লাল হিজল
১৯ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তবুও যদি বলিস তুই যাই
দেখবি তোর সম্মুখে পথ নাই,
তখন আমি একটু ছোঁব
হাত বাড়িয়ে জড়াব তোর বিদায় দুটি পায়। যাত্রাভঙ্গ আমার খুব প্রিয় কবিতা। সব সময় ওকে একথা বলতাম। কিন্তু পা দুটো ছোঁয়ার আগেই সে বিদায় নিল। ভালোবাসা আর অজস্র স্বপ্ন এক নিমিষেই ধুলিস্মাৎ হয়ে গেল। ওদের অভিজাত পাড়ায় জ্যোৎস্না ম্লান। পূর্ণিমার চাঁদটাকে সে প্রায়ই দেখতে পেত না। আলোকজ্জ্বল বিল্ডিংয়ের ভীড়ে রুপালি চাঁদ কখনোই ওর দৃষ্টিগোচর হয় না। রু জানে না, চাঁদের আলোয় তাকে কতটা মায়াময় লাগে। ও শুধু জানে সোডিয়াম আলোয় নিজেকে রক্তশূন্য লাগে।
রু কখনোই ঝিঁঝিঁর ডাক শোনে না। মাঝরাতে ও শোনে নাইটগার্ডের হুইসেল। বৃষ্টির পানিতে পা ভেজালে মুখ বাঁকিয়ে বলতো, 'কাঁদা, যেয়ো না'। ও ভিজত দোতলা ডুপ্লেক্স বিল্ডিংয়ের পরিস্কার ঝকঝকে ছাদে। 'আজি ঝরঝর মুখর বাদল দিনে' ও কখনোই শোনেনি। বৃষ্টির দিনে সে হয়তো এমিনেম বা লিংকিন পার্কের নতুন গান খোঁজে।
রু কি জানে চাঁদের আলো তাকে কতটা অপূর্ব লাগে? বৃষ্টির দু-তিন ফোঁটা মুখে পড়লে তার ভুবনভোলানো হাসিটা কেমন লাগে? ও তো জানে না। ও আজও অরুন্ধতী চেনে না, চেনে না জারুল, চেনে না ছাতিম ফুলের মিষ্টি গন্ধ। কে চেনাবে ওকে? হায়! রু হয়তো কোনদিনও জানবে না ওর প্রতীক্ষায় আমি আজীবন আছি। অনেকবার বৃষ্টিভেজা শ্রাবনের ২১টি কদমফুল ওকে দিতে চেয়েছি, পরিনি। আজও এই ব্যস্ত শহরে লাল হিজল খুঁজে পাইনি। ওর পছন্দের নীল জামদানি আর পরাই হবে না।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনবাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?
কর্মসংস্থান? না।
বিনিয়োগ? না।
ডলার সংকট? না।
গার্মেন্টস খাতে ছাঁটাই? না।
ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।
সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন
এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুন