আমার প্রিয় পোস্ট
- লাক্স এর চামড়া ব্যবসা , দর্শকের দেহ কামনা আর ব্লগে ধর্ষকামী ভূতের আছর- শেষ পর্ব - রাগ ইমন
- সে, সে, এবং সে - হাসান মাহবুব
- কাগজ বাতাস আর যা যা - সাদা কালো এবং ধূসর
- স্পেনের কিছু ইতিহাস, মুর মুসলিমদের সভ্যতা, উথ্থান/পতন এবং একটি পেন্ডিং এপোলজি - উম্মু আবদুল্লাহ
- রঙধনুরা দল বেঁধেছে,বৃষ্টিকে সাথে নিয়ে তোমায় আমায় ভালোবেসে... (উৎসর্গঃ বন্ধু সাদাত ভাই) - শ্রাবনের ফুল
- হুন! - ইমন জুবায়ের
- ** জ্যোতির্ময় বচন * * ( এক রূপবতীর সাথে কথোপকথন
, হাল্কা ১৮+ ) - বোহেমিয়ান কথকতা
- Genie in a bottle: আরেকখান খোদারখাসী ফিচারড U-ঠান ভার্সন!

(১৮ ± ) - আমড়া কাঠের ঢেকি
- একটি জিনিস বানাতে দীর্ঘ সময় নিলেন ঈশ্বর। কি সেই জিনিস!!....? - মাহবুবুল ইসলাম (সুমন)
- প্রিমিয়াম লিঙ্ক জেনারেটর (আপডেটেড - ১৭ই ডিসেম্বর ২০১০)
- অরণ্যচারী
- আড্ডা রিভিউ : বুয়েটিয়ান ব্লগারদের স্মরণী্য় একটি সন্ধ্যা - মেহরাব শাহরিয়ার
- সামান্য মডিফায়েড ... বুয়েটিয়ান আঁতেল ভাই-বইনের সাথে একটা নন-আঁতেলিয় সন্ধ্যা ...


- টোনা
- একটা কবিতা লিখতে চাই - ফারহান দাউদ
- রাজধানীর ঢাকায় কোথায় কোন অডিটরিয়ামঃ - জুল ভার্ন
- চাপ্পুতে মানে chapabazi.com এ নতুন উপাধি পেলেন সাদাত/আকিক্লা - ডিমওয়ালা
- ~জীবন মরনের সীমানা ছাড়ায়ে বন্ধু হে আমার রয়েছো দাড়ায়ে ~ বন্ধু দিবসে একটি আজাইড়া শিরোনাম পোষ্টঃ যাদের সব সময় আপন করে নেয়া যায় বিপদের ছায়া হয়ে পাশে পাওয়া যায় তারা হলো বন্ধু। ব্লগ জীবন আমার খুব বেশী দিনের নয় , এই স্বল্প সময়ে অনেক অনেক আপন করে পাওয়া বন্ধুদের উদ্দেশ্যেই এই শিরোনাম পোষ্ট..ব্লগে যাদের কমেন্ট পেলে নিজেকে পরিপূর্ণ মনে হয় যাদের বন্ধু বলে জানি তাদের সবাইকে শুভেচ্ছা জানানো এই স্বল্প পরিসরে সম্ভব নয়, বৃহৎ পরিসরেও হয়তো নয়, জেডাস পর্ষদের চাঙ্কু জেডা, নাজু জেডা, রাকু জেডা, শাওন জেডা,রোহান জেডা, রুখসানাপা জেডা, সোনালীডানা জেডা, ফারা তন্বী দোস্ত সবাইকে প্রানঢালা শুভেচ্ছা..রুবাইয়াত ইসলাম সাদাত ভাইয়ের মতো বন্ধু যিনি সব কিছুতেই অসাধারণ, শামসীর ভাই , সাদা কালো ধুসর আপু, জলপানি কুর্চি(মমমম১২) আপু, শূন্য আরন্যক ভাই, ডিমালা ভাই, হাসান মাহবুব ভাই, বড় বিলাই আপু...প্রয়োজনে নাম মনে আসেনা আফসুস এই মানুষগুলোরে অসম্ভব পছন্দ করি। (ইহা একটি শিরোনাম পোষ্ট পরিপূর্ণ ভালোবাসা প্রকাশে লেখক অপারগ
তাই এই পোস্ট শিরোনামেই সীমাবদ্ধ ) - শ্রাবনের ফুল
- মুক্তিযুদ্ধ নিয়ে বিদেশে প্রকাশিত প্রথম রিপোর্ট: সাইমন ড্রিং-এর প্রতিবেদন - আ-আল মামুন
- মুক্তগদ্য: শোনো, এইখানে বর্ষাকালে বৃষ্টি হয় - নির্ঝর নৈঃশব্দ্য
- সিকিম সিনড্রোম? - েমাহাম্মদ িমজানুর রহমান
- বিজ্ঞাপনোষ্টালজিয়া ... - অলৌকিক হাসান
- ইমরান ব্লগ স্রষ্ট া - দেবরা
- আব্রাহাম লিঙ্কনের বিখ্যাত চিঠিটি - মনির হাসান
- মেমোরি টেস্ট! মেমোরি টেস্ট!! মেমোরি টেস্ট!!! সময়-২০ মিনিট - শ্রাবনের ফুল
- চোখ - আমড়া কাঠের ঢেকি
- নজরুল সঙ্গীতের কিছু ভালোলাগার কলি ও জীবনের কিছু চাওয়া পাওয়া - অপ্সরা
- গণিত পাগলদের জন্য (৭): পীথাগারিয়ানদের গুপ্ত সম্মেলন - ম্যাভেরিক
- সবকথা কৌতুক নিয়া!
- তাজুল ইসলাম মুন্না
- বেহালা : কিছু উচ্চমার্গীয় সূর - আকাশ অম্বর
- গল্প: জওয়ান - ইমন জুবায়ের
- আসুন, গড়ে তুলি জ্ঞানের ভাণ্ডার - রাগিব
- আমার দেখা ভালোলাগা কিছু চলচিত্র - মে ঘ দূ ত
- ENIGMA প্রেমীদের জন্য এবার ENIGMA ভিডিওগ্রাফির ডিভিডি - শয়তান
- কাউয়া রচনা সমগ্র -- ২ (এক্টি তনুজা বাণীচিত্র প্রজোজনা) - কঁাকন
- আমার ও বউয়ের বিয়া হইছিলো একই দিনে, আইজ সেই দিন
- শওকত হোসেন মাসুম
- *** ~ ভায়োলিনের মূর্ছনায় হারিয়ে যাই কিছুক্ষন ~*** - অনন্ত দিগন্ত
- লিনাক্স :: একটি বিশ্বস্ত, শক্তিশালী এবং স্বপ্নের অপারেটিং সিস্টেম (ইতিহাস, ইন্সটল, ব্যবহার) - পাপী
- একটি জাতি-ভাষা তত্ত্ব এবং একটি হলোকাস্ট - আকাশ অম্বর
- আমার বুড়ি একটা মা
- ~স্বপ্নজয়~
- ই-বুক কালেকশনঃ পর্ব-৮ - বিডি আইডল
- বাংলা একাডেমী প্রমিত বাংলা বানানের নিয়ম - খলিল মাহমুদ
- গুগল যদি বাংলাদেশী কম্পানি হতো, তাহলে যেসব ঘটনা ঘটতো- - ফিউশন ফাইভ
- আমার প্রিয় রবীন্দ্রসঙ্গীতের অ আ ক খ - অপ্সরা
- উইন্ডোজ রি ইনষ্টল করার পর উবুন্তুতে বুট করতে না পারার সমস্যায় পড়লে... - নাজিরুল হক
*** ~ দুরালাপনীতে স্বপ্নযাত্রা ~ ***
- অনন্ত দিগন্ত
- সোমালিয়ার হতভাগা জলদস্যুরা: ‘তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে!’ - ফারুক ওয়াসিফ
- নিস্পৃহের অগ্নিস্পৃহা - হাসান মাহবুব
- তার আর পর নেই... ... ... - ভাঙ্গা পেন্সিল
- বিষু উৎসবঃ বর্ষবরণ নানান জাতিতে নানান রূপে - কুঙ্গ থাঙ
- ~*~*~IP দিয়ে খুজে বেড় করুন যাকে খুজছেন তার অবস্থান!!~*~*~ - এ. এস. এম. রাহাত খান
- প্রিয় মুভির লিষ্ট - শূন্য আরণ্যক
- সামহোয়ারইনের যত্তসব অপশনের ব্যাবচ্ছেদ - কাঙাল মামা
- ব্লগে আপনার পড়া সেরা ফান পোষ্ট কোনটা ?? - চিলে কোঠার সেপাই
- একটি নাকফুল এবং তিনদিন তিনরাত্রির গল্প ( শেষ পর্ব ) - সহেলী
- "একাত্তরের চিঠি" থেকে.... অনুর জন্য একটা চিঠি - এম্নিতেই
উবুন্তুতে মোবাইল / এজ মোডেম দিয়ে ইন্টারনেট খুবই সোজা!
- 'লেনিন'
- যুদ্ধবিষয়ক সিনেমা : হৃদয়ে দাগ কেটে যাওয়া ৫ টি মুভি (মহান মার্কিন সেনাদের বোরিং গুণগান বর্জিত) - মেহরাব শাহরিয়ার
- আগামীবার যখন উইন্ডোজ নতুন করে সেটআপ দেবেন....... - নাফিস ইফতেখার
- বাঁশী - তনুজা
- ইউটিউবের দুটো পুরনো ট্রিক্স - তর্পন
- কবিতার প্রাথমিক ছন্দ - শেখ জলিল
- কেন কিনবেন বই যখন ফ্রী পাচ্ছেন? - তামিম
- প্রতিকাব্য :: লিফটের লাল বোতাম - শূন্য আরণ্যক
- Summer of 69 :: বুয়েটিয়ান ভার্শন(আমার প্রথম ভিডিউ পুষ্ট) - ভাঙ্গা পেন্সিল
- ১৮+ কৌতুক প্লিজ ব্যান করবেন না, অথবা করার ইচ্ছা থাকলে ,একটা কারণ দর্শাও নোটিশ পাঠাবেন।এক্সট্রিমলি ম্যাচিউরডদের জন্য। - বিলাল
- যুদ্ধ শিশু বলছি--কে আছ শুনবার?? - নিবিড়
- আগুনের গান। - হাসান মাহবুব
- ক্লান্ত বেলা অবেলা আর তোমার আগমন - ক্লান্ত পথিকের গল্প
- ভালবাসাবাসি করেন
.... তয় In Ishtyle!!!!
(অনুবাদ পোস্ট) - এম্নিতেই
- ইন্ডিয়ান ৪টি জাক্কাচ পোজ (ছবি ব্লগ) - মহলদার
- যন্ত্র গণকের যন্তর মন্তর - ২ - রাগিব
- যন্ত্র গণকের যন্তর মন্তর - ১ - রাগিব
- সেই কালোরাতে ইথারে খুনীরা যা বলেছিলো...২ - অমি রহমান পিয়াল
- অল্টারনেটিভ মুভি চয়েজ:: ৫ টি মাস্ট ওয়াচ নন-হলিউড মুভি - মেহরাব শাহরিয়ার
- বিডিআর - সৌম্য
- বাংলা ব্লগ ও ব্লগ পলিটিক্স - রেজওয়ান
রাগ চারুকেশী::উৎসর্গ: ইমন জুবায়ের
২০ শে মে, ২০০৯ সন্ধ্যা ৬:২২
দক্ষিণ ভারতের কর্ণাটকের সংগীতের মূল রাগগুলোর মধ্যে একটি হল রাগ চারুকেশী। আমরা যেটাকে ঠাঁট বলি, সেটা কর্ণাটকীয় ভুবনে সম্পূর্ণা অথবা মেল/মেলা নামে পরিচিত। এগুলো হল জনক রাগ, অর্থাৎ এগুলো থেকে অন্য রাগগুলো জন্ম নেয়। হিন্দুস্তানি ঠাঁট যেখানে ১০ টি, সেখানে কর্ণাটকীয় সম্পূর্ণা হল ৭২ টি। সম্পূর্ণা হল সেইসব রাগ যেগুলো তার আরোহন এবং অবরোহনে সবগুলো স্বর কে ধারণ করে। রাগ চারুকেশী এরকম একটি সম্পূর্ণা রাগ যা কাত্যপদী সংখ্যা অনুযায়ী ২৬ তম এবং বাণচক্রের অন্তর্ভুক্ত। ৭২টি সম্পূর্ণা ৬টি ৬টি করে রাগ নিয়ে ১২টি চক্র বা গ্রুপে বিভক্ত। রাগ চারুকেশী পঞ্চম চক্র-বাণচক্রে পড়েছে। ভালোবাসার দেবতা মনমদনের পঞ্চবাণ থেকেই এই চক্রটির নামকরণ আর অবস্থান।
রাগ চারুকেশীর আরোহন-অবরোহন হল:
আরোহন: সা রে গা মা পা দা ণি
অবরোহন: র্সা ণি দা পা মা গা রে সা
বাদী স্বর: পা
সমবাদী স্বর: সা
দা, ণি হল কোমল।
উস্তাদ পারভেজের এই কম্পোজিশনটি আমার প্রতিদিন সকালের কাজ শুরু করে কোথায় হারিয়ে যাবার মধ্য দিয়ে।
রাগ চারুকেশী
বলিউডি সিনেমাগুলোতে রাগ চারুকেশী অনেক ব্যবহার করা হয়েছে, হচ্ছে। যেমন মেরে হাম সাফার ছবির মুকেশ এবং লতার কণ্ঠে "কি সি রাহ মে" , স্বদেশ ছবিটির "আহিস্তা আহিস্তা" গানটি তে রাগ চারুকেশীরই একটি পরিবর্তিত ফর্ম ব্যবহার করা হয়েছিল।
উস্তাদ রবিশংকর এবং আল্লারাখার যুগল কম্পোজিশনে রাগ চারুকেশী
অনেকটা দরবারি ঘরানার রাগ এটি। আমার খুব প্রিয় রাগগুলোর মধ্যে রাগ চারুকেশী একটি। বিলাবল থেকে শুরু করে খমজ, আসাভারি হয়ে রাগ ইমন এ এসে মন শান্ত হয় সৌম্যতায়। মাঝে মাঝে ছুঁয়ে যায় চারুকেশী কিংবা ধেনুকার চমক ধ্বনি।
মাঝে মাঝেই হারাই আমি
কোন সীমানায়, কোন সুদূরে।
এই পোস্টটি ইমন জুবায়ের ভাই কে উৎসর্গীকৃত, যার লেখা ব্লগে পড়ে ফিরে গিয়েছি ছায়ানটের সেই দিনগুলোতে। তাই আমার খুব প্রিয় একটি রাগ- চারুকেশী দিয়ে ইমন ভাইকে নৈবেদ্য নিবেদন।
সর্বশেষ এডিট : ২০ শে মে, ২০০৯ সন্ধ্যা ৭:৩৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
ওমর খই আম বলেছেন:
ভালো লিখেছেন!+
লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
অট: ওমর ভাই, আমার স্কুলের হাউজের নাম কি ছিল জানেন? ওমর খৈয়াম!! সেই থেকে ওমর খৈয়ামের ভক্ত আমি। আমার নামের মধ্যেও কিভাবে যেন ওমর খৈয়াম চলে এসেছেন।
ইমন জুবায়ের বলেছেন:
অনেক অনেক কৃতজ্ঞতা। রবীশঙ্করের চারুকেশী শুনে মুগ্ধ হয়েছি অনেক আগেই। এই স্কেলটা ইউরোপেও ব্যাবহার হয়। মুড থাকলে আমি ও মাঝে মাঝে গিটারে বাজাই।
আজাদ রহমানের সুরে সাবিনা ইয়াসমিনের কন্ঠে কালজয়ী গান "জন্ম আমার ধন্য হল মাগে " এই রাগেই। এভাবে বললে বোধহয় সুবিধে হয়।
আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা সাদাত।
লেখক বলেছেন: ভাইয়া, কেন মিছেমিছি আমাকে লজ্জা দিচ্ছেন? কৃতজ্ঞতা তো আমার। দেশে এসে আপনার গিটার শুনবই। আর ঠিক বলেছেন, সাবিনা ইয়াসমিনের এই কালজয়ী গানটি চারুকেশীতেই।
হুমায়রা হারুন বলেছেন:
অপূর্ব!!
