somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বর্ষবরণের পুঁথি (ফানপুঁথি)

১৭ ই এপ্রিল, ২০০৯ রাত ১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নতুন বছর এলো ১৪১৬। আমরা ইটালির ট্রেন্টোতে বাঙালি স্টুডেন্টরা মিলে বর্ষবরণ করলাম। ইস্টারের বন্ধ থাকাতে আমরা ৩০শে চৈত্র অনুষ্ঠান করেছি। মোটামুটি পুরো সাংস্কৃতিক অনুষ্ঠানের দায়িত্ব পালন করলাম। সাথে ছিল শহীদ ভাই, আকবর ভাই, মোস্তাফিজ ভাই, রাফি, সাদ্দাম। প্রস্তুতি বলতে শুধু আগের রাতটি। তো সেদিনের অনুষ্ঠানে একটি পুঁথি লিখেছিলাম এবং সেটা পাঠও করেছিলাম। প্যারোডি পুঁথি আর কি। চরম হিট!B-) এইজন্যে শেয়ার করার লোভ সামলাতে পারছিনা।

পুঁথিটি যেহেতু আমাদের এইখানের কিছু ব্যাপার নিয়ে, তাই আগে ব্যাকগ্রাউন্ডটা বলি ছোট্ট করে। তাহলে বুঝতে একটু সুবিধে হতে পারে। আমরা স্টুডেন্টরা যেসব হাউজিং এ থাকি, সেগুলো কয়েকটা জায়গাতে সীমাবদ্ধ। এর মধ্যে সবচাইতে বড় হল "সান বারতোলামেয়"। এর পরেই "বোরিনো"। বাঙালি এই দু'জায়গাতেই বেশি। আমাদের এখানে স্টুডেন্ট কমিউনিটি খুব জোরদার। প্রতি মাসেই অন্তত একবার হলেও আমরা যেকোন ভাবেই হোক একসাথে হই। তো মজার ব্যাপার হল, আমাদের এসব অনুষ্ঠানে বোরিনোর উপস্থিতি ঐতিহাসিক ভাবেই কম। এমনকি প্রতি সপ্তাহের ক্রিকেট খেলাতেও তাদের উপস্থিতি একেবারেই নেই। শুধুমাত্র খাওয়ার কথা থাকলেই তারা এক্কেবারে "বান্দা হাজির"। এই জন্যেই আমরা, মানে বাকিরা এই অনুষ্ঠানে তাদেরকে পচানোর প্ল্যান করলাম। আর এর নেতৃত্ব দিলাম...হে হে...কে বুঝতেই পারছেন।:D যাই হোক, বোরিনোতে যারা থাকে, তাদের নাম হল- বাপ্পি, বিদ্যুৎ, শরীফ, রবি, খসরু, মনির এবং রুচি আপু। পচানোতে কাউকেই ছাড় দেয়া হয়নি।;);)। পোস্ট বড় হয়ে যাবে, তাই এইবার পুঁথিটা-

শোনেন শোনেন শোনেন শোনেন সবাই
শোনেন দিয়া মন
বোরিনোবাসীর গুণের কথা
করিব বর্ণন
আহা বোরিনোবাসী।
(আহা বোরিনোবাসী)
আহা বোরিনোবাসী
খায় খাসি
সকল প্রোগ্রামেতে
খাওয়া ছাড়া তাদের টিকি
পাওয়া যায়না দেখতে
আহা বোরিনোবাসী।
(আহা বোরিনোবাসী)
আরে, বোরিনোর পোলা
বাপ্পি ভোলা
বাত্তি জ্বালায় নাচে
সেই নাচ দেইখা হক্কলেতে
পেট চাপিয়া হাসে
আরে বাপ্পি ভোলা।
(আরে বাপ্পি ভোলা)
আরে বাপ্পির রুমমেট বিদ্যুৎ মিয়া
করতাসে সে ইন্টার্ন
বিপুল ভাইয়ের কর্মী সে তো
খাটতাসে তাই জান-প্রাণ।
বিদ্যুৎ কারেন্ট নাই।
(বিদ্যুৎ কারেন্ট নাই)


এইবার আপনাদের বলব বিদিক ভাইয়ের কথা

আমগো বিদিক ভাইয়ের বিদিক হাসি
এক পিসেতেই সব
আগুন জ্বালায় দিবে বইলা
করসে কলরব
বল বিদিক ভাই
(বিদিক বিদিক ভাই)
আসে আমগো রবি
ভাব হেবি
ফেরেন্চ দাড়ি ছিলো
ভাবের ঠেলায় দাড়ি কামায়
রোদচশমা পড়িল
ভাবের কবি রবি।
(ভাবের কবি রবি)
আরে খসরু জামান দাগায় কামান
ফাক্কা মাঠের রাজা
29 এ এমন খেলে
হারানো খুব সোজা
আরে খসরু মিয়া।
(আরে খসরু মিয়া)
আরেক জামান হইল মনির ভাইয়া
থাকে মুখ লুকাইয়া
ফাস্ট বোলিং এ মাইর খাইয়া
স্পিন করে দৌড়াইয়া
আমগো মনির ভাইয়া।
(আমগো মনির ভাইয়া)

এইবার আসি আমাগো নায়িকার কথায় (এই পর্যায়ে নায়িকা নিজে বুঝে ফেলেছিলো যে তার কথা বলতে যাচ্ছি। লজ্জায় শাড়ির আঁচলে মুখ চেপেছিলো।)

আরে নায়িকা রুচি, চানাচুর ভাজি
দেখতে শুনতে ভালা
গুল্লি খাইয়া অনেক পোলার
জীবন হইল কালা
আমগো নায়িকা রুচি
(খায় চানাচুর ভাজি)
আরে নায়িকা রুচি এইবার নাকি
দারুণ পেরমে পরসে
গোপন খবর উইড়া বেড়ায়
পোলাপানের কাসে।
আহা কি দুইখ্য।
(আহা কি দুইখ্য)

এইবার পুঁথি পাঠক সাদাত মিয়া
মাইর খাওয়ার আগে
পিসন দরজা দিয়া সে যে
পালায় আগে ভাগে।
সবাইরে সালাম।

ভিড্যু আছে এখানে View this link

পুনশ্চ: বোরিনোবাসী নাকি এর জবাব দেবে। দেখা যাক।;):D পুরোটুকুই ফান। পুঁথি শেষ হবার পর সবচাইতে বেশি তালি দিয়েছে বোরিনো। রুচি আপু তো...আর কি বলব! খুব মজা হয়েছে সেদিন। আরো হিট আইটেম আছে। পুরো অনুষ্ঠান নিয়ে খুব শিগগিরই পোস্ট দেব।
সর্বশেষ এডিট : ২০ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৪:১৬
২৮টি মন্তব্য ২৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×