আমার প্রিয় পোস্ট

একটি পিয়ানো রাত

২২ শে মে, ২০০৯ রাত ১১:৩৪

শেয়ারঃ
0 0 0

আমার কাছে পিয়ানো আর রাত সমার্থক অনেকটাই। পিয়ানোতে মানুষের মনের কথাটি কত গভীর করে প্রকাশ করা যায় মোৎসার্ট, বিথোভেন এর কম্পোজিশন গুলো শুনলে অনুভব করা যায়। প্রায় রাতেই পিয়ানোর মূর্ছনাতে হারিয়ে যেতে দোষ কোথায়? আজ মোৎসার্ট নয়, শুনছি অন্য কম্পোজারদের সৃষ্টি।

চপিন ওয়াল্টজ এর নকটার্ন তো রাতেরই জন্যে।

আমেরিকান কম্পোজার এবং পিয়ানিস্ট লোয়েল লিবারম্যানের এই কম্পোজিশনটি শুনে চোখ বন্ধ করলে যেন সাগরপাড়ে চলে যাই।


ক্লড ডিবাসির "ক্লেয়ার ডি লিউন" শোনেনি এমন মানুষ বোধকরি খুব বেশি নেই।


পিয়ানোর কথা বললাম আর পিয়ানো ম্যান বিলি জোয়েল এর এই গানটার কথা না বললেই নয়।

ডেভিড হিকেন্স এর "ফ্রানসেসকা" শুনতে শুনতে প্রায় রাতেই ঘুমের রাজ্যে ডুব দেই।


অস্ট্রেলিয়ান ক্লাসিক্যাল পিয়ানিস্ট ফিওনা জয় হকিন্সের "ফ্রম দ্যা আউটসাইড" চোখে যেন একটা ঝর্ণার ছবি এঁকে দেয়।


নাহ, পারলাম না। মোৎসার্ট চলেই এল। সমুদ্র আর সুর এক হয়ে গেল। বুঝতে পারি সুখ আর দুঃখের মাঝের রেখাটি খুব সূক্ষ্ম। এ যেন স্মৃতির সাগরে ডুব দেয়া। আর সাথে যদি সমু্দ্রের গর্জন সঙ্গী হয় তাহলে সুরের ভুবনে হারিয়ে গেলে কেউ কি পারবে আমায় আটকে রাখতে?


এরপরও যাদের ঘুম আসছেনা, তাদের জন্যে এই ঘুমপাড়ানি লুলাবি।


রাত আসুক তার সবটুকু সৌন্দর্য নিয়ে এ কামনা সবার জন্যে। শুভরাত্রি।

 

সর্বশেষ এডিট : ২২ শে মে, ২০০৯ রাত ১১:৩৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২২ শে মে, ২০০৯ রাত ১১:৩৯

লেখক বলেছেন: দানকে দানকে :):)

২. ২২ শে মে, ২০০৯ রাত ১১:৩৮
ইমির বলেছেন: হ্যাপি বার্থ ডে সাদাত ভাই
২২ শে মে, ২০০৯ রাত ১১:৪০

লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ তৌসিফ। তোমার মনে আছে? ওয়াও।

৩. ২২ শে মে, ২০০৯ রাত ১১:৪০
চরণ দাস বলেছেন: আমার কাসে চাকতি রেকর্ড আসে। :)

২২ শে মে, ২০০৯ রাত ১১:৪২

লেখক বলেছেন: ইস, কি ভাগ্য আপনার! সেরেনেড আগেই শুনেছিলাম। আবার শুনলাম। অনেক অনেক ধইন্যা :):)

৪. ২২ শে মে, ২০০৯ রাত ১১:৪৩
আমড়া কাঠের ঢেকি বলেছেন: চুপি চুপি বাড্ডে করতাছেন! এইটা তো ঠিক না........ :) জলদি কেক কুক লাগান! ;)
২২ শে মে, ২০০৯ রাত ১১:৫০

লেখক বলেছেন: বুড়ার আবার বাড্ডে!! তৌসিফ দিল তো সব গোমর ফাঁসায়া। আর রাত ১২টা তো বাজে নাই এখনও।
কমেন্টে ছবি দিবার পারিনা। আইচ্ছা, জুলাইতে আইসা খাওয়ায় দিবোনে।

৫. ২২ শে মে, ২০০৯ রাত ১১:৪৫
বিডি আইডল বলেছেন: আমার পছন্দের একটা দিলাম (ঠিক ঘুমের জন্য যুৎসই নয়...ড্রাইভিং এ শুনি)



রবার্ট মাইলস আমার অন্যতম পছন্দের
২২ শে মে, ২০০৯ রাত ১১:৫১

লেখক বলেছেন: রবার্ট মাইলসের এ কম্পোজিশনটি আমারও অন্যতম পছন্দের। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

৬. ২২ শে মে, ২০০৯ রাত ১১:৪৬
স্বপ্ন-বয়ান বলেছেন: অনেক দিন পর। পিয়ানো আমারো ভীষণ প্রিয়। আজ আপনার জন্মদিন?
জানতাম না।
***** শুভ জন্মদন *****
২২ শে মে, ২০০৯ রাত ১১:৫২

লেখক বলেছেন: খুব খুব ভালো লাগল চয়ন ভাই। অনেক অনেক ধন্যবাদ।

৭. ২২ শে মে, ২০০৯ রাত ১১:৪৭
বিডি আইডল বলেছেন: জন্মদিন নাকি! শুভেচ্ছা থাকলো!!
২২ শে মে, ২০০৯ রাত ১১:৫৩

লেখক বলেছেন: এই তো ভাইয়া..না..মানে!!

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। দোয়া করবেন।

৮. ২৩ শে মে, ২০০৯ রাত ১২:০৬
শূন্য আরণ্যক বলেছেন: চমৎকার কালেকশন

পিয়ানো শুনি নাই তেমন ।
মুভিতেই যতটুকু ।

থ্যাংকস আর প্রিয়তে ।
২৩ শে মে, ২০০৯ রাত ১২:১৪

লেখক বলেছেন: খুব খুশি লাগছে আপনার ভালো লেগেছে বলে। কৃতজ্ঞতা।

৯. ২৩ শে মে, ২০০৯ রাত ১২:১৬
আকাশ অম্বর বলেছেন:

শুভ জন্মদিন বন্ধু।
এই অদ্ভুত সুন্দর পিয়ানোর তালে চলুক তোমার জীবন। থাকুক ক্লড ডিবাসির গাণিতিক উৎকর্ষ।
!:#P
২৩ শে মে, ২০০৯ রাত ১২:৪৪

লেখক বলেছেন: ধন্যবাদ বন্ধু। তোমার জন্যেও শুভকামনা।

১০. ২৩ শে মে, ২০০৯ রাত ১২:১৯
শূন্য আরণ্যক বলেছেন: হ্যাপি বাড্ডে :)

কেক কুক কই ??
!:#P

২৩ শে মে, ২০০৯ রাত ১২:৪৫

লেখক বলেছেন: কেক তো কুক এখনও কুক করেনাই। কমেন্টে ছবি যে দিতে পারিনা :|

২৩ শে মে, ২০০৯ রাত ১:২৩

লেখক বলেছেন: কেক তো নাই, এইটা খান, মজা হইসে আশা করি :)

১১. ২৩ শে মে, ২০০৯ রাত ১২:২৪
আকাশ অম্বর বলেছেন:

শূন্য আরণ্যক বলেছেন: হ্যাপি বাড্ডে :)

কেক কুক কই ??

হ্যাঁ, কই কই কই??? !:#P
২৩ শে মে, ২০০৯ রাত ১২:৪৬

লেখক বলেছেন: আছে আছে আছে...এই নেও

১২. ২৩ শে মে, ২০০৯ রাত ১২:২৫
স্বপ্ন-বয়ান বলেছেন: এতো ভালা লাগলেই তো হবে না, সাদাত ভাই। জন্মদিনের খানাপিনা কই...??
২৩ শে মে, ২০০৯ রাত ১২:৪৭

লেখক বলেছেন: জন্মদিনের খানাপিনা তো রেডি। চলে আসেন এখুনি। চিংড়ি মাছ দোপেঁয়াজা, চলবে?

২৩ শে মে, ২০০৯ রাত ১:১৯

লেখক বলেছেন:

২৩ শে মে, ২০০৯ রাত ১২:৪৮

লেখক বলেছেন: অনেক অনেক অনেক ধন্যবাদ অনন্ত। ভালো থাকুন।

২৩ শে মে, ২০০৯ রাত ১:০৮

লেখক বলেছেন: এই নাও, তোমার জন্যে

২৩ শে মে, ২০০৯ রাত ১:২১

লেখক বলেছেন: আবার এ অবস্থা না হয় যেন ;);)

২৩ শে মে, ২০০৯ রাত ১:২৫

লেখক বলেছেন: চিংড়ি দোপেঁয়াজা দিই?

১৭. ২৩ শে মে, ২০০৯ রাত ১:৪২
এন এইচ আর বলেছেন: আমড়া কাঠের ঢেকি বলেছেন: চুপি চুপি বাড্ডে করতাছেন! এইটা তো ঠিক না........ :) জলদি কেক কুক লাগান! ;)


সাদাত ভাই এইটা ঠিক না ভাই। আমরা কাছের মানুষ আমগোতো কিছু খাওয়াইবেন। তা না পলায়া পলায়া বাড্ডে করেন।

আপনার চিংড়ি দিয়া রাতের খাবার খাইলাম। সত্যি এরকম ভাবেই রান্না করা হয়েছিল।

অফটপিক পিয়ানো আমি শুনিনা শুনলে মন খারাপ হয়।
২৩ শে মে, ২০০৯ রাত ২:০১

লেখক বলেছেন: আরে, বুইড়ার আবার বাড্ডে?? কিসুই করতেসিনা। চলে আসেন, যেকোন সময়।

পিয়ানোর এই কম্পোজিশনগুলো শুনেন, মন ভালো হয়ে যাবার কথা। আর ঘুমাবার আগে শেষের লুলাবিটা শুনেন।

১৮. ২৩ শে মে, ২০০৯ রাত ১:৫৪
আকাশ অম্বর বলেছেন:

চিংড়ি জিনিসটা আগে এত ভালো লাগতো ছোটবেলায়। অতিরিক্ত খাওয়ার জন্য একবার পেট ব্যাথায় মারাই যাচ্ছিলাম। তারপর থেকে বন্ধ। ইস্‌ ! লোভ লাগলেও কিছু করার নাই। :((
২৩ শে মে, ২০০৯ রাত ২:০২

লেখক বলেছেন: আরে বন্ধু, কাইন্দোনা। আজকে খাও। তবে বেশি খেওনা। কোলেস্টেরল আছে কিন্তু।

১৯. ২৩ শে মে, ২০০৯ রাত ২:০২
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:
অসাধারণ পোস্ট। আমারও অনেক প্রিয়। কিছু কালেকশানও আছে।
+
২৩ শে মে, ২০০৯ রাত ২:০৫

লেখক বলেছেন: খুব খুব ভালো লাগলো নির্ঝর। আপনার কালেকশানগুলো শুনতে চাই। সময় পেলে আমার ব্লগে কড়া নেড়ে যাবেন। রাগ চারুকেশীর পোস্ট টি দেখুননা, ভালো লাগবে।
Click This Link

অনেক অনেক ধন্যবাদ।

২০. ২৩ শে মে, ২০০৯ ভোর ৫:০৭
হাসান মাহবুব বলেছেন: পিয়ানো, কেক আর জন্মদিন! দারুন কম্বিনেশন! হেপি বাড্ডে!!
২৩ শে মে, ২০০৯ দুপুর ১২:৪৭

লেখক বলেছেন: অনেক অনেক ধইন্যাপাতা হাসান ভাই। আপনার জন্যে ইস্পিশাল

২৩ শে মে, ২০০৯ দুপুর ১২:৪৯

লেখক বলেছেন: অনেক অনেক অনেক ধন্যবাদ ইমন ভাই। পিয়ানোর কালেকশন কেমন লাগল? আপনার জন্যে ব্ল্যাকফরেস্ট কেক

২৪ শে মে, ২০০৯ রাত ৩:৩৫

লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। স্বাগতম আমার ব্লগে।

২৩. ২৪ শে মে, ২০০৯ ভোর ৫:২৭
তনুজা বলেছেন: খাইছে
সাদাত তুমি বলনি জন্মদিন পার হয়ে গেল
তারপর তোমার এফবিতেও নেই বার্থ ডে

কি কান্ড দেখতো
শুভ জন্মদিন! শুভ জন্মদিন!! ---অনেক অনেক আশীর্বাদ দুজনের জন্যই



আর পোস্ট প্রিয়তে রাখলাম ---তা না হলে বারবার শোনা যাবে না
২৪ শে মে, ২০০৯ ভোর ৫:৩৩

লেখক বলেছেন: আপনিই বলেন আপু নিজেরটা কি নিজে বলা যায়? বুড়োর আবার বাড্ডে! এফবিতে ইচ্ছে করেই হাইড করে রেখেছি বাড্ডে। তৌসিফ না বললে এখানেও কেউ জানতনা। একেবারে সাদামাটা আমার মত করে কাটিয়েছি। তবে ভেবেছিলাম আপনার শুভকামনা পাব। পেলাম। হোক না দেরি। খুব খুব ভালো লাগল। আমাদের জন্যে আপনার আশীর্বাদ আলোর পথ দেখাবে, দেখাবে সুখের পথ।

আপনি পোস্ট প্রিয়তে রাখায় নিজেকে খুব সন্মানিত ফিল করছি, সত্যি!

২৪. ২৪ শে মে, ২০০৯ রাত ৮:০১
নাহিন বলেছেন: ওয়িইইইইইইঈইঈইইইঈ আপনেও পিয়ানো-প্রমিক???
জটিল।
আমিও পিয়ানো সেরম ভালা পাই :)
২৪ শে মে, ২০০৯ রাত ৮:০৪

লেখক বলেছেন: আপনাকে বিশাল প্লাস দিলাম তাহলে। :)

২৫. ২৫ শে মে, ২০০৯ ভোর ৫:৪৮
আশরাফ মাহমুদ বলেছেন: উফ, এতক্ষণ অনেক কষ্ট করে সবগুলো নামিয়ে নিলাম। আপনাকে ধন্যবাদ জানাই শেয়ার করার জন্য।
২৫ শে মে, ২০০৯ বিকাল ৩:১৬

লেখক বলেছেন: :) খুব দুঃখিত কষ্ট দেবার জন্যে। আশা করি শুনবার পরে আমার উপর খুশিই হবেন :)। খুব খুব খুশি হলাম আপনাকে আমার ব্লগে পেয়ে। অনুপ্রাণিত হলাম। অনেক অনেক শুভকামনা রইল।

২৬. ২৫ শে মে, ২০০৯ সকাল ১০:১২
মে ঘ দূ ত বলেছেন: শুনব শুনব করেও শুনা হচ্ছিল না। আজ যারও শুরু করলাম প্রথম চারটা পর্যন্ত শুনে পড়ে চার নাম্বারটায় ইনফিনিটি লুপের মাঝে পড়ে গেলাম। মানে ক্রমাগত ওটায় শুনছি। সামনে আর এগোতে পারছিনা। লুপ থেকে বেরুলো পরে বাকিগুলো শুনব নে।
২৫ শে মে, ২০০৯ বিকাল ৩:১৯

লেখক বলেছেন: চার নাম্বারটা মানে ফ্রানচেসকা তো? আমি যে প্রায় প্রতিরাতেই ইনফিনিট লুপে পড়ি। শেষ লুলাবির আগেরটাও শুনবেন এবং আমার ধারণা আবার লুপে পড়বেন :)। ভয় পেয়ে আবার না শুনবেননা যেন।

ভালো থাকবেন।

২৭. ২৫ শে মে, ২০০৯ বিকাল ৩:২৩
নম্রতা বলেছেন: একটি পিয়ানো কেনার শখ সেই ছোটবেলা থেকেই ! এখনো হয়ে ওঠেনি ! আপনার এই লেখা আবারো সেই কথাটা মনে করিয়ে দিলো !
অশেষ ধন্যবাদ !
২৫ শে মে, ২০০৯ বিকাল ৩:৩৬

লেখক বলেছেন: কৃতজ্ঞতা। পিয়ানো কিনে ফেলুননা। পিয়ানোর ভাষায় আপনার কথাগুলো শুনি আমরা।
আমার ব্লগে স্বাগতম।

২৮. ২৫ শে মে, ২০০৯ বিকাল ৫:০০
ইমির বলেছেন: ভাইয়া আমার স্মৃতি শক্তি এখনও ওত খারাপ হয় নি .........আপনার জন্মদিন কেমন কাটল?কি করেছিলেন সেদিন?
২৫ শে মে, ২০০৯ সন্ধ্যা ৬:০০

লেখক বলেছেন: তৌসিফ, তোমার মনে আছে এতে আমি খুব খুশি হয়েছি।খুব ভালো লেগেছে সেদিন। তবে সেদিন কিছুই করিনি চিংড়ি দোপেঁয়াজা ছাড়া। কি করব আবার? বয়স তো অনেক হলো। এসব বাড্ডে কি মানায় নাকি? একা বিদেশে কিইবা করার আছে। কাউকেই বলিনি এখানে। সো, কেটে গেছে অন্য সব দিন গুলোর মতই।

