আমার ভিতর তুমি থাকো আমি কোথায় রই, আমি না থাকিলে তোমার থাকার জায়গা কই?

শেকড়

২৯ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:৪৭

শেয়ার করুন:                   Facebook

স্মৃতির ছায়া দাঁড়ায় জানালার ওপাশে
মৃত অস্তিত্বের তাকে থমকে যায় সময়,
ডুকরে কাঁদে অন্ধকারে ধূসর স্বপ্নেরা
নোনা কুয়াশায় অস্পষ্ট সামনের দিনগুলো।

ভীড়ের মাঝে খুঁজি পরিচিত মুখ
কোথায় আটকে থাকে স্মৃতির প্রতারনায়,
ঘুমের ঘোরে প্রতিদিন প্রার্থনা,
সাদাকালো স্বপ্নের আবছা আলোয়
বর্নহীন স্বপ্নগুলো অনেক কাছের মনে হয়।

আমরাতো ভুলে যেতে চাই সবকিছু
তবু কেন আটকে থাকি পিছুটানে?
এ যেন সবশেষে আবারো পেছনে ফেরা
শেকড় ছেঁড়ার কান্না থামবেনা কোনোদিন।

 

 

  • ২৩ টি মন্তব্য
  • ১৩৯ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৫ জনের ভাল লেগেছে, ২ জনের ভাল লাগেনি
১. ২৯ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:৫০
comment by: বদরুল খান বলেছেন: আমার পোস্টে মাইনাস দেওয়ার জন্য ধন্যবাদ।

আপনাকে একটা প্লাস।

কেননা এই কবিতাটা অনেক সুন্দর হইছে।

ধন্যবাদ দিপু ভাই। আশা করি পরবর্তী পোস্ট গুলোতে বাপ-দাদার পরিচয় রাখবেন।
২৯ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:৫৮

লেখক বলেছেন: আপ্নের পোস্টে মাইনাচ!!! আগে কখনো আপ্নার পেইজে গেছি বইল্লা মনে হয়না। আজকে বোধহয় ইউনুস খানের ব্যান নিয়া একটা লেখা দিছিলেন। ঐখানে একটা ফানি কমেন্ট দিয়েছি। যা ইউনুস বুঝতে পারবে। আর ইউনুসও জানে আমি তার সঙ্গে এইভাবে ফান করি।

কিন্তু হঠাৎ কইরা বাপ-দাদা নিয়া কথা তুলনেন ক্যান? আমার একটা কথা মনে হয় কি জানেন, কেউ যখন অন্যের কাছে কিংবা নিজের কাছে নিজে হেরে যায় তখনই শুধু বংশ পরিচয় নিয়া টানাটানি করে। আমার বিশ্বাস, আপনি সেই কোয়ালিটির নন।

স্পেশাল ধন্যবাদ আপনাকে।

২. ২৯ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:৫২
comment by: রাঙা মীয়া বলেছেন: ইদানীং কবিতা লিখছেন বড়ো ? আপনাকে ভালো পাই না---মাইনাস
২৯ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:৫৯

লেখক বলেছেন: কবিতা ছিল আমার প্রথম প্রেম।

মাইনাচ দেয়ার জন্য ধন্যবাদ।

৩. ২৯ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:৫৪
comment by: মিলটন বলেছেন: খুব ভাল লাগলো কবিতাটি। +



@ রাঙা মীয়া

দীপু আগাগোড়াই কবিতা লিখতো। তবে মাঝখানে অনেকদিন কবিতা দেয়নি।
২৯ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:০১

লেখক বলেছেন: + তো দিছে বদরুল। আপ্নেরটা পাই নাই তো।

ধন্যবাদ মিল্টন ভাই। তা কেমন আছেন?

