আমার প্রিয় পোস্ট

দুই হালি হাইকু('র প্রচেষ্টা), সাথে একটি ফ্রি চারপদী কাব্য

৩০ শে এপ্রিল, ২০০৯ রাত ৩:১০

শেয়ারঃ
0 0 0

একটি তুষার কণা
জানালায় এসে
মিশে গেলো নিমেষে।

পাখির পালক
বলছে কথা
আমার হাতে।

চিৎকার হৈহল্লা
অবিরাম শহর
আমার কানে তুলো।

হাওয়ায় ভেসে
ফুলের পাঁপড়ি
আমার জ্যাকেটে।

চঞ্চল ঝর্ণায়
ছোট্ট নুড়ি
গড়িয়ে চলছে।

সবুজ পাহাড়ের গায়ে
সাদা মেঘের টুকরো
আটকে আছে।

ঘরের কোণায়
একাকী চেয়ার
ভাঙা পা।

খোলা জানালায়
খোলা চুল
হাওয়ায় দোলে।
--------------------------------

হঠাৎ কোথায় হারিয়ে গেলাম
কোন সীমানায়, কোন সুদূরে
ঘুমপরীরা দিচ্ছে ফাঁকি
করছেনা আর নৃত্য জুড়ে।

 

সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০০৯ রাত ৩:১০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ৩০ শে এপ্রিল, ২০০৯ রাত ৩:৫০
শূন্য আরণ্যক বলেছেন: হায়রে .. পোষ্ট দিতে না দিতেই মাইনাস :(


যাই হোক হাইকু ভালো লাগে না ।

এর ফান পুথিই ভালো ছিলো ..

প্রচেষ্টায় + ;)
৩০ শে এপ্রিল, ২০০৯ দুপুর ২:৪৩

লেখক বলেছেন: থাক, আরণ্যক ভাই, মাইনাস দিয়েছে মিনসে-টা;)। আর প্লাস-মাইনাসের জন্যে তো আসলে লিখিনা। নিজের ভালোলাগার জন্যেই লিখি। আর শিখবার জন্যে। ফানপুঁথি আরো আসবে আশা করি। :)

আজ হাইকুর নিয়মকানুন দেখলাম সোজা কথার কাছ থেকে। অনেক কিছু শিখলাম। আমার এক্সপেরিমেন্ট আরো চলবেই। প্রথম প্রচেষ্টা তো, তাই এ অবস্থা। অনুপ্রেরণার জন্যে অনেক অনেক ধন্যবাদ।

২. ৩০ শে এপ্রিল, ২০০৯ ভোর ৪:০৪
তনুজা বলেছেন: সাদাত তোমার লিংকে শুধু বড় বড় ব্লগার রা কেন? :(
৩০ শে এপ্রিল, ২০০৯ দুপুর ২:৪৪

লেখক বলেছেন: তনুজা'পু, আপনিও কিন্তু বড় ব্লগার।:)

৩. ৩০ শে এপ্রিল, ২০০৯ ভোর ৪:১৮
সোজা কথা বলেছেন: লেখতে আরাম
হাইকু!
পড়ে সুখ নাই
---
রবীঠাকুরের ছোট নদী মন টানে
গুণ টানে জয়নুল
হৃদয়ে
৩০ শে এপ্রিল, ২০০৯ দুপুর ২:৪৬

লেখক বলেছেন: ফাঁকিবাজ তো, তাই হাইকু লিখবার চেষ্টা করি আর কি ;)

আমি প্রচণ্ডভাবে রবীন্দ্র-প্রভাবিত। বলয় থেকে বের হবার চেষ্টা করছি। আবার রবিঠাকুর ছাড়া কিছু বুঝিওনা।

৪. ৩০ শে এপ্রিল, ২০০৯ সকাল ৮:১৫
তনুজা বলেছেন:
চঞ্চল ঝর্ণায়
ছোট্ট নুড়ি
গড়িয়ে চলছে।