২৯. ২৫ শে মে, ২০০৯ সন্ধ্যা ৬:০২
মে ঘ দূ ত বলেছেন: হ্যাঁ। ফ্রানচেসকা টায়

আচ্ছা শুনবো।
২৫ শে মে, ২০০৯ সন্ধ্যা ৬:০৩

লেখক বলেছেন: শুনুন, আর অবশ্যই জানাবেন কেমন লেগেছে।

৩০. ২৬ শে মে, ২০০৯ ভোর ৪:৩৮
অনন্ত দিগন্ত বলেছেন: আরো নতুন কিছু টিউন দেন না রে ভাই .......
২৬ শে মে, ২০০৯ দুপুর ১২:৩৪

লেখক বলেছেন: ঠিক আছে, ঠিক আছে, দিবো দিবো। :) আপনি বলেছেন, অবশ্যই দিবো।

৩১. ২৬ শে মে, ২০০৯ ভোর ৫:০৫
মে ঘ দূ ত বলেছেন: Lullaby-এর আগের দুটোও ভালো লেগেছে। Baby sleeping-এরটা এখানে ব্যবহৃত হয় আইসক্রিম-ট্রাক এর মিউজিক হিসেবে।
২৬ শে মে, ২০০৯ দুপুর ১২:৩৫

লেখক বলেছেন: আইসক্রিম ট্রাকের মিউজিক? খুব মজার তো। খুব ভালো লাগলো কালেকশন গুলো আপনার ভালো লেগেছে শুনে।

২৬ শে মে, ২০০৯ দুপুর ১২:৩৬

লেখক বলেছেন: অনেক অনেক অনেক ধন্যবাদ রাঁধুনি কঁ াকন। আমার ব্লগে স্বাগতম।:)

৩৩. ২৬ শে মে, ২০০৯ সকাল ১০:৩৭
সোজা কথা বলেছেন: সরাসরি প্রিয়তে ...বয়স বাড়ানোর দৌড়ে শামিল হবার যাবার জন্য শুভেচ্ছা। আশা করি পরের জন্মদিন পর্যন্ত উপভোগ্য ব্লগে ব্লগে ভরে যাবে সব।
২৬ শে মে, ২০০৯ দুপুর ১২:৩৮

লেখক বলেছেন: অনিক ভাই, আমার যে কী খুশি লাগছে আপনার প্রিয়তে জায়গা করেছি! অনেক অনেক অনেক ধন্যবাদ আপনার শুভকামনার জন্যে। মনের বয়স বাড়াতে চাইনা,সবসময় সবুজ থাকতে চাই মনে, মননে।

২৬ শে মে, ২০০৯ দুপুর ১২:৫৪

লেখক বলেছেন: শুভ্র ভাই, আমার যে কী খুশি লাগছে বলে বোঝাতে পারবনা। আমার ব্লগে প্রথম এলেন। আর এসেই আমাকে প্রিয়তে! আপনার জন্যে শুভকামনা রইল।

৩৫. ২৬ শে মে, ২০০৯ রাত ৯:১৪
ইমির বলেছেন: চিংড়ির কথা শুনেই তো জিভে জল এসে গেল.........হাহাহা
২৬ শে মে, ২০০৯ রাত ৯:১৮

লেখক বলেছেন: তাড়াতাড়ি খেয়ে নাও। পরে পাবেনা কিন্তু। :):)

ভালো থেকো তৌসিফ।

৩৬. ২৬ শে মে, ২০০৯ রাত ৯:৩৪
সিনথিয়া জামান বলেছেন: বাহ খুব দারুন একটা পোস্ট দিয়েছেন। চমৎকার শিরোনাম এবং তারচাইতেরও চমৎকার ভিডিও গুলো। প্রিয় পোস্ট হিসেবে রেখে দিলাম। :)
২৬ শে মে, ২০০৯ রাত ৯:৩৯

লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আর প্রিয়তে নেবার জন্যে কৃতজ্ঞতা। স্বাগতম আমার ব্লগে। ভালো থাকুন।

৩৭. ২৮ শে জুন, ২০০৯ রাত ১০:৫৩
নির্জন রহমান বলেছেন: মিউজিক সম্পর্কিত জ্ঞান একেবারেই কম। তবে এখানের কয়েকটা ভিডিও ভাল লাগলো।
২৯ শে জুন, ২০০৯ রাত ৩:৩৫

লেখক বলেছেন: এসেছো, এতেই খুশি। মনে করে প্লাস দিসো তো ;)

 

মোট সময় লেগেছে ০.৯৮২০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আপাতত নিস্তব্ধতা! রঙধনুটা আমার আকাশে উঠলেই বাজবে সুর। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই