[গাঢ়]দেয়ালের লেখায় অনেক প্রাণ[/গাঢ়]
২২ শে সেপ্টেম্বর, ২০০৬ রাত ২:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বৃত্তের বাইরে বেরোতে পারিনা
তবু তাকে চেনার চেষ্টা করি
হাজারো অনুভূতি দিয়ে;
স্বপ্নের বেড়াজাল ডিঙ্গানো
অনেক কঠিন, তবুও
বৃত্তের ভেতরে ঘুরপাক খাই।
ঘুরতে ঘুরতে বারবার
দেয়ালগুলোতে ধাক্কা লাগে
ঠান্ডা, নিষ্প্রান, বিশাল স্যাতসেঁতে
ইট পাথরের দেয়ালগুলোকে
আর দুরের মনে হয়না।
কবে যেন সেগুলো শেকড়
গড়ে নিয়েছে সত্ত্বার গভীরে।
সেখানে চেনা-অচেনা
অস্পষ্ট অনুভূতিগুলো
খোদাই করি অসংলগ্গভাবে।
অতীত, বর্তমান, ভবিষ্যত
মিলে মিশে একাকার হয়ে যায়
সব বিশ্বাস-অবিশ্বাস
ঘৃণা, ভালোবাসা, ভয়
একে একে জায়গা করে নেয় দেয়ালে,
দেয়ালের লেখায় অনেক প্রান
সর্বশেষ এডিট : ২২ শে সেপ্টেম্বর, ২০০৬ রাত ২:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এখানে ঘুমিয়ে আছে কে?
আমি তো দেখছি সবাই জেগে
চাঁদ সূর্য হতে শুরু করে এ্যমাজন বনের অদ্ভুত প্রজাপতিটিও
ভিনগ্রহের শত বছর আয়ুর বাসিন্দারা
প্রতিটি ধূলিকণা এমনকি অদৃশ্য পবনও
গভীর সায়রের মৎস্যকন্যা হতে শুরু করে বিস্তৃত...
...বাকিটুকু পড়ুন
আব্বাসউদ্দীন আহমদের কণ্ঠে ভাওয়াইয়ার সেই কালজয়ী সুরটা আজকাল ঘনঘন খুব মনে পড়ছে-
...
...বাকিটুকু পড়ুনসরকারের যে কোন বড় সিধান্ত গুলো কেমন হওয়া উচিত! বহুবার বলেছি, যারা আমার সাথে আছেন তারা নিশ্চয় দেখেছেন। সরকার যে কোন সিধান্ত দেবার আগে তার হাতে গবেষণা পত্র (কোন শিক্ষক... ...বাকিটুকু পড়ুন
পৃথিবী প্রতিদিন একটি নতুন উচ্চতা আবিষ্কার করে।
কোনো জানালায় আলো জ্বলে,
কোথাও কাচের গায়ে সাঁটা হয় আরেকটি সাফল্যের বিকেল।
সিঁড়িগুলো মানুষের পদচিহ্নে মসৃণ হতে থাকে।
আমি দূর থেকে দেখি—
যেন আমার চোখই কেবল যাত্রা করে,
শরীর... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
ইসিয়াক, ১২ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:০৮

ঝিরিঝিরি বৃষ্টি, সেই সাথে গুমোট আকাশ। মেঘাচ্ছন্ন আবহ । একটানা টুপটাপ আওয়াজ ছাড়া চারদিক সুনসান।বৃষ্টি তার ক্লান্তি কাটাতে যেই একটু থমকে দাঁড়িয়েছে অমনি বুনো শালিকেরা নেমে এলো খাবারের...
...বাকিটুকু পড়ুন