আমার প্রিয় পোস্ট

আমার ভিতর তুমি থাকো আমি কোথায় রই, আমি না থাকিলে তোমার থাকার জায়গা কই?

ছিনতাইকারী ধরতে পুলিশের অভিনব কৌশল!

০২ রা জুন, ২০০৯ সকাল ১১:৩১

শেয়ারঃ
0 0 0

ছিনতাইকারী ধরতে বোরকা পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ মাঠে নেমেছিল। কিন্তু আমাদের পুলিশের সোনার সদস্যরা বোরকা পরে নিজেরাই ছিনতাই করে অবশেষে বোরখা অভিযান ব্যর্থ করে দিয়েছে। মহা চিন্তিত প্রশাসন। ডিএমপি কমিশনারের মাথায় নয়া এক বুদ্ধি গজাল। অভিনব এক কৌশল আবিস্কার করলো তারা ছিনতাইকারী পাকড়াও করতে। একটা গল্প দিয়ে শুরু করি। গল্প নয় সত্যি ঘটনা।

গতকাল বাসা থেকে বের হয়ে মতিঝিল শাপলা চত্বর এলাকা দিয়ে যাচ্ছিলাম। পিছন থেকে এক ভদ্র লোক ডাক দিল। থামলে কাছে এসে জানতে চাইল, “ভাইজান ঢাকা ব্যাংকটা কোন দিকে?” আমি বললাম, কোন ব্রাঞ্চ? ভদ্রলোক ব্রাঞ্চের নাম বলতে পারলোনা। বললো, “যে কোন এক ব্রাঞ্চ হলেই হবে” (আসলে অপারেটর হিসাবে সে ছিল অনভিজ্ঞ। তাই দক্ষতার পরিচয় দিয়ে ব্রাঞ্চের নাম বলতে পারেনি)। যাই হোক, আমি তাকে শাপলা চত্বরের কাছাকাছি সারা টাওয়ারে অবস্থিত ঢাকা ব্যাংকের একটি ব্রাঞ্চ দেখিয়ে দিলাম। যথারীতি আমি আমার পথে রওয়ানা দিলে লোকটি পেছন থেকে আমাকে আবার ডাক দিল। আমি আবারও দাঁড়ালাম। খুব কাছে এসে তার কাছে রক্ষিত ব্যাগের চেইন খুলে ভেতর থেকে একটি চেক দেখাল আমাকে। আমি দেখলাম চেকটি ঢাকা ব্যাংকেরই। চেকে টাকার পরিমান ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা উল্লেখ করা থাকলেও কোন ব্রাঞ্চের নাম উল্লেখ করা নাই। বিষয়টা আমাকে অবাক করলেও আমি তাকে কিছুই বললাম না। চেকটি দেখিয়ে সে আমাকে বললো, “অফিস থেকে এসেছি এই চেকটা জমা দিয়ে টাকা তুলতে কিন্তু ব্যাংক খুঁজে পাচ্ছিনা।” আমি আবারও তাকে ব্যাংকের ব্রাঞ্চ দেখিয়ে দিলাম। এবার আমার বিদায়ের পালা। আমি চলে যাচ্ছি। পেছন ফিরে দেখি আমার দেখানো পথে লোকটি ধীর পায়ে এগিয়ে যাচ্ছে কিন্তু কিছুদুর যাওয়ার পর কার সাথে যেন মোবাইলে আলাপ করে ব্যাংকে ঢুকলো। ভদ্রলোকের নাটক এখানেই শেষ। কিন্তু আমার মনে কিছু প্রশ্নের উদ্রেক ঘটেছিল।
১। ব্র্যাঞ্চ দেখিয়ে দেয়া স্বত্ত্বেও ভদ্রলোক সেই পথে যেতে দেরী করলো কেন?
২। ব্যাগ খুলে আমাকে বড় অংকের চেকটি দেখানোর উদ্দেশ্য কি?
৩। আইন শৃঙ্খলা পরিস্থিতির এমন অবনতিতে এক লক্ষ টাকার একটি চেক এমন বোকা লোককে দিয়ে ব্যাংকে পাঠানোর উদ্দেশ্য কি?
৪। চেকের মধ্যে ব্রাঞ্চের নাম উল্লেখ নাই কেন কিংবা ভদ্রলোক আমাকে যে কোন ব্রাঞ্চ হলেই চলবে এমন কথা বললো কেন?

