রামগরুড়ের ছানা -- সুকুমার রায়
১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:০৫
রামগরুড়ের ছানা হাসতে তাদের মানা,
হাসির কথা শুনলে বলে,
``হাসব না-না, না-না!''
সদাই মরে ত্রাসে--- ওই বুঝি কেউ হাসে!
এক চোখে তাই মিটমিটিয়ে
তাকায় আশে পাশে।
ঘুম নাহি তার চোখে আপনি ব'কে ব'কে
আপনারে কয়, ``হাসিস যদি
মারব কিন্তু তোকে!''
যায় না বনের কাছে, কিম্বা গাছে গাছে,
দখিন হাওয়ার সুড়সুড়িতে
হাসিয়ে ফেলে পাছে!
সোয়াস্তি নেই মনে--- মেঘের কোণে কোণে
হাসির বাষ্প উঠছে ফেঁপে
কান পেতে তাই শোনে!
ঝোপের ধারে ধারে রাতের অন্ধকারে
জোনাক জ্বলে আলোর তালে
হাসির ঠারে ঠারে।
হাসতে হাসতে যারা হচ্ছে কেবল সারা,
রামগরুড়ের লাগছে ব্যথা
বুঝছে না কি তারা?
রামগরুড়ের বাসা ধমক দিয়ে ঠাসা,
হাসির হাওয়া বন্ধ সেথায়,
নিষেধ সেথায় হাসা।
লেখক বলেছেন: টুমি আমাকে ভয় দেকাও কেন?
আম্মুঊঊঊঊঊঊঊ..
িঅনুশীলনকািরনী বলেছেন:
প্রিয় তালিকায় রাখলাম।
লেখক বলেছেন: থাঙ্কু খালামনি।
লেখক বলেছেন: টুমি হাসছো কেন?
রামগরুড়ের ছানা ব্যাথা পাবেতো।
লেখক বলেছেন: তুমিও পচা খালামনি। টুমিও হাসছো। টোমার সাথে আড়ি।
পুষ্প বলেছেন:
তুমি কি গ্যাদা পিচ্চি নাকি ল্যাদা পিচ্চি?
লেখক বলেছেন: আমি ল্যাদাবেদা পিচ্চি।
রাশেদ বলেছেন:
হা হা! পিচকা!
লেখক বলেছেন: তুমিও হাসো ![]()
নবজন্ম বলেছেন:
কেঁদো না পিচ্চি সোনা । আমি পুষ্প-কে বোকে দেব। তুমিও একটু ভ্যাঙায়ে দাও।
নবজন্ম বলেছেন:
সোনা পিচ্চি টুমি পুষ্পর ম্যাও তবিটা দেকে ভয় পেও না।
লেখক বলেছেন: তুমি একটা লক্ষীই ই ই ই খালামনি... পুষ্প খালামনি পচা...
নবজন্ম বলেছেন:
পুষ্পর কাছ থেকে টোমাকে ওই ম্যাও তবিটা এনে দেব।
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন:
আল্লাহ... পুচকি ... আমি হাচলাম কৈ? আমিটো ইট্টুও হাচিনাই ছট্টি বলচি... ইট্টুও হাচি নাই
এইডে ডেক আমার মুড অব..
রাতমজুর বলেছেন:
বাইচা থাকো বাবা। +



















দুষ্টমি কোরনা। ম্যাও আছে কিন্তু।