লেখক বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা। স্বাগতম আমার ব্লগে। শুভ কামনা রইল।
লেখক বলেছেন: জাঁহাপনা, আপনার দরবারে এই দরবারি ঢং এর চারুকেশী দিলাম। আমার নজরানা কোথায়?
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন:
আপনি তো দারুণ প্রতিভাবান মানুষ! গান শিখতেন জানতাম না। এখন তো দেশে আসলে একটা সঙ্গীতাসরের আবেদন করতেই পারি, নাকি? ===
আমার জীবনের একটা বড়ো আফসোস, ধ্রুপদী সঙ্গীত শিখতে না পারা। সেই ছোটবেলায়ই ইচ্ছা হয়েছিল, শুরু করেছিলাম খেয়াল তালিম। তারপরে ক্যাডেট কলেজ। তাই শেখা হয়নি।
===
আজকে সেই দুঃখটা মনে করিয়ে দিলেন। ইমন জুবায়েরের রাগ বিষয়ক পোস্টগুলোও আমি এজন্যে এড়িয়ে যেতাম।
===
(মেইলটা আপাতত আরেকজনের কাছে। সে ফেরত দিলেই আপনার কাছে দিব। আপনাকে যেদিন বলছিলাম, তার আগেই আমার আরেক বন্ধুর কাছে ছিল।)
লেখক বলেছেন: হাহা, গান শিখতাম জানলে এখন। দুঃখ কোরোনা। দেশে এলে অবশ্যই চেষ্টা করব আমার হেঁড়ে গলায় কিছু শোনাবার
। রোমে যাব খুব সম্ভব, একটা প্রোগ্রামে, গান গাইতেই।
ইমন জুবায়ের বলেছেন:
@ ছন্নছাড়ার পেন্সিল ...সবার ধ্রুপদী সঙ্গীত শেখার ভাগ্য হয় না। যেমন আমার। ভীষন ইচ্ছে ছিল ...। যা হোক। ধ্রুপদী সঙ্গীত নিয়ে পড়াশোনা করে আর বিস্তর শুনে শুনে ক্ষোভ আর অভিমান অনেকটাই স্তিমিত করা যায় । কী বলেন?
লেখক বলেছেন: এই যেমনটি আমি এখন। ইমন ভাইয়ের লিখা পড়ে হারিয়ে যাই ধ্রুপদীর তালে।
সোজা কথা বলেছেন:
জটিল! স্যালুট রইল এমন একটি চমৎকার রাগ নিয়ে লেখার জন্য। স্বরের সুক্ষতা বিচারে কর্ণাটক ধারাটি অনেক বেশী কঠিন মনে হয়।
লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ অনিক ভাই। কর্ণাটক ধারাটি বেশ কিছু শক্ত নিয়মকানুন মেনে চলে। এসব নিয়মকানুন যতটুকু জানি, তা নিয়ে একটা পোস্ট দেব দেখি। আবারো ধন্যবাদ, অশেষ।
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন:
@জুবায়ের ভাই, আমার তো অন্য সঙ্গীতও শেখা হলো না। যাবতীয় ইনস্ট্রুমেন্ট আমাকে একটুও ভালা পায় না। শিখতে গেলে কিছুতেই বাগে আসে না, তাই হাল ছেড়ে দিয়েছি! লেখক বলেছেন: আমাকেও কোন যন্ত্র ভালা পায় না। অবশ্য চেষ্টাই করিনি কোন এক অজানা কারণে। কোনরকম হারমোনিয়ামটা।তাও কতকাল আগেই তুলে রেখেছি। ধুলো জমেছে কত! গিটার ধরতে গিয়ে আঙুল কেটেছি। তবে একটা যন্ত্র শিখতে চাই এখনও, সেটা হল ভায়োলিন।
লেখক বলেছেন: শুনলাম ভাইয়া। ল্যাবে কাজের মাঝেই চোখে পানি চলে এল।
