবর্গ শুনেছেন - আর আমাদের অবসর প্রাপ্ত faithful জেনারেলদের সাথে সাথে, আমার মত ম্যাঙ্গো-পিপলরা তো শুনেছিই। শেষ লাইনে আমরা কি বললাম? "অতএব আপনি কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন ৷" আমরা কি বুঝলাম আমরা কি চাইলাম? নাকি আল্লাহর সাথে একধরনের "ফাজলামি" করলাম - শুধু বলার জন্যই একটা কথা বললাম - কিছু mean করলাম না! আসলে তো শয়নে-স্বপনে-নিদ্রায়-জাগরণে আমরা "কাফির সম্প্রদায়ের" মত হবার প্রাণান্তকর চেষ্টায় "মুষিক-দৌড়ে" ব্যস্ত! এভাবে, "যা বলা হলো, তা mean না করার" জন্যই একদিন মধ্যযূগীয় বুখারা, সমরখন্দ তথা বাগদাদের উপর আল্লাহর wrath বা "গদব" হিসেবে নেমে এসেছিল দুর্বার মঙ্গোলদের খড়গ। আমার তো ভয় হয়, প্রার্থনায় দাঁড়িয়ে যা mean করি না তা বলার জন্য, আমাদের জন্যও পৃথিবীর কোন দূর-দূরান্তে হয়তো প্রস্তুত হচ্ছে কোন "নব্য-মঙ্গোল" বাহিনী - কখন আমাদের উপর তারা আল্লাহর wrath হিসেবে নেমে আসবে, তা কেবল সময়ের ব্যাপার! বিশ্বাসী মুসলিম পাঠকগণ - আপনাদের কি মনে হয়??
সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০১০ রাত ১:১৫
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×