somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুসলিম জীবনে অগ্রাধিকার প্রসঙ্গে

১৯ শে আগস্ট, ২০১০ দুপুর ১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিসমিল্লাহির রাহমানির রাহিম
আস সালামু আলাইকুম

[লেখাটি মূলত বিশ্বাসী মুসলিম ভাইবোনদের জন্য লেখা]

অগ্রাধিকার প্রসঙ্গে যাবার আগে চলুন “জ্ঞান অর্জন ফরজ” পর্বটা সেরে নেয়া যাক। এই বহুল প্রচলিত কথাটা আসলে, কোন জ্ঞান বোঝায় সেটা জানাটা প্রতিটি মুসলিমের জন্য অত্যন্ত জরুরী।

নবী পয়গাম্বরেরা যুগে যুগে মানুষের মাঝে কি বাণী প্রচার করতে এসেছিলেন? তাঁদের বাণী মূলত তিনটি বিষয়কে কেন্দ্র করে আবর্তিত হতো: তৌহিদ, আখেরাত ও রিসালাত। বিশ্বাসীদের সকল কর্মকান্ড, অপরিমেয় ও সীমাহীন সময়ের পরকালের প্রাপ্তির আশা অথবা শাস্তির ভয় দ্বারা motivated । ইসলামী বিশ্বাস মতে বিশ্বাসী,অবিশ্বাসী, দীন-মজুর, কোটিপতি, ডক্টরেট বা নিরক্ষর সকলকেই পরকালের যাত্রার শুরুতেই অতি অবশ্যই এবং অনিবার্যভাবে তিনটি প্রশ্নের সম্মুখীন হতে হবে:

১)আপনার রব বা প্রতিপালক কে?
২)আপনার দ্বীন কি বা কোনটি?
৩)রাসূল (সা.)-কে দেখিয়ে জিজ্ঞেস করা হবে, "ইনি কে?"

আপাত দৃষ্টিতে আপনার মনে হবে যে,একটা ছোট্ট ছেলে, যার জন্য প্যান্ট পরাটা এখনো বধ্যতামূলক নয়, সেও তো এসব প্রশ্নের উত্তর অনায়াসে বলে দিতে পারবে। কিন্তু আসলে ব্যাপরটা অত সোজা নয়।

ধরুন আপনার ক্লাসের বা অফিসের একটি ছেলের নাম হামিদ। আমি যদি একদিন আপনার ক্লাসে গিয়ে বসি এবং আপনি যদি অনির্দিষ্ট দৃষ্টিতে তাকিয়ে বলেন, “হামিদ তুমি মেহমানকে এক গ্লাস পানি এনে দাও”; আমি সবার দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করবো আপনি ঠিক কাকে কথাটা বললেন। কেন? কারণ, আমি হামিদকে চিনি না। একইভাবে এই দুনিয়ার জীবনে আমি যদি আল্লাহর পরিচয় সম্বন্ধে জ্ঞান লাভ করে না থাকি, তবে আমি বলতে পারবো না আমার প্রতিপালক কে । আবার আমার দ্বীনে ঘোষিত ফরজ, ওয়াজিব, হালাল -হারাম, করণীয়-বর্জনীয় ইত্যাদি যে সব বিষয়ে জ্ঞান অর্জন, আমার ইসলামসম্মত জীবন যাপনের জন্য জানাটা অত্যাবশ্যকীয় ছিল, সে সব না জেনে থাকলে আমি আমার দ্বীন কি সেটা বলতে পারবো না। একইভাবে রাসূল (সা.) যেভাবে ইসলাম প্রয়োগ করে দেখিয়ে গিয়েছেন – সেই প্রায়গিক রূপ বা সুন্নাহ্ সম্বন্ধে জ্ঞান না থাকলে, তাঁকে দেখেও চিনতে পারবো না আমরা। এখানে ফেল করলেই “আপনার জীবনের [এবং মরণেরও] ষোল আনাই মিছে” – আর কিছুতেই কিছু হবার নয়। এখানে বিফল লোকেরাই বোধকরি বলবে যে, “ধিক্ আমাকে! আমি যদি শ্রেফ মাটি হয়ে যেতাম!!” (কুর’আন, ৭৮:৪০)

এই তিনটি প্রশ্নের উত্তর দিতে যতটুকু জ্ঞান অর্জন করা প্রয়োজন ততটুকু জ্ঞান নারী-পুরুষ নির্বিশেষে সকলের জন্য ফরজ বা অবশ্যকরনীয়।

আর তাই ঈমানেরও পূর্বের করণীয় হচ্ছে জ্ঞান অর্জন। কারণ আপনি যদি আল্লাহর পরিচয়ই না জানেন, তবে কোন আল্লাহর উপর ঈমান আনবেন? রাসূল(সা.)-এঁর আল্লাহ নাকি আবু জাহলের আল্লাহ্? দুজনেই কিন্তু আল্লাহকে আল্লাহই ডাকতেন – অথচ একজন নবী, অপরজন মুশরিক। তাহলে নিশ্চয়ই আল্লাহ সম্বন্ধে তাদের concept ভিন্ন ছিল!

সবচেয়ে অগ্রাধিকার পাবার বিষয়টা তাহলে জানা গেল – আল্লাহ, তাঁর দেয়া দ্বীন বা জীবন ব্যবস্থা এবং তাঁর রাসূলের পরিচয় জানতে হবে। মুসলিমদের জন্য, এ সম্বন্ধে জ্ঞান লাভ করাটাই তাহলে সবচেয়ে বেশী অগ্রাধিকার পাবার দাবীদার।

ফি আমানিল্লাহ্!
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

লিখেছেন ডঃ এম এ আলী, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×