ইমন জুবায়ের বলেছেন:
চোখে পানি আসার মতই।
লেখক বলেছেন: ওখানে আপনার কমেন্ট এর সাথে সহমত। এ সুর শেষ হবার নয়।
আকাশ অম্বর বলেছেন:
অসাধারণ সাদাত ! সাহাদাত তোমার গলার প্রশংসা করছিলো ঐদিন।
দেশে আসলে তোমার গলা আর ইমন ভাইয়ের গিটারের সূর মূর্ছনার নীরব দর্শক থাকতে চাই।
লেখক বলেছেন: ঠিক আছে, যা পারি শোনাব। তখন তেড়ে এসোনা যেন, আগেই বলি। গণপিটুনিকে বড্ড ভয়।
লেখক বলেছেন: ও বাবা! তাহলে তো আগেই পেছন দরজা খোলা রাখতে হবে। দেখেছো, কি করে বুঝে গেলাম তুমি তাড়া করতে পারো। ![]()
![]()
সূর্য বলেছেন:
উস্তাদ শাহিদ পারভেজকে এই প্রথম শুনলাম। খুবই মিষ্টি করে বাজিয়েছেন ভদ্রলোক। তানের কাজগুলো অসাধারণ। বিশেষ করে ৯:২৩ মিনিট থেকে যে তানকারি করলেন, নিঃশ্বাস বন্ধ হয়ে আসে!ইমন জুবায়েরকে ধন্যবাদ বিশেষ করে যে তিনি এই ব্লগবাজারের নানান হট্টগোল আর ধূলো-বালির মধ্যে একটুকরো সবুজের আশ্রয় নির্মাণ করেন যেখানে দুদন্ড শান্তির জন্য বসা যায়। আর আপনাকেও ধন্যবাদ সেই কঠিন কাজে যোগ দেয়ায়। আশা করি আরো পাবো আপনার কাছে।
লেখক বলেছেন: ধন্যবাদের সবটুকু পাওনা আসলে বেশ কয়েকজন মানুষের, যাদের মধ্যে ইমন ভাই অন্যতম। আপনার কথাগুলো মন ছুঁয়ে গেল।
উস্তাদ পারভেজের অন্য কম্পোজিশন গুলোও ইস্নিপ্স এ পাবেন আশা করি। অনেক অনেক ধন্যবাদ পড়ার জন্যে। আমার এই ভাঙা ব্লগে স্বাগতম। লিখার আলসেমিটা যে আমায় ছাড়েনা। তাই পড়তেই ভালো লাগে বেশি।
ইমন জুবায়ের বলেছেন:
@ সূর্য ...আমার কথা হল সবই থাকুক ব্লগে-সেই সঙ্গে গানটাও থাকুক; আর সে গান আমাদের হিরণময় উত্তাধিকার-সেই ধ্রুপদী গান হলে আরও ভালো হয়। ধন্যবাদ।
লেখক বলেছেন: গান শোনা ছাড়া যে কিছুই শুরু করতে পারিনা।
লেখক বলেছেন: তনুজা'পু, খুব খুব খুব খুশি হয়ে গেলাম। শরীরটা ভালো নেই। কিন্তু আপনার কথা শুনে খুব ভালো লাগছে।
উৎসর্গটা পারফেক্ট-একদম
লেখক বলেছেন: ঠিক আছে ভাইয়া। শুনবেন কিন্তু অবশ্যই।
লেখক বলেছেন: তাই বলে রেগে গিয়ে মাইনাস দিয়ে দেবেননা যেন
। সব সংগীতের জননী হল ধ্রুপদী সংগীত।
গায়ত্রী সান্যাল বলেছেন:
প্রিয় পোস্ট
লেখক বলেছেন: খুব খুব খুশি হলাম। আমার ব্লগে আসবেন আরো।
সুরঞ্জনা বলেছেন:
খুব ভালো লাগল।রাগ সঙ্গিতের কিছুই বুঝিনা, কিন্তু শুনতে ভিষন ভালো লাগে।
আপনার লিখাটি প্রিয়তে রাখলাম।
লেখক বলেছেন: নিজেকে সন্মানিত মনে করছি সুরঞ্জনা। স্বাগতম আমার ব্লগে।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

