প্রশ্নের উত্তর পেতে এবার আমার গল্পের শুরু। ডিফেন্স অফিসার এক বন্ধুকে ঘটনাটা মোবাইলে খুলে বলতে সে আমাকে জানালো রাস্তায় ছিনতাইকারী ধরতে ডিএমপি নতুন কৌশল অবলম্বন করছে। সাদা পোষাকের পুলিশ এই রকম আর্থিক বিষয়াদি নিয়ে রাস্তায় সন্দেহজনক লোকজনকে দেখিয়ে তাদেরকে ফলো করবে। চেকের ব্যাপারটি ছিল এই রকম। কাউকে চেকটি দেখাল। সে যদি অপরাধমুলক কাজে জড়িত থাকে তাহলে চেক বহনকারী লোককে ফলো করবে। আবার তাকে ফলো করবে সাদা পোষাকে পুলিশের আরেকটি টীম। তারপর চোর পুলিশ খেলা শুরু।
গল্প শুনে আমি হাসলাম। শেষ পর্যন্ত আমাকে পুলিশের সন্দেহ হলো! ও ভালো কথা, ইদানিং মাথার চুলটা একটু বড় রাখার চেষ্টা করছি। এটাই বোধহয় পুলিশের মাথাব্যথা।

সংবিধিবদ্ধ সতর্কীকরণ: মাথার চুল বড় রাখা থেকে আপাতত বিরত থাকুন। পুলিশি অভিযান শেষ হলেই আবার মাথার চুল বড় করুন। বলাতো যায়না আমাদের সোনার পুলিশ আপনাকে নিয়ে আবার কি কান্ড করে বসে!

 

সর্বশেষ এডিট : ০২ রা জুন, ২০০৯ দুপুর ১২:২২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০২ রা জুন, ২০০৯ সকাল ১১:৩৬
মুহিব বলেছেন: আপনাকে দেখে সিনেমার হিরো মনে হতে পারে, ছিনতাইকারী না। আর অনলাইন ব্যাংকের চেকে ব্রাঞ্চের নাম মনে হয় থাকে না।


*পরেরবার পোস্ট দেয়ার আগে 'ক্ষ' ািনসার্ট করতে ভুলবেন না। অথবা ক+ষ দিয়েও ক্ষ লিখতে পারেন।

০২ রা জুন, ২০০৯ সকাল ১১:৪৩

লেখক বলেছেন: কিন্তু আমি যখন অনলাইন চেকে টাকা তুলি তখন কোন ব্রাঞ্চে একাউন্ট সেটা উল্লেখ করতে হয়।

২. ০২ রা জুন, ২০০৯ সকাল ১১:৪৭
মুহিব বলেছেন: ডিপজিটের সময় লিখতে হয়। অন্তত ঢাকা ব্যাংকের এই সিসটেম। আর কিছু বুজরুকি অনলাইন ব্যাংক আছে তার অনলাইন হওয়ার একটা অপচেষ্টা করে মাত্র।
০২ রা জুন, ২০০৯ দুপুর ১২:২২

লেখক বলেছেন: হবে হয়তো।

৩. ০২ রা জুন, ২০০৯ দুপুর ১২:১২
ক্যামেরাম্যান বলেছেন: আপনারে টার্গেট করলো কেন ?
০২ রা জুন, ২০০৯ দুপুর ১২:২৩

লেখক বলেছেন: গতকাল আয়না দেখে বাসা থেকে বের হতে ভুলে গিয়েছিলাম।


কেমন আছেন রঞ্জু ভাই?

৪. ০২ রা জুন, ২০০৯ দুপুর ১২:১৫
লেখাজোকা শামীম বলেছেন: আপনাকে দেইখ্যা মনে হয় বাংলা ছবির ভিলেন মনে করছিল। হা, হা, হা।
০২ রা জুন, ২০০৯ দুপুর ১২:২৪

লেখক বলেছেন: এইবার বুদ অয় আয়না দিখার সময় হৈয়া আসিছে।

০২ রা জুন, ২০০৯ দুপুর ১২:৩০

লেখক বলেছেন: ১টা মাইনাস দিলে হৈবনাতো। বেশী কৈরা মাইনাস দ্যান। দেইখ্যা ছান্তি পাই।

৬. ০২ রা জুন, ২০০৯ দুপুর ১২:৩৪
হাসতে হাসতে পরে গেলাম বলেছেন: হাচা কইরা কন তো পরে অফিস থেকে বাসায় আইস্যা মাথা ন্যাড়া কইরা ফ্যালাইছেন না........ ;)
০২ রা জুন, ২০০৯ বিকাল ৫:২১

লেখক বলেছেন: না করিনাই। তবে প্ল্যানটা মন্দ দেন নাই। চিন্তা কৈরা দেখুমনে।

৭. ০২ রা জুন, ২০০৯ দুপুর ১২:৪২
'লেনিন' বলেছেন: নির্ঘাৎ আপনাকে সম্ভাব্য ছিনতাইকারী গোছের ভেবে বসেছিলো ;)

আমার মাথায় এন্তার লম্বা চুল থাকার পরও এখনো পর্যন্ত পুলিশে কাছেই ভিড়লো না। :)

০২ রা জুন, ২০০৯ বিকাল ৫:২১

লেখক বলেছেন: আপ্নের কপাল ভালো। কয়দিন ঘর থেকে বাইর হৈয়েন্না।

৮. ০২ রা জুন, ২০০৯ দুপুর ১২:৪২
ডি এস এন হীরা বলেছেন: হা.. হা.. হা.. আপনাকে সন্দেহ করার বিষয়টি মজার। তবে পুলিশের উদ্দোগটি ভালো লেগেছে।
০২ রা জুন, ২০০৯ বিকাল ৫:২২

লেখক বলেছেন: আসল ছিনাতাইকারীরা কিন্তু আমার চাইতেও বড় ফাউল। পুলিশ এইবারও বোরকা পৈরা বাড়িতে যাইতে অইবো।

৯. ০২ রা জুন, ২০০৯ দুপুর ১২:৪৬
ভেবে ভেবে বলি বলেছেন: উদ্যোগ তো খারাপ না... এখন ঠিক মত ইম্প্লিমেন্টেশন হলেই ভালো হয়।
০২ রা জুন, ২০০৯ বিকাল ৫:২৪

লেখক বলেছেন: ভেবে বলেছেন এজন্য ধন্যবাদ।

১০. ০২ রা জুন, ২০০৯ দুপুর ১২:৪৬
ক্যামেরাম্যান বলেছেন: চলতেসে...। আপনি এখন কোন পত্রিকায় ? সেবার যেটাতে জয়েন করেছিলেন ...
০২ রা জুন, ২০০৯ বিকাল ৫:২৬

লেখক বলেছেন: আছি ওখানেই। আসেন্না একদিন আড্ডা মারি।

১১. ০২ রা জুন, ২০০৯ দুপুর ১:২৭
রিয়াজুল ইস্‌লাম বলেছেন: হা হা হা ................এসব পদ্ধতি ভন্ডামি ছাড়া আর কিছু না। বিশাল সার্চ স্পেস এইরকম পয়েন্ট টু পয়েন্ট সার্চিং!!!

ছিনতাই হচ্ছে, পুলিশ দেখতেছে...............অথবা অভিযোগ করা হলো এবং পুলিশ ব্যবস্থা নিল....................এই কাজ গুলো পুলিশ আগে করুক।
০২ রা জুন, ২০০৯ বিকাল ৫:২৭

লেখক বলেছেন: আইওয়াশরে ভাই, আইওয়াশ। পুলিশও অহন আমাগো লগে রাজনীতি করে।

১২. ০২ রা জুন, ২০০৯ দুপুর ১:৫৫
জয় সরকার বলেছেন: হাহহাহা.....................ওরে বুদ্ধিরে............।!!!!!!!!!
০২ রা জুন, ২০০৯ বিকাল ৫:২৮

লেখক বলেছেন: ওরা মনে হয় বালিশের নীচে মাথা দিয়া ঘুমায়।

১৩. ০২ রা জুন, ২০০৯ বিকাল ৪:৩৯
িজল্লুর রহমান সবুজ বলেছেন: ঘটনাটা মনে হচ্ছে আপনার সন্দেহের ফসল। বাস্তবে ঘটনাটা অন্যরকমও হতে পারে।
০২ রা জুন, ২০০৯ বিকাল ৫:২৯

লেখক বলেছেন: অসম্ভব কিছু নয়। তবে পুলিশ যে এই রকম প্ল্যান করে মাঠে নেমেছে সেটা নিশ্চিত।

১৪. ০২ রা জুন, ২০০৯ বিকাল ৪:৫১
কক বলেছেন: কয়টা গাধা মারলে ১ জন পুলিশ প্রশাসক হওয়া যায়, জানালে বাদিত হবো।
০২ রা জুন, ২০০৯ সন্ধ্যা ৬:০৪

লেখক বলেছেন: কুক্কুর কু। গাধা ফাধা লাগবেনা। আগামী ৪ বছর ৬ মাস মামু থাকলেই হৈবে।

০২ রা জুন, ২০০৯ সন্ধ্যা ৭:২৪

লেখক বলেছেন: বাউরে, আন্নে যা শুরু কৈরছেন মডুরা আন্নেরে পাইলে গুলি কৈরা মারবো।

ভালা আচ্ছেন্নি। রাইতে কুমিল্লা যাইতাছি আসামী ধৈরতে। ফুন মাইরেন।

১৬. ০২ রা জুন, ২০০৯ সন্ধ্যা ৭:৩৮
শয়তান বলেছেন: খিকজ ।

গুল্লি করুক । সমস্যা নাই । আমি সবসময়ই একজন ভাল এবং নিরব পাঠক । এ্যাকসেস তো আর বন্ধ করবো না :)
১০ ই জুন, ২০০৯ রাত ৮:১৩

লেখক বলেছেন: এইডা ঠিক কৈছেন।

১৭. ১০ ই জুন, ২০০৯ রাত ৮:২৩
কবন্ধ বলেছেন: খুব একটা বুদ্ধির পরিচয় আছে বলে তো মনে হলো না।
১২ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৩৪

লেখক বলেছেন: কিছু একটা তো তাদের করা দরকার। তাই কৈরতেছে।

 

মোট সময় লেগেছে ১.০০৫৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
কষ্ট বুকে নিয়ে প্রতিনিয়ত আমার পথচলা। তবু্ও বেঁচে থাকি, সুখে থাকি, আমারই জন্য, ভালোবাসার কিছু মানুষের জন্য।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