আমার প্রিয় পোস্ট

.....!!

মহিতোযের দেশে ফেরা...

১২ ই অক্টোবর, ২০০৭ সকাল ১০:২৫

শেয়ার করুন:                   Facebook

ঠিক এই জায়গায় এসেই আমার শ্বাস বন্ধ হয়ে যেতে চায়। কষ্ট বাড়ে। আমি হাস-পাস করি। নিজের হাত কামড়ে ধরতে ইচ্ছে হয়। - একটা জলজ্যান্ত মানুষ, ক্ষমতাহীন। একটা জলজ্যান্ত মানুষ, ইয়ুসলেস। একটা জলজ্যান্ত মানুষ, কিন্তু স্হবির।

চোখের সামনেই এরা প্রতারিত হচ্ছে। দুধের গর‌ু, জমিন বেচে বিদেশে আসা অসহায় এই মানুষগুলো নিয়ে চলছে রাজনীতি, টাকার নষ্ট খেলা! লোভী, কুলাং্গার বাংলার একদল জারজ সন্তান চুষে নিচ্ছে এদের প্রতিটি স্বপ্ন, ভালোবাসা, বেচে থাকার প্রতিটি সম্ভাবনা।

লোভীদের লোভ- টাকা থেকে নারী! মাংশ! রক্ত!
আর সেইসব অসহায় মানুষগুলো আটকা পড়া নিয়মের জটিল প্যাচে। ছোট ১০ জনের একটা ঘরে, ১০০ জন। একবেলা খাবার। এই ঈদে ওরা খাবার পাবে কিনা, আমি জানি না। শুধু জানি, দালালরা আজ মাসিডিজ চালায়, নাচনে ওয়ালিদের গায়ে টাকা ছুড়ে মারে...অগনিত টাকা ওদের হাতে- সেইসব মানুষগুলোর ভিটে মাটির টাকা। টাকা তো সাদা কাগজ যেন!

...তারপর একদিন মারা যায় মহিতোয! ক্ষুধার জ্বালা সহ্য হয় না ওর। গাধা একটা। সাধারণ একটা ক্ষুধা সহ্য করতে পারে না, পুরুয হয়ে ও। মহিতোযের লাশ দেশে যায়। পাগলের মতো চিতকার করে বুড়ো মা!

আমরা এখানেই থাকি। দালালরা নারী মাংসে উচছাস করে।
হাই কমিশনের একদল নষ্ট, লোভী টাকার আচলে মুখ বন্ধ রাখে।

আর আমি- আমার শ্বাস বন্ধ হয়ে যেতে চায়। আমি হাস-পাস করি। নিজের হাত কামড়ে ধরতে ইচ্ছে হয়। কিছুই করতে পারি না ঐ সব অমানুষদের সাথে। অসহায়। পরাজিতের গ্লানি নিয়ে আমি এইসব ব্লগ লিখি শুধু্ই...


** এটা মালয়েশিয়ার শ্রমিক রাজনীতি নিয়ে লেখা।

 

 

  • ৬ টি মন্তব্য
  • ২৪২ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৪ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ১২ ই অক্টোবর, ২০০৭ সকাল ১০:২৮
comment by: বিবণ বলেছেন: ৫
২. ১২ ই অক্টোবর, ২০০৭ সকাল ১০:৪৫
comment by: আইরিন সুলতানা বলেছেন: আমরা জাতি হিসাবে এখন দুই ভাগে বিভক্ত - একদল অলস আরেকদল কর্মঠ । অলস কারা ? নিঃসন্দেহে আমরা । যারা অনেক পড়াশুনা করি, লেখালিখি করি, আবেগ নিয়ে বেগবান হই, সত্যি-মিথ্যে, ইথিকস নিয়ে মাতামাতি করি। আরেকদল, তারা ঝোঁপ বুঝে কোপ মারে; যা পেতে চায় তাই পায়। আমরা বুলি সর্বস্য, তারা দাবার গুটির চাল চেলে অভ্যস্ত।

একটা নিতান্তই বিতর্কিত অনুভূতি প্রকাশ করি । আমার তো মাঝে মাঝেই মনে হয়, বাঙালী না বুঝেই যুদ্ধ করেছিল !!! হুজুগে মাতোয়ারা বাঙালী ! বুঝে-শুনে করলে কিনবা ৯ মাসের জায়গায় ৯ বছর লাগলে আমরা দেশ, স্বাধীনতা, ঐতিহ্য, মানুষ, রক্ত - এসবের মূল্য দিতে জানতাম।

আমার কেন জানি মনে হয়, আমরা সব কিছুতেই একটা প‌্যাঁচ খেয়ে গেছি। মাকড়শার আঠা গেয়ে লেগে গেছে, আমরা প্রতিনিয়তই জালে লেপ্টে যাচ্ছি; শেষটা কি হবে? কুঁতকুঁতে চোখের মাকড়শা আমাদের গিলে ফেলবে একসময়...
৩. ১২ ই অক্টোবর, ২০০৭ সকাল ১০:৫০
comment by: আইরিন সুলতানা বলেছেন: আহ্! কঠিন কথা হয়ে গেল অনেক। যেটা না বললেই নয় - স্বাগতম, সুস্বাগতম ! এক 'বাশার'কে নিয়ে আর কতদিন খেলা যায় ? হি হি হি...

পোস্টের বিষয়বস্তু পছন্দ হয়েছে। দরকার ছিল...
৪. ১২ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৩:০১
comment by: নতুন বলেছেন: its not one way crime.... two way...first one is the cunning people of our country...they just want to earn money..they dont care about other peoples life or money...and the 2nd one is our people they are also foolish and they beleave what this cheat people told them.... you just cant run after a dream...you are risking your life, money,time every thing...
৫. ১২ ই অক্টোবর, ২০০৭ রাত ৮:২২
comment by: আইরিন সুলতানা বলেছেন: ওহ্! ঈদ মোবারক ! ঈদ প্রস্তুতি কেমন ? আমাদের এখানে চাঁদ উঠি উঠি করেও শেষে উঠলনা...
৬. ১৯ শে নভেম্বর, ২০০৭ রাত ৯:১৮
comment by: আইরিন সুলতানা বলেছেন: কদিন আগে শুনলাম আপাতত মালয়শিয়াতে শ্রমিক পাঠানো নাকি স্থগিত...কিন্তু পত্রিকায় তো প্রতিনিয়তই নানা চাকরীর বিজ্ঞাপন আসছে...

 



 


ঞ!শ!ধ!
কুয়ালা লামপুর.
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ১৩৪৮৮