ঘরের কোণায়
একাকী চেয়ার
ভাঙা পা।

খোলা জানালায়
খোলা চুল
হাওয়ায় দোলে।

পারফেক্ট মনে হচ্ছে



আজ একুর ব্লগে তোমার কমেন্টটা দেখে খুব ভাল লাগল
৩০ শে এপ্রিল, ২০০৯ দুপুর ২:৫৩

লেখক বলেছেন: এটা আমার প্রথম প্রচেষ্টা, তনুজা'পু। আরো অনুশীলন লাগবে। আজ সোজা কথার কাছ থেকে অনেক কিছু জানলাম, শিখলাম। শিখতে চাই আরো। কেন জানি হাইকুর প্যাটার্নটা ভালো লেগেছে, তাই এক্সপেরিমেন্ট করতে চাই আরো কিছু।

অনেক অনেক অনেক ধন্যবাদ আপু। আমার লিংকে আপনি কেন নেই জানেন? বলতে চাইনি, জানতে দিতেও চাইনি। আজ জিজ্ঞাসাতে পড়লাম, তাই বলে ফেলা। কিছু লিংক থাকে যেগুলো আমি অফলাইনেও দেখি।

৫. ৩০ শে এপ্রিল, ২০০৯ সকাল ৮:২৮
সোজা কথা বলেছেন: সোজা কথা বলেছেন: লেখতে আরাম
হাইকু!
পড়ে সুখ নাই

আমার নিজের কথা সংশোধন করছি (অল্প বিদ্যা ভয়ংকর বলে ভেবেছি এতো ইজি জিনিস)। হাইকুর নিয়ম কানুন নিয়ে কমেন্ট করেছি ।

Click This Link (৬ নং কমেন্ট)
৩০ শে এপ্রিল, ২০০৯ দুপুর ২:৫৬

লেখক বলেছেন: সোজা কথা, আমি খুব সোজাসাপ্টা কথা বলি। এ পর্যন্ত আমার ব্লগে সেরা কমেন্টগুলোর একটি আপনার এই কমেন্ট টি। অনেক অনেক কিছু শিখলাম। ব্লগে আমার আসা আসলে শিখবার জন্যেই। অকৃত্রিম ধন্যবাদ আপনাকে, যা ফুরাবার নয়। সেই সাথে ইমন ভাইকেও ধন্যবাদ হাইকু নামের পোকা-পরীটাকে আমার মাথায় ঢুকিয়ে দেবার জন্যে।

৬. ৩০ শে এপ্রিল, ২০০৯ সকাল ৮:৩১
তনুজা বলেছেন: থ্যাংকু সোজা কথা
মূল্যবান কমেন্ট
৩০ শে এপ্রিল, ২০০৯ দুপুর ২:৫৭

লেখক বলেছেন: আমার পাওয়া সবচাইতে মূল্যবান কমেন্ট সোজা কথার কমেন্ট টি।

৭. ৩০ শে এপ্রিল, ২০০৯ সকাল ১০:৩০
সোজা কথা বলেছেন: জ্বিনের বাদশা দেখলাম দারুন কিছু এক্সপেরিমেন্ট করেছিল বছর দুই আগে। যেখানে ৭/৫ মাত্রার বদলে ৭‌/৫ শব্দের হাইকু লিখেছে । দেখতে পারে ন।
৩০ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৩:০১

লেখক বলেছেন: রবীন্দ্রনাথও হাইকু লিখেছেন দেখবার পর ভূতটা আরো গেঁথে গেলো মাথায়।

৮. ৩০ শে এপ্রিল, ২০০৯ রাত ৯:১৬
ইমন জুবায়ের বলেছেন: সত্যি ভালো লাগল সাদাত। অব্যাহত থাক।
৩০ শে এপ্রিল, ২০০৯ রাত ১১:২০

লেখক বলেছেন: খুব খুব উৎসাহ পেলাম। আরো নিরীক্ষার আশা রাখি। যখন দেখলাম রবিঠাকুরও লিখেছেন, এরপরে আরো ইচ্ছে করছে।

অনেক অনেক ধন্যবাদ ইমন ভাই।

৯. ৩০ শে এপ্রিল, ২০০৯ রাত ১১:১৩
হাসান মাহবুব বলেছেন: আমার হাইকু ভাল লাগে।
৩০ শে এপ্রিল, ২০০৯ রাত ১১:২২

লেখক বলেছেন: আমারও, খুব। তবে শিখছি এখনো। আরো সময় নিয়ে লিখতে হবে। একটা হাইকু-খাতা রাখব ভাবছি। যখনি কোন ছোট্ট ভাবনা মাথায় দোলা দেবে, তখুনি সেটাকে বেঁধে ফেলতে হবে।

১০. ০১ লা মে, ২০০৯ রাত ১২:৩০
শাহরিয়ার নির্জন বলেছেন: আরে দোস তুই এইখানে ! কবিতা বুঝিনাই, মনে হয় তুইও না বুঝেই লিখছিস। এই কবিতা মনে হচ্ছে প্রোগ্রাম করে লেখা পসিবল। স্থান, বস্তু আর ভার্বের তিনটা এ্যারে নিয়ে তারপর জাস্ট র‌্যান্ডম প্রিন্ট। ট্রায় করে দেখ- দিনে কয়েক কোটি লিখতে পারবি। ভালো থাকিস।
০১ লা মে, ২০০৯ রাত ১২:৩৬

লেখক বলেছেন: দোস্ত, তুঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈই। উফ, খুব ভালো লাগলো তোকে দেখে। কথা ঠিক বলেছিস ;)। হাহাহা। কবিতা তো বুঝার জন্যে না। তবে র‌্যান্ডম প্রিন্ট করার আগে কিছু হিউরিসটিক এপ্লাই করলে তো আর কথাই নাই। হাইকুর রেগেক্স লিখে ফেলব কিনা ভাবছিরে। ভালো থাকিস তুইও।

১১. ০১ লা মে, ২০০৯ রাত ১২:৪৫
শাহরিয়ার নির্জন বলেছেন: দোস, হাইকুর গ্রামার ম্যাচার পাওয়া গেছে। গুগলে সার্চ দিতেই এই এসিএম প্রব্লেমটা দেখলাম-
http://online-judge.uva.es/p/v5/576.html
কম্পিউটার সায়েন্সের লোকজন কিচ্ছু বাকি রাখবেনা মনে হচ্ছে। ;)
০১ লা মে, ২০০৯ রাত ১:০৩

লেখক বলেছেন: তাই তো দেখতেসি দোস। ;) ভালো জিনিস তো।

১২. ০১ লা মে, ২০০৯ রাত ১২:৫৮
সোজা কথা বলেছেন: @শাহরিয়ার নির্জন, হাইকু জেনারেটর আছে শত শত। এমন কি জাভাস্ক্রীপ দিয়েও আছে যেটির সোর্স কোড উন্মুক্ত, চাইলে বাংলায়ও করে নিতে পারেন । কথা শুধু একটাই হৃদয় নিংড়ানো ভাব ছাড়া শুধু শব্দের সম্মিলনে কি লাভ?

Click This Link

http://www.everypoet.com/haiku/default.htm

http://www.cs.indiana.edu/cgi-bin/haiku

০১ লা মে, ২০০৯ রাত ১:০৭

লেখক বলেছেন: অসাধারণ লিংক দিয়েছেন সোজা কথা। ;)

"হৃদয় নিংড়ানো ভাব ছাড়া শুধু শব্দের সম্মিলনে কি লাভ" এইখানেই কবি, কবিতা আর মানুষ। ১০০% সহমত

১৩. ০২ রা মে, ২০০৯ রাত ১২:২৮
অরণ্য আনাম বলেছেন: পড়াশুনায় হারাতে চাই না ;)
০২ রা মে, ২০০৯ রাত ১২:৫১

লেখক বলেছেন: আমিও না। ;);)

নিজেকে আজ খুঁজে ফিরি তাই
আপন-ছবির মিল খুঁজে না পাই।

১৪. ০২ রা মে, ২০০৯ রাত ১:১৮
ইমির বলেছেন: সাদাত ভাই কেমন আছেন?কোথায় আপনি?কবিতাটা ভাল্লাগছে
০২ রা মে, ২০০৯ রাত ৩:১০

লেখক বলেছেন: ভালো আছি। অনেক ধন্যবাদ কবিতা পড়ার জন্যে। আমি এখন ট্রেন্টো।

০২ রা মে, ২০০৯ দুপুর ১:২৩

লেখক বলেছেন: ইনশাল্লাহ এই জুলাইতে।

১৬. ০২ রা মে, ২০০৯ সকাল ১১:২৭
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: হাইকু অনেক বছর আগে একটা ইংরেজি বইয়ে পড়েছইলাম। জাপানি এক লেখকের (সম্ভবত যিনি সবচেয়ে বিখ্যাত) লেখা হাইকুর ইংরেজি অনুবাদ। বইটার দাম এতই বেশি ছিল যে উল্টে পাল্টে দেখে না কিনেই ফিরে এসেছিলাম।
এখানে এখন বেশ হাইকু পাঠ ও রচনা চলছে। দেখি কিছু শেখা যায় কী না।
(আপনারা কম্পুকৌশলীদের প্রকাণ্ড একটা মাইনাস। কবিতার মধ্যে কোডিং! ঘোর কলিকাল!! /:) :|| )
০২ রা মে, ২০০৯ দুপুর ১:৩০

লেখক বলেছেন: হুমম, আমিও শিখছি হাইকু। ইমন ভাইয়ের কল্যাণে আর প্রেরণাতে কেন জানি হাইকু নিয়ে একটু নীরিক্ষা করতে ইচ্ছে করছে।

(আর আসলেই কলিকাল। সবকালেই মনে হয় বলা হয় কলিকাল,তাইনা? আর কম্পুবিজ্ঞানীদের মজা তো ঐখানেই ;);)। সব ফেলে দাও একটা প্যাটার্নে, ব্যাস। হাহাহা। কবে যেন ভালোবাসার চিঠি লিখবারও প্রোগ্রাম বেরুবে/:)। তবে সোজাকথার মন্তব্যটি দেখেছো নিশ্চয়ই। )

১৭. ০৩ রা মে, ২০০৯ সকাল ১০:৪৮
পথিক!!!!!!! বলেছেন: মনের জানালা বন্ধ
কষ্টগুলো বাষ্প হয়ে
জমে থাকে ভেতরে।
০৩ রা মে, ২০০৯ দুপুর ২:৫১

লেখক বলেছেন: অসাধারণ পথিক ভাই। একেবারে ৫-৭-৫ ফরমেট। অনেক অনেক ধন্যবাদ পড়ার জন্যে। স্বাগতম আমার ছেঁড়া ব্লগে।

১৮. ০৪ ঠা মে, ২০০৯ ভোর ৪:০৯
একলব্যের পুনর্জন্ম বলেছেন: সাদাত ভাই জটিল ভিডিও

ধন্যবাদ ভাইয়া
০৪ ঠা মে, ২০০৯ ভোর ৪:৪৯

লেখক বলেছেন: কোন ভিডিও? যাই হোক, আপনাকেও অশেষ ধইন্যাপাতা দিলাম। আমার এইখানে ধইন্যাপাতার অনেক দাম কিন্তু। তারপরও দিলাম।

ভালো থাকুন অপর্ণা (ঠিক বলেছি তো??)

১৯. ১৩ ই মে, ২০০৯ রাত ২:০৩
রেজওয়ান শুভ বলেছেন: কে ... সাদাত ভাই নি !!! থিসিস শেষ ?? কেমন হইলো ??
১৩ ই মে, ২০০৯ দুপুর ১২:৫১

লেখক বলেছেন: হ,শুভ! সাদাত ভাই ও ই। হ, জমা দিসি পেপার। দোয়া কইরো যেন একসেপ্টেড হয়।

২০. ১৪ ই মে, ২০০৯ রাত ১:৫১
আকাশ অম্বর বলেছেন:

তোমার কবিতা
আমার খুব
ভাল লাগে।

তাই এসে
কমেন্ট করলাম
হাইকু ষ্টাইলে।

জানি এটা
হাইকু কবিতার
ভীষণ অপমান।

তাতে কি
নিষ্পাপ আনন্দের
হবে বলিদান?

=p~
১৪ ই মে, ২০০৯ রাত ২:০৪

লেখক বলেছেন: ওরে আমার দুস্ত! চরম হইয়াছে! তুমার নিষ্পাপ আনন্দে আমি বাধ সাধিবোনা। :)

১৪ ই মে, ২০০৯ রাত ৩:০৭

লেখক বলেছেন: দুস্ত, তুমারে জন্মদিনের শুভেচ্ছা। হাচা তো?

২২. ১৪ ই মে, ২০০৯ রাত ৩:১৬
আকাশ অম্বর বলেছেন: ওরে আমার দুস্ত! চরম হইয়াছে!
হ, হাচা, হাচা। গতকল্য অতীত হইয়াছে অচ্ছুত সেই সংখ্যা!
ধইয়ন্য করলে মোরে :)
১৪ ই মে, ২০০৯ রাত ৩:৪১

লেখক বলেছেন: আমার মুখবইয়ে আজকে দেখাইল। :(। যাই হোক, বুড়া হইলা আর কি :)

অত রাতে এইখানে,কাহিনী কি??

২৩. ১৪ ই মে, ২০০৯ রাত ৩:৫৪
আকাশ অম্বর বলেছেন: অত রাতে এইখানে,কাহিনী কি??
ইনসোমনিয়া :(
গহীন রাতের সঙ্গীত সন্ধ্যা =p~

ইমন ভাইয়ের লেখাগুলো পড়ি আসলে। এইখানে আসার কারণ তো তিনিই।

তবে ইহা ভার্চুয়াল। বাস্তবতা থেকে দূরে। স্রেফ মজা।

বুড়া হইলাম। ঠিক কথা।
১৪ ই মে, ২০০৯ ভোর ৪:০৪

লেখক বলেছেন: ইমন ভাইয়ের লিখা আমি অনেক সময় নিয়ে পড়ি। এজন্যে এখনও সব পড়া হয়ে ওঠেনি। তোমার ইনসমনিয়া আছে? আহারে, আশা করি ঠিক হয়ে যাবে। আর আমি তো মনে হয় ঘুমাই সারাক্ষণ। ভালো থেকো বন্ধু। আমি ঘুমুতে গেলাম। সকালে ক্লাস, তারপর ল্যাব। রাতের সঙ্গীত তোমার জীবনে আলো আনুক ভোরের নির্মলতায়। মন থাকুক সজীব, যৌবনের রঙে রঙ্গীন।

২৪. ১৪ ই মে, ২০০৯ ভোর ৪:০৯
আকাশ অম্বর বলেছেন: মন থাকুক সজীব, যৌবনের রঙে রঙ্গীন।
১৪ ই মে, ২০০৯ দুপুর ২:৩৪

লেখক বলেছেন: ভালো থাকো আকাশ।

 

মোট সময় লেগেছে ১.০২৬৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আপাতত নিস্তব্ধতা! রঙধনুটা আমার আকাশে উঠলেই বাজবে সুর। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই