somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আপনার ধর্ম-বিশ্বাসকে শুদ্ধ করুন - ৩

০৩ রা অক্টোবর, ২০১০ রাত ৮:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিসমিল্লাহির রাহমানির রাহিম
আস সালামু আলাইকুম!

[.....আগের লেখার ধারাবাহিকতায় - কেবল মাত্র বিশ্বাসী মুসলিম ভাইবোনদের জন্য লিখিত]

আপনাকে একটা গাড়ীর বর্ণনা দিতে গিয়ে কেউ বললো যে, ঐ গাড়ীর সব অপশন রয়েছে - অর্থাৎ সবকিছু অটোমেটিক - সুইচ্ টিপে জানালাগুলো খোলা যায়, অটো গিয়ার, খুব ভালো এ,সি, রয়েছে, সীটগুলো খুব আরামদায়ক, রংটা খুব সুন্দর, রেডিয়্যাল টায়ার, খুবই আকর্ষণীয় এলয় রীম চাকা, ডিভিডি প্লেয়ার সহ গানের যন্ত্র ইত্যাদি ইত্যাদি। এক কথায় গুণের কোন শেষ নেই। আপনি খুবই impressed । এমতাবস্থায় সবশেষে বর্ণনাকারী আপনাকে বললো, "তবে গাড়ীটা অচল, কখনো সচল হবার সম্ভাবনাও নেই!" আপনি এখন হয়তো ভাববেন, কি অর্থহীন ঐ গাড়ীর একটু আগে বর্ণনা করা সব মহিমা - যা শুনে আপনি শুধু শুধু সময় নষ্ট করলেন।

আমাদের জীবনের ধর্ম-কর্মও এমন বিফল ও নিস্ফল হয়ে যেতে পারে, যদি তাতে বড় ধরনের কোন আক্বীদাহর (অর্থাৎ বিশ্বাসের) ত্রুটি থেকে যায়। ইংরেজিতে একটা কথা আছে: There is no use running , when you are on the wrong road. আসলেই তো, ভেবে দেখেছেন বাস্তবে ব্যাপারটা কত সত্যি? চট্রগ্রাম যাচ্ছেন ভেবে আপনি ময়মনসিংহ রোডে, ময়মনসিংহমুখী হয়ে যদি ১০০ মাইল বেগেও গাড়ী চালান, তবে আপনি চট্রগ্রাম থেকে কেবল দূর থেকে আরো দূরেই চলে যাবেন।

আমরা সবাই যেন শুদ্ধ বিশ্বাস সম্পন্ন মুসলিম হতে পারি, সেই চেষ্টায় আমরা আগে যেখানে শেষ করেছিলাম, তার পর থেকে আক্বীদাহর পয়েন্টগুলো তুলে দিচ্ছি - অর্থাৎ "আল আক্বীদাহ্ আল তাহাভীয়ার" ৬১ নম্বর থেকে ৭০ নম্বর পয়েন্টগুলো তুলে দিচ্ছি:

৬১। কেউ তার বিশ্বাস থেকে খারিজ হয় না যতক্ষণ না সে অস্বীকার করে যা তাকে বিশ্বাসে এনেছিল।
৬২। ঈমান স্থাপিত হয় মৌখিক উচ্চারণ ও আন্তরিক বিশ্বাসের দ্বারা।
৬৩। এবং শরীয়াহ ও তার ব্যাখ্যা (কুরআন ও ইসলাম সম্পর্কে) সম্বন্ধে যা কিছু নবী (সা.)-এঁর কাছ থেকে প্রমাণিত, তা সবই সত্য।
৬৪। ভিত্তিমূল পর্যায়ে ঈমান সকলের জন্য সমান, কিন্তু একের উপর অপরের ঈমানের প্রাধান্যের কারণ হচ্ছে তাদের ভয় ও আল্লাহ সম্পর্কে সচেতনতা, তাদের নিজ প্রবৃত্তির বিরোধিতা, এবং তাদের আল্লাহর বেশী পছন্দনীয় যা কিছু তা বেছে নেওয়া।
৬৫। সকল মুমিনই আল্লাহর ‘বন্ধু’ এবং তাদের মধ্যে তারাই আল্লাহর কাছে অধিক সম্মানিত যারা সবচেয়ে বেশি বাধ্য এবং যারা সবচেয়ে বেশী কুরআনের অনুসরণ করে।
৬৬। ঈমান হচ্ছে আল্লাহতে বিশ্বাস করা, তাঁর ফেরেশতাসমূহে, তাঁর কিতাবসমূহে, তাঁর রাসূলগণে, শেষ বিচারের দিনে, ভাগ্যের ভাল-মন্দে—তার মিষ্টত্বে এবং তিক্ততায় ও তা আল্লাহর কাছ থেকেই আসে এতে বিশ্বাস করা।
৬৭। আমরা এসবই বিশ্বাস করি। আমরা রাসূলগণের মধ্যে পার্থক্য করি না, তাঁরা যা এনেছেন আমরা তার সত্যতায় বিশ্বাস করি।
৬৮। মুহাম্মাদ (সা.)-এঁর উম্মতের যারা গুরুতর পাপ করেছে, তারা জাহান্নামে যাবে, কিন্তু চিরকালের জন্য নয়, এই শর্তে যে তারা মুমিন হিসাবে আল্লাহর একত্ববাদে দৃঢ় অবস্থায় মৃত্যুবরণ করবে, যদিও তারা অনুতাপ না করে। তারা তাঁর ইচ্ছা ও বিচারের আজ্ঞাধীন। তিনি চাইলে তাদেরকে তিনি তাঁর উদারতায় মাফ করবেন, যেভাবে তিনি বলেছেন বলে কুরআনে উল্লেখ আছে, ‘এবং তিনি এর চেয়ে ছোট, (শিরক ছাড়া) যে কোন পাপ মাফ করেন যাকে ইচ্ছা’ (আন নিসা, ৪:১১৬) এবং যদি তিনি চান, তিনি তাঁর সুবিচারের দ্বারা যাকে ইচ্ছা আগুনের শাস্তি দেবেন এবং তারপর তাদেরকে আগুন থেকে বের করে আনবেন তাঁর দয়া দিয়ে এবং তাঁদের সুপারিশে যারা তাঁর বাধ্য। এবং তাদের জান্নাতে পাঠাবেন। এটা এজন্যই যে যারা তাঁকে স্বীকৃতি দেয় তিনি তাদের সংরক্ষক এবং তাদের সাথে তিনি আখিরাতে অন্যদের মত ব্যবহার করবেন না যারা তাঁকে অস্বীকার করে, যারা তাঁর হিদায়াত থেকে বঞ্চিত এবং যারা তাঁর সংরক্ষণ পেতে ব্যর্থ হয়েছে। হে আল্লাহ, আপনি ইসলাম ও তার অনুসারীদের হেফাজতকারী, আমাদেরকে আপনার সাথে সাক্ষাতের দিন পর্যন্ত ইসলামে সুদৃঢ় রাখুন।
৬৯। আমরা কিবলার অনুসারী সৎকর্মশীল বা অসৎকর্মশীল কারো পিছনে সালাত আদায়ের ব্যাপারে একমত, এবং যখন তাদের যে কেউ মারা যাবে, তার জানাজায় যোগ দিতেও প্রস্তুত।
৭০। আমরা কাউকে শ্রেণীভুক্তভাবে জান্নাতী বা জাহান্নামী বলি না, এবং আমরা কাউকে কুফর (অবিশ্বাস), শিরক (আল্লাহর সাথে অংশীদার স্থির করা) অথবা নিফাক (কপটতা) এর দোষে অভিযুক্ত করি না যতক্ষণ না সে প্রকাশ্যভাবে এগুলির কোনটি প্রদর্শন করে। আমরা তাদের অন্তরের রহস্য আল্লাহর উপর ছেড়ে দেই।


আল্লাহ্ হাফিজ।
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×