বস কহিল, “তোমার কি বোর্ড হইতে এইসব কথা বাহির হইতেছে কেন?
আমি কহিলাম,” বস মাঝে মাঝে জানান দিতে হয় আমিও মফস্বলের পোলা। পাবলিকে সুশীল ভাবিয়া নিলে বড়ই সমস্যা।
বস কহিল, “তুমি আইজুর খারাপটা নিয়াছো, ভালোটা নাও নাই। ব্যাধি সংক্রামক স্বাস্থ্য নয়।“
আমি কহিলাম, “ বস, আইজুর ভালোটা বাহির করিতে শার্লক হোমস, ব্যোমকেশ এবং ফেলুদাকে একসাথে অ্যাসাইনমেন্ট দিলেও উহারা ফেল মারিবে। আর আমার গালি শিখিতে আইজু লাগিবে!!!! আইজু আম্রিকা হইতে আসিলে আমার নিকট পাঠাইয়া দিয়েন, উহারে লং কোর্স শর্ট কোর্স দিয়া দিব। জুকারবার্গ যদি ইহার পর আইজুর ভয়ে ফেসবুক বন্ধ করিয়া দেয় তবে আমাকে দোষ দিতে পারিবেন না।
বস কহিল, “না না আমি আরিফ জেবতিকের সাথে কথা কহিয়াছি, ফেসবুকে গালাগালিকে আউট ডেটেড করিয়া দিতে হইবে।
আমি কহিলাম, বস, আরিফ জেবতিক হইতেছে স্টার আর আমি সুতায় প্যাঁচানো পাতার বিড়ি। কাহার সহিত কাহার তুলনা।
বস কহিলেন, “ ফেসবুকে চুচিল, ভাদা, ছাগুর এই গর্হিত শব্দগুলির যথেচ্ছ ব্যবহার বন্ধ করিতেই হইবে।
আমি কহিলাম, বস আমি পারিব না, ছাগুকে ছাগু না ডাকিলে আমি পেট ফাটিয়া মরিয়া যাইব। আমাকে ছাগু ডাকিতে দিতেই হইবে।
বস রাগত স্বরে বলিলেন, কেন?
আমি কহিলাম, কারণ ইহা আমার ছাগুতান্ত্রিক অধিকার। ইহাতে আপনি হাত দিতে পারিবেন না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