৪. ২৯ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:৫৮
comment by: রাঙা মীয়া বলেছেন: মিলটন ভাই এর বলার পর আর কিছু বলার নেই। দুঃখিত। কটাক্ষমূলক পোস্ট আর না দেওয়ার অনুরোধ রইলো।
২৯ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:০৩

লেখক বলেছেন: আপনি আমার পোস্ট পর্যবেক্ষন করলে বুঝতে পারবেন বিষয়টি। বেশি টানলে দড়ি কিন্তু ছিড়ে যায়-এটাতো বিশ্বাস করেন। দুঃখ পাওয়ার কিছু নেই। আমি কারো কথায় কিছু মনে করিনা।

ধন্যবাদ আপনাকে।

৫. ২৯ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:০২
comment by: আহমেদ হেলাল ছোটন বলেছেন: ভালো লাগল।
ধন্যবাদ।

আজকের ঢাকার আবহাওয়ার সাথে কবিতাটি মিলে গেছে।
২৯ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:০১

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ

৬. ২৯ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:১১
comment by: মিলটন বলেছেন: @ দীপু

আমি কমেন্ট করার প্রায় ৬ মিনিট পরে আপনি সেটার উত্তর দিয়েছেন। পিসিতে একটা ডাউনলোড চলছে। সাথে অন্যকাজও করছি। মন্তব্য প্রকাশের পর আবার ঘুরে এসে এই পেইজে + দিয়েছিলাম। একটু মিলিয়ে দেখুন তো।

অনেক ধন্যবাদ।
২৯ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:০১

লেখক বলেছেন: হ পাইছি। ধন্যাবাদ। ভালা থাইকেন।

৭. ২৯ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:১১
comment by: বদরুল খান বলেছেন: দীপু ভাই আপনারে কিন্তু ভালা পাই। কিন্তু শেষের দিকের কিছু পোস্টে খুব মাইন্ড খাইছি। সবাই মাইনাস দিসে। আর আসলে পোস্ট গুলোও ছিলো মাইনাসীয়। আর আপনাকেও দেখলাম ব্যাপারটা খুব মজা পাচ্ছেন।

আসলে খারাপ পোস্ট দিয়া মাইনাস খাওয়াতে কোন কৃতিত্ব নাই।

আগেতো আপনে ভালো ভালো পোস্ট দিতেন। সেইজন্য একটু অন্যভাবে আপনাকে রাগাইতে চেয়েছি যেন আপনি আজকের মতো ভালো পোস্ট দেন।

রাগ কইরেন না দীপু ভাই। আর আমার ভাইয়ের সাথে মজাটা উনার পোস্টেই করবেন তাতে আপনাদের শ্রেণী ঠিক থাকবে। আমি আপনার ছোট ভাইয়ের মতো। আমার পোস্টে আপনার কাছ থেকে মারাত্নক মন্তব্য আশা করছি।
২৯ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:০৪

লেখক বলেছেন: আসলে আমি জানতামনা ইউনুস আপনার ভাই। মনে করেছিলাম ব্লগিং থেকে পরিচয়। আপনি আপনার পোস্ট থেকে ইউনুসকে নিয়ে আমার ফানি কমেন্ট গুলো মুছে দিয়েন।

ওকে ব্রাদার, ভালো থাকবেন।

৮. ২৯ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:১৬
comment by: রাতিফ বলেছেন: কবিতাটা খুবই ভালো লাগলো।



শুভেচ্ছা
২৯ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:০৫

লেখক বলেছেন: কলিজার মধ্যিখান থেকে ভালোবাসা।

ভালো থাকবেন।

৯. ২৯ শে আগস্ট, ২০০৮ রাত ৮:৪৭
comment by: বদরুল খান বলেছেন: দীপু ভাই আসলে আমাদের সবার মাঝেই ভাল একটা হৃদয় থাকে মাঝে মাঝেই তা প্রকাশ হয়ে যায়।

আরও বেশী ভালো লাগলো আপনাকে। প্লিজ ভালো থাকবেন।
৩০ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:০৬

লেখক বলেছেন: ধন্যবাদ

১০. ৩০ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:৩৪
comment by: পথিক!!!!!!! বলেছেন: ঘন বুনন এর কবিতা
ভাল হইছে...
আছেন কেমন?
৩০ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:০৬

লেখক বলেছেন: ধন্যবাদ পথিক।

আছি এইতো।

১১. ৩০ শে আগস্ট, ২০০৮ বিকাল ৫:৫৯
comment by: বদরুল খান বলেছেন: npl
১২. ০৩ রা সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:৩২
comment by: নিহন বলেছেন: ভালো হয়েছে ।

+
০৩ রা সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:৪০

লেখক বলেছেন: ধন্যবাদ নিহন।

 



 


কষ্ট বুকে নিয়ে প্রতিনিয়ত আমার পথচলা। তবু্ও বেঁচে থাকি, সুখে থাকি, আমারই জন্য, ভালোবাসার কিছু মানুষের জন্য।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ২২২৯